প্রেম গুরু হয়ে উঠার গল্প - Prem Guru Hoye Uthar Golpo

আমার এক বন্ধু প্রতিদিন মেয়ে দেখতে বের হতো , বিয়ে করতে নয় , প্রেম করতে । কোন মেয়েই তাঁর পছন্দ হয় না । একদিন ক্যান্টিনের এক মেয়েকে দেখে -কান্নাকাটি করছে । সে কাছে গেলো ব্যাপারটা দেখার জন্য । মেয়েটিও সময় নিয়ে আস্তে আস্তে সমস্ত দুঃখ দুর্দশার কথা খুলে বলতে থাকে । ছেলেটিও কৌতূহলী মন নিয়ে সমস্ত কথা মন নিয়ে গিলতে থাকে । কথা শেষে , ছেলেটির মন আইস্ক্রিমের মতন গলে গেলো । মায়াবী মুখখানা তাঁর অনেক আপন মনে হলো । তাঁর সমস্ত ঝামেলা , ভেজাল বীরদর্পে মোকাবেলা করার পণ নিলো । যে কথা সেই কাজ । মেয়েটির জাগতিক যাবতীয় সকল সমস্যার বিরূদ্ধে মোকাবেলা করে গেল সে । দিন যায় রাত আসে , রাত যায় দিন আসে । তাঁর মনে একটিই চিন্তা , মেয়েটার সমস্যা ।

মেয়েটির তাঁর কষ্টের প্রশংসা করতে থাকে , আর মাঝে মাঝে ভালবাসা মাখা কিটক্যাট খাওয়ায় । হৃদপন্দন বাড়ানোর জন্য ছেলেটিকে মাঝে মাঝে স্বপ্ন দেখায় , " তুমি আমার অনেক কাছের , অতি আপনজন । আমার ভবিষ্যৎ দেখি তোমার চোখে । " আস্তে আস্তে মেয়েটার ঝামেলা কমতে থাকে , সুখের দিন আসতে থাকে । সুখ আসতেই ছেলেটাকে দূরে দূরে সরে রাখে মেয়েটি ।ভেজালে যত কাছে ছিল , সুখের সময় রাখে ততটা দূরে । কারণ বুঝতে পারে না ছেলেটা ।কষ্ট পায় ছেলেটি । স্বান্তনা খুঁজতে থাকে ।
অবশেষে দর্শনবিদ্যার আশ্রয় নেয় ছেলেটি । "সুখের সময় থাকতে পারি নাই তো কি হয়েছে , দুঃখের সময় তো পাশে ছিলাম" । এক বড় মনের আত্মপ্রকাশ ঘটে । রাস্তার গরিব , অসহায় মানুষরজন ও সেই গোপন গুন খানার প্রকাশ করিয়া দিতে পারে নাই । আবার নিজে নিজে প্রশ্নের উত্তর খুঁজে বের করে সে । "হয়তো , আমি সুবিধার লোক না , তাই সেইফ ফিল করে নাই । :P " কিন্তু আরেকটি প্রশ্ন তাঁর মনের মধ্যে উঁকি মারতে থাকে , " সুখের সময় আমাকে সেইফ মনে না করলেও , ভেজালের সময় কেন সেইফ ফিল করলো ?" কৌতূহলী মন আবার তাঁর কাছে টেনে নিয়ে গেলো । মেয়েটা তাঁর কথা শুনে বলে , " আমি কি করছি জানু , তোমার কাজের প্রশংসা করছি , তোমাকে কিটক্যাট খাওয়াইছি ।আর কি করুম , জানু ? " এই কথা শুনে প্রেমিকের হৃদয়খানা পটাশ হয়ে গেলো । ছেলেটার হৃদয় ভেঙে গেলো ।
ছেলেটাকে এখন মাঝে মাঝে রমনাপার্কে দেখা যায় । একটা টুল , টেবিল নিয়ে প্রেম ঘটিত সমস্ত সমস্যা দূরীকরনের সার্ভিস দেয় । পাশে একটা সাইনবোর্ডে লেখা থাকে , " কান্না হইতে সাবধান ! --প্রেমগুরু " ।

----

No comments:

Post a Comment