ডিজিটাল যুগের আশীর্বাদ প্রযুক্তি এর গুরুত্ব

 - ডিজিটাল যুগের আশীর্বাদ প্রযুক্তি এর গুরুত্ব।

ডিজিটাল এই যুগে মানুষকে কষ্ট করে বাড়তি কাজ করতে হয় না, ঘরে বসেই নিত্য নতুন সম্ভাবনার দুয়ার খুলে যাচ্ছে। মোবাইল বা স্মার্ট মোবাইল প্রযুক্তি দূরকে করেছে কাছের। নিজের ছবি এডিটিং এর জন্য তৃতীয় পক্ষের সহযোগিতার দরকার হয় না। MidJourney বা  Dalle এর মতন  আর্টিফিশায়াল ইন্টেলিজেন্স  প্রযুক্তির সাহয্যে ব্যবহারকারীর কাছে সহজেই প্রস্তুত হয়ে যাচ্ছে নিজের পছন্দমতন ছবি। ChatGpt এর সাহায্যে এক নিমিষেই প্রস্তুত হয়ে যাচ্ছে নিজের পছন্দমতন লেখা বা আর্টিকেল। মানুষ এখন কয়েক ক্লিকেই বানিয়ে ফেলতে পারে ব্লগ সাইট। এখন ছোট খাট ভিডিও এডিটিং এর জন্য আর  Adobe premiere PRo এর দরকার হয় না। আর্টিফিশায়াল ইন্টেলিজেন্স এর সাহায্যে কয়েক ক্লিকে ছবি এডিট করে ফেলছে। ছবির জন্য আছে Canva PRo। আগে পড়াশুনা স্কুল কেন্দ্রিক হলেও এখন পড়াশুনা ইন্টারনেট ভিত্তিক। বিদ্যার্থিরা সহজেই ইন্টারনেটের মাধ্যমে পড়াশুনা করতে পারে। পড়াশুনার জন্য  জ্যামে বসে দূর দুরান্তে যেতে হয় না। বাড়তি কোচিং ফি ও এখন দিতে হয় না। Udemy, Coursera থেকে সহজেই  যে কোন ক্যাটাগরির লেসন শিখতে পারে। Search English থেকে নিতে পারে ইংরেজি শিক্ষার হাতে খড়ি। ঘরে বসেই Daraz থেকে  অর্ডার দিলেই ঘরে পৌঁছে যাচ্ছে পচ্ছন্দের পন্য, কিংবা Food Panda তে অর্ডার দিলেই ডেলিভারি ম্যান দিয়ে যাচ্ছে পছন্দ সব খাবার। Fiver বা  Upwork থেকে ঘরে বসেই টাকা ইঙ্কাম করছে আমার দেশের সোনার ছেলেরা। ইন্টারনেটের মাধ্যমেই এখন এমেরিকা সিঙ্গাপুরে থাকা  ডক্টরদের এর সাজেশন মিলে যাচ্ছে। ফেইসবুক, ম্যাসেঞ্জারের সাহায্যে দুরের কারোর সাথে সহজেই কানেক্ট করা যাচ্ছে। এচ্ছাড়া ফেইসবুক পেইজের মাধ্যমে সহজেই নিজদের পন্য পরিবেশন করা যাচ্ছে। স্বাবলম্বী হচ্ছে দেশের ছেলে মেয়েরা। এতে কর্মসংস্থান হচ্ছে বেকার মানুষদের। এখন  প্রযুক্তির কল্যাণে সহজেই পার্সোনাল ব্রান্ডিং এর সুযোগ তৈরি হচ্ছে। ই-বুক প্রযুক্তির কারনে এখন মোটা মোটা বই কিনতে হয় না। ইবুক সাশ্রয়ী হওয়ায় এর  জনপ্রিয়তা বেড়ে যাচ্ছে। এই ডিজিটাল যুগে কাগজের নোট পকেটে নিয়ে ঘুরতে হয় না। বিকাশ, নগদের মাধ্যমে সহজেই লেনদেন করতে হয়। ট্রেনের বাসের টিকিট এখন অনলাইনে পাওয়া যায়, এর ফলে টিকিটের জন্য ঘণ্টার পর ঘণ্টা লাইনে  দাড়িয়ে থাকতে হয় না । গুগলের মাধ্যমে যে কোন তথ্য আমারা সহজেই পেয়ে যেতে পারি। 

আর এভাবেই আমাদের ব্যস্ত জীবনে ডিজিটাল প্রযুক্তির ব্যবহার বাড়ছে,  আশীর্বাদ হয়ে আমাদের জীবনে ওতপ্রোত ভাবে মিশে যাচ্ছে। 

No comments:

Post a Comment