আজকের বিষয়ঃ ই-কমার্সের জন্য ডোমেইন ও হোস্টিং
December 14, 2016 at 11:30 PM · Public
Abu Hena Uzzal
ডোমেইন কি আর হোস্টিং কি ?
7 · Like · React · Report · Dec 14, 2016
Saleh Ahmed
আপনার বাড়ির ঠিকানা হচ্ছে ডোমেইন, যে জায়গায় বাড়িটি আছে, সেটাকে হোস্টিং বলা যায়। তেমনি অনলাইনে বাড়ি করতে হলে নাম এবং জায়গা লাগবে।
যেমন example.com হচ্ছে domain এবং বাড়িটি বানালেন(ওয়েবসাইট ডিজাইন) এবং তা রাখতে হবে একটি সার্ভারে(জায়গা) সেটা হোস্টিং।
Anowar Sadat
hosting কে আপনি গুদাম ঘরও বলতে পারেন। এই ঘরে নিদ্রিস্ট পরিমান জায়গা থাকে, যেখানে আপনার জিনিসপত্র রাখতে পারেবন। কম জায়গায় কম জিনিষ আর বেশি জায়গায় বেশি জিনিষ।
Arifur Rahman Echchhe
সব প্রয়োজনীয় তথ্য জেনে ডোমেইন হস্টিং কেনা প্রয়োজন।
Md Abdur Rahim
আমার মতে ডোমেন আর হোস্টিং টা খুব জরুরী বিষয় একটা সাইটের জন্য
Shamim Hazari
Domain & hosting is very important for own ecommerce business. First I bought from a bd provider but they didn't give me main control panel. When I understood that in future they can cheat with me then I bought again by own from namecheap & now I am happy as I'll control all time and didn't depend on bd provider. So, please try to buy domain&hosting your self. Sorry for this simple advise .....
Sayfullah Al Mamun
আজকে মজার বিষয় হলঃ আগারগাঁও থেকে আমিন বাজার যাওয়ার জন্য বৈশাখী পরিবহনে উঠে e-CAB এর কমেন্টস পড়তে পড়তে আমিন বাজার ছেড়ে কখন যে বলিয়ার পার চলে আসলাম টের-ই পাইনি!!!
ধন্যবাদ e-CAB কে যার প্রেমে আমি আসক্ত!!!
Atiq Ahmed
যারা ই কমার্স ব্যবসা করে তাদের আগে বেশ কিছু দিন,,,, ই কমার্স সম্পর্কে ভালো করে জানা উচিৎ,,,,,
এখানে আসতে হলে কি কি বিষয়ে নুন্যতম ধারনা থাকা উচিৎ সেটা জানতে হবে
তারপর আসা উচিৎ এখানে
Sagar Hossain
ডোমেইন হোস্টিং ই-কমার্সে অনেক বড় ভুমিকা রাখে। one of the main component of starting e commerce business
Arif Ahmed Riad
হোস্টিং এর বিস্তারিত জানতে চাই। জায়গা,তারপর
অনেকেই বলে এখান থেকে কিনবেন/ কিনবেন না, এই বিষয়গুলো কি এবং কেন?
Shamim Hossain
আবু হেনা ভাইয়ের সাথে একটু যোগ করে বলতে চাই,,,,,,, ডোমেইন হচ্ছে বাড়ীর ঠিকানা, হোস্টিং হচ্ছে বাড়ীর ভিতরের ফ্ল্যাট গুলো আর আসবাবপত্র হচ্ছে ওয়েব সাইট,,,,,তাই এই বিষয় গুলো যত আকর্ষনীয় হবে ততোই বিজনেস ইফেক্টিভ হবে।
Shamim Hossain
আজকেও একজন ভাইয়ের ডোমেইন আর হোস্টিং নিয়ে দূরদশা এর কাহিনী শুনলাম।
Shamim Hossain
আসলে ভাই,,,,রিসেলার নিয়ে অনেকেই নানা কায়দায় নানা মুলা ঝুলিয়ে প্রথমে কাস্টমার গুছিয়ে নেয় তারপর সঠিক সার্ভিস দেয় না,,,প্রাথমিক অবস্থায় ব্যাপক সাড়া দিলেও পরে ফোন পিক করে বস এর মত আচরণ করে,,,,তাই বিশ্বস্ত ব্যাক্তিবর্গ নিকট হইতে ডোমেইন হোস্টিং নেওয়া ভাল। সব রিসেলার যে খারাপ তা নয়।
Sajal Mustafiz
কিভাবে নিজের Startup নিবন্ধন করব, আয়কর এর ব্যাপারগুলো সর্ম্পকে জানতে চাই। সঠিক ও সৎ উপায়ে বিজনেস করার জন্য উপদেশ চাই।
Naim Islam
জানিনা কমেন্টে কেউ লিখেছে কিনা। কেউ যদি কোন ডোমেইন পছন্দ করে রেখেছেন, কিন্তু কিনেননি এমন হয়, তাহলে দেরি না করে ডোমেইন টি কিনে ফেলুন...
