ম্যাকবেথ বাংলা অনুবাদ সিজন বারো -পার্থ প্রতীম মজুমদার

ম্যাকবেথ - সিজন বারো 

লেখকঃ উইলিয়াম শেখস্‌পিয়র
অনুবাদঃ পার্থ প্রতীম মজুমদার-------
Act 3, Scene 1, Page 3
ম্যাকবেথ এবং এক দাসী বাদে সবার প্রস্থান 
ম্যাকবেথ-(দাসীর প্রতি ) আপনি এদিকে আসেন কথা আছে ওরা কি বাইরে অপেক্ষা করছেন?
পার্থ প্রতীম মজুমদারদাসী-জি প্রভু তারা বাইরে দাঁড়িয়ে আছে
ম্যাকবেথ-তাদেরকে ভিতরে নিয়ে আসো
[দাসীর প্রস্থান।]
ম্যাকবেথ-রাজা হয়ে কি লাভযদি রাজা হয়ে টিকতে না পারি সৈন্য দিয়েও তো রাজা খাওয়া যায়কিন্তু সৈন্য রাজা হয়ে লাভ কিযদি সিংহাসন না সামলাতে পারে ঐ বেনকুর বাচ্চাকে কিছু একটা করতে হবে তাঁর মধ্যে দারুন কিছু ব্যাপার আছে সে ঝুঁকি নিতে জানেসহজে কোন ব্যাপার ছেড়ে দেয় না বুঝে শুনে কাজ করে  তাঁকে নিয়েই আমার শুধু ভয় তাঁর জন্যই আমার ভবিষ্যৎ বংশ ঝুঁকির মধ্যে পরে যাবে যখন ডাইনিরা আমাকে রাজা হওয়ার ব্যাপারে কথা বলছিলো,তখন সে খুশী হয় নি আগ বাড়িয়ে তাঁর নিজের ভবিষ্যৎ সম্পর্কে জানতে ইচ্ছুক ছিলোএক বনে দুই সিংহ থাকতে পারে না আমার সিংহাসন নিয়ে যার আপত্তি থাকবেতাঁরও বেঁচে থাকারও দরকার নেই শখ থাকলে জঙ্গলে তাঁবু বানায় রাজত্ব করুক গে। আমার কতো স্বপ্ন... আমি বসে বসে বাচ্চা পয়দা করবো, আর তাদেরকে প্রিন্স বানাবোতাদের ক্যারিয়ার সেটেলড্‌ করে দিবো কিন্তু বেনকুর বাচ্চারা আমার শান্তি নষ্ট করে দিবে না ... না ... তা হবে না ... ডানক্যানের মতনবেনকুকেও দুচে দিতে হবে এখন আমাকে পিতৃ ধর্ম পালন করতে হবে দরকার হলে শহীদ হয়ে যাবোতবুও আমার বাচ্চাদের প্রিন্স বানিয়ে ছাড়বো
[দাসী দুই ঘাতকদের নিয়ে আগমন।]  
Act 3, Scene 1, Page 4   
ম্যাকবেথ-এখন তুমি ঐ দরজার দিকে যাও। যখন ডাকবোতখন এসো
[দাসীর প্রস্থান]
প্রথম ঘাতক-রাজাআপনার সাথে গতকাল কথা হয়েছিলো
ম্যাকবেথ-আপনাদের তো সব মনে আছেতাই নাআমি বেনকুর ব্যাপারে বলেছিলাম ঐ বেনকু শালা আপনার জীবন নিয়ে ছিনিমিনি খেলেছে আপনার জীবনটা তামা তামা করে ফেলেছেআপনাকে তো সব কালকে প্রমান সহ দেখিয়েছি নিজের চোখেই তো দেখেছেনআপনি কিভাবে প্রতারিত হয়েছেনকিভাবে আপনার বিপক্ষে ষড়যন্ত্র করেছে আরেহ্একজন বোকা,গাধাও চোখ বন্ধ করে বলতে পারবে, "ঐসব কাজ বেনকু করেছে"
প্রথম ঘাতক-আপনি সব বলেছেন 
ম্যাকবেথ-আরও কিছু বলা ছিল আপনার কি মনে হয়যে লোকআপনাদেরকে এতো কষ্ট দিয়েছেআপনার পরিবারকে পথের ভিখারি বানিয়ে দিয়েছেতাঁকে কি ছেড়ে দেয়া যায়এইটা কি উচিত হবে?
