ম্যাকবেথ অনুবাদ সিজন সতেরো-পার্থ প্রতীম মজুমদার

ম্যাকবেথ - সিজন সতেরো
লেখকঃ উইলিয়াম শেখস্‌পিয়র
অনুবাদঃ পার্থ প্রতীম মজুমদার-------
পার্থ প্রতিম মজুমদার
Act 3, Scene 4, Page 4 
রস-ভদ্র মহোদয়গনআপনারা একটু দাঁড়ান। রাজা মনে হয়অসুস্থ হয়ে পড়েছেন ।
লেডি ম্যাকবেথ-আপনার সবাই বসে পড়ুন। এইটা তেমন কিছু না। আমার স্বামীর মাথায় ক্যারা আছে। এইটা তার চাইল্ডহুড প্রব্লেম। একটু পরেই ঠিক হয়ে যাবে। আপনারা হৈ চৈ করলেসে আরও রাগ করবে। আপনারা তার পাগলামিটা বিনোদন হিসেবে নিন। পাগলামি দেখতে দেখতে খেতে থাকেন। পাগলামি পরেও দেখতে পারবেনকিন্তু পরে খেতে পারবেন না । হে হে হে ...( শুধু ম্যাকবেথের প্রতি) ঐ ম্যাকবেথের বাচ্চা,  তোমার কি হইছেকি জন্য পাগলামি করতাছো ?
পার্থম্যাকবেথ-হুমআমি এখন রাজা। আমার কতো ক্ষমতা!! আমার দিকে চোখ তুলে তাকায়!! ঐ ভুতের বাচ্চারকত্তো বড় সাহস!!
লেডি ম্যাকবেথ-বেআক্কেল এর মতন কথা বার্তা বলছো কেনতোমার মাথাটা কি গেছে? ঐদিনডানক্যানকে মারার সময় বলেছছুরি,কাচি,খুন্তি নাকি আকাশে  উড়তাছে। আর এখন তুমি ভুত ভুত করতাছো!! মনে হয় তোমার মা গল্প শুনাতে শুনাতে তোমার মাথাটা নষ্ট করে দিছে। মানুষজন তোমাকে এখন ফালতু বলবে। বুঝলাম নাতুমি যুদ্ধ করো ক্যামনে ?    
ম্যাকবেথ -আরেআমার মাকে পরে দেখ ,আগে ভুত দেখো। ঐ যে ভুত! (ভুতের প্রতি) ওই,  কি বলতে চাস্মাথা নাড়াস ক্যান্কবর দিকে উঠে আসা মানেশকুনের শিকারে পরা। খুঁচিয়ে খুঁচিয়ে খাবে তারা। মুর্দাদের এখানে কোন জায়গা নেই।
[ভুত উড়ে গেলো ।]
লেডি ম্যাকবেথযাও!! এখন ভুতের সাথে গিয়ে সেলফি তুলো। পাগলের বাচ্চা!!
Act 3, Scene 4, Page 5
ম্যাকবেথ-আমি সিউরসে এখানে ছিলো, এখন উড়ে গেছে।
লেডি ম্যাকবেথ-ভালো তো!! তুমিও উড়ে যাও।
ম্যাকবেথ-আগের দিনে রাজা বাদশাহরা নিজেদের সিংহাসন ধরে রাখার জন্য অনেককে খুঁজে খুঁজে মারতো। এই পর্ব শেষ হয়ে গিয়েছিলো। কিন্তু এখন তারা কবর থেকে উঠে এসে ভয় দেখাচ্ছেআমাদের সাথে মজা করছে। খুন করার চেয়ে শিকার করাটা অনেক অদ্ভুত ব্যাপার। 
লেডি ম্যাকবেথ-আমার রাজাসবাই তোমাকে মিস করছে ।
ম্যাকবেথ-ওহ্!! তাদের কথা ভুল গিয়েছিলাম। (অতিথিদের দিকে তাকিয়ে) আপনারা কেউ ভয় পাবেন না। আমার কিছু সমস্যা আছেকিন্তু এতোদিন সেগুলো সমস্যা করে নি। আমার কাছের লোকরা এই ব্যাপারটা জানে। (একটি মদের গ্লাস অতিথিদের দিকে তাক করিয়ে) চলুন তাহলে আমরা ড্রিংকস পান করা শুরু করি। কাম্ অন এভরিবডি ।
[বেনকুর আত্মা আবার এসে ম্যাকবেথের চেয়ারে বসলো।]
ম্যাকবেথ-সবাই আনন্দ করছেকিন্তু বেনকুর কথা মনে পড়ছে। তিনি থাকলে অনেক ভালো হতো।  চলুনআমরা সবাই ড্রিংকস নেই ।