Russel Shekh
dot com .bd shudhu domain koto khoroch pore? r jodi domain kine pore hosting kinle ki problem hobe?
Saleh Ahmed
১৯০০-২৫০০ টাকা। কোন সমস্যা নাই
Sayfullah Al Mamun
আমি একটি নিয়েছি- ডোমেইন হোস্টিং সহ ৬০০০ টাকা নিয়েছে।
মাধ্যম দিয়ে করান বেশী হতে পারে।
Mohammed Mozammel Hossain
২ বছরের জন্য ডোমেইন+হোষ্টিং (মানসম্পন্ন) এর মিনিমাম প্রাইজ কত হতে পারে?
Saleh Ahmed
৬০০০-১০০০০টাকা।
Fahmida Ali
Why the cost is much higher for E-Commerce site than others business sites?
Nurul Huda
its depend on site visitor
Deb Nandan Dutta
Goddady theke NameChip better ekhon. Check namechip. Namechip e $ load Kore rakha jai.
Soyeb Khan
আচ্ছা ডোমানে টা হচ্ছে ওদের নিবন্ধন হওয়া আর হোস্টিং হচ্ছে ওয়েব সাইডের যায়গা(কতো জিবি নিবে) এটাই তো তাই নাই প্লিজ জানাবেন?
Nazmul Hasan Majumder
সহজে উচ্চারণ করা যায় এবং মানুষের কাছে ব্র্যান্ড হিসেবে দাঁড় করানোর জন্যে দারুণ নাম খুঁজে বের করা । সাথে সঠিক সময়ে কিনতে হবে , তা না হলে পরে নাও পাওয়া যেতে পারে ।
Zahid Riyad
Domain selection is really an important thing to keep in mind. Its better if you can find a relevant or catchy name . But, its really difficult as most of the relevant domain names are already sold. I prefer choose a name which is meaningful to you,classy ,easy and short so that customers can easily memorize the name
ফারিয়া আবেদীন রাফা
দেশী/বিদেশি ডোমেইন/হোস্টিং ফ্যাক্টর না, আসল, নকল সব জায়গায় থাকে, তাই দেখে-শুনে যাচাই-বাছাই করে কেনাটাই ভাল,
অনেক ই বিদেশি জিনিস প্রেফার করে, কিন্তু তারা যদি আপনাকে ঠিকমত সার্ভিস না দেয়,আপনি তাদের ধরতে পারবেন না
Naim Islam
ব্যবসায়ের ক্ষেত্রে ভালো ডোমেইন নেম অনেক গুরুত্বপূর্ণ। এটা পরবর্তীতে ব্যবসায়ের প্রচারে বা বিজ্ঞাপনে সাহায্য করে।
M.A. Rahman
আমি একটা ফেবু পেজ খুলছি এবং আমার পণ্যের এড ও দিয়েছি।এখন আমি কিভাবে ডোমেইন নেম ও হোস্টিং নিতে পারি এবং কস্ট কেমন পড়বে??
Shamim Hossain
আপনি কি প্রক্রিত পক্ষে অনলাইন ব্যবসা করতে চান নাকি অনেকই করেছে তা দেখে চাইছেন?
যদি সত্যিকারের অনলাইন বিজনেস করতে চান তাহলে আপনাকে আজ হোক আর কাল হোক ওয়েব এ আসতে হবেই,,,তাই জ্ঞান বাড়ানোর জন্য ই-ক্যাব এর ব্লগ টি নিয়মিত পড়েন ভাল করবেন আশা করি।
MD Mahmudul Hasan
reseller account/hosting বলতে কি বোঝায়?
MD Mahmudul Hasan
100 GB dia koita e-commerce site chalano jabe motamuti valovabe
ফারিয়া আবেদীন রাফা
আজ ডোমেইন হোস্টিং নিয়ে আড্ডা হচ্ছে, তাই অনেকেই জানতে চাচ্ছে এর ব্যাপারে,
কিন্তু আসল কথা হচ্ছে,
আপনার কি নিজের এটা চালানোর অভিজ্ঞতা আছে?
আসলেই কি আপনার ডোমেইন প্রয়োজন?
