Kamrul Hasan
29 October 2018
আড্ডা পোস্ট ২৯ অক্টোবর ২০১৮।
বিষয়: কি কি উপায়ে বা কিভাবে আমরা ই-লার্নিং সেবা দিতে পারি এবং এসব সেবা ভোক্তারাই বা কিভাবে গ্রহণ করবে? এটা নিয়ে বিস্তারিত
আলোচনা চাই।
নতুন-পুরাতন সকলেই অংশগ্রহণ করে নিজে শিখুন এবং অন্যদের শিখাতে ভূমিকা রাখুন।
Razib Ahmed সবার আগে দরকার ইলার্নিং এর বেসিক ডেভেলপ করা। এটি করতে না পারলে ভাল কিছু হবে না।
Ay Jyoti ই-লানিং এর একটি বড় উদাহরণ হিসেবে আমরা ডি এস বি কে বলতে পারি। যার সাহায্যে আমরা সহজে আইটি সম্পর্কে জ্ঞান
অর্জন করতে পারসি। আর বড় ভাইয়া আপুরা সর্বক্ষণ তাদের বেষ্ট পোস্ট এর মাধ্যমে আমাদের উপকৃত করেন।
Nuria Binta Ali জ্বি আপু সার্চ ইংলিশও তার ব্যতিক্রম নয়।ই লার্নিং এর সেবা দুই ভাবেই নেওয়া যেতে পারে-ফ্রি,পেইড।বর্তমানে সার্চ
ইংলিশ এই দুই ধরনের সেবাই প্রদান করছে।
NM Ritu Moni অনলাইন ক্লাস করে ই- লার্নিং সেবা দেওয়া যায়
Haider Ali Rana যেমন:এখন আমরা সার্চ ইংলিশে যেটা ওয়ার্কশপ করি ওইটা একপ্রকার ই লার্নিং
Rajon Ahmed Raju ই-লার্নিং এর জন্য স্টেপ বাই স্টেপ বিষয়গুলো নির্ধারণ করতে হবে আর সেভাবেই এগুতে হবে।
Salma Akter প্রথমে নিজে দক্ষ হতে হবে এর জন্য বেসিক শিক্ষার বিকল্প নেই।
দক্ষতা অর্জন করতে হবে লেগে থাকতে হবে।
Ay Jyoti সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক আজকাল সকল শ্রেণীর মানুষ কমবেশি ব্যবহার করেন। ফ্রেসবুকও ই-লানিং এর
গুরুত্বপূর্ণ। অংশ হতে পারে।
Ntr MD Bodrul Islam ই-লার্নিং কে উন্মুক্ত বিশ্ববিদ্যালয় বলা যায়।
Salma Akter কিভাবে ই-লানিং জনপ্রিয় করা যায় তার জন্য কাজ করতে হবে তার প্রচারের মাধ্যম খুজে বের করতে হবে।
Sg Saha পডকাস্ট ই-লার্নিং সেবার ক্ষেত্রে বিশেষ ভুমিকা রাখতে পারে। তবে সবার আগে ই-লার্নিং এর বেসিক ডেভেলপ করতে হবে।
Ali Hossain Hanif প্রচারের প্রসার হবে।
Jannat Tabassum প্রথমে আমরা এমন ভাবে নিজেদের কে দক্ষ করে তুলবো ই লার্নিং এ দেয়ার জন্য। যাতে করে প্রথাগত মুখস্থ শিক্ষা
নয়, সার্চ ইংলিশের মতো বিশেষ টেকনিক অবলম্বন করতে হবে, যার জন্য আমাদের দক্ষতা অর্জন করতে হবে ঐ বিষয়ে,ঐ বিষয়টি নিয়ে যত
পড়াশোনা করবো,জানবো, ঠিক ততটাই সুন্দর করে উপস্থাপন করতে পারবো।
ফলে যারা ই লার্নিং টা গ্রহন করবে তারা প্রথাগত শিক্ষার বাহিরে কিছু পেয়ে, সে তার সুফলতা ভোগ করতে চাইবে।
Mohammed Rifat ভোক্তাদের আগ্রহের বিষয় গুলো খুঁজে বের করতে হবে,তাতে তাদের আগ্রহ বাড়বে, যদি তারা এ থেকে সঠিক এবং
ভালো সমাধান পাই
আকাশটা কুয়াশায় ঢাকা ভাই,আগে মানুষের আগ্রহের বিষয়গুলো আমাদের লক্ষ্য রাখতে হবে।
Rakibul Hassan লাইভ ক্লাসের মাধ্যমে,পডকাস্টের মাধ্যমে।
Rakibul Hassan আগে ভোক্তা তৈরি করতে হবে।এ ক্ষেত্রে গণমাধ্যম এবং সোসাল মাধ্যমগুল্য ভূমিকা রাখতে পারে।
Rodela Dopur Sorna Chy প্রচার ও প্রসার অাগে জানতে এর সমর্পকপে অাগে জানতে হবে সবাই কে।
Ay Jyoti ই-লানিং এর মাধ্যমে এমন একটা সুবিধা পাওয়া গেলে অনেক ভালো হবে। যখন কোন সাবজেক্ট বুঝতে সমস্যা হবে তখন যে
কোন স্কুল বা কলেজের স্যারদের সাথে যুক্ত হয়ে তাদের পরামর্শ নেওয়া। বিভিন্ন সমস্যার সরাসরি সমাধান নেওয়া।
Salma Akter পডকাস্ট এর মাধ্যমে ই-লানিং প্রচারে যে সুবিধা হবে তা হলো।
শহরের একটি ভালো স্কুল,কলেজ,ভার্সিটি,বা কোন অাইটি কোচিং এর গুরুত্বপূর্ন ক্লাস পডকাস্ট ( অডিও সম্প্রচার)করে পাবলিস্ট করা হয়।
তাহলে ওই ক্লাস টি পাবে গ্রামের বা যে কোন ইন্টারনেট ব্যাবহার কারি।যেহেতু দেশে এখন প্রায় সবাই ইন্টারনেট ব্যাবহার করছে।
ইউটিউব এ ভিডিও দেখতে অামাদের যে মেগাবাইট খরচ হয় তার তুলনায় পডকাস্ট শুনতে অনেক কম খরচ হবে।
এভাবে ই-লানিং প্রচার করতে পারলে খরচ কমবে সবাই সমান ভাবে সুবিধা পাবে।
MD. Sohel Rana নোট লিখলে আরো কাজে আসতে পারে। সবাই যে যার অবস্হানে থেকে শেয়ার করতে পারে
Jannat Tabassum আর ই লার্নিং শিক্ষা দেয়ার ক্ষেত্রে প্রতিটি সাবজেক্ট এর প্রতিটি অধ্যায় এমনভাবে সাজাতে হবে যেন মনে হয় নিজের
তৈরী নোট এর মতো সহজ আর প্রতি সাবজেক্ট এ কিছু মোটিভেশনাল গল্প হলে হয়তো আর ও ভালো হবে।
