ম্যাকবেথ অনুবাদ সিজন টেন -পার্থ প্রতীম মজুমদার

ম্যাকবেথ -সিজন টেন ;
লেখকঃ উইলিয়াম শেকসপিয়র;
 অনুবাদঃ পার্থ প্রতীম মজুমদার-------

Act 2, Scene 3, Page 4
ম্যাকবেথ-হাঁতিনি তো তাই বলেছিলেন।
লেনক্স-কাল রাতটা ভালো যায় নি। চিমনির বাতাস কমে গিয়েছিলো। আশেপাশের লোকজন বলছিলোতারা নাকি কান্নাচিৎকারের শব্দ শুনতে পেয়েছিলো। অনেকটা মৃত্যুর ভয়ে যেভাবে চিৎকার দেয় ঠিক সেইরকম। কাল সারা রাত ধরে পেঁচা ডেকেছে। পৃথিবীটা মনে হয় ভয়ে আতঙ্কে কেঁপে উঠেছিলো।
ম্যাকবেথ- হাঁকাল রাতটা অনেক খারাপ কেটেছে।
partho pratim mazumderলেনক্স- আমি ছোট থাকতে মনে হয় এই ধরনের একটা রাত পেয়েছিলাম। ঠিক মনে করতে পারছি না।
[ভয়ে ভয়ে ম্যাকডাফের প্রবেশ]
ম্যাকডাফ-সর্বনাশ হয়ে গিয়েছে,ভাই! নিজের চোখে বিশ্বাস করতে পারছি না।
ম্যাকবেথ এবং লেনক্স -কি ব্যাপার?
ম্যাকডাফ-অনেক খারাপ কিছু একটা ঘটে গিয়েছে। এই প্রাসাদে একটা খুন হয়েছে
ম্যাকবেথ-খুন?
লেনক্স-আপনি কি রাজার ব্যাপারে বলতে চাচ্ছেন?
Act 2, Scene 3, Page 5
ম্যাকডাফ-আপনারা যেয়ে দেখে আসুন।আমার নিজের মুখে বলার সাহস নেই।
[ম্যাকবেথ এবং লেনক্সের প্রস্থান]
ম্যাকডাফ- খুন! খুন!! খুন!!! ঘণ্টা বাজা!! ঐ বেঙ্কুর বাচ্চাডোনালবেইনম্যালকম তোরা সব কইরে!! উঠ্উঠতোরা সবাই উঠনবাবজাদারা। সর্বনাশ হয়ে গেলোরে!! সর্বনাশ হয়ে গেলো !! 
[ঘণ্টা বাজছে লেডি ম্যাকবেথের প্রবেশ]
লেডি ম্যাকবেথ-কি ব্যাপার!! বাড়ি জুড়ে গরুর মতন চেঁচাচ্ছে কেকি হয়েছে?
ম্যাকডাফ-ভাবী। অনেক খারাপ একটা ঘটনা ঘটে গিয়েছে। শুনে আপনিও চমকে যাবেন।
[বেনকুর প্রবেশ]
ম্যাকডাফ-ঐ বেনকুবেনকুরেরাজা আর নাই রে! রাজাকে মেরে ফেলেছে!!
লেডি ম্যাকবেথ-কি বলে!! আমাদের বাড়িতে? সর্বনাশ!
Act 2, Scene 3, Page 6
বেনকু-ম্যাকডাফতুই এগুলা কি বলছিস !!
[রস সহ ম্যাকডাফলেনক্সের আবার প্রবেশ]
ম্যাকবেথ-কিছুক্ষন আগেও তো সব ঠিক ছিল। এখন সব শেষ। রাজা আমাদের ছেড়ে চলে গিয়েছে।এখন কি হবে?
[ম্যালকম এবং ডোনালবেইনের প্রবেশ]
ডোনালবেইন-কি ব্যাপার?
ম্যাকবেথ- রাজা আমাদের ছেড়ে চলে গেছে।
ম্যাকডাফ-আপনার বাবার খুন হয়েছে।
ম্যালকম-কি! আমার বাবাকে খুন করে কার এতো বড় সাহস?
লেনক্স-জানি না। তবে কক্ষে পাহারায় থাকা প্রহরীদের দেখে সন্দেহ হচ্ছে। তাদের মুখে গায়ে রক্তের দাগ। বালিশের নিচ থেকে ছুরি পাওয়া গিয়েছে। জিজ্ঞেস করতেই আমাদের দিকে হাঁ করে তাকিয়ে ছিলো। তাদের হাতে কারোর জীবন সুরক্ষিত না।
ম্যাকবেথ-ইচ্ছে করছে এখনই তাদের শেষ করে দিই।
Act 2, Scene 3, Page 7
ম্যাকডাফ-কেন করতে যাবেন এইটা?
ম্যাকবেথ-তো কি করবোআপনিই বলেননিজেকে কিভাবে শান্ত রাখবো? আমাদের রাজা ডানক্যানকে ওরা মেরে ফেলেছে। আপনি বলছেনশান্ত থাকতেসবকটাকে ধরে শেষ করে দিবো। ঐ নুরানী চেহেরায় আজ রক্তের দাগ লেগে আছে। আর তাঁর পাশেই খুনিরা রক্তমাখা ছুরি নিয়ে ঘুরে বেড়াচ্ছে। এইটা দেখে কে চুপ কর থাকতে পারে?
লেডি ম্যাকবেথ-আমাকে ঘরে নিয়ে চলো!
ম্যাকডাফ-তাঁকে একটু খেয়াল রাইখেন।
ম্যালকম-(শুধু ডোনালবেইন এর প্রতি লক্ষ্য রেখে) কি ব্যাপারআমরা চুপ করে আছি কেন?
ডোনালবেইন-(শুধু ম্যালকমের প্রতি লক্ষ্য রেখে) কি করবোবিপদ কোন দিক্ দিয়ে আসতে পারে বুঝতে পারছি না। চল্এখান থেকে তাড়াতাড়ি কেটে পড়ি। কান্নাকাটির পরেও অনেক করতে পারবো।
ম্যালকম-(শুধু ডোনালবেইনের প্রতি) আমার মনে হয় নাসেই সময় এখনো এসেছে।
বেনকু-তাঁর খেয়াল রাইখেন।
[ম্যাকবেথকে সাথে করে  লেডি ম্যাকবেথের প্রস্থান।]
[পরবর্তী এপিসোডঃ ম্যাকবেথ সিজন এগারো-  পার্থ প্রতীম মজুমদার
#Macbeth_in_Bangla_translate
#ম্যাকবেথ_বাংলা_অনুবাদ
#ম্যাকবেথ_পার্থ_প্রতীম_মজুমদার
#Macbeth_by_Partho_Pratim_Mazumder

No comments:

Post a Comment