হুজুগের জন্য না কিনে আগে এই ব্যাপারে কিছুটা হলেও জ্ঞান অর্জন করে তারপর কিনুন,
তা নাহলে এমনি পরে থাকবে,
কোন লাভ তো হবেই না উল্টা লাভের টাকা পিপড়া খাবে
Md Murad Hussain
ডোমেইন, হোস্টিং নির্বাচন ও ওয়েব সাইট তৈরি ================================= (রাইপো#০৭; তারিখ: ০৩ ডিসেম্বর ২০১৬) ই-কমার্সে নতুন বা যারা প্রবেশ করতে যাচ্ছেন তাদের জন্য প্রায়ই একটা কমন অনুসন্ধান বা সমস্যা তা হল ডোমেইন ও হোস্টিং নির্বাচন। এর পর আসে ওয়েব সাইট ডিজাইন এর ব্যাপার। যারা এই বিসয়গুলো সম্পর্কে ভাল জানেন তাদের কথা আলাদা, তবে এসব বিষয়গুলো শেয়ার করব যাতে নতুনদের কিছুটা উপকারে আসে। ওয়েব সাইট বা ই-কমার্স এর জন্য সর্বপ্রথম আপনাকে একটি ডোমেইন নাম নির্বাচন করতে হবে। আপনার যদি মাস্টার কার্ড বা ইন্টারন্যাশনাল পেমেন্ট ব্যবস্থা থাকে তাহলে আপনি নিজে ক্রয় করতে পারেন অথবা আপনি কোন বিশ্বস্ত প্রতিষ্ঠানের সহায়তা নিতে পারেন যারা এই বিষয়ে সহায়তা প্রদান করেন তাদের থেকে। কারো হেল্প নিয়ে করতে সাধারনত যে সমস্যাটা হয় তা হল আপনি সুন্দর একটা নাম পছন্দ করেছেন এবং যাকে ক্রয় করতে বললেন তিনি হয়ত নামটা কিনে নিল। তাতে হয় আপনি নামটা হারালেন অথবা পরবর্তীতে বেশি দাম দিতে বাধ্য হলেন (অর্থাৎ আপনাকে ব্লাকমেইল করে বেশি দাম নিল)। সাধারনত ডোমেইন এর দাম ৮ থেকে ২০ ডলার হয়। আবার অনেকে বা অনেক প্রতিষ্ঠান অনেক কম দামে আপনাকে ডোমেইন এর দাম অফার করবে। এক্ষেত্রে আপনাকে দাম এবং নবায়ন ফি দেখতে হবে। (যেমন- অনেক প্রতিষ্ঠান ০.৯৯ বা ১-২ ডলার দামে অফার করে। কিন্তু পরবর্তীতে প্রতি বছন নবায়ন ফি ৩০ ডলার দিতে হবে) আপনাকে ডোমেইন ক্রয়ের সময় যে বিষয়গুলো খেয়াল রাখতে হবেঃ ১) আপনি নিজে কিনতে পারছেন কি না? (pic-step-1,2,3,4) ২) নিজে না পারলেও যিনি আপনাকে দিচ্ছে তার কমিটমেন্ট ঠিক রাখছেন কি না? ৩) দাম কেমন রাখছেন? ৪) প্রতি বছর নবায়ন ফি কত? ৫) ডোমেইন এর কন্ট্রোল প্যানেল আপনি পাচ্ছেন কি না? (pic-step-5,6,7,8) ৬) ডোমেইন এ প্রাইভেসি প্রোটেকশন, থিপ প্রোটেকশন, ডিজিটাল সিগনেচার সুবিধা আছে কি না? ৭) ডোমেইন ট্রান্সফারের সুবিধা পাচ্ছেন কি না? (যদি কন্ট্রোল প্যানেল আপনার হাতে না থাকে) উপরোক্ত বিষয়গুলো জেনে বুঝে আপনি ডোমেইন ক্রয় করুন।!......written by: Aliul Azim Razu
Mohammad Rifat
ভাই,ধরুন .com ডোমেইন ১০ডলার দিয়ে কিনলাম।কিন্তু প্রতি বছর নবায়ন ফি এর জন্য আবার কত ডলার দিতে হবে?
Md Murad Hussain
its depend on your service provider. but normally 10- 12 dollar
ফারিয়া আবেদীন রাফা
আচ্ছা আরেকটা ব্যাপার, জানি ডোমেইন হোস্টিং দরকার,কিন্তু কাদের জন্য এইটা কি আমরা বুঝতে পারছি??
আমরা লোকাল জামা কাপড়, সেল করি,অইগুলা বিদেশে খুব বেশি মানুষ কি কিনে??
যেখানে আমরা ফেসবুক পেজ এর এডভান্টেজ পাচ্ছি, তারা কেন ডোমেইন কিনব?
আমার এই ব্যাপারে একটা আইডিয়া শেয়ার করতে চাই,
আমরা কি কয়েকজন মিলে ডোমেইন নিতে পারি না??