প্রথম ঘাতক-রাজাআমরা মানুষ
ম্যাকবেথ-হাঁ, মানুষ বলেই তো আপনাদের বলছি মানুষ হতে হলে জিদ থাকা চাই অন্যায়ের বিচার করা চাই এইভাবে আর কতো তোমাদের কি অপরাধ? গাধা, কুকুররাও তো এইভাবে মরে না মানুষ হতে হলে, মানুষের পরিচয় দিতে হবে প্রতিশোধ নিতে হবে  আমি তাঁকে মারার প্ল্যান বলে দিবো যতক্ষণ সে জীবিত থাকবে, ততক্ষণ তুমি, আমি কেউ শান্তিতে থাকতে পারবো না
Act 3, Scene 1, Page 5
দ্বিতীয় ঘাতক-জি রাজা আমি অনেক বছর ধরে অনেক কষ্ট সহ্য করেছি আর পারছি না প্রতিশোধ নিতে চাই যা হবার হোক
প্রথম ঘাতক-একই ব্যাপার আমার ক্ষেত্রেও
ম্যাকবেথ-এই তো বাচ্চারা লাইনে চলে এসেছে সাবাশভালো লাগছে ব্যাপারটা  বেনকু এখন তোমাদেরও শত্রুআমারও শত্রু এইজন্যই  আমার আর তোমাদের মধ্যে অনেক মিল তোমাদের মুখ দেখেই বুঝতে পেরেছিলামতোমরা অনেক কষ্টে আছো
দুই ঘাতক-জি রাজা এইটা সত্যি
ম্যাকবেথ-আমি তাঁকে মারতে পারতাম কোন ব্যাপারই ছিল না কিন্তু সে সহ আরও কিছু আমার বন্ধু আছে তারা আমাকে আবার ভালো জানে সম্মান করে আমি তো আবার মন বুঝি মন থেকেই সম্মান করে  তাই আমি কাজটা করতে পারছি না। তোমাদেরকেই কাজটা করতে হবে আমি তোমাদের সমর্থন দিবো পুরো ব্যাপারটা আমাকে সামাল দিতে হবে 
Act 3, Scene 1, Page 6
দ্বিতীয় ঘাতক-রাজা,  আপনি যাই বলবেনতাই হবে
প্রথম ঘাতক-যদিও আমাদের প্রাণ ঝুঁকির ...
ম্যাকবেথ-(তাঁর কথায় বাধা দিয়ে) তোমাদের চোখেমুখে আমি তেজ দেখেছিআগুন ঝরছে তোমরা পারবেই কয়েক ঘণ্টার মধ্যেই আমি জানিয়ে দিচ্ছিকেমনে কি করতে হবে অনেক সাবধানে কাজটা করতে হবে বেনকু আর তাঁর ছেলে ফ্লীয়ান্স একসাথে আছে দুইজনকে এক সাথে মারতে হবে তারা যাতে কোনভাবেই আমার ব্যাপারে সন্দেহ না করে  তোমরা রেডি হওআমি শীঘ্রই আসছি
দুই ঘাতক একসাথে-আমরা সিদ্ধান্ত নিয়ে ফেলেছিপ্রভু আমরা করবোই
ম্যাকবেথ-সাবাশ এখন যাও তোমাদের সাথে সময়মতন কথা হবে 
ঘাতকদের প্রস্থান
ম্যাকবেথ-বেনকু বাবুতোমার বিদায়ের ঘণ্টা বেজে গিয়েছে আজকের রাতই তোমার জন্য শেষ রাত মু হা হা 
[তাঁর প্রস্থান]
[পরবর্তী এপিসোডঃ ম্যাকবেথ সিজন তেরো ]-  পার্থ প্রতীম মজুমদার
#Macbeth_in_Bangla_translate
#ম্যাকবেথ_বাংলা_অনুবাদ
#ম্যাকবেথ_পার্থ_প্রতীম_মজুমদার
#Macbeth_by_Partho_Pratim_Mazumder   

No comments:

Post a Comment