বিষয়ঃ #স্টার্টআপ কথন-১( স্টার্টআপ ব্যর্থ হওয়ার কারণ)।
★★★
স্টার্টআপ হলো একটা সম্পূর্ণ নতুন এবং ইউনিক আইডিয়া যা সামাজিক উন্নয়নে ভূমিকা রাখার পাশাপাশি রেভিনিউ জেনারেট করে।মূলত সামাজিক সমস্যা দূরিকরনে কাজ করে স্টার্টআপ।
উদাহরণঃ জামদানী গাউন হতে পারে স্টার্টআপ আইডিয়া।বিদেশি গাউন এর বিকল্প হিসেবে দেশী জামদানী গাউন মার্কেট শেয়ার করতে পারে।পাশাপাশি দেশের বাইরে এক্সপোর্ট করে বৈদেশিক মুদ্রা অর্জন করতে পারে (রেভিনিউ জেনারেট)।
স্টার্টআপ ব্যর্থ হওয়ার কারণ -
১. পণ্যের গ্রহণযোগ্যতাঃ স্টার্টআপে শুধুমাত্র সমস্যার সমাধান এবং রেভিনিউ জেনারেটই আসল ব্যাপার না; ওই পণ্য মানে ওই আইডিয়া সাধারণ মানুষ এর কাছে কতোটা গ্রহণযোগ্যতা পাবে তার উপর নির্ভর করবে এর সফলতা।
যেমন - জামদানী গাউন বিদেশি গাউনের বিকল্প হতে পারে।কিন্তু যদি দেখতে আকর্ষণীয় না হয় এবং সাধারণ মানুষ কিনতে, ব্যাবহার করতে আগ্রহী না হয় তাহলে এটা ব্যার্থ হবে।
২. পণ্য বা আইডিয়া নিয়ে সুনির্দিষ্ট লক্ষ্যঃ স্টার্টআপ আইডিয়া কি এবং এটা কিভাবে কাজ করবে সেটা ঠিক করা থাকলেও এই আইডিয়া নিয়ে স্টার্টআপ কোম্পানি কতোদূর কি স্বপ্ন দেখে তার একটা সুনির্দিষ্ট লক্ষ্য থাকতে হবে।নয়তো আইডিয়া পরিপূর্ণ রূপ লাভ করবেনা।তখন একটা সময় পর পণ্য নিয়ে আর এগুনো যাবেনা।তখন ব্যার্থ হবে।
যেমন - জামদানী গাউন তৈরি করলাম,এটা বিদেশী গাউন এর জায়গা দখলও করলো কিন্তু আমার লক্ষ্য কি হবে সেটা স্থির করে নিতে হবে(বিদেশের মার্কেট দখল করা/ বিদেশের মার্কেট এ ওই গাউন সফল করার প্ল্যান কি কি হতে পারে)।নয়তো ওখানেই আমার আইডিয়া শেষ।
৩. রেভিনিউ -প্ল্যানিংঃ স্টার্টআপ আইডিয়া কিভাবে রেভিনিউ জেনারেট করবে তার একটা সুনির্দিষ্ট মডেল থাকতে হবে।মানে শুরু থেকেই রেভিনিউ টা ফোকাসড হতে হবে।শুরুতেই পরিচিতি এবং প্রচারের কাজে ইনভেস্ট করে ফেল্লে পরবর্তীতে রেভিনিউ ঘাটতি দেখা দেয়।তখন ব্যার্থ হয়।
যেমন- জামদানী গাউন এর মার্কেটিং এর জন্য অনেক টাকা খরচ করে ফেল্লাম কিন্তু পরবর্তীতে যখন বাইরের মার্কেট ধরার সময় আসবে তখন ইনভেস্ট করতে পারলাম না।তাহলে আল্টেমেটলি লস হবে প্রজেক্ট।
৪. পণ্যের ব্যাকআপঃ স্টার্টআপ কোম্পানির আইডিয়া পণ্য যদি কোনো কারণে গ্রহণযোগ্যতা হারায়,তাহলে তার বিকল্প পণ্য রাখতে হবে যা স্বল্প মুল্যের এবং কাস্টমার এর চাহিদা সৃষ্টি করে এমন পণ্য।তা নাহলে,পুরা আইডিয়াই ব্যার্থ হতে পারে।
যেমন- গাউন কোনো কারণে(হাই প্রাইস) ব্যার্থ হলো,তাহলে এটার বিকল্প হতে পারে সিল্ক এর গাউন এ জামদানী কাপড় এর ফ্লোরাল ডিজাইন করা।
৫. ধৈর্য্যঃ ধৈর্য্যের অভাব স্টার্টআপ আইডিয়া কে ব্যার্থ করে দিতে পারে। একটা আইডিয়া কে সফল করতে দীর্ঘ সময় ধরে লেগে থাকতে হয়, খারাপ সময় গুলোতে হতাশ না হয়ে এর শেষ দেখার জন্য একটা লক্ষ্য নিয়ে মাটি আকড়ে পরে থাকতে হয়।যদি তা না পারা যায় তাহলে আইডিয়া ব্যার্থ হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি।কারণ শর্টকাটে কিছু হয়না।
যেমন- গাউন দেশি মার্কেট এ ব্যার্থ হলো,তারমানে আমি হতাশ হয়ে হাল ছেড়ে দিলাম।এমন না যে এটা মিডলইস্টেও কিংবা ইউরিপিয়ান মার্কেটেও গ্রহণযোগ্যতা পাবেনা।সেজন্য আমাকে ধৈর্য্য ধরে চেষ্টা করে যেতে হবে,শেষ পর্যন্ত কি হয় দেখার জন্য। না হলে আমি ব্যার্থ।
পরিশেষে,সব হ্যাপি এন্ডিং এর পিছনে একটা স্যাড স্টোরি থাকে তাই পরিশ্রম করে চড়াই-উতরাই পার হয়ে সফলতার দিকে এগিয়ে যেতে হবে তবেই ব্যার্থতা ছুতে পারবেনা কোনো কাজে।
ধন্যবাদ।
No comments:
Post a Comment