যেমন: যারা জামা কাপড় সেল করবে তারা একসাথে থাকলে নিজেদের যাচাই করার +নতুন আইডিয়া নিয়ে কাজ করার টেন্ডেন্সী থাকবে,
নাহলে এইভাবে আলাদা আলাদা নামে ডোমেইন ই নেয়া হবে,
আলিবাবা,দারাজ,কাইমু দের ধারে কাছেও যাওয়া যাবে না
Shamim Hossain
রাফা আপু, আপনার প্রস্তাবনা টি চমৎকার। সত্যি বলতে গেলে আমাদের মানুষিকতার পরিবর্তন খুব দরকার,,,, আলাদা আলাদা ভাবে চিন্তা না করে,,,,কয়েকজন মিলে একটা সাইট দাড় করাতে পারলে যেমন ব্যবসা সম্মপ্রচার ও ভাল হবে কাস্টমার ও ভাল সাপোর্ট পাবে।
M. B. Parvez Ron
একটু সহযে চিন্তা করি। আপনি যখন আপনার কম্পিউটারের C অথবা D ড্রাইভের কোন ফোল্ডারে যান, তখন উপরের দিকে এরকম একটি এ্যাড্রেস দেখায়ঃ D:\#2 Music\Audio\# 1 Bangla\# 1 Album\Megh Doll
এটি হলো D ড্রাইভের একটি ফোল্ডারের এ্যাড্রেস। অর্থাৎ এই এ্যাড্রসটি দিয়ে আপনি ঐ ফোল্ডারে যেতে পারছেন। অর্থ হলো, এটিই ওই ফোল্ডারের ডোমেইন নেম।
এখন চিন্তা করুন তো, ফোল্ডার টি কোথায় আছে? ফোল্ডারটি আপনার কম্পিউটারের মধ্যে আছে। মানে আপনার কম্পিউটারের হার্ডিস্কে আছে। কম্পিউটারের হার্ডডিস্কে ফোল্ডারটি রাখার জন্য যে জায়গা, সেটিই হলো হোস্টিং।
হোস্টিং বলতে মূলত একটি কম্পিউটারে হার্ডডিস্ক এর কিছুটা স্পেস ভাড়া নেয়া বোঝায়। আর ওই স্পেসে যাবার জন্য আপনি আপনাকে ওই স্পেসের ইউনিক (অদ্বিতীয়) একটা নাম দেয়া হয়, সেটিই হলো ডোমেইন।
উপরেরে লিংকিটি দেখেন, D ড্রাইভের Megh Doll ফোল্ডারে আমি যে লিংক দিয়ে দিয়েছি, সেখানে অন্য কোন লিংক দিয়ে ওই ফোল্ডারে যাবার উপায় নেই, অর্থাৎ অই ফোল্ডারে যাবার রাস্তা মাত্র একটি। এটিই হলো কোন URL এর ইউনিকনেস।
আপনি কোথায় থেকে ডোমেইন হোস্টিং নিবেন, সেটা একান্তই আপনার। তবে নিচের বিষয় গুলো লক্ষ্য রাখবেনঃ
ডোমাইনের ক্ষেত্রেঃ
- ডোমেইন কেনার সময় অবশ্যই আপনার ইমেল এ্যাড্রেস ব্যাবহার করবেন।
- এমন কারো কাছে থেকেই ডোমেইন কিনবেন না, যে আপনাকে ডোমেইন এর কনট্রোল (প্যানেল) দিবে না।
- যার কাছে থেকেই ডোমেইন কেনেন না কেন, অবশ্যই আগে শিওড় হয়ে নিবেন যে দরকার হলে তারা আপনাকে ডোমেইনের EPP কোড দিবে কিনা। কারন EPP কোড ছাড়া আপনি ডোমেইন অন্য কোথাও নিতে পারবেন না।
হোস্টিংঃ
- আমাদের দেশি ক্রেতাদের হোশটিং এর মূল্যের প্রতি একটা দূর্বলতা আছে। মনে রাখবেন, কম দামের হোস্টিং কখনো ভালো না। হোস্টিং ভালো হলেও সার্ভিস ভালো না।
- যদি আপনার ধারনা থাকে, তাহলে হোস্টিং নেবার পূর্বে সার্ভারের কনফিগারেশন একটু জেনে নিবেন।
- হোশটিং নেবার পূর্বে অবশ্যই তাদের পলিসি একবার হলেও পড়ে নিবেন।
- হোস্টিং এর ক্ষেত্রে সার্ভার স্পীড একটা ফ্যাক্ট। তবে এটিই একমাত্র বিষয় না। সিকিউরিটি অবশ্যই লক্ষনীয়।
- বড় ইকমার্স সাইটের চিন্তা করলে অবশ্যই শেয়ার্ড হোশটিং এর চিন্তা মাথা থেকে বের করে দিতে হবে। এক্ষেত্রে VPS বা Cloud server এর কথা ভাবা যেতে পারে।
আর একটি কথা, আপনি যদি ফুল প্রোফেশনাল বিজনেস করতে চান আর অনলাইনে পেমেন্ট রাখতে চান, তাহলে অবশ্যই চেষ্টা করবেন SSL সার্টিফিকেট সংযুক্ত করতে।
আর কোন বিষয় বাদ গেলে, প্রশ্ন করতে পারেন। ভুল করলে দেখিয়ে দিবেন।
ধন্যবাদ।
Mohammad Rifat
ভাই,প্রথম দিকে শেয়ারড হোস্টিং দিয়ে শুরু করে পরবর্তীতে ধাপে ধাপে SSL সার্টিফিকেট সংযুক্ত করা যাবে না?
