বিষয়ঃ স্টার্টআপ কথন-৪ (এক্সিকিউটিভ সামারি এবং কোম্পানি ডেসক্রিপশন)।
★★★
স্টার্টআপ পীচের পর বিস্তারিত বিজনেস প্ল্যান এর অংশ হিসেবে যে পয়েন্টগুলো আসে তার মধ্যে এক্সিকিউটিভ সামারি এবং কোম্পানি ডেসক্রিপশন নিয়ে আজকের পোস্ট।
১. এক্সিকিউটিভ সামারি- স্টার্টআপ বিজনেসের এক্সিকিউটিভ সামারি দেখেই ইনভেস্টররা পুরা বিজনেস মডেলের ধারণা করে ফেলে ম্যাক্সিমাম ক্ষেত্রে। তাই বিজনেসের মূল প্ল্যান কি হবে এবং আপনার আইডিয়া কিভাবে কাস্টমারের জন্য আকর্ষণীয় হবে তা সংক্ষিপ্ত আকারে এক পৃষ্ঠার মধ্যে উপস্থাপন করতে হবে এক্সিকিউটিভ সামারিতে।
যেমন- তুলশিমালা চাল সব জায়গায় উৎপাদন হয়না।কিন্তু এই চালে গ্যাস হয়না এবং বাচ্চাদের জন্য ভালো। তাই দেশের ৬৪ জেলায় ডিমান্ড আছে। কিন্তু ডিমান্ড অনুযায়ী সাপ্লাই নাই।এখানে ইনভেস্ট করলে উৎপাদন বৃদ্ধি পাবে।সারা দেশের মানুষের চাহিদা ফুলফিল হবে পাশাপাশি রেভিনিউ জেনারেট হবে।এটা হতে পারে দেলোয়ার ভাইয়ের তুলশিমালার এক্সিকিউটিভ সামারি।
২. কোম্পানি ডেসক্রিপশন - কোম্পানি ডেসক্রিপশনে স্টার্টআপ কোম্পানির মালিকানা নিয়ে সংক্ষিপ্ত বর্ননা থাকবে।একক নাকি যৌথ মালিকানাধীন। যৌথ হলে ওয়ার্কিং পার্টনার নাকি আইডিয়া পার্টনার তা উল্লেখ থাকবে।
যেমন- তুলশিমালা চালের শেরপুর জেলা ওয়েবসাইট এর উত্তরাধিকারী দেলোয়ার ভাই যখন কোম্পানি ডেসক্রিপশন দিবেন সেখানে তার পার্টনার রবিউল ভাই এর ভূমিকা উল্লেখ করবেন।
ধন্যবাদ।
(আগের পোস্টের লিংক https://m.facebook.com/groups/218210075390452?view=permalink&id=635863546958434)
No comments:
Post a Comment