তার জন্য আমাদের সার্চ ইংলিশ এর বাইরে যেতে হবে।ই লার্নিং সুবিধা নিয়ে সফলতার উদাহরণ এর জন্য আমাদের গ্রুপ যথেষ্ট।
আর দুএকটি সাবজেক্ট ছাড়া অডিও হলেই সবথেকে ভালো হবে, এতে শিক্ষার্থীদের পুরো মনযোগ থাকবে ক্লাসের প্রতি।
Sowrob Hossain আমরা ই- লার্নিংয়ের মাধ্যেমে আসলে খুঁটিনাটি সব বিষয় জানতে পারবো
Shahanaj Islam Sanu ভিডিও তৈরির থেকে পডকাস্টে ই লার্নিং সেবা খুব সহজে পৌঁছানো যাবে। আমাদের দেশে গ্রামে নেটে
অনেক দুর্বল।
Ayman Shahat যেমন সার্চ ইংলিশের মাধ্যমে আমরা ইংরেজি শিখতে পারছি যা একটি ই- লার্নিং মাধ্যম।
আবার ডিজিটাল স্কিল গ্রুপ থেকে ও আমরা আইটি সম্পর্কে ভাল ধারণা পাচ্ছি এবং অনেক বেশি অনুপ্রাণিত হচ্ছি যা ও একটি ই- লার্নিং মাধ্যম।
এমন কি এখন আবার ঢাকা ম্যাথ এর মাধ্যমে গণিতের সকল সমাধান পাচ্ছি।
Moshiur Rahman Maruf যে কোন একটি বিষয়ে পারদর্শী হতে হবে। তারপর তা অন্যদের শিখানোর পুরো প্রস্তুতি নিতে হবে।
Shahanaj Islam Sanu ভোক্তারা সমাজিক যোগাযোগ মাধ্যম থেকে খুব সহজে ই লার্নিং সেবা গ্রহন করতে পারে।
Salma Akter অামারা যারা ই-লানিং সেবা প্রধান করতে চায় তাদের কে প্রথমে মন প্রান দিয়ে বিশ্বাস করতে হবে যে Shareing is
the best way to learning.
অাপনাকে লাভ লস না খুজে লক্ষ্য রাখতে হবে অামার জন্য অন্যকেউ জানতে পারলে তবেই অামার শিক্ষা পূরিপূর্নতা পাবে।এবং মাথায়
রাখতে হবে ই-লানিং শিক্ষা প্রচার এর মাধ্যমে অামার পুরানো পড়া রিভাইস হবে এবং নতুন ভাবে অামারো শিক্ষা হবে। এটা হলো মানসিক
ভাবে প্রস্তুত হওয়ার প্রথম মাধ্যম বলে অামি মনে করি।
Sowrob Hossain ই-সেন্টারে যখন ফ্রেন্ডের সাথে থাকতাম তখন
ই- লার্নিং মানে শুধু ব্রাউজিং করা মনে করতাম
আসলে তা না
Tanjila Nisa পত্রিকায় ও এর সংবাদ দেয়া খুবই বিশাল ভুমিকা রাখে। অনেকেই ভাবতে পারে এখন কয়জন পত্রিকা পড়ে কিন্তু এটা
মনে রাখতে হবে যারা নিয়মিত পত্রিকা পড়েনা তারাও বিভিন্ন বিঙ্গপ্তির জন্য পত্রিকা পাতা ই খুঁজে। থাকে। লিফলেট এর ব্যবস্থা ও করাযায়
বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সামনে। হয়তো হাস্যকর লাগবে শুনে কিন্তু আমরা হয়তো জানি না গার্ডিয়ান শ্রেণির মানুষ জন বা স্টুডেন্টরা
ফেইসবুক এর বড় বড় লেখা পড়তে আগ্রহ প্রকাশ করেনা, আবার অনেকেই ভিডিও ও দেখতে চায় না কিন্তু লিফলেট দিলে একবার হলেও
দেখে।
Sowrob Hossain ই-সেন্টারে যখন ফ্রেন্ডের সাথে থাকতাম তখন
ই- লার্নিং মানে শুধু ব্রাউজিং করা মনে করতাম
আসলে তা না
Nazmun Nahar Nupur অড়িও রেকডিং, পড়কাস্ট, রেডিওর মাধ্যমে ই-লার্নিং প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত বিস্তার করা যায়। কৃষক, অশিক্ষিত
মানুষ, অন্ধ সকলের জন্য এ ব্যবস্থা সহজ হবে।
Sonia Sohana Seme কিন্তু কেউ বিষয়ভিত্তিক পডকাস্ট করে না। কেন? কি সমস্যা? একটু বলেনতো শুনি। আগেই বলে দিচ্ছি,
পডকাস্ট কিভাবে বানাতে হয় ব্লগে আছে।
Ibrahim Khalil শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে ই-লার্নিংয়ের গুরুত্ব সম্পর্কে বুঝাতে হবে
Sowrob Hossain পডাকাস্ট ই- লার্নিং বাস্তায়নে একটা হাতিয়ার হিসাবে কাজ করবে বলে আমি আশা করি
Nazmun Nahar Nupur ব্যসিক লার্নিং এ আমরা অনেক দূর্বল কারণ যথাসময়ে যথাযথ ভাবে সে শিক্ষা গ্রহণ করি না। তাই ব্যসিক
ডেভেল্পমেন্টের জন্য ই-লার্নিং সহায়ক। কেননা কোন নির্দিষ্ট টপিক ব্যসিক থেকেই শুরু করতে হবে।
MD. Sohel Rana স্যার টিভি প্রোগ্রামে এর সম্পর্কে আলোচনা করলে আরো ভালো হবে মনে হয়
Arif Hasan লার্নিং এর যেকোন বিষয় নিয়ে ই- লার্নিং করা যেতে পারে। উপকার পেলে ভোক্তারা অবশ্যই সাড়া দিবে ।
Sonia Sohana Seme যারা ভাবছেন, পডকাস্ট করে টাকা ইনকাম করা সম্ভব না। তাদের জন্য বলছি, আপনি কি একটি প্রফেশনাল
পডকাস্ট শুনেছেন? শুনে দেখুন, যদি সেরকম বানাতে পারেন, অবশ্যই সম্ভব।
Tanvir Ahmed বাংলাদেশে ইলার্নিং এর জন্য লাইভ অডিও ক্লাস অন্যতম সেরা হতে পারে। এতে ডাটা চার্জ কম এবং হাইস্পিড গতি ও
লাগবে না
Ibrahim Khalil সবচেয়ে বেটার হল নিকটস্থদের ই-লার্নিংয়ের গুরুত্ব সম্পর্কে জানানো
Fojlu Raju আমার গলাতে মাছের কাটা আটকে গেছে.. উপরে নিচে কোনো দিকেই যাচ্ছে না...কি করা যায়?