M. B. Parvez Ron
SSL আপনি যে কোন সময় যুক্ত করতে পারেন, তবে এটা বাৎসরিক চার্য হিসেবে মূল্য পরিষোধ করতে হয়। তাই শুরুতে করলে ঝামেলা কম। ইকমার্সের ক্ষেত্রে শেয়ার্ড হোশটিং ব্যাবহার না করাই ভালো ভাই। ১২-১৬ হাজার টাকার মধ্যে ক্লাউড পাওয়া যায়, আবার আপনি চাইলে প্রতি চার মাসে পে করতে পারেন। তাই আমি প্রিফার করবো ক্লাউড।
Mokerrom Hossain Mamun
১. ডোমেইন ২-৩ বছরের জন্য রেজিস্ট্রেশন করুন; এটা এসইও ফ্রেন্ডলি।
২. ডোমেইন যে কোম্পানির নিবেন, হোস্টিংও একই কোম্পানির নিবেন; এতে আপনার সাইটের জন্য সুবিধা হবে।
৩. ডোমেইন নাম যেন ব্র্যান্ডেবল হয় সেদিকে খেয়াল রাখুন; মানে সহজে মনে রাখার মত আরকি!
৪. ডোমেইন নেম ছোট হলেই ভালো।
৫. ডোমেইন নেমে নম্বর/সাইন ব্যবহার না করাই উত্তম।
শুভকামনা, সবার জন্য ।। :-)
Mokerrom Hossain Mamun
সার্চ ইন্জিন মনে করে, আপনি বেশি সময়ের জন্য কাজ করবেন, লং টাইম বিজনেস প্ল্যান আছে আপনার, স্প্যামিং করে কিছু করবেন না। যে বেশি সময় থাকার প্ল্যান করবে সার্চ ইন্জিন তাকেই বেশি গুরুত্ব দিবে, তাই না..?! :-)
Mokerrom Hossain Mamun
আমি জানি, ম্যাটকাট এটা বলেছেন..মজার ব্যাপার হচ্ছে, গুগল/ম্যাটকাট আরও অনেককিছুই বলেছেন যেটা আসলেই একটা গ্যাম্বলিং ছাড়া কিছুই নয়..যেমনঃ পিবিএন
Mokerrom Hossain Mamun
গুগলের ২০০+ র্যাঙ্কিং ফ্যাক্টর আছে..সেগুলোকে ধোকা দিয়ে মার্কেটারদের কাজ করতে হয় অনেকসময়..গুগলও সেটা জানে..
আফটার অল, গুগল তো মানুষের তৈরিকৃত পণ্য, তাই না..!
Naim Islam
আপনার ব্যবসায়ের জন্য ডোমেইন সিলেক্ট করার আগে জানুন, আপনি কি ধরনের ব্যবসায় করতে চান, আপনার ব্যবসায়ের ধরণ কি ইত্যাদি। তারপর আপনি চিন্তা করুন, যে ধরনের ব্যবসায় করতে চান, তার ডোমেইন কি হতে পারে। এই জন্য প্রথমে আপনি ওই ব্যবসায়ের রিলেটেড কিছু নাম চিন্তা করুন, পারলে সেগুলো লিখে রাখুন। তারপর, সার্চ দিয়ে দেখুন সেই নামের ডোমেইন আছে কিনা? থাকলে কিনে ফেলুন। আপনার ব্যবসায় নিয়ে চিন্তাই আপনাকে বের করে দিবে, আপনি কোন ডোমেইন নেম সিলেক্ট করবেন। আরও হেল্পের জন্য, অন্য ব্যবসায়ীদের ডোমেইন নেম দেখতে পারেন। আর আপনি যদি ব্যবসায়ের অনেক প্রচার না করতে চান তাহলে আপনার ব্যবসায়ের রিলেটেড ডোমেইন নিন।
M. B. Parvez Ron
কমেন্ট নাকি অনেক বড় হয়ে গিয়েছে, তাই তিন ভাগে করে দিলাম।
[১] একটু সহযে চিন্তা করি। আপনি যখন আপনার কম্পিউটারের C অথবা D ড্রাইভের কোন ফোল্ডারে যান, তখন উপরের দিকে এরকম একটি এ্যাড্রেস দেখায়ঃ D:\#2 Music\Audio\# 1 Bangla\# 1 Album\Megh Doll
এটি হলো D ড্রাইভের একটি ফোল্ডারের এ্যাড্রেস। অর্থাৎ এই এ্যাড্রসটি দিয়ে আপনি ঐ ফোল্ডারে যেতে পারছেন। অর্থ হলো, এটিই ওই ফোল্ডারের ডোমেইন নেম।
