বিষয়ঃ #স্টার্টআপ কথন-২ ( স্টার্টআপ-পীচ)।
★★★
আচ্ছা ধরুন, আপনার কাছে ১০ লক্ষ্য টাকা আছে এবং সেটা আপনি কোনো একটা সেক্টরে বিনিয়োগ করতে চান। আপনার সামনে ১০০ টা সুযোগ মানে ১০০ টা ইনোভেটিভ কোম্পানি আছে যেখানে ইনভেস্ট করতে পারেন।তাহলে আপনি কোনটাতে ইনভেস্ট করবেন? সেটা কি দেখে ঠিক করবেন?
১০০ কম্পানির সাথে নিশ্চয়ই ১০০ দিন বসে দিনব্যাপী আলাপ আলোচনা করবেন না? বরং প্রত্যেক কোম্পানির মূল পরিকল্পনা সামারি আকারে দেখতে চাইবেন। এই ক্লিয়ার সামারি টা হলো স্টার্টআপ-পীচ।
স্টার্টআপ-পীচ এ লক্ষনীয় বিষয়ঃ
১. স্টার্টআপ -পীচ এর প্রেজেন্টেশন এর জন্য সময় পাবেন ৫-৭ মিনিট সময়। যার মধ্যে প্রথম ২-৩ মিনিট গুরুত্বপূর্ণ। কারণ এর মধ্যে ইনভেস্টরের প্রাথমিকভাবে মাইন্ড সেট আপ হয়ে যায় তারা এই ব্যাপারে আগ্রহী কিনা।
২. বিজনেস প্ল্যান অল্প কথায় টু দ্যা পয়েন্ট উপস্থাপন করতে হবে।সেটা হতে পারে কোনো গল্প কিংবা স্ট্র্যেটেজিক কোনো ডাটা।
৩. স্টার্টআপ -পীচ যতো বেশি স্পষ্ট এবং গুছালো হবে ততো আকর্ষণীয় হবে।
৪. স্টার্টআপ সমস্যা কি? এর সমাধান কি? টার্গেট কাস্টমার কারা? আমার সমাধান টার্গেট মার্কেট কে কিভাবে ইনফ্লুয়েন্স করবে? সামাজিক উন্নয়ন এর পাশাপাশি রেভেনিউ জেনারেট কিভাবে হবে? এই প্রশ্নগুলোর উত্তর থাকবে একটা স্টার্টআপ পীচের প্রেজেন্টেশনে।
৫. স্টার্টআপ বিজনেস প্ল্যান হবে সময়োপযোগী। বর্তমান সামাজিক প্রেক্ষাপটের ভিত্তিতে কিন্তু এর সাথে ভবিষ্যতের সম্ভাবনার লিংক থাকতে হবে।যেনো আজকের ইনভেস্টমেন্ট ভবিষ্যতেও সমাধানের মাধ্যমে রেভিনিউ জেনারেট করতে পারে।
৬. একটা স্টার্টআপ বিজনেস মডেলে সবকিছুই স্পষ্ট সমাধান দিবে। ২+২=৪ হয়। এখানে ৪ হতে যেমন কোনো ভ্যারিয়েবল থাকা যাবেনা তেমনি সমসা= সমাধান = রেভিনিউ এই স্ট্র্যেটেজিতে কোনো 'ইফ/বাট'(If/ but) থাকা যাবেনা।
৭. সমস্যা, সমাধান এবং রেভিনিউ এর প্ল্যানিং চিত্র হতে হবে বাস্তবসম্মত।অতিরঞ্জিত কিছু হওয়া যাবেনা।
৮. স্টার্টআপ প্ল্যান নিয়ে কনফিডেন্ট থাকাটা গুরুত্বপূর্ণ। কারণ আমি ইনভেস্টর হলে বুঝার চেষ্টা করবো যার আইডিয়ায় আমি ইনভেস্ট করবো সে তার আইডিয়া নিয়ে কতোটা পজিটিভ।
মোটকথা, আমার সার্টআপ-পীচ এর প্রেজেন্টেশন এমন হবে যেনো আমার কথা শেষ হয়ে গেলেও আমি কিংবা আমার আইডিয়া ইনভেস্টর এর মাথায় রয়ে যায় এবং ইনভেস্টর যেনো মনে করে এটাই বেস্ট কোম্পানি ইনভেস্টমেন্ট এর জন্য।
ধন্যবাদ।
(আগের পোস্ট এর লিংক https://m.facebook.com/groups/218210075390452?view=permalink&id=634739143737541)
No comments:
Post a Comment