Sonia Sohana Seme পডকাস্টের একটি আন্তর্জাতিক বাজার আছে। যারা আপওয়ার্ক অথবা ফ্রীল্যান্সিং সাইটে কাজ করেন, তারা
পডকাস্ট ইংলিশে লিখে সার্চ দিয়েন। জেনে যাবেন কাজের মূল্য।
Sonia Sohana Seme তবে ইংলিশ জানতে হবে। অনেক প্র্যাক্টিস করতে হবে।
Nazmun Nahar Nupur ই-লার্নিং এর প্রসারে শিক্ষকদের ভূমিকা অপরিসীম। তারাই শুরু করতে পারে স্কুল, কলেজ বিশ্ববিদ্যালয়
গুলোতে অনলাইন প্রযুক্তির মাধ্যমে পাঠদান করে ই-লার্নিং কে সহজাত করে তুলতে।
Rumi Islam সবাই দারুন সব আইড়িয়া আমি সবার কমেন্ট পড়সি।সবাই সচেতন করে ই লার্নিং এর উপকারিতা ও সুবিধাগুলো অবিভাবক
ও Students এর সামনে তুলে ধরলে।
Tanjila Nisa আরেকটা কাজ করা যেতে পারে
যেহেতু আমাদের উদ্যেশ্য মানুষের সাহায্যে করা তাই যত দ্রুত রোরাল এরিয়াতে পৌছাতে পারি তত ভালো হবে। সহরের রা তো এমনেই অনেক
জানে কিন্তু গ্রামে মানুষ শুধু জানে ফেইসবুকে ছবি দেয়া আর লাইক দেয়া যায়।আমাদের স্যার যেহেতু এখন ফেইসবুক কমিউনিটির সাথে
জড়িত আছেন ফেইসবুকের সহায়তা নিতে পারে এবং এমন কোন একটা ওয়ে করা যেনো ফেইসবুজে লগইন করলেই খুব নজরে পড়ার মত
করে ই-লার্নিং নিয়ে কিছু লিখা থাকে। হতে পারে তা সার্চ ইংলিশ নিয়া বা অন্য
Tanvir Ahmed সোশাল মিডিয়ার মাধ্যমে ইলার্নিং সেবা দেওয়া শুরু করলে অনেক ভাল ফলাফল পাওয়ার সম্ভাবনা অাছে
MD. Sohel Rana আমার গ্রামের অনেক ছোটো ভাই search English a practice করে,, আজ একজনকে বললাম se
তে যোগ দিতে
Ay Jyoti আজকের আডডা পোস্ট এর কমেন্টগুলো ই-লানিং এর একটি অংশ বলা যেতে পারে। যার ফলে অনেক কিছু জানতে পারসি
কমেন্টগুলো পড়ে।
Najninaktar Najnin নিউক্লিয়ার শিক্ষা ও প্রশিক্ষণ এর মাধ্যমে।
Razib Ahmed ই-লার্নিং নিয়ে সবার আগে আমি নজর দেব ৩০-৪০ জন বা ৫০ জনের মত লোক তৈরিতে। জান্নাত আপুকে নিয়ে এদিকে
ওয়ার্কশপ করাবো অনলাইনে। এই ৫০ জন ইলার্নিং এর দিকে কাজ করবে, লিখবে, স্টার্ট আপ করবে, অন্যদের শেখাবে ইত্যাদি। ধীরে ধীরে
হয়তো ১০০ জন হবে। তবে ভেজাল লোক চাই না।
অনু আপুকে নিয়ে বই লিখবো ইলার্নিং নিয়ে।
Tanvir Ahmed ১ বছরের মধ্যে ১ টা উদাহরণ তৈরি করতে পারলে কোন চটকদার বিজ্ঞাপন ছাড়াই কোম্পানির ভ্যালু বৃদ্ধি পাওয়ার
সম্ভাবনা বেশি
Firuj Ahammed সবগুলো কমেন্টস পড়ে আসলাম সবাই সুন্দর কমেন্টস করছে৷ আমি মনে করি এইটাও ই লার্নিংয়ের ফসল৷ কেননা
আমরা এই গ্রুপের মাধ্যমেই নিজেদের জানার পরিধি বৃদ্ধি করছি৷ যার ফলে সুন্দর সুন্দর কমেন্টস বের হচ্ছে৷
Najninaktar Najnin প্রোগ্রামিং এর মাধ্যমে
Tanjila Nisa বিশ্ববিদ্যালয় এর ছাত্রছাত্রীদের বর্তমান পড়ালেখা অনেকটাই ই-লার্নিং ভিত্তিক। আমরা সব বিষয়ের এর জন্য গুগল এ
সার্চ করতে হয়, কোন নির্দিষ্ট একটা বই পড়লে চলেনা। তাই আন্তর্জাতিক মানের শিক্ষা টা যেনো আমরা পেতে পারি তার জন্য বিশ্ববিদ্যালয় এর
ওয়েব সাইড গুলোতে নির্দিষ্ট করে দিতে পারি লিংক গুলো। দরেন যেমন CSE ডিপার্টমেন্ট এর এর স্টুডেন্টের স্টুডেন্ট হলে সে তার যেকোন
পড়া বা গবেষণার জন্য লিংক টা তার ভার্সিটির ওয়েব থেকে পেয়ে যাবে। আর A2I এর মত সরকারি সংস্থারর সাথে কানেক্ট হতে পরি
MD. Sohel Rana BBA faculty 'r subject সমূহ সিয়ে একটা সিরিজ করতে পারেন,যাতে সবাই ই-লার্নিং এর মাধ্যমে
সহজে শিখতে পারে
Firuj Ahammed আমি কম্পিউটার সাইন্স নিয়ে স্টাডি করছি৷ যার ফলে আমি এইটার ভুক্তভোগী যে টিচার রা ক্লাসে যা পড়ায় একটা
স্টুডেন্টের দক্ষতা অর্জনের জন্য যতেষ্ট নয়৷ বাধ্য হয়েই আমাদের ই লার্নিং এর সাহায্য নিতে হয়৷ আমি মনে করি এইটা সবার জন্য প্রযোজ্য৷
MD. Sohel Rana অনার্সে টিউশন ফি অনেক,আর অনার্সে অনেক ছাত্র সোসাল এড়িয়াতে সংযুক্ত। তারা এক্ষেত্রে কার্যকরি ভুমিকা
রাখতে পারে
Najninaktar Najnin একজন দক্ষ শিক্ষক এর মাধ্যমে পডকাস্ট প্রচার করে
Tanjila Nisa যদি শুধু বাঙ্গালির চিন্তা করি আমরা ঝামেলা কম পছন্দ।করি নিজের বেলা, মানি সব সহজে পেতো চাই। যদি এমন হয়
কোন কাজে ইমেইল লাগবে মানুষ সেই কাজ এরিয়ে চলে।তাই ঝামেলা বিহিন সহজ উপায় হলে ভালো হয়। ইন্টারনেট খরচ টা্র যেনো একটু