এখন চিন্তা করুন তো, ফোল্ডার টি কোথায় আছে? ফোল্ডারটি আপনার কম্পিউটারের মধ্যে আছে। মানে আপনার কম্পিউটারের হার্ডিস্কে আছে। কম্পিউটারের হার্ডডিস্কে ফোল্ডারটি রাখার জন্য যে জায়গা, সেটিই হলো হোস্টিং।
হোস্টিং বলতে মূলত একটি কম্পিউটারে হার্ডডিস্ক এর কিছুটা স্পেস ভাড়া নেয়া বোঝায়। আর ওই স্পেসে যাবার জন্য আপনি আপনাকে ওই স্পেসের ইউনিক (অদ্বিতীয়) একটা নাম দেয়া হয়, সেটিই হলো ডোমেইন।
উপরেরে লিংকিটি দেখেন, D ড্রাইভের Megh Doll ফোল্ডারে আমি যে লিংক দিয়ে দিয়েছি, সেখানে অন্য কোন লিংক দিয়ে ওই ফোল্ডারে যাবার উপায় নেই, অর্থাৎ অই ফোল্ডারে যাবার রাস্তা মাত্র একটি। এটিই হলো কোন URL এর ইউনিকনেস।
M. B. Parvez Ron
[২] আপনি কোথায় থেকে ডোমেইন হোস্টিং নিবেন, সেটা একান্তই আপনার। তবে নিচের বিষয় গুলো লক্ষ্য রাখবেনঃ
ডোমাইনের ক্ষেত্রেঃ
- ডোমেইন কেনার সময় অবশ্যই আপনার ইমেল এ্যাড্রেস ব্যাবহার করবেন।
- এমন কারো কাছে থেকেই ডোমেইন কিনবেন না, যে আপনাকে ডোমেইন এর কনট্রোল (প্যানেল) দিবে না।
- যার কাছে থেকেই ডোমেইন কেনেন না কেন, অবশ্যই আগে শিওড় হয়ে নিবেন যে দরকার হলে তারা আপনাকে ডোমেইনের EPP কোড দিবে কিনা। কারন EPP কোড ছাড়া আপনি ডোমেইন অন্য কোথাও নিতে পারবেন না।
M. B. Parvez Ron
[৩] হোস্টিংঃ
- আমাদের দেশি ক্রেতাদের হোশটিং এর মূল্যের প্রতি একটা দূর্বলতা আছে। মনে রাখবেন, কম দামের হোস্টিং কখনো ভালো না। হোস্টিং ভালো হলেও সার্ভিস ভালো না।
- যদি আপনার ধারনা থাকে, তাহলে হোস্টিং নেবার পূর্বে সার্ভারের কনফিগারেশন একটু জেনে নিবেন।
- হোশটিং নেবার পূর্বে অবশ্যই তাদের পলিসি একবার হলেও পড়ে নিবেন।
- হোস্টিং এর ক্ষেত্রে সার্ভার স্পীড একটা ফ্যাক্ট। তবে এটিই একমাত্র বিষয় না। সিকিউরিটি অবশ্যই লক্ষনীয়।
- বড় ইকমার্স সাইটের চিন্তা করলে অবশ্যই শেয়ার্ড হোশটিং এর চিন্তা মাথা থেকে বের করে দিতে হবে। এক্ষেত্রে VPS বা Cloud server এর কথা ভাবা যেতে পারে।
আর একটি কথা, আপনি যদি ফুল প্রোফেশনাল বিজনেস করতে চান আর অনলাইনে পেমেন্ট রাখতে চান, তাহলে অবশ্যই চেষ্টা করবেন SSL সার্টিফিকেট সংযুক্ত করতে।
আর কোন বিষয় বাদ গেলে, প্রশ্ন করতে পারেন। ভুল করলে দেখিয়ে দিবেন।
ধন্যবাদ।
ফারিয়া আবেদীন রাফা
আমি আজ আড়ং এ গিয়েছিলাম, পুরাই মাথা নস্ট অবস্থা,কি নাই অইখানে???
আমার মাথায় ক্রাফটিং এর কিছু আইডিয়া আসছিল,আজ দেখি তারা অই জিনিস সেল করতেসে :(
না আমার খারাপ লাগে নাই,বরং ভাল লাগসে দেখে যে তারা কাস্টমার ধরে রাখতে কত কিছু করতেসে! এমন না তারা সব কিছু তৈরি করতেসে, তারা অন্যদের বানানো জিনিস সেল করতেসে,আর আজ তারা কত্ত বড় একটা ব্র্যান্ড!!
ভাবতে অবাক লাগে, আমরা কেন এইটা ভাবতেসি না,
আমরা সব কাজে আলাদা কেন?
