বিষয়ঃ স্টার্টআপ কথন-৫ ( কাস্টমার এবং কম্পিটিশন)।
★★★
স্টার্টআপ পীচ তৈরির পর ডিটেইলস বিজনেস প্ল্যানের অংশ হিসেবে যে কয়টা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে প্ল্যান সাজানো হবে তার মধ্যে - কাস্টমার এবং কম্পিটিশন দুইটি গুরুত্বপূর্ণ ইস্যু।
৫.কাস্টমার- স্টার্টআপ কোম্পানির পণ্য/ সার্ভিস কাদের কে টার্গেট করে তৈরি করা মানে টার্গেট কাস্টমার কারা,কেনো আমার এই পণ্য টার্গেট কাস্টমার কিনবে,এবং এই টার্গেট কাস্টমার এর সংখ্যা বৃদ্ধি করবো কিভাবে তার একটা সুস্পষ্ট বর্ণনা থাকতে হবে। তবে পণ্য যেনো কাস্টমার ওরিয়েন্টেড হয় সেটা গুরুত্বপূর্ণ। কাস্টমারের চাহিদা মাথায় রেখে পণ্য/ সার্ভিস এর ফিচার হবে।
যেমন- আমার জামদানীর টার্গেট কাস্টমার কারা তার বর্ণনায় থাকবে গাউন এর জন্য দেশের পাশাপাশি ইউরোপীয়ান কান্ট্রি কারণ ওখানে গাউন এর প্রচলন বেশি তাই ডিমান্ড বেশি। তেমনি করে জামদানী বোরকা/ আবায়ার জন্য মিডল ইস্ট, লেহেঙ্গা,ঘাগরা-চোলি,লাসা,কোটি ফ্রক এর জন্য এশিয়ান কান্ট্রির কাস্টমার হতে পারে বেস্ট টার্গেট কাস্টমার।
তবে পণ্যের ধরন বুঝে কাস্টমার সিলেক্ট করতে হবে। জামদানী লেহেঙ্গার জন্য যদি ইউরোপীয়ান কাস্টমার কে টার্গেট কাস্টমার দেখানো হয়,তাহলে কাস্টমার কম হবে,রেভিনিউ জেনারেট কম হবে।আল্টেমেটলি আমার প্ল্যানিং ভুল হবে।
৬.কম্পিটিশন - প্রতিটি বিজনেসে কম্পিটিশন থাকবেই।একই পণ্য নিয়ে স্টার্টআপ কোম্পানি অনেক,ইনভেস্টর কম। আমার স্টার্টআপ কোম্পানির কম্পিটিটর কারা অথবা এখন না থাকলেও ভবিষ্যৎ এ কারা হতে পারে তার একটা আইডিয়া দিতে হবে।এবং আমার কম্পিটিটর রেখে আমার টার্গেট কাস্টমার কেনো আমার পণ্য /সার্ভিস কিনবে তা বর্ণনা করতে হবে। মোট কথা আমার পণ্য কেনো আলাদা তা যৌক্তিকভাবে তুলে ধরতে হবে।
যেমন - তুলসিমালা চাল অনেকেই সেল করছেন।যারা করছেন তারা দেলোয়ার ভাইয়ের কম্পিটিটর।এখন কথা হচ্ছে আমারা কেনো দেলোয়ার ভাইয়ের তুলশিমালা কিনবো? কেনো উনার তুলশিমালা চাল আলাদা?
কারণ হতে পারে- উনার চাল মিক্সড না,অর্গানিক,কাস্টমার ফিডব্যাক এ দেখা গিয়েছে গ্যাস হয়না এবং বাচ্চাদের জন্য খুবই উপকারী।
ধন্যবাদ।
(আগের পোস্টের লিংক https://m.facebook.com/groups/218210075390452?view=permalink&id=636594090218713)
No comments:
Post a Comment