কমে পোষায় এমন।
Sowrob Hossain আমাদের যদি ই-লার্নিং টা
প্লে থেকে শুরু করা যায়
ভাল হতো
Najninaktar Najnin একজন দক্ষ শিক্ষকের বক্তব্য ভিডিও করে নিয়ে অসংখ স্কুলে ভিডিও টি প্রচার সম্ভব।
Ay Jyoti ই-লানিং এর যদি এমন একটা ব্যবস্থা থাকবে যেখান থেকে অনেক ছাত্রছাত্রী আছে যাদের কেউ নেই কি করতে হবে। কিভাবে
সাবজেক্ট চয়েজ করতে হবে। এমন কি ক্লাস ৯ এ ভর্তি এর সময় অনেকে সঠিক গ্রুপ চয়েজ করতে পারে না। বুঝতে পারে না কি করবে। এসব
ক্ষেত্রে যদি একটা হেল্পফুল উপায় থাকতো
Shahadat Hossain Shabbir Ay Jyoti আপু আপনার ভাবনাটা খুবই ভালো। আমিও ৯ এ উঠে বুঝতে পারি নাই আমার
লক্ষ্যে পৌঁছাতে হলে কোন সাবজেক্ট নিয়ে পরতে হবে। উল্টাপাল্টা সাবজেক্ট চয়েজ এর ফলে এখন আমার পড়াশোনাই শেষ
Biplob Kishore Deb আমরা যখন ই-লার্নিং নিয়ে ভাবছি তখন খুব স্বাভাবিকভাবেই ফোকাস করছি যে গ্রামের শিক্ষার্থীরা কিভাবে সে
সকল সুবিধা পাবে যেগুলো সাধারণত শহরের শিক্ষার্থীরা পেয়ে থাকে। যেমন বিভিন্ন বিষয়ের উপর দেশের সেরা শিক্ষকদের লেকচার। অবশ্যই
এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়।
কিন্তু এর পাশাপাশি আমাদের এটাও ভেবে দেখা উচিত যে যারা শহরে বাস করছেন তারাও গ্রামের মানুষের কাছ থেকে অনেক কিছু শিখতে
পারবেন। এমন অনেক বিষয় আছে যেগুলোতে গ্রামের মানুষের দক্ষতা শহরের মানুষের থেকে ঢের বেশি। যেমন ধরুন শহরের একজন শিক্ষার্থী
কৃষি বিষয়ক কোন একটা অ্যাসাইনমেন্ট করতে যাচ্ছেন, সেক্ষেত্রে গ্রামের একজন শিক্ষার্থী, যার হয়ত বিষয়টির উপর ব্যবহারিক অভিজ্ঞতা
আছে, সে যেভাবে হেল্প করতে পারবে সেটা শহরের কেউ সেভাবে পারবে না। ফলে ই-লার্নিং এর মাধ্যমে গ্রাম ও শহরের মধ্যে জ্ঞানের
আদান-প্রদানটা হবে সত্যিকার অর্থেই টু-ওয়ে।
Razib Ahmed আমি রাস্তার লোক এবং রাস্তা থেকেই শুরু করতে চাই। মানে কোন বাঁধা ধরা নিয়মের মধ্যে না থেকে শুরু করতে চাই।
আমার মনে হয় এভাবেই ভাল ফল আসবে। যারা সাধারন মানুষ তাদের সব দিকে বেসিক ডেভেলপ করা গেলে তারাই সবচেয়ে বড় কাস্টমার
হবে, ইউজার হবে।
Tanjila Nisa ই-লানিং হবে তবে তা যেনো অনলাইনে থেকে অফলানে নিয়ে পড়া যায়
Tanjila Nisa নেটওর্য়াক প্রবলেম কমেন্ট আপ হচ্ছেকিনা তাও বুঝিনা
Arif Hasan প্রফেশনাল কাজ করতে গেলে বা সেই লেভেলে চলতে গেলে অনেক ধরণের এটিকুয়েট থাকতে হয় যা বেশিরভাগেরই থাকে
না । এদিকটাতেও ই- লার্নিং খুবই ভাল ফল দিতে পারে।
Imran Hossen আমাদের দেশের ঝরে যাওয়া শিক্ষার্থিদের একটা অংশ পুনরায় ভোকেশনাল বা উন্মুক্ত স্কুলে আবার লেখাপড়া শুরু করে
থাকে।এদের মধ্যে গৃহিণী থেকে চাকুরী বা ব্যবসায়ী সবাই আছেন।সমস্যা হল তারা যে বিভাগে ভর্তি হন তার মধ্যে অনেক সাবজেক্ট থাকে যা
নিজে নিজে বুঝা সম্ভব নয়।আবার আলাদা করে প্রাইভেট টিউশন নেয়ার ও সুযোগ থাকে না বিভিন্ন কারনে।এমতবস্থায় তাদের জন্যে যদি সেই
সব সাবজেক্ট এর এক একটি অধ্যায় নিয়ে টেক্সট কন্টেন্ট এবং ভিডিও কন্টেন্ট থাকে তাহলে অনলাইন এই তারা প্রয়োজনীয় সাবজেক্ট এর
সমস্যা গুলো সমাধান করতে পারবে। এতে করে অনেক বড় সংখ্যক মানুষ উপকার পাবে । আর এর জন্যে অনলাইন যে ফি আসবে সেটাও
তাদের জন্যে বাধা হবে না আশাকরি।
Ay Jyoti ই-লানিং থেকে শুধু পড়াশোনা না স্কুল, কলেজে ভর্তি সম্পর্কে বিভিন্ন ধরনেন পরামর্শ মূলক উপায় থাকলে। সাধারনের জন্য
অনেক উপকার উপায় হবে।
Belal Ahmed ই- লার্নিং এর জন্য সহজ পদ্ধিগুলি খুজে বের করতে হবে।
S M Mehdi Hassan বিভিন্ন ধরণের সফটওয়্যার তৈরি করা যায়। কিন্তু মূল সমস্যা হচ্ছে আমাদের দেশে সফটওয়্যার লোকে তেমন
কেনে না। একটা সফটওয়্যার জনপ্রিয় হলে সেটার পাইরেটেড কপি বাজারে চলে আসে।
মোবাইল অ্যাপ্লিকেশন আরেকটি দারুণ উপায় হতে পারে। অ্যাপ্লিকেশনে আগে থেকে বিষয়বস্তু দেয়া থাকবে। ব্যবহারকারী ডাউনলোড করে
পড়বে। সময়ে সময়ে এসব অ্যাপ্লিকেশনের তথ্য ও কনটেন্ট সমূহ আপগ্রেড করতে হবে। অথবা অ্যাপ ডাউনলোড করার পরে সেই অ্যাপের
শিক্ষকের সাথে সরাসরি যুক্ত হবে এবং শিখবে।
