Fahreen Hannan is with Razib Ahmed
#Workshop__2
গতকাল অয়ার্কশপ নিয়ে প্রথম পর্ব আমি আলোচনা করেছি।
আজকে দ্বিতীয় পর্বে আমি বেশ কয়টি ধাপ বিশ্লেষণ করব।
একটি অয়ার্কশপ শুরু থেকে শেষ পর্যন্ত কি করে শুর বা পরিচালনা করবেন- তাকে নিম্নলিখিত ভাগে ভাগ করা যায়:
১.অয়ার্কশপ এর পূর্ব প্রস্তুতি
২.অয়ার্কশপ এর সেটিং
৩.কিভাবে অয়ার্কশপ পরিচালনা করবেন
৪.অয়ার্কশপ পরবর্তী ফলোআপ।
আজকে দ্বিতীয় পর্বে আমি অয়ার্কশপ এর পূর্ব প্রস্তুতি নিয়ে আলোচনা করব।
১. অয়ার্কশপ এর প্রস্তুতি--
★অয়ার্কশপ এর মুল লক্ষ্য-
যে কোন বিষয়ের উপর অয়ার্কশপ করাবেন-তা হতে পারে তথ্য উপস্থাপন, স্কিল ডেভেলপমেন্ট বা সচেতনতা তৈরি।
আপনার এটেন্ডি বা পার্টিসিপ্যান্ট কারা?
আপনি এ বিষয় গুলো নিয়ে এনালাইসিস করলে আপনার জন্য অয়ার্কশপ এর গোল বা লক্ষ্য উপস্থাপন করা সহজ হবে।
অয়ার্কশপ এ আপনি কি জানাতে চান এবং অয়ার্কশপ শেষে আপনার পার্টিসিপ্যান্ট রা এ সকল জিনিস জানতে বা শিখতে বা দক্ষতা অর্জন করেছে এটাই মুল লক্ষ্য এর আসল উদ্দেশ্য।
★আপনার অডিয়েন্স কারা:
যারা অংশগ্রহণ করে তারা কে সবাই সবার পূর্ব পরিচিত?
নাকি একদম অপরিচিত।
নাকি এ দুইয়ের সংমিশ্রণ?
তারা কি এ অয়ার্কশপ সম্পর্কে কিছু জ্ঞ্যান আগেই অর্জন করেছে?
এ সকল উত্তর আপনাকে আপনার অয়ার্কশপ অর্গানাইয করতে অনেক সহায়তা করবে।
অংশগ্রহণকারীদের মধ্যে আগে থেকে পরিচয় থাকলে যে কোন সেশনের শুরুর দিক টা সহজ হয়।
আর যদি অপরিচিত বা চেনা জানা না থাকে সেক্ষেত্রে অর্গানাইজার এর দায়িত্ব -ইন্ট্রডাকশন পার্ট এড করা তাতে পরবর্তী এক্টিভিটি গুলো করাতে সহজতর হবে।
★অয়ার্কশপ দিনের প্রথম ভাগে শুরু করুন--
গবেষণায় দেখা গেছে, দিনের প্রথম ভাগে মানুষের কর্মক্ষমতা অনেক বেশি থাকে।
সে সময় টিকে কাজে লাগান।
★ আপনার অয়ার্কশপ কে পাব্লিসিটি করুন-
Catchy পোস্টার / সোশ্যাল মিডিয়া ব্যবহার করে তাকে জানান দেয়া - এতে করে আপনার পার্টিসিপ্যান্ট দের দৃষ্টি সহজেই আকর্ষণ করবে।
আপনার অয়ার্কশপ এর বিশয়বস্তু এবং এ সংক্রান্ত ইমেজ বা ছবি ব্যবহার করুন।
★অয়ার্কশপ এর গোল বা লক্ষ্য কে প্রায়োরিটাইজ করুন-
মনে রাখবেন,অয়ার্কশপ এর সময় খুব সীমিত থাকে। সারাদিনের অয়ার্কশপ এ আপনি পুরো বিষয় তুলে আনতে পারবেন না। নির্দিষ্ট কিছু বিষয় নিন। সেগুলো কে হাইলাইট করুন।
★কি কি মেথড ব্যবহার করবেন--
Visual, audio , হ্যান্ডস আউট, মৌখিক বা এগুলার সংমিশ্রণ। যে কোন মেথডেই আপনি অয়ার্কশপ এরেঞ্জ করতে পারবেন।
তবে আপনার অয়ার্কশপ এর টপিক বা বিষয় এবং লক্ষ্য র উপর নির্ভর করে আপনার স্পীকার দের হ্যান্ডস আউট, এভি এইড বা এক্টিভিটি নির্ধারণ করুন।
অয়ার্কশপ এ কি কি হ্যান্ডস আউট দেবেন, কি কি প্রেজেন্টেশন দেয়া হবে, কি এভি এইড লাগবে সব পুর্ব থেকে প্রস্তুত করুন।
★ এক্সপার্ট, স্পীকার,এসিস্ট্যান্ট এবং মেম্বার -
আপনি অর্গানাইজার কিন্তু এটি একটি টিম অয়ার্ক।
একজনের পক্ষে এই পুরো জিনিশ ম্যানেজ করা সম্ভব নয়।
আপনি স্পীকার এবং তার কন্টেন্ট জেনে নিন।
এক্সপার্ট এডভাইস গ্রহন করুন।
এসিস্ট্যান্ট দের সহায়তা নিন।
মেম্বার দের সাথে বারংবার বসে view and থউঘত শেয়ার করুন।
কাজ এবং দায়িত্ব ভাগ করে দিন।
★এক্টিভিটি - প্রেজেন্টেশন এর পর কি কি এক্টিভিটি অয়ার্কশপ এ অন্তর্ভুক্ত করবেন-.গত পর্বে বেশ কিছু পয়েন্ট আমি তুলে ধরেছি।
এ ছাড়াও গ্রুপ অয়াইজ ডিবেট এরেঞ্জ, পেয়ার শেয়ার, প্রশ্ন উত্তর সেশন, ব্রেইন্সট্রর্মিং সেশন এখানে অন্তর্ভুক্ত করতে পারেন।
অয়ার্কশপের মুল্যায়ন এই এক্টিভিটি বেইজড লার্নিং এর উপর বেশির ভাগ অংশে নির্ভর করে।
★টাইম ম্যানেজমেন্ট -
ব্রেক টাইম / রিফ্রেশমেন্ট টাইম/সেশন অয়াইজ টাইম -সব আগের থেকে ছক কাটুন।
এক্টিভিটি তে কত সময় ব্যয় করছেন, প্রশ্ন উত্তর, স্পিচ বা প্রেজেন্টেশন ই বা কত সময় লাগছে হিসেব রাখুন।
ঠিক সময়ে শুরু করুন। নাহলে দিন শেষে আপনার অয়ার্কশঅপের প্রোডাক্টিভিটি কমে যেতে পারে।
★ ক্যাটারিং- এ অংশ বেশ জরুরি।
অয়ার্কশপ এ বেশ অনেক সময় ধরে পার্টিসিপ্যান্ট দের কাজ করতে হয় এবং মনোযোগ ধরে রাখতে হয়।
স্বাস্থ্যকর বেভারেজ এবং এনার্জেটিক খাবার আয়োজন করুন। জাংক ফুড এভয়েড করুন। এতে অংশগ্রহনকারী দের কর্মক্ষমতা ধরে রাখতে সহায়ক হবে।
source-
অয়ার্কশপ কিভাবে পরিচালনা করবেন
No comments:
Post a Comment