লেখকঃ উইলিয়াম শেখস্পিয়র
অনুবাদঃ পার্থ প্রতীম মজুমদার-------
ম্যাকবেথ -(মনে মনে) কি ব্যাপার !! ওরা যা বলছে মিলে যাচ্ছে তো ! গ্লেমিসের থান থেকে আমি এখন থান অফ কাওডার। কিন্তু রাজা হবার মতন বড় ব্যাপারটা এখনো ঝুলে আছে। আসি আসি করে আটকে আছে। (রস , এঙ্গুসের প্রতি)তোদেরকে ধন্যবাদ। সত্যিই দারুন একটা খবর। (শুধু বেনকুর দিকে লক্ষ্য করে ) কি বন্ধু ! তোর বাচ্চা কাচ্চার খবর কি ? তারা রাজা হবে এমন কিছু ভাবিস না কি? তাদের কথা মতন কাওডারের থানের ব্যাপারটা মিলে যাচ্ছ তো।
ম্যাকবেথ -(মনে মনে) এখন পর্যন্ত ডাইনীদের দুইটি কথার মধ্যে একটি কথা সত্যি হয়েছে। রাজা হবার ব্যাপারটা হয়ে গেলে তো , কেল্লাফতে !! (রস ,এঙ্গুসের প্রতি) থ্যাঙ্কু জেন্টলম্যান। এই ধরনেই দৈবী ব্যাপারগুলোতে মনে হয় না খারাপ কিছু হবে ।আবার খারাপ নাও হতে পারে। যদি খারাপ হয় , তাহলে এই ধরনের প্রতিশ্রুতি গুলো কেন দেখানো হচ্ছে ? তাদের কথামতন আমি এখন থান অফ কাওডার। যদি ব্যাপারটা ভালো হয়, তাহলে রাজাকে মারার জন্য কেন চিন্তা করছি ? এই একটা ব্যাপার আমার শরীরের লোম খাড়া করে দিচ্ছে , বুকের মধ্যে ধপ ধপ করছে। এতো ভয় পাচ্ছি কেন ? যুদ্ধ করার চেয়েও এই চিন্তাগুলো আমাকে আরো ভীত করে তুলছে ।
Act 1, Scene 3, Page 7
- এই ব্যাপারগুলো এখন পর্যন্ত সব কাল্পনিক, কিন্তু সামান্য একটা খুন- করার ব্যাপারটা আমাকে ভয়ে কাঁপিয়ে তুলেছে। এক ধরনের অদ্ভুত চিন্তাভাবনা আমাকে গ্রাস করে ফেলেছে। মাথামুন্ডু কিছু কাজ করছে না । অথচ ,বাস্তবে দেখো, এদের কারোরই কোন অস্তিত্ব নেই ।
ম্যাকবেথ -(মনে মনে) যদি কপালে যদি রাজভাগ্য থাকে , তাহলে সেটি এমনিতেই হবে। আমাকে কোন কিছু করতে হবে না।
বেনকু -(রস এবং এংগুসের প্রতি) ম্যাক মনে হয় এই পদবীটা নিতে পারছে না। অনেকটা নতুন কাপড়ের মতন। কাপড় ফিট না হলে , আবার দর্জিকে দিয়ে সাইজ করে নিতে হয়।
ম্যাকবেথ -(মনে মনে ) এটা না ওটা , ওটা না এটা - উফ্। আবোল তাবোল চিন্তা করতে করতে আমি আসলে পাগল হয়ে যাবো।
বেনকু -ম্যাক , তুই যখন রেডি হবি, আমাদের ডাকিস।
ম্যাকবেথ -ওহ্। আমি দুঃখিত। আমি আসলে একটু আনমনা হয়ে গিয়েছিলাম। তোদের কথা শুনে একটু বিব্রত হয়ে গিয়েছিলাম। সত্যি এই দিনের কথা আমি কোন দিন ভুলবো না। তাহলে, এখন রাজার কাছে যাওয়া যাক্। ( শুধু মাত্র বেনকুর প্রতি) আজকে যা ঘটলো, ব্যাপারগুলা একটু চিন্তা করে দেখিস্, কেমন ? তাহলে কথা বলতে বলতে আগানো যাক্।
বেনকু -অবশ্যই।
ম্যাকবেথ -আজকে খুশির দিন। তাহলে, মনে খুলে কথা বলা যাক্, বন্ধুরা।
[সবার প্রস্থান]
[পরবর্তী এপিসোডঃ ম্যাকবেথ সিজন ফাইভ]- পার্থ প্রতীম মজুমদার
#Macbeth_in_Bangla_translate
#ম্যাকবেথ_বাংলা_অনুবাদ
#ম্যাকবেথ_পার্থ_প্রতীম_মজুমদার
#Macbeth_by_Partho_Pratim_Mazumder
#macbeth_by_sexpear

No comments:
Post a Comment