মোবাইল অ্যাপ্লিকেশনের মাধ্যমে ই-লার্নিং এর মূল চ্যালেঞ্জ হচ্ছে এর ছোট ডিসপ্লের দিকে বেশিক্ষণ তাকানো সম্ভব না। আরেকটা ব্যাপার হচ্ছে
মোবাইলে খুব সিরিয়াস লার্নিং সম্ভব নয়। এর কারণটা কি? আপনি চিন্তা করেন আপনি মোবাইল কিভাবে ব্যবহার করেন। হয়তো বা কাজ
করছেন তার মধ্যে। যেমন-বাসে যাচ্ছেন তখন বসে বসে স্মার্টফোনে কিছু দেখছেন বা শুনছেন। অথবা আপনি রান্না করছেন। রান্নাঘরে রান্না
করার সময়ে মোবাইলে একটা ভিডিও বা অডিও চালু করে দিলেন এবং রান্না করতে করতে সেটা শুনতে থাকলেন। তাই এমন সব বিষয় যেখানে
একজন শিক্ষার্থীকে দীর্ঘ সময় ধরে মনোনিবেশ করতে হবে এবং চর্চা করতে হবে। সে ধরণের বিষয়ের জন্যে মোবাইল অ্যাপ্লিকেশন খুব ভাল
অপশন নাও হতে পারে। স্মার্টফোনের মাধ্যমে যদি কিছু করতে হয় তাহলে ১০ মিনিট বা ১৫ মিনিটের ভিডিও, বা অডিও অর্থাৎ পডকাস্ট তৈরি
করা যেতে পারে।
ওয়েবসাইট- এখানে বিভিন্ন বিষয়ের উপরে কনটেন্ট দেয়া থাকবে। শিক্ষার্থী ওয়েবসাইটে লগ ইন করে নিজের সুবিধা মতো পড়বে। আমার মতে
অংক, বিজ্ঞান সহ বিভিন্ন জটিল বিষয়গুলোকে ওয়েবসাইটের মাধ্যমে শিখালে সবচেয়ে ভাল ফলাফল পাওয়া যেতে পারে। ওয়েবসাইটে লগ ইন
করে কনটেন্ট ডাউনলোড করবে বা ওয়েবসাইটেই কনটেন্ট পড়বে।
ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে লাইভ ক্লাস করান যেতে পারে।
ওয়েবসাইটে আলাদা ফোরাম থাকবে যেখানে ছাত্র-ছাত্রীরা তাদের পড়ার বিভিন্ন বিষয় নিয়ে আলাপ করবে বা যেগুলো তারা বোঝে না সেগুলো
সম্পর্কে তাদের শিক্ষককে জানাবে।
আরেক্টা যে ব্যাপার হতে পারে ওয়েবসাইটের মাধ্যমে শিক্ষার্থী শিক্ষকের সাথে ওয়ান-টু-ওয়ান বেসিসে পড়বে।
Najninaktar Najnin শিক্ষাক পাঠ দানের পাশাপাশি ইচ্ছে করলেই মাল্টিমিডিয়ার সাহায্য নিয়ে একটি এক্সপেরিমেন্ট করিয়ে
দেখাতে পারেন শিক্ষার্থীদের। ফলে শিক্ষার্থীরা হাতে কলমে এক্সপেরিমেন্ট করার অভিজ্ঞতা পাবে।
Razib Ahmed কোর্স ফি, ক্লাস ফি এসব কত হবে এটি অনেক বড় প্রশ্ন। তবে আমার মনে হয় তা বাজারের হাতে ছেড়ে দেয়াই ভাল। চাহিদা
আর যোগানের মাধ্যমে তা নির্ধারিত হবে।
Imran Hossen এখন যেহেতু এপ্স এর দুনিয়া আর স্মার্ট ফোন ও বেশিরভাগ মানুষের হাতে আছে তাই এপ্স এর মাধ্যমেও সেবা দেয়া যেতে
পারে। এটা বেসিক চাহিদা পুরন করবে।আর যাদের সরাসরি গাইড লাগবে তারা অনলাইন লাইভ ক্লাস এ অংশ নিবে।
Sonia Sohana Seme একটি ওয়াবসাইট যদি হয় MCQ এর জন্য। ক্লাশ ৯—১০ এর। তাহলে বাসায় বসে পরীক্ষার প্র্যাক্টিস হয়ে যাবে।
এক পরীক্ষা বারে বারে দিবে। যত দিবে তত শিখবে।
Razib Ahmed প্রচলিত শিক্ষার মত ইলার্নিং এর প্রতিটি ধাপে টাকার সাথে সম্পর্ক আছে। তাই যাদের মনে হবে এসব ধান্দাবাজি তারা দয়া
করে দূরে থাকেন। ক্লাস নেয়া, কনটেন্ট তৈরি, টেকনলোজি, ওয়েবসাইট, এপ ইত্যাদি প্রতিটি ধাপেই টাকা খরচ ও আয়ের ব্যপার আছে।
Nazmun Nahar Nupur ই-লার্নিং গ্রুপের মাধ্যমে বিষয় ভিত্তিক সাব্জেক্টের আড্ডা দেওয়া যেতে পারে যার ফলে আইটি র মত অন্যান্য
বিষয়ের ব্যাসিক ডেভেলপ হবে।
Razib Ahmed ইলার্নিং নিয়ে কোন ওয়েবসাইট আর এপ বানাতে প্রথমেই লাখ টাকার বেশি খরচ হবে।
Razib Ahmed অনলাইন এডুকেশনে আমি ম্যাথ ঢাকাকে রোল মডেল হিসেবে নিতে বলবো সবাইকে। এটি প্রায় বিনা খরচে শুরু হয়েছে।
ধীরে ধীরে বড় হচ্ছে। এখন এ থেকে রেভিনিউ মডেল বের করতে হবে।
Hosna Khatun ই-লার্নিং সেবা দিতে গেলে যিনি সেবা দিবেন যে বিষয়ে দিবেন সে বিষয়ে ভালো জানা থাকতে হবে।
Razib Ahmed ই-লার্নিং ফোরাম হওয়াতে অনেক ভাল হয়েছে। এখন অনেক দ্রুত এদিকে মানুষ জানবে।
Imran Hossen edx এ ফ্রি এবং পেইড দুইটাই আছে কিন্তু ফ্রি যেটা সেটার সার্টিফিকেট নিতে হলে টাকা দিতে হবে।তবে এখানে ফির
পরিমান সহনীয় মানে ধরেন ৪-৫ হাজার । কোন কোন টা এর চেয়ে ও বেশি আবার কম।কিন্তু এখানে কথা হচ্ছে কোন প্রতিষ্ঠানে গেলে আমাকে
কি এই একটি সাবজেক্ট পড়তে দিবে? কখনোই না।আর একটা ডিগ্রি নিতে গেলে প্রাইভেট এ ২-৩ লাখ এর নিচে তো হবেই না।সরকারি তেও
হবে না ।তাহলে আমি কেন এই অল্প টাকায় পছন্দের সাবজেক্ট এর কোর্স করবো না যেটা দিয়ে আমি হাজার হাজার টাকা চাকুরী বা ব্যবসা করে
আয় করবো।
