সমাজ জীবনে মাকড়শার জাল - Shomaj Jibone Makorshar Jal

একেকটা ঘটনা জীবন থেকে অনেক কিছু নিয়ে যায় , তাঁর বিনিময়ে অনেক শিক্ষাও দান করে যায় । অনেকে এই শিক্ষা থেকে নিজেকে পাল্টাবার চেষ্টা করে , কিন্তু আবার জীবনের মারপ্যাঁচে পরে সবাই পারে না নিজেকে পাল্টাতে । শুধু নীরবে চিৎকার করতে থাকে , কেউ শুনতে পায় না সেটা । ভুলেও চিৎকার করলে ভদ্রমুখোশধারি সমাজে তা নিতান্ত কটু চোখে দেখে মানুষ । কতো ধরণের মারপ্যাঁচ ; এই ব্যবসায়িক জগতে । দেখেবেন , বুঝবেন ; কিছু বলতে পারবেন না । শুধু আপনার মুখে থাকবে  হাসি ; সৌজন্যতার প্রদর্শনের জন্য করা হয় সেটা । আমরা তো সবাই সামাজিক ; সমাজের নিয়ম কানুন ; শ্রদ্ধাবোধ কাজ করে আমাদের মধ্যে । কোন মেয়ে রাস্তা দিয়ে হেঁটে চললে সবাই তন-মন সেবার জন্য নিজেকে উৎসর্গ করে দেয় , কিন্তু সেই মেয়েটা সবার সামনে যখন নির্যাতিত হয় তখন সবাই হাত গুটে বসে থাকে  , পারলে ভিডিও করে সামাজিক চেতনা বৃদ্ধির কঠোর প্রয়াস চালানো হয়।

হয়তো অনেক সময় সাক্ষীও নির্বাক থাকে । তাঁর জীবন আছে , টাকা দরকার আছে । কিন্তু ঘটনা সম্পাদনের সময় কিন্ত এককভাবে ঘটানো হয় না , অনেক পার্টনারও থাকে , বাংলায় বলা যেতে পারে তাকে সহযোগ । তাদের কাজ হলো সাপোর্ট দেয়া , তালে তাল দেয়া । কারণ সেই পাপাচারি বা বেঈমানি কাজে লিপ্ত মানুষের সাথে তাদেরও মঙ্গল জড়িত থাকে । তাদের ভাত-তরকারির জোগান হয় তাঁরই দয়া কামনার কারণে । এই একটা দুনিয়া , এক শ্রেণীর মানুষের সম্পদ রাখার জায়গা নেই ; আবার এক শ্রেণীর মানুষের ভাত-কাপড় জোগাড় করতেই নিজেদের জীবন চলে যায় । দুনিয়াও কিছু কিছু মানুষের উপর পক্ষপাতদুষ্ট ; এই কথা যদি বলি তাহলে মনে হয় ভুল হবে না । ষড়যন্ত্রকারি ষড়যন্ত্র করে অনেক ভাবে , কিন্তু বন্ধু মহলের কাছে নিজেকে প্রমান করে তিনি অনেক বিচক্ষন । সবার কাছে বুঝানো হয় ;  ব্যবসার সুরক্ষার জন্য করা হয় সেগুলো  ।

কিন্তু আপনি  তাঁর সাথে চলেন , তাঁকে দিয়ে কাজ করান ; কিন্তু যখন সে আপনার উপর কিছু অধিকার প্রয়োগ করে তখনই সে খারাপ হয়ে যায় !!! তাঁর উপর শুরু হয় মানসিক নিপীড়ন । তাঁর হয়তো ক্ষমতা নেই ; তাঁকে টেনে ব্যবসার অন্যতম প্রতিযোগী দাড়া করিয়ে দেয়া হয় । এই দুনিয়ায় যত বড় ক্ষমতাবান থাকুক না কেন ;নিজেকে যতই উদারভাব প্রদর্শন করুক না কেন ,  প্রতিযোগীকে দেখলে মুখ চুপসে যায় ; তখন দৃষ্টিকোন তাঁর নেকড়ে বাঘের মতন  হয়ে যায় । আপনি যদি তাঁর অধীনে কাজ  করেন , তাহলে সে কোনভাবেও চাইবে না আপনি তাঁর উপরে যান , তাঁর চেয়ে দক্ষ হোন । হয়তো এই জন্যই এক রাজ্যে এক রাজা থাকে । একটা মজার বিষয় , ভিক্ষুক দান পায় কোন স্বচ্ছল মানুষ থেকে ; কোন স্বচ্ছল মানুষ দান পায় আবার ধনী লোক থেকে , দান মানে আজকাল আবার চাকরির সুযোগও বুঝায় । কিন্তু ভিক্ষুক কিন্তু অন্য ভিক্ষুকে দান করে না । এক ব্যবসায়ী একই ক্যাটাগরির অন্য কাউকে কোনদিন ভাল চোখে দেখে না । যদি সুযোগ ; বা টিপস পায় তো সেটা অন্য কথা।


No comments:

Post a Comment