একসাথে কাজ করলে প্রথমে একটু লস হবে কিন্তু ব্যবসা চালু হয়ে গেলে পরে কিন্তু সবার ই লাভ :)
আমরা দিনদিন অাত্নকেন্দ্রীক হয়ে যাচ্ছি, উন্নতি করতে হলে সবাইকে নিয়েই আগাতে হবে,
শুধু নিজের ভাবলে নিজের উন্নতি ই হবে, অন্যকে সাহায্য করলে যেই মানসিক শান্তি তা পাওয়া যাবে না, সেই শান্তির কাছে কোটি টাকাও তুচ্ছ
Md Rafiqul Islam Mtepi
গেলাম কোন এক প্রতিষ্ঠানে ওয়েব ডিজাইন এবং ওয়েব ডেভেলপমেন্ট শিখতে। কিন্তু আশেপাশের কিছু এক্সপার্ট বন্ধুর পরামর্শে প্রথমে ভর্তি হলাম গ্রাফিক ডিজাইনে। ইচ্ছা আছে তারপর শিখবো ওয়েব ডিজাইন ও ডেভেলপমেন্ট। কারণ এটির প্রতি দূর্বলতা/আগ্রহ রয়েছে। প্রতিষ্ঠানের প্রিমিয়াম স্টুডেন্ট ক্যাটাগরিতে ভর্তি হলাম। যেখানে একটি ডোমেইন প্রতিষ্ঠান থেকে দিবে। গত সপ্তাহে একটি ফরম ধরিয়ে দিলো ডোমেইন নাম দিয়ে ফরমটা পূরণ করে জমা দেওয়ার জন্য। কি নাম দেবো বুঝতে পারতেছি না। প্লিজ কেউ যদি একটু হেল্প করতেন আমায়।
ফারিয়া আবেদীন রাফা
আচ্ছা ডাটা সেন্টারের কাজ কি একটু বলবেন??
M. B. Parvez Ron
সহজ কথায় কোন সার্ভার যা সাইট হোস্ট ও ডেটা প্রোসেসিং এর জন্য ব্যাবহার হয়, তাকেই ডেটা সেন্টার বলে। যেমন, ফেসবুকের সার্ভার হলো ফেসবুকের ডেটা সেন্টার।
Naim Islam
অল্পকথায়, যেখানে আপনার ডেটা থাকে। আর Hosting এর ক্ষেত্রে, আমরা যে ডেটা গুলো Hosting এ রাখি এবং সেগুলো যেখানে জমা হয়।
MH Maruf
http://www.risingbd.com/detailsnews.php?nssl=74074 image guli dekhun , amader deseo ekta hobe sunechi শ্বের পঞ্চম বৃহত্তম ডাটা সেন্টার গড়ে তোলার পরিকল্পনা হাতে নিয়েছে সরকার। কালিয়াকৈরের হাইটেক পার্ক সংলগ্ন প্রায় ২০ একর জায়গার ওপর এই ডাটা সেন্টার গড়ে তোলার প্রাথমিক কাজ শুরু হয়েছে। ডাটা সেন্টার গড়ে তোলার জন্য মাঠ পর্যায়ে সম্ভাব্যতা যাচাইয়ের কাজ শেষ হয়েছে
ফারিয়া আবেদীন রাফা
Md Rafiqul Islam আপনি কি নিজের পেজ পরিচালনার জন্য ওয়েব ডিজাইন শিখছেন?? আপনি এটা শিখে পেজ সুন্দর করা শিখবেন, কিভাবে পেজ পরিচালনা করতে হয় তা শিখতে পারবেন না :(
আপনার এই জন্য SEO শিখতে হবে, তাহলেই আপনার ডোমেইন টা কাজে আসবে,নাহলে শুধু নাম ঠিক করেই রেখে দিবেন শুধু,কাজ করা হবে না :(
SEO শিখলে ডোমেইন চালানো যায়,
গ্রাফিক্স শিখে একটা অংশের কাজ পারবেন,বাকিটার জন্য অন্যদের সাহায্য নিতে হবে :)
ফারিয়া আবেদীন রাফা
আমি SEO এর উপর কোর্স করেছি, আপনাদের কোন প্রশ্ন থাকলে এইখানে করুন,আমি কাল এই ব্যাপারে যতটুকু জানি তা নিয়ে একটা পোস্ট দিব,
সবার ই নতুন জিনিস এর প্রতি আগ্রহ থাকে,
কিন্তু সেই জিনিস টা আমাদের কাজে লাগবে কিনা সেটাও দেখতে হবে :)
ধন্যবাদ সবাইকে...
Md Afzal Hossain
ই-কমার্সের জন্য কি ডোমেইন নেম খুব বেশি প্রভাব পড়ে?
আমরা সবাই সুন্দর, সাবলীল, সহজ এবং অল্প অক্ষরের নাম পছন্দের তালিকার প্রথমে রাখি। অনেক ক্ষেত্রে দেখা যায় কঠিন নাম যেইটার অর্থও জানিনা তেমন একটা সাইটও জনপ্রিয়তার শীর্ষে দেখি (যেমনঃ kaymu, daraz) এই দুইটা বিষয়ের কারন একটু বিশ্লেষন করবেন............