Razib Ahmed সরকারি স্কুল, কলেজ আর ইউনিভার্সিটিতে অনেক কম খরচ লাগে কারন টাকা দেয় সরকার।
Mehadi Hasan Edx যা থাকে সেগুলো বেশির ভাগই স্কিলড developed করার কোর্স। বিভিন্ন বিশ্ববিদ্যালয় তাদের রেগুলার কোর্স
খুব কম দেয়। বরং ইন্ডাস্ট্রিতে যেগুলো কাজে লাগে সেসব কোর্স গুলো বেশি থাকে। সেগুলোর popularity বেশি।
Imran Hossen Razib Ahmed সরকারিতে কারিগরি ছাড়া অন্য কোন যায়গায় একটা নির্দিস্ত সাবজেক্ট পড়তে দিবে না তাই খরচ
কম হয়েও লাভ নাই।কিন্তু ই-লার্নিং আমাকে সেই সব সুবিধা দিবে যা অন্য প্রতিষ্ঠান দিতে ব্যার্থ।
Razib Ahmed Imran Hossen ভাই সেটাই। ই-লার্নিং এমন সব সুযোগ দেবে যা প্রচলিত ভাবে আমরা পাচ্ছি না। ধরেন আপনি
অফিসে বসে সন্ধ্যা বেলা কোর্স করতে চাচ্ছেন, তা এক মাত্র অনলাইনেই সম্ভব।
S M Mehdi Hassan Razib Ahmed ভাই যেই মডেলটা বলল Math Dhaka এর অর্থাৎ ফেসবুক গ্রুপকে ভিত্তি করে। সেটা
ভাল মডেল। ইনিশিয়াল কোন খরচ নাই এবং খুব সহজেই বাস্তবায়ন করা যায়।
Sonia Sohana Seme স্কুলে স্কুলে ই – লার্নিং ফেয়ার করলে কেমন হয়? সার্চ ইংলিশ, ম্যাথ ঢাকা, পডকাস্ট, MCQ সাইট সম্পর্কে
জানবে অভিভাবকেরা। আর স্কুল এর শিক্ষকেরাও। তাদের সম্পৃক্ত করতে হবে।
ফারিহা মাহযাবিন আমরা যারা ই-লার্নিং সম্পর্কে একটু জানি, তাদের উচিত বাড়ীর সকল সদস্যদের এ বিষয় নিয়ে আলোচনা করা। তাহলে এর
প্রসার দ্রুত বাড়বে। মানুষের আগ্রহ বাড়বে
Sg Saha ভারতে ই-লার্নিং অনেক এগিয়ে গেছে। মাত্র ১৫০০/ টাকায় 4G স্মার্টফোন পাওয়া যায়। কম্পিউটার ও পাওয়া যায় কিস্তির মাধ্যমে।
সেজন্য সেখানে ই-লার্নিং সুবিধা নেওয়া যায় খুব সহজে।
Ali Hossain Hanif আমাদের দেশের সরকার একটু সুদৃষ্টি থাকলে এই সেক্টরে বাংলাদেশ অনেকাংশে এগিয়ে যাবে ভারত থেকে।
Obonty Aakhi আমাদের দেশে ও এসকল টেক রিলেটেড ডিভাইস গুলোর সহজলভ্যতা হলে আরো অনেক বেশি ফলপ্রসূ হতো।
ফারিহা মাহযাবিন ই- লার্নিং অবশ্যয় মান সম্মত হতে হবে। তাহলে সবাই গ্রহন করবে
Imran Hossen ই-লার্নিং প্রসারের পরিকল্পনা অবশ্যই স্থান কাল ক্ষেত্র ভেদে করতে হবে।যেমন- "রাজীব ভাই বলেছেন বাংলাদেশে
সবচেয়ে বেশি মানুষ ফেসবুক ব্যবহার করে তাই সার্চ ইংলিশ ফেসবুক এর মাধ্যমেই মুল শিক্ষা কার্যক্রম চালাচ্ছে" এখন দেখেন এর ফলে
অনেক মানুষ সহজেই শিক্ষা গ্রহন করতে পারছে সহজেই। যদি তা না হয়ে অন্য কোন প্লাটফর্ম এ এটা হত তাহলে এত মানুষ সহজেই একসাথে
হতে পারতো না এই গ্রুপে।তাই অবশ্যই এই বিষয় গুলো ভেবে প্রসার প্লান করতে হবে।
Saiful Islam Manik মেডিকেলের বিষয় নিয়ে ই-লার্নিং এর ব্যবস্থা করা গেলে মেডিকেল স্টুডেন্ট, মেডিকেল এসিস্ট্যান্ট এবং এবং
চিকিৎসকরাও উপকৃত হতে পারে।
Md Nazim Uddin Shah সবাই খুব গুরুত্ববহ কমেন্ট করছেন,,,অনেক শিখার আছে এখান থেকে,,,,আমি মনেকরি এভাবে যদি
আমরা প্রায় ২০ দিন শুধু ইলার্নিং নিয়ে আড্ডা দেই এবং সক্রিয় থাকি তাহলে আমাদের কাছে বিষয়টা একদম ক্লিয়ার হয়ে যাবে।
Mehadi Hasan আমার ওয়াইফ ডক্টর। তো মেডিক্যাল এর একটি কোর্স এ ভর্তি হয়েছে। যারা কোর্স টি করাচ্ছে তারা অফলাইন একদিন
ক্লাস নিচ্ছেন। আর অনলাইন এ পরীক্ষা নেওয়ার ব্যবস্থা করেছেন। বেশির ভাগ পরীক্ষা মডেল টেস্ট আকারে এবং mcq. সে প্রথমে বুঝতে
পারে নাই কিভাবে কি করতে হবে। তাদের ইনস্ট্রাকশন পড়ে যখন তাকে বুঝালাম তখন সে বুঝতে পারলো এবং খুব উৎসাহিত হল অনলাইন
পরীক্ষার ব্যাপারে। তারপর নিজেই অনলাইন বসে পরীক্ষা দিয়েছে। সে বলল সব পরীক্ষা বা ক্লাস যদি এরকম অনলাইন হতো তাহলে অনেক
ভালো হতো।
Hosna Khatun আমাদের দেশে অনেক শিক্ষিত বেকার আছে যারা বিভিন্ন কোচিং সেন্টারে ক্লাস নেয়। এরা যদি এই ক্লাস গুলি অডিও
আকারে রেকোর্ড করে অনলাইনে দেয় তাহলে তাদের এক্সট্রা সময় দেয়া লাগেনা।
Amuly Chandra Barmon সার্চ ইংলিশ গ্রুপের মতো করে আমাদর মধ্যে যারা যে বিষয়ে আভিজ্ঞ সে বিষয়ে সিরিয়ালি ই-লার্নিং
ফোরামের মাধ্যমে প্রচার করা গেলে দ্রুত ছাত্র-ছত্রীরা উপকৃত হবে।
ফারিহা মাহযাবিন ই- লার্নিং এ যেন প্রতারণার শিকার না হয় কোনো স্টুডেন্ট, এ বিষয়ে কি করা হবে?
