পার্টনারশিপ ব্যবসায় আমার দুই বছর ক্ষতি - Alauddin Sohel আলাউদ্দিন সোহেল

পার্টনারশিপ ব্যবসায় আমার দুই বছর ক্ষতি
Alauddin Sohel
21 October 2018

যারা বিশ্বাস করে মুখের কথায় পার্টনারশিপ ব্যবসায় নেমে পড়েন পোস্টটি তাদের জন্য।

২০১৫ সালের শুরুর দিকে কতটা হতাশায় ডুবে ছিলাম এই ছবিটা তার বড় একটি প্রমান। সময়টার কথা মনে পড়লে এখনো ভয় লাগে। এই জাগায় বসে সিদ্ধান্ত নিয়েছিলাম ই-কমার্স ব্যবসা শুরু করবো কিন্তু দুঃখ জনক হলে ও সত্য কথা ৫০০ টাকা ও ছিল না ব্যবসা করার জন্য।

আমার অনেকে মানুষকে বিশ্বাস করে অনেক ভুল সিদ্ধান্ত নিয়ে থাকি। তেমনি একটা ঘটনার সাক্ষী হলাম আমি নিজে ও। একজন বড় ভাই কে বিশ্বাস করে ২ টা বছর দিন-রাত গাধার মত পরিশ্রম করে একটি প্রতিষ্টান অনেক বড় করেছিলাম কথা ছিল আমার শ্রম এবং মেধা আর বড় ভাইয়ের টাকা। ঐ যে মুখে বলেছিলো প্রতিষ্টানের শেয়ার দিবে আমি বলদ ও বিশ্বাস করে নেমে পড়লাম। দেখেন কত বোকা আমি প্রথম বছর কোনো খরচের টাকা ও তেমন নিতাম না কারণ ভাবতাম প্রতিষ্টান বড় হোক দ্বিতীয় বছর বেতন ধরেছিলাম মাত্র ৬ হাজার টাকা তা ও ২ মাস নিয়ে আর নেওয়া হত না কারণ আমার ই তো প্রতিষ্টান আমি ভাবতাম আর কি। কিন্তু ২ বছর পর ঐ প্রতিষ্টান ছেড়ে আসার সময় আমার পকেটে ছিল মাত্র ১৫০ টাকা। কিন্তু কর্মচারী হিসাবে ১০ মাসের বেতন সহ আরো কি কি মিলে দেওয়ার কথা ছিল ৮ ৩ হাজার টাকা শুধু খাতায় ডিজিট হিসাবে লেখা ছিল তা আর কখনো ই পেলাম না......।

কিন্তু ৩ বছর পরে আমি আজকের আলাউদ্দিন সোহেল আমার সততা, পরিশ্রম আর সকলের দোয়া এবং মানুষ কে ঠকানোর চিন্তা নাই বলে এই টুকু পথ হাঁটা সম্ভব হয়েছে। অন্তত এখন পকেটে ৫০০ টাকার বেশি থাকে অনেকটা সাবলম্বী বলা যায়।

বিঃদ্রঃ এই পোস্ট থেকে অনেকে শিক্ষা নিতে পারেন কারো সাথে মুখের কথায় পার্টনারশিপ ব্যবসায় নেমে পরবেন না। আর একটি মজার বিষয় হল ঐ প্রতিষ্টানের সাইবোর্ড আছে কি না খুব সন্দেহ আছে। তাই বলবো দয়া করে কেউ অতীত ভুল যাবেন না। কারো ধারা উপকার হলে তা শিকার করবেন। ধন্যবাদ সবাইকে বোরিং একটা বিষয় পড়ার জন্য।
source: পার্টনারশিপ ব্যবসায় আমার দুই বছর ক্ষতি

No comments:

Post a Comment