বিনিয়োগকারীরা আপনার স্টার্ট আপে কেন বিনিয়োগ করবে- Jannat Kader Chowdhury

ইনভেস্টোররা কোথায় বিনিয়োগ করে বা কি দেখে স্টার্ট–আপ ব্যবসায়ে বিনিয়োগ করে?-   Jannat Kader Chowdhury
3 things investor things about invest on your startup- 

যখন আপনি প্রথম স্টার্ট-আপ ব্যবসায় শুরু করবেন তখন আপনার কাছে হয়ত মনে হবে আপনার আইডিয়া অনেক ভাল বা ইনভেস্টররা আপনার ব্যবসায়ে বিনিয়োগ করতে আগ্রহী হবে। অনেক সময় দেখা যায় হয়ত আপনার ব্যবসায়ের আইডিয়া ভাল কিন্তু তারপরে ও ইনভেস্টদেরকে আগ্রহী করে না কেননা তা অরজিনাল হয় না বা বাস্তবসম্মত নয়। তাহলে এখন প্রশ্ন হল ইনভেস্টোররা কোথায় বিনিয়োগ করে বা কি দেখে স্টার্ট–আপ ব্যবসায়ে বিনিয়োগ করে?? ইনভেস্টররা সাধারণত তিনটি এরিয়া দেখে স্টার্ট-আপ ব্যবসায়ে বিনিয়োগ করে।

১) মার্কেট রিস্কঃ অনেক স্টার্ট-আপ ব্যবসায় ভাল করতে পারে না কারন তাদের পন্য বা সেবার কোন চাহিদা থাকে না । যদিও আপনি বিশ্বাস করেন যে অনেক মানুষ আপনার পন্য বা সেবার বাজারে চাহিদা আছে বা মানুষ অভাব বোধ করছে কিন্তু এটা বাস্তবিক দুনিয়ায় তেমনটা নাও হতে পারে ।

কারন ইনভেস্টররা প্রথমেই দেখে কাস্টমাররা কি আপনার পন্য কিনবে?কে বা কারা আপনার পন্য নিতে আগ্রহী হবে বা আপনার পন্য বা সেবা সত্যি কি কোন সমস্যার সমাধান দিবে? ইনভেস্টররা সাধারণত আর্লি স্টেজের স্টার্ট- আপ কোম্পানিগুলো বিনিয়োগ করে ইনভেস্টটর মেটিক্স পরিমাপ করে ।

যেমন- ফার্মাসিউটিকাল ,ই-কমার্স ,কনসাল্টিং এসব ক্ষেত্রে লো পারসিভ মার্কেট রিস্ক এবং ডায়াগোনেস্টিক,কন্সিউমার অ্যাপ ইত্যাদিতে হাই পারসিভ মার্কেট রিস্ক থাকে। অবশ্য মার্কেট রিস্কটা একেক স্টার্ট–আপের ক্ষেত্রে একেক রকম করে নির্ভর করে। অনেক আর্লি স্টার্ট–আপের শুরু থেকে অনেক বেশী হাই রিস্ক থাকে আবার অনেকগুলোতে থাকে না। তাই ব্যবসায়ের ধরন অনুযায়ী ইনভেস্টররা বিনিয়োগ করতে আগ্রহী হয়।