Jannat Tabassum আমরা যারা নন আইটির লোক,ইন্টারনেট বলতে ফেইসবুক ছাড়া কিছুই বুঝতাম না,আর ফেইসবুক মানে দুটো ছবি
আপলোড আর কখনো খুশির আবেগে আবার কখনো কষ্টে কিছু লিখা ছাড়া কিছুই বুঝতাম না,আমরা কী কখনো কল্পনা করেছিলাম যে
ফেইসবুক দিয়ে ইংলিশ এর মতো ক্লাস ওয়ান থেকে আজ পর্যন্ত ভয় পাওয়া একটা সাবজেক্ট এতো সহজে শিখতে পারবো মুখস্থ বিদ্যা
ছাড়া,আবার আমরা যারা আইটি সম্পর্কে কোনো ধারণাই ছিলো না তারা কখনো আইটির মতো সিরিয়াস বিষয়ে কিছু লিখতে পারবো,সেটা কী
কল্পনা ও করতে পেরেছিলাম ??
Razib Ahmed ফারিহা মাহযাবিন আপু, সরকারী আইন তেমন কড়া না এদিকে। তবে ভোক্তা অধিকার নিয়ে সরকারী সংস্থা আছে। মূল
সমস্যা হল যারা শিক্ষার্থী তাদের আরো বুদ্ধিমান হতে হবে। চমক জাগানো বিজ্ঞাপনে গেলে ধরা খাবেই।
যেমন ধরেন সার্চ ইংলিশের কথা বলি। প্রথমত আমরা কোন বিজ্ঞাপন দেই না। তাই গ্রুপে যারা একটিভ তারা উপকার পেয়ে তারপর আসে।
সেখানেও বলি যে একটি ক্লাস ফি মানে ১৫০ টাকা অগ্রিম নেই। ভাল না লাগলে ঐ ১৫০ টাকা লস। আর ভাল লাগলে পরের ক্লাসে আসেন
আবার ১৫০ টাকা। যে কেউ যে কোন সময় চাইলেই ক্লাস করা বন্ধ করে দিতে পারেন।
Rana Raihan ব্যাসিকাল্লি আমরা ৪ টি মাধ্যম এ ই-লার্নিং সেবা দিতে পারি।
১.সোশাল মিডিয়া
২.ভিডিও
৩.পডকাস্ট
৪.কন্টেন্ট
Rana Raihan ই-লার্নিং সেবা দানে বাংলাদেশের প্রেক্ষিতে সব চেয়ে কার্যকর মাধ্যমে হলো সোশ্যাল মিডিয়া। উদাহরণ স্বরূপ ফেইসবুক।
এর থেকে আমরা অনেক ভালো ভালো গ্রুপ পেইজ থেকে লার্নিং করতে পারি।যেমন সার্চ ইংলিশ, ডিএস বি,ম্যাথ ঢাকা।
Rana Raihan দ্বিতীয়ত ভিডিও। এটি অনেক এফেক্টিভ প্রক্রিয়া। ইউটিউব,লাইভ ক্লাস,এনিমেশন ইত্যাদি। তবে যেখানে ইন্টারনেট স্পিড
কম থাকে সেখানে।ইউটিউব ব্যবহার কষ্টকর।
Rana Raihan তৃতীয় পডকাস্ট। সবচেয়ে পারফেক্ট মাধ্যমে হবে।এমবি লাগবে কম।এবং সহজ বোধগম্য হবে সবার জন্য।তাই এই দিকে
আমাদের মন দেয়া উচিৎ।
Rana Raihan কন্টেন্ট এর মাধ্যমে আমরা আলরেডি অনেক অনেক ই-লার্নিং করে থাকি।কোনো সমস্যা হলেই গুগলে যাই।এটি কে
আরো উন্নত করে গ্রাহকের নিকট পৌছে দিতে হবে।
Amuly Chandra Barmon সর্চ ইংলিশ, ডিএসবি এবং ম্যাথ ঢাকা এর মত সোসাল মিডিয়াতে ই-লার্নিং সেবা দেয়া যেতে পারে।
Rana Raihan আমি বিশ্বাস করি আমাদের দেশের মানুষের চিন্তা ধারা ডেভলপ হচ্ছে।সে সকল গ্রামে বিদ্যুৎ আছে সেই সকল গ্রামে মানুষ
মোবাইল ব্যবহার করে না।এটা আমার বিশ্বাস হয় না।আর ই-লার্নিং এর প্রধান অংশ হলো মোবাইল লার্নিং বা এম-লার্নিং।তাই গ্রাহকের কাছে
সহজে পৌছে যেতে পডকাস্ট এর সোস্যাল মিডিয়া অনেক বেশি ভূমিকা রাখতে পারে।পরে কমেন্টে ব্যাখ্যা।
Rana Raihan দোস্ত আমি গত সপ্তাহে শহরে আন্টির বাসায় গেছিলাম।দেখি কাজিন অনলাইনে ভিডিও ক্লাস করে।কত ভালো ভাবে
শিক্ষক রা বুঝায়। বাসার বাইরে যে যানযট তাতে বাহিরে পড়তে গেলে ওদের আর পড়া হত না।আমাদের গ্রামে ইন্টারনেট ভালো থাকলে আমিও
ক্লাস করতাম।হ তুই তো কাজিন দেখে শিখছস আমাকে দেখে তো শিখলি না।তুই অডিও ক্লাসে ভর্তি হ। চাইলে ডাউনলোড ও করতে
পারবি।দেখবি ভিডিও এর চেয়ে ভালো বুঝাবে।এটাকে বলে পডকাস্ট। আমরা গ্রামে থাকি তো কি। ই-লার্নিং করে আমরাও ভালো শিক্ষা নিতে
পারি।
Mojjammel Huqe ই লার্নিং কি এটা নিয়ে আর নতুন করে আমার মনে হয় কারো জানার বাকি নাই। এখন সবাই ই লার্নিং কিভাবে তেরী
করা যায় সেদিকে মনোযোগ দেন। আপনি ও পারেন মানুষকে ই লার্নিং এর মাধ্যমে শিক্ষা দিতে।
Rana Raihan দোস্ত এস এস সি তে ভালো এক্সাম হয় নি বলে বাবা টাকা দেয়া বন্ধ করে দিছে।পোলা পাইনে তিনমাসে ইংলিশ কোর্স করে
কত এগিয়ে যাচ্ছে।ক করি বল তো।তুই কি? ফেইসবুক চালাও।দূর কি যে কস।কাজ নাই সাড়া দিন তো ফেইসবুকেই থাকি।চ্যাটিং ফ্যাটিং
