স্টার্টআপ কথন- ৩ ( বিজনেস প্ল্যানিং)

বিষয়ঃ স্টার্টআপ কথন- ৩ ( বিজনেস প্ল্যানিং)।

★★★
স্টার্টআপ পীচ দেখে ইনভেস্টর রা যখন ওই স্টার্টআপ নিয়ে আগ্রহী হয় এবং মনে করে এই কোম্পানিতে ইনভেস্ট করলে ভালো রেভিনিউ জেনারেট হওয়ার সম্ভাবনা আছে,তখন তারা ওই বিজনেসের ডিটেইলস প্ল্যান জানতে চাইবে। তাই স্টার্টআপ ব্যাবসার জন্য একটা পরিকল্পিত প্ল্যান দরকার যেটা রেভিনিউকে হাইলাইটস করবে পাশাপাশি  সমাজের উন্নয়ন সাধন করবে। তবে প্ল্যান হতে হবে বাস্তবসম্পন্ন।

স্টার্ট-আপ বিসনেসের যে বিষয়গুলো সবচেয়ে গুরুত্বপূর্ণ তার উপর হাইলাইটস করে একটা বিজনেস আউটলেট এর উপর ভিত্তি করে বিজনেস প্ল্যান / বিজনেস মডেল তৈরি করা যায়।যেমন -

১. এক্সিকিউটিভ সামারি- সমস্যা,সমাধান এবং রেভিনিউ। সমস্যা থেকে শুরু করে রেভিনিউ জেনারেট পর্যন্ত সংক্ষিপ্ত বর্ননা। 

২. কোম্পানি ডেসক্রিপশন- স্টার্টআপ কোম্পানি কি একক মালিকানাধীন নাকি যৌথভাবে পরিচালিত তার বর্ণনা। 

৩. প্রডাক্ট /সার্ভিস-প্রধান স্টার্টআপ প্রডাক্ট/ সার্ভিস কি তার বর্ণনা। 

৪. মার্কেট এনালাইসিস- মার্কেট এ এটার ডিমান্ড কেমন এবং এর বিকল্প এখন কি চলছে তার বর্ণনা।

৫. কাস্টমার- টার্গেট কাস্টমার কারা এবং তারা কেনো এই পণ্য/ সেবা নিবে?

৬. কম্পিটিশন- বর্তমান কম্পিটিটর কারা এবং ভবিষ্যতে কারা হতে পারে এবং এদের থেকে কেনো আমি আলাদা হবো?

৭. মার্কেটিং- পণ্যের প্রচারের জন্য এবং গ্রহণযোগ্যতা বাড়ানোর জন্য আমার পলিসি কি হবে?

৮. অপারেশন- উৎপাদন সম্পর্কিত সকল পরিকল্পনার ডিটেইলস। 

৯. ম্যানেজমেন্ট - উৎপাদন থেকে বাজারজাতকরণে যারা কোম্পানিতে জড়িত থাকবে তার ডিটেইলস। 

১০. ফিন্যান্সিং- উৎপাদন খরচ, প্রডাক্ট একচুয়াল প্রাইস,প্রফিট ইত্যাদির ডিটেইলস বর্ণনা। 

উপরোক্ত কী-পয়েন্টসগুলোর উপর ভিত্তি করে একটি স্টার্টআপ বিজনেস মডেল দাড় করানো যায়।
পরবর্তী পোস্ট গুলোতে প্রতিটি পয়েন্ট এর ডিটেইলস আলোচনা করার চেষ্টা করবো।

ধন্যবাদ।

( আগের পোস্ট এর লিংক https://www.facebook.com/groups/digitalskillsbd/permalink/635247063686749/)

No comments:

Post a Comment