Naim Islam
হ্যাঁ প্রভাব পড়ে। তবে খুব বেশি যে তা নয়। এটা আপনার প্রচারের ওপর নির্ভর করবে। যেমন kaymu , daraz তারা যে নাম দিয়েছে এইগুলো বাংলাদেশের জন্য ই-কমার্স রিলেটেড না। কিন্তু, তাদের মার্কেটিং খুব ভালো। ফলে, আমরা সবাই তাদের চিনি। তেমনি, আপনি যদি এই রকম নাম সিলেক্ট করেন তাহলে আপনার প্রচার বা মার্কেটিং ভালো থাকতে হবে। আর যদি বিজনেস রিলেটেড নেন, তাহলে মানুষ অল্প প্রচারেই বুঝতে পারবে।
Naim Islam
অনেকে ই-কমার্স ব্যবসায়ের জন্য এক্সসেপশনাল ডোমেইন পছন্দ করেন। যেমন alibaba.কম এটা তাদের ব্যবসায় রিলেটেড ডোমেইন না এবং এক্সসেপশনাল নাম। আপনি যদি আপনার এক্সসেপশনাল ডোমেইন নিয়ে থাকেন, তাহলে তার প্রচার করতে হবে বেশি, কারন মানুষকে বুঝাতে হবে আপনার এই ডোমেইনের ওয়েবসাইট কি ধরণের সার্ভিস দিয়ে থাকে। আর ব্যবসায় রিলেটেড নিলে অল্প প্রচারে মানুষ বুঝতে পারে। তবে, দুটোরই সুবিধা-অসুবিধা আছে।
Naim Islam
শেয়ারড(Shared) এবং ডেডিকেটেড(Dedicated) হোস্টিং। দাম ও পারফরমেন্সের বিশাল পার্থক্য জড়িত এখানে। শেয়ারড হোস্টিংয়ের ক্ষেত্রে একই ওয়েব সার্ভারে একাধিক ওয়েবসাইটকে হোস্ট করা হয়। ফলে খরচ অনেক কম হয়। কিন্তু এর ফলে স্টোরেজ ক্যাপাসিটি ও ব্যান্ডউইডথ সবার মধ্যে ভাগ হয়ে যায়। কারণ, একটি সার্ভার সব ওয়েবসাইটের সব ভিজিটরকে হ্যান্ডেল করে। যদি আপনার ওয়েবসাইটের ভিজিটর সংখ্যা এক হাজারের নিচে হয়, তাহলে এ ধরনের সার্ভিস বেছে নিতে পারেন(এছাড়াও চাইলে ডেডিকেটেড হোস্টিং নিতে পারেন, তাতে পারফরমেন্স খুবই ভালো থাকবে)। আর অন্য ধরনের সার্ভিস হলো ডেডিকেটেড হোস্টিং। এক্ষেত্রে একটি ওয়েব সার্ভারে শুধু একটি ওয়েবসাইট হোস্টিং করা হবে। ফলে স্টোরেজ, সিপিইউ আর নেটওয়ার্কের পুরো ক্ষমতা ব্যবহার করা সম্ভব হয়। এটি বেশ ব্যয়বহুল। ব্যয়বহুল হলেও ওয়েবসাইটের পারফরমেন্স থাকে চমৎকার।
MH Maruf
কোথা থেকে ডোমেইন কিনবেন ?
যেখান থেকেই ডোমেইন কিনেন না কেন কেনার আগে যে বিষয় গুল ভালো ভাবে জেনে নিবেন –
ডোমেইন রেজিস্ট্রশন ফি,
প্রতিষ্ঠানের সামগ্রিক আবস্থা,
কন্ট্রোল প্যানেল ,
প্রতিষ্ঠানটি ডোমেইন এর পুরো কন্ট্রোল আপনাকে দিবে কিনা?
পরবর্তীতে অন্য কোথাও ট্রান্সফার করে নেয়া যাবে কিনা?
উপরের বিষয় গুলো বিবেচনা করে যে কেউ ভালো কোন প্রতিষ্ঠান থেকে Domain ক্রয় করতে পারেন।
ডোমেইন কেনার জন্য সবচেয়ে জনপ্রিয় সাইট হচ্ছে godaddy , networksolution, namecheap
বর্তমানে আমাদের দেশে অনেক ডোমেইন রেজিস্টারার রয়েছে আপনি চাইলে তাদের কাছ থেকেও ডোমেইন কিনতে পারেন । তবে অনেকে কম দামে (৪০০-৫০০) ডোমেইন বিক্রয় করার কথা বলে , তাদের কাছ থেকে দূরে থাকুন কারন, বেশির ভাগ ক্ষেত্রেই দেখা যায় ডোমেইন এর পুরো কন্ট্রোল দেয়না । আবার রিনিউ করতে গেলে দিগুন বা তার চেয়েও বেশি টাকা দাবি করে।
Saifullah Reza
ডোমেইন & হোস্টিং কোনো আকাশ কুসুম সস্তা অফারে কেনা উচিত না কারন যখন renew করার সময় আসবে তখন দেখা যাবে সুদে-আসলে সব সোধ করে নিবে। তাই দেখে-শুনে-বুঝে কেনা উচিত
Shamol Miah
মোবাইল হচ্ছে হোস্টিং আর ডোমেইন হচ্ছে সিম কার্ড...
No comments:
Post a Comment