ম্যাকবেথ -সিজন টু
লেখকঃ উইলিয়াম শেখস্পিয়র
Act 1, Scene 2, Page 3
রস -ঈশ্বর রাজাকে দীর্ঘায়ু করুক !!
ডানক্যান -কোথা থেকে এসেছেন আপনি ?
ডানক্যান - চমৎকার !! চমৎকার !! বাবারা আমার ... !!! চমৎকার কাজ করতাছো তোমরা । আমার খুব খুশি আসতাছে ।
রস - নরওয়ের রাজা, সুইনো- এখন আমাদের সাথে চুক্তি করতে চাচ্ছে। আমরা তাকে পরিষ্কার বলে দিয়েছি- সেইন্টকলাম ফেরত তো দিতেই হবে, সাথে দশ হাজার ডলারও দিতে হবে। তা নাহলে, তাকে আর তাঁর মানুষদেরকে কবর পর্যন্ত দিতে দিবো না।
রস -জি, আমি এখনই তা করছি ।
ডানক্যান -কাওডারের থান যা হারিয়েছে , ম্যাকবেথ এখন তা জয় করেছে । লুল্।
সবার প্রস্থান।
Act 1, Scene 3
বিদ্যুৎ চমকাচ্ছে , তিন ডাইনির প্রবেশ।
প্রথম ডাইনি -কোথায় ছিলা, আমার বোন ?
দ্বিতীয় ডাইনি -শুকর মারছিলাম। হি হি হি
তৃতীয় ডাইনি -আর বোন তুমি ?
প্রথম ডাইনি -এক নাবিকের বউ বাদাম চিবাচ্ছিলো। তা দেখে আমি বললাম, " অয় ,আমাকে একটা বাদাম দে।" মুটকি বউটা তখন চেঁচিয়ে বলে " এখান থেকে দূর হ ডাইনি!! " তারপর দেখলাম হাও-মাও করে কান্নাকাটি শুরু করে দিলো !!! শালার, ভোটকি !!! প্রতিশোধ নিবো , আমি প্রতিশোধ !! তাঁর স্বামীর "টাইগার" নামে জাহাজটা ,এখন আলেপ্পো তে আছে। সেখানে গিয়ে আমি রান্নাঘরের ছাকনিতে পাল তুলবো , তারপর নিজে লেজকাটা ইদুর হবো ।
দ্বিতীয় ডাইনি -আর আমি তোমাকে পাল তোলার জন্য ফু দিয়ে দিবো । হি হি হি
তৃতীয় ডাইনি -বোন , তুমি অনেক ভালো ।
Act 1, Scene 3, Page 2
প্রথম ডাইনি -আমি জাহাজ অদৃশ্য করতে পারি না তো কি হয়েছে !! তাঁকে আমি পুঁত করে দিবো। দ্যাখ্, আমি কি করি।
দ্বিতীয় ডাইনি -দেখাও বইন, দেখাও, আমাকে দেখাও। হি হি হি।
প্রথম ডাইনি -ঐ যে আমার নাবিকের হাত দেখা যাচ্ছে, ফিরে আসার সময় ডুবে যেতে লেগেছিলো। হি হি হি।
ঐ প্রেমে চল হাবুডুবু হাবুডুবু খাই ...।
দুজনে চল ডুবে ডুবে ভালোবেসে যাই।। হি হি হি
[ড্রাম বাজছে।]
তৃতীয় ডাইনি -ড্রাম বাজছে, ড্রাম বাজছে ... ম্যাকবেথ আসছে ... ম্যাকবেথ আসছে । হি হি হি
(বৃত্তাকারে সবাই নাচছে ) -
আকাশে বাতাসে চল সাথী উড়ে যাই
চল ডানা মেলে রে…
ময়নারে ময়নারে যাবো তোর পিছু পিছু
ডানা মেলে রে…
হয়েছে...এবার ...অনেক মজা হবে !!
[ম্যাকবেথ এবং বেনকু এর প্রবেশ।]
ম্যাকবেথ - আজকে মনটা কেমন যেনো লাগছে। অনেকটা ফালুদার মতন। ভালো না, খারাপও না!! বন্ধু ,তোর অনুভুতি কি ?
[পরবর্তী এপিসোডঃ ম্যাকবেথ সিজন থ্রি ]- পার্থ প্রতীম মজুমদার
#Macbeth_in_Bangla_translate
#ম্যাকবেথ_বাংলা_অনুবাদ
#ম্যাকবেথ_পার্থ_প্রতীম_মজুমদার
#Macbeth_by_Partho_Pratim_Mazumder

No comments:
Post a Comment