২) টেকনিক্যাল রিস্কঃ সত্যি কি পন্য তৈরি করা যাবে? টেকনিক্যালি কি এটা মানুষের ব্যবহার উপযোগী করা যাবে? সল্প খরচে অন্য কিছুর বিকল্প হিসেবে কি ব্যবহার করা যাবে? এ সকল ধরনের প্রশ্নের মাধ্যমে ইনভেস্টররা টেকণীকয়াল রিস্ক মাপ পরিমাপ করে। হয়ত আপনার পন্য বা সেবার মার্কেটে অনেক বেশী চাহিদা রয়েছে কিন্তু আপনি টেকনিক্যালি ভালভাবে বা ইউজাড় ফ্রেন্ডলি পন্য তৈরি করতে পারলেন না তাহলে আপনার স্টার্ট- আপ ব্যবসায় নিশ্চিত ব্যর্থ হবে।
যেমন –মোবাইল ফোন কোম্পানীতে বিনিয়োগে অনেক বেশি রিস্ক থাকে যেখানে অনেক বেশি দক্ষতার সাথে টেকনোলজি গুলো কাজ লাগাতে হয় ।এইজন্য ইণভেস্টটররা টেকনো ভেইজ কোম্পানীতে অনেক ভেবে চিন্তে বিনিয়োগ করে কেননা এইধরনের কোম্পানি গূলোতে রিস্ক ও রিটার্ন দুইটি অনেক বেশি থাকে।

৩) টিম রিস্কঃ টিম রিস্ক হল অনেক বিশাল সমস্যার কারন।আপনি বা আপনার টিম যদি দক্ষ বা অবিজ্ঞ না হন তাহলে আপনয়ার স্টার্ট–আপ কোম্পানী সহজেই মার্কেট থেকে হারিয়ে যাবে। ইনভেস্টটররা বিনিয়োগ করার আগে এটি অনেক সতর্কতার সাথে দেখে কেননা যদি স্টার্ট-আপ ব্যবসায়ে মার্কেট বা টেকনিক্যাল রিস্ক থাকে সেগূলো সমাধান করার মাধ্যম থাকে।
কিন্তু অনেক ইনভেস্টররা টিম রিস্ককে বড় করে দেখে কারন এটি সহজে পুরন করা যায়না । যদি আপনার মার্কেটে অনেক সুযোগ থাকে এবং টেকনিক্যালি ইউজার ফেন্ডলি পন্য তৈরি করতে সক্ষম হন কিন্তু যদি আপনার টিমের মধ্যে ভাল বন্ডিং না থাকে বা কাজকর্ম গুলো সুন্দর ভাবে পরিচালনা না করতে পারেন তাহলে আপনার স্টার্ট- আপ ব্যবসায় পন্য বা সেবা বিক্রি করতে পারে না।
আবার আপনার যদি সুদক্ষ বা কাজের প্রতি ডেডিকেটেড টিম পান তাহলে আপনি সকল সমস্যা মোকাবেলা করে ও সফল হতে পারবেন। কেন ইনভেস্টররা টিমের প্রতি অনেক গুরুত্ব দেয় ব্যবসায়ের নতুন আইডিয়ার তুলনায়? কেননা আপনার কাছে যে আইডিয়া রয়েছে তা মুলত হাইপোথিসিস আকারে থাকে এবং পরবর্তীতে আপনি ও আপনার টিম নতুন আইডিয়াকে সমস্যা সমাধানের মাধমে বাস্তবায়ন করতে হয়।

সম্প্রতি প্রায় ৩২০০ টেকনো স্টার্ট –আপ গবেষনা করে দেখা গিয়েছে যে বেশিরভাগ স্টার্ট –আপ ব্যবসায়ের প্রাথমিক বা ব্যবসায় শুরুর দিকে আইডিয়া গুলো ভাল থাকে না । কিন্তু যে স্টার্ট–আপ ব্যবসায় গুলো সফল হয় বা হচ্ছে তার কারন হল একটি ভাল টিমের বন্ডিং কেননা প্রাথমিক আইডিয়া যদি কাজে না লাগে পরবর্তীতে সেই আইডিইয়া কে পুনরায় সস্করন করে ভাল পন্য বা সেবা তৈরী করতে পারে একটি সুদক্ষ টিম।
source: ইনভেস্টোররা কোথায় বিনিয়োগ করে বা কি দেখে স্টার্ট–আপ ব্যবসায়ে বিনিয়োগ করে

No comments:

Post a Comment