প্রডাক্ট সোর্সিং নিয়ে কিছু কথা

প্রডাক্ট সোর্সিং নিয়ে কিছু কথা
~ রাজিব আহমেদ

আমি কিভাবে কোন কিছু খুঁজে বের করি?

১। গুগল, ইউটিউব, ফেইসবুক মোট কথা অনলাইনে ইংলিশে বাংলাতে যত ভাবে পারি সার্চ করি। লাগলে সারা রাত সার্চ করে। লাগলে এক টানা ১০০ ঘণ্টা সার্চ করি এবং যা আসে তাই পড়ি, ভিডিও দেখি। এভাবে ধরেন সকাল ১১ টার সময় বসলাম কিছু নিয়ে এবং রাত ৩ টার সময় ল্যাপটপ বন্ধ করে শুতে গেলাম। তার মানে ১৬ ঘন্টার মধ্যে অনেক জেনে গেলাম।

২। পরিচিতদের সাথে কথা বলি। বন্ধু, আত্মীয়, ফেইসবুকের ফ্রেন্ড, প্রতিবেশি, অফিসের কলিগ, পাড়ার মুদির দোকানদার। না হলেও ১০০ জনের সাথে কথা বলি। এভাবে অনেক দ্রুত অনেক তথ্য পেয়ে যাই।

৩। তারপর যেখানে যা পাওয়া যায় সেখানে চলে যাই। ধরেন বইয়ের জন্য বাংলাবাজার, কাপড়ের জন্য নীলক্ষেত ইত্যাদি। এর আগে চেষ্টা করি রেফারেন্স এর মাধ্যমে কারো দোকান বা কোম্পানি খুঁজে বের করতে।

৪। অনেকেই মনে করি দোকানের মালিক বা কোম্পানির এমডিকে না পেলে লাভ নেই। আসলে তা ঠিক নয়। আমি অনেক ভাল তথ্য ছোট লেভেলের কর্মচারি এমনকি পিয়ন ড্রাইভার দারওয়ানদের থেকে পেয়েছি।

৫। কমিউনিকেশন স্কিল অনেক বড় ব্যাপার। এটি একদিনে তৈরি হয় না।

source - Razib Ahmed

No comments:

Post a Comment