নিয়া।আরে শোন এখন থেকে ফেসবুকেই থাকবি সাথে তোর ইংলিশ ও শেখা হয়ে যাবে।কি বলো কিভাবে? তোকে সার্চ ইংলিশ এ এড করে দিচ্ছে
নিয়মিত প্রাকটিস কর দেখবি ৩ মাসে তুই কোর্স করাদের মতই এগিয়ে যাবি।সত্যি!!অনেক ধন্যবাদ দোস্ত।
Mojjammel Huqe কম খরচে মানসম্মত জ্ঞান ও দক্ষতা ছড়িয়ে দেওয়ার জন্য ই লার্নিং গোটা পৃথিবীতে জনপ্রিয় হয়ে উঠছে।
Rana Raihan মুলত কথা হলো গ্রাহকের আগ্রহ থাকতে হবে লার্নিং এর।তাহলে ই-লার্নিং থেকে সে অনেক কিছুই পাবে।আর বর্তমানে
মানুষ অনেক বেশি সচেতন শিক্ষা ক্ষেত্রে।এইচ এস সি লেভেলেই সবাই ক্যারিয়ার নিয়া চিন্তা করে তাই তাদের জন্য ই ই-লার্নিং অনেক হেল্পফুল
হবে।
Mojjammel Huqe ই লার্নিং এর ক্ষেত্রে বাংলাদেশ ও পিছিয়ে নেই। বাংলাদেশেও রয়েছে একাধিক ই লার্নিং এর কার্যক্রম। এগুলোর মধ্যে
শিক্ষক ডটকম,জাগো অনলাইন স্কুল, টেনমিনিট স্কুল প্রভৃতি।এছাড়া সম্প্রতি জনপ্রিয় হয়েছে খান একাডেমির বিভিন্ন কোর্স। এ মাসে চালু
হয়েছে অপর ই লার্নিং প্লাটফর্ম মুক্তপাঠ।
Mojjammel Huqe মুক্তপাঠ ই লার্নিং : সম্প্রতি ই লার্নিং নিয়ে এগিয়ে এসেছেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের একসেস টু ইনফরমেশন
(এটুআই)।' শিখুন যনখ যেখানে ইচ্ছা'- এই স্লোগানকে সামনে রেখে 'মুক্তপাঠ' নামের একটি ই লার্নি চালু হয়েছে।ওয়েবসাইটের ঠিকানা
www.muktopaath.gov.bd
Shafin Ahmed ই-লার্নিং এর সেবা দেওয়ার বেষ কিছু মাধ্যম এর মধ্যে থাকতে পারে মোবাইল এ্যাপ, ভিডিও বা অডিও কনটেন্ট কিংবা
সোসাল মিডিয়ার ব্যবহারের মাধ্যমে কমিউনিটি ব্যাজড লার্নিং সিস্টেম গড়ে তোলা। যেহুতো আমাদের দেশে সামাজিক যোগাযোগ মাধ্যমে
ফেসবুক অনেক বেশী জনপ্রিয় তাই ই-লার্নিং এর ক্ষেত্রে এটির ব্যবহার গুরুত্বপূর্ন ভূমিকা রাখবে।
Masud Mojumdar আমাদের প্রায় পরিবারেই এখনও বাবা -মা তাদের সন্তানদের হাতে ফোন দেখলেই বলতে শুরু করবে ফোন টিপাটিপি
করে আর কোন পড়ালেখা নেই কাজ নেই ইত্যাদি ইত্যাদি কম্পিউটার বা ল্যাপটপের জন্য ও ওই একই কথা।
তাই আমাদের অভিভাবকদের কে ও সচেতন করার দিকে সচেষ্ট হতে হবে ই-লার্নিং এর বিষয়ে
Abubakar Siddik We can give e- learning with different ways
01. Video conferencing
02. Skype
03. Search english group /DSB/Dhaka math
04. Using different social media
05. Electronic media
06. Podcast
07. From different blog
Nuria Binta Ali সবার মতন আমিও বলতে চাই সবার আগে বেসিক জানতে হবে।
এরপর পডকাস্ট এর মাধ্যমেই সহজেই ই লার্নিং করা যাবে।এতে করে যা হবে,তা হলো-
১)সহজেই মানুষ যে কোন বিষয় বস্তু সম্পর্কে জানতে পারবে।
২)পডকাস্ট যেহেতু অডিও কন্টেন্ট তাই শ্রোতা যে কোন সময় তার কাংখিত বিষয়টি শিখতে পারবেন।
৩)অডিও কনেন্ট তাই অনেক কম নেট খরচ হয়।তাই সল্প আয়ের মানুষও এ সুবিধা নিতে পারবে।
৪)একটি বিষয় ডাউনলোড এর মাধ্যমে বার বার শুনতে পারবে।
৫)পডকাস্ট এর মাধ্যমে বেশির ভাগ মানুষই ই লার্নিং এর সুবিধা নিতে পারবে।কারন এর জন্য এত ভাল ফোন দরকার পরে না।
৬)ই লার্নি ব্যপক ভাবে সহজ হয়ে যাবে
৭)যারা পডকাস্ট তৈরি করবে তাদের অনেক লাভ হবে।কারন তারা কাজ পাবে।
৮)সর্বপরি, আমাদের প্রিয় পডকাস্ট সহজেই মানুষের কাছে পৌছে যাবে।
তাই পডকাস্ট এর মাধ্যমে ই লার্নি হলে এক সাথে মানুষ শিখবে আবার বাংলাদেশে পডকাস্ট ইন্ড্রাস্টিও সমৃদ্ধিশীল হবে।
সবার কমেন্ট পড়ে অনেক কিছু শিখলাম। ধন্যবাদ সবাইকে
Fahreen Hannan কত দেরিতে আসলাম আজকে।।
অয়ার্কশপ এরপর ভয়েস অভার রেডি। দেরি করে ফেললাম
Nazmun Nahar Nupur ধন্যবাদ সকল কে। সবাই খুব ভালো বলেছে। ই-লার্নিং নিয়ে মোটামুটি ক্লিয়ার কন্সেপ্ট এসে গেছে।
source: কি কি উপায়ে আমরা ই-লার্নিং সেবা দিতে পারি
No comments:
Post a Comment