হে হে , মানুষ বলে টাকার দরকার নেই । কিন্তু যারা এই কথা বলে , তাদেরকে আমি আরও বেশি টাকার পিছনে ছুটতে দেখি । আজ ফান্ডের পিছনে বা কাল না হয় ইনভেসটর বা স্পন্সরের পিছনে । হুম , টাকা পেলে আর টাকা আর কি দরকার !! যদি কেউ বলে টাকার দরকার নেই , তাহলে আমি বলতে চাই , তার এই পৃথিবীতে থাকারও দরকার নেই । কারণ , টাকা ছাড়া এই পৃথিবীতে কিছুই মেটে না । বেঁচে থাকার জন্য পাঁচটি মৌলিক চাহিদার মধ্যে কোনটায় বা আপনি টাকা ছাড়া মেটাতে পারেন । আরে , দার্শনিক কথা তো বাদই দিলাম । টাকা ছাড়া আপনার বাসার দারোয়ানও পাত্তা দিবে না ।
অনেকে মনে করে , প্রফাইল বড় দরকার , টাকার দরকার নেই । আমি মনে করি , পৃথিবীতে সব কিছুরই দরকার , কিন্তু পরিমাণমতন ।যার সব কিছু গড়ে আছে , আমি তাঁকে জীবনের দৌড়ে এগিয়ে রাখবো , কারণ তার মানসিক দিক দিয়ে অনেকটা সুস্থ থাকে । প্রোফাইলেরও দরকার , টাকা , ক্ষমতারও দরকার । যদি কেউ অস্বীকার করে , তাহলে আমি অনেক খুশি হবো , কারন তার জীবনে তিক্ততার স্বাদ পেতে হয় নি । আপনার পুলিশ , প্রশাসনকে কিনতে আপনার প্রতিপক্ষের কতটা সময় লাগে ? কারণ , তারাও টাকার গোলাম । তারা টাকার জন্যই কাজ করে ।
অনেকে হাসপাতালে নাকি শুধু কান্নার আওয়াজ শুনে , কিন্তু কারন শুনতে চায় না । বড় বড় ভিআইপিরা যাবে , ফটো তুলবে , প্রোফাইলের দর উঠবে । ফেইসবুকে পোস্ট করলে কয়েকটা লাইক , কমেন্টের জোয়ার উঠবে । কে চায়, কারন শুনে ,এই সুযোগটা মিস করতে । কারণ , কারন জানতে গেলে টাকার প্রসঙ্গ আসবে , আর এতে লজ্জা বাড়তে পারে । হম , জিজ্ঞেস করে , যারা টাকা দিবে না তারা , কৌতুহলী জনগণ , সাংবাদিক ভাই বোনেরা । টাকা দরকার ? সহানুভুতি প্রকাশ করে । সব দোষ পড়ে গিয়ে সরকারের উপর । তাও পেতো না যদি জনগনের ট্যাক্সের টাকায় যদি ফানড না থাকতো ।
আসলে টাকা ছাড়া একু বাঁচতে পারে না । টাকা হচ্ছে মুবিলের মতন , যা স্মুথ রাখে । অনেকে বলে টাকার দরকার নেই , বেশি টাকা হলে খারাপ হয়ে যায় মানুষ । হ্যাঁ , হতে পারে । কাজে কর্মে আর ফোকাস বসে না । আমার ক্ষেত্রেও প্রায় একই ঘটতে পারে । যদিও এখনো সেই সৌভাগ্য হয় নি । তবে কিছু কিছু মানুষের ক্ষেত্রে তা উল্টাটা দেখি । যেমন , জ্যাক মা , নিজের কোম্পানিতে কাজ করে সব মিলিয়ে কয়েক লাখ মানুষ , তার উপর , বিজনেস মডেলের মাধ্যমে আরও কয়েক কোটি মানুষ , এখন আরও কয়েক কোটি মানুষ জবের সুযোগ পেতে পারে । কই , তাকে তো ,টাকার অঙ্ক ছাড়া থাকতে দেখি নি ।
চাওয়া ব্যাপারটা যদি আপেক্ষিক হয় , তাহলে পৃথিবীর কেউ এর বাইরে না । আপনি হয়তো সাধারন মানুষ , আপনি চাচ্ছেন সরকারের কাছে , সরকার চাইবে জনগনের কাছে । নয়তো জাতিসংঘের কাছে । জাতিসংঘ চাইবে আবার অন্য় সব দেশের সরকারের কাছে । এখানেও কিন্তু আছে , সরকার ইচ্ছে করলে যেমন আপনার দিকে সদয় না হতেও পারে , আবার জাতিসংঘের কাছে সবদেশ রেজিস্ট্রেশন করলেও সেই সাহায্য না দিতেও পারে । পার্ট নেবার খেলাটা এখানেই ঘটে । এই পৃথিবীর দুইটা প্রান্ত , এক উত্তর মেরু , দক্ষিন মেরু । তেমনি , এক শ্রেণীর মানুষের সব আছে , আর এক শ্রেণীর মানুষের কাছে কিছুই নাই । আর কিছু মানুষের সবকিছু পরিমাণ মতন থাকে , আবার কিছু কিছু মানুষের কিছু থেকেও নেই । তবে একটা কথা ঠিক , যারা বলে টাকার দরকার নেই , তাদের আশে পাশে টাকার গাছ থাকে , ঝাকি দিকে টাকা পড়ে । আজ এখানে টাকা দরকার তো ডাকলেই টাকা চলে আসে । টাকার জন্য ঠেকতে হয় না কোনদিন । আর যাদের টাকা টাকা করে , তাদের ঘাসও থাকে , গাছের কথা তো দুরের কথা ।
No comments:
Post a Comment