মন্ত্রীবর্গ-চিয়ার্স ।।
Act 3, Scene 4, Page 6
ম্যাকবেথ-(বেনকুর আত্মা) দূর হ আমার চোখের সামনে থেকে। তোর জায়গা এখন কবরেকবরে যা। বেটাশরীরে হাড্ডি গুটটি কিছু নাইআবার আমার দিকে হাঁ করে তাকায় আছে। পারবি তুই আমার সাথেকাম ওনবেবিকাম ওন
লেডি ম্যাকবেথ-অতিথিবৃন্দআপনারা কেউ কিছু মনে করবেন না। আবার তাঁর পাগলামি উঠছে। মনে হচ্ছেআজকের রাতের আনন্দটা সে মাটি করে দিবে ।
ম্যাকবেথ-আমি ভয় পাই না তোকে। আয় আমার কাছে আয়তোর সব ক্ষমতা দিয়ে মারতে আয়। ফাইটিং করবো আমি তোর সাথেবিগ ফাইট হবে। আয় কাম ওন বেবি। শালা বাইর হ এখান থেকে ।
[বেনকুর আত্মা উড়ে গেছে।]
ম্যাকবেথ-হে হেআমি আবার ঠিক হয়ে গেছি। দেখছেন নি কারবারটা! ও চলে গেছেউড়ে গেছে। আমি আবার সুস্থভেরি ভেরি সুস্থ। বসুনবসে পড়ুন 
লেডি ম্যাকবেথ-তোমার পাগলামিটা থামবে কখনআমি এতো কষ্ট করে সাজুগুজু করলামতুমি সব নষ্ট করে দিলে,আনন্দটা মাটি করে দিলে ।
ম্যাকবেথ-(অতিথিদের দিকে তাকিয়ে) আপনারা এই ধরনের কারবার জীবনে দেখেছেনমাঝে মধ্যে  আজব কিছু ঘটনা ঘটে, যা দেখলে আমাদের চোখ মুখ চুনের মতন সাদা হয়ে যায়। হে হে হে।
রস-কি ঘটনা স্যার ?
Act 3, Scene 4, Page 7
লেডি ম্যাকবেথ-ভাইএর সাথে আর কথা বইলেন না। কথা বললেওর পাগলামি আরও বাড়বে।  আপনারা আজকে আসেন।
পা
লেনক্স-শুভরাত্রি। আশা করিআমাদের রাজা কুইক করে সুস্থ হয়ে উঠবে।
লেডি ম্যাকবেথ-শুভ রাত্রি।
[ম্যাকবেথ এবং লেডি ম্যাকবেথ বাদে সবার প্রস্থান।]
ম্যাকবেথ-কথায় বলেধর্মের কল বাতাসে নড়েপাপ কোনদিন চাপা থাকে না। এখন তো গভীর রাত তাই না ?
লেডি ম্যাকবেথ-ভোর হয়ে আসছে। দিন -রাতের জ্ঞান হারিয়ে ফেলছো দেখছি।
ম্যাকবেথ-ম্যাডামআপনি আমার পাশে থাকলে রাত দিন জ্ঞানের আর কি দরকার!!আচ্ছা ! ম্যাকডাফকে তো আসার জন্য বলেছিলামসে আসে নি। তোমার কাছে এই ব্যাপারটা কেমন মনে হয়?
লেডি ম্যাকবেথ-স্যার আপনি কি তাঁকে আসার জন্য কাউকে পাঠিয়েছিলেন?
ম্যাকবেথ-না । সরাসরি কিছু বলে নি। কিন্তু তাঁর জন্য আমি পাঠাবো। প্রতিটি মন্ত্রীবর্গের পিছনে পিছনে আমার গুপ্তচর লাগিয়ে দিয়েছি। কালআমি সেই ডাইনিদের সাথে দেখা করতে যাবো। এখনতারা আমার কাছে অনেক বিশেষ কিছু। অনেক প্রশ্ন আছে। রক্তের নদীতে ভেসে ভেসে অনেক দূর চলে এসেছি, এখন ভাল হয়ে ফিরবার আর কোন উপায় নেই।
পরবর্তী এপিসোডঃ ম্যাকবেথ  সিজন আঠারো]-  পার্থ প্রতীম মজুমদার
#Macbeth_in_Bangla_translate
#ম্যাকবেথ_বাংলা_অনুবাদ
#ম্যাকবেথ_পার্থ_প্রতীম_মজুমদার
#Macbeth_by_Partho_Pratim_Mazumder  
#সেক্সপিয়র 

No comments:

Post a Comment