লেখকঃ উইলিয়াম শেখস্পিয়র
অনুবাদঃ পার্থ প্রতীম মজুমদার-----
Act 4, Scene 3
ম্যালকম-চল্। কোনো গুহা গর্ত খুঁজে বের করি। সেখানে গিয়ে কাঁদি। আমার বেশি বেশি করে
কান্না আসতেছে।
ম্যাকডাফ-কান্না করে কি হবে? তালোয়ার ধর্ বেটা। মাতৃভুমিকে
রক্ষা করত হবে। শয়তানের হাত থেকে স্কটল্যান্ডকে রক্ষা করতে হবে। প্রতিদিন শত শত
বিধবার আর্তনাদে, এতিম শিশুদের কান্নায় মাটি কেঁপে উঠছে। আর কতো!! কিছু তো একটা করা উচিত।
ম্যালকম-ভুল হোক, ঠিক হোক, আমি যা মনে করি তা সময় আসলে করবো। সে এক বাটপার, অত্যাচারি। ভাল মানুষ সেজে সিংহাসনে বসে আছে। তুই তো তাঁর পছন্দের মানুষ। তোর তো কোন ক্ষতি সে করে নি। তুই ঐ শালা ম্যাকবেথকে
খুশি করার জন্য আমাকে বলি দিতে চাস?
ম্যাকডাফ-আমি বিশ্বাসঘাতক নই।
ম্যালকম-কিন্তু ম্যাকবেথ তো বিশ্বাসঘাতক, তাই নই কি? যে ভালো এবং সৎ, সে রাজা হবেই। আমাকে মাফ কর্। অশুভ শক্তি যতই প্রয়াস করুক, শুভ শক্তির বিজয় হবেই।
Act 4, Scene 3,
Page 2
ম্যাকডাফ-তোকে মনে হয় বুঝাতে পারলাম
না। ম্যাকবেথের বিপক্ষে যুদ্ধ করলে তোর ভাল হতো।
ম্যালকম-তুই আমাকে কি বুঝাবি, আমার তো তোকে নিয়েই সন্দেহ হয়। তোর রাজ্য, বউ বাচ্চা ছেড়ে আমার কাছে কি করতে এসেছিস? আমি শুধু এখন আমার নিজের জীবন নিয়ে
চিন্তা করছি। তুই হয়তো ঠিক বলছিস, কিন্তু আমার কিছু যায় আসে
না তাতে।
ম্যাকডাফ-দেশ চুলায় যাক্। খাও, সাম্রাজ্যভোগীদের দল ,
তোমরা মনের মাধুরি মিশিয়ে লুট
পাট করো। খেয়েদেয়ে মোটা তাজা হ। আমি কাপুরুষ
না, তুই যেটা ভাবছিস। ম্যাক আমাকে পশ্চিমের পুরো রাজ্য দিয়ে দিলেও আমি এতো খারাপ কাজ
করতাম না।
ম্যালকম-ভাই, মনে কষ্ট নিস্ না। তোকে যে একদম অবিশ্বাস করি তাও না। আমি জানি
স্কটল্যান্ডের জনগণ ম্যাকবেথ এর অত্যাচারে কষ্ট পাচ্ছে। সে একজন স্বৈরাচারী। দেশের অনেক লোক হয়তো আমার সাথে যুদ্ধও করবে। কিন্তু অন্যদিক দিয়ে জনগণকে অনেক কষ্ট ভোগ করতে হবে।
ম্যাকডাফ-তুই কার কথা বলছিস?
Act 4, Scene 3,
Page 3
ম্যালকম-আমি আমার নিজের সম্মন্ধে বলছি। কিন্তু ওইখানে অনেকেই আছে এখন আক্রমণ করলে আমাকে খারাপ ভাববে। ম্যাকবেথকে মহান
মনে করবে।
ম্যাকডাফ-তাঁর মতন খারাপ মানুষ নরকেও
পাওয়া যাবে না ।
ম্যালকম-আমি জানি সে খারাপ। লোভী, মিথ্যুক, চোর,
বাটপার যাই নাম দাও সব তাঁর সাথ বানায়। কিন্তু আমিও খুব একটা ভাল মানুষ না। আমি আরও বড় লুইচ্চ্যা। আমি নিজেই ঘোষনা দিলাম, আমি একটা বড় লিচু। আমি লিচু প্রকৃতির মানুষ। তোর চৌদ্দ গুষ্টি মিলেও আমাকে ঠাণ্ডা করতে পারবি না। আমার চেয়ে ম্যাকবেথ অনেক ভালো।
ম্যাকডাফ-ঠিক আছে ভাই, তুই একটা লিচু, বড় লিচু। রাজা বাদশাহরা
এই রকম একটু একটু লিচু প্রকৃতির হয়। এটা দোষের কিছু না। রাজা হলে, কতো মহিলা তোর জন্য পাগল হয়ে যাবে!! তুই তো দেখতে কতো সুন্দর, বীর পুরুষ। তার উপর তুই রাজা!! বুঝ্, এবার
ঠ্যালাটা!! তোকে একবার শুধু দেখার জন্য মেয়েরা বিশাল লাইন করে দাঁড়ায় থাকবে। শুধু তোর একটু স্পর্শ পাওয়ার জন্য তারা
প্রাসাদের গেইট ভেঙ্গে ঢুকে পড়বে। সেই জন্য, মুকুটটা
নিজের কাছে আনা দরকার।
Act 4, Scene 3,
Page 4
ম্যাকডাফ-ভাই, আমি শুধু ডিজুস টাইপের
পোলা না। আমি বেসম্ভব লোভী একটা মানুষ। মানুষের ঘরে ঘরে
ঢুকে গয়না কাটি চুরি করে নিয়ে আসবো। ডাকাতদের ধরার বদলে আমি নিজেই ডাকাতি করবো। প্রজারা লাইন ধরে আমার হাতে মাইর খাবে। আমি সেটা চাই না ভাই।
ম্যাকডাফ- স্কটল্যান্ড অতো গরীব নারে ভাই। প্রচুর সম্পদ আছে। তোর ত্রিশ গুষ্টি কিছু
না করে বসে বসে খেতে পারবে। তোর কতো মেয়ে দরকার? দরকার হলে মেয়েদের ফ্যাক্টরি বানামু। তুই যখন রাজ্য ভালোভাবে সামলাবি, তখন ঘরে ঘরে বাবারা তোর কাছে এসে মেয়েদের দান করে দিয়ে যাবে। দরকার হলে, মেয়েদের জন্য মোড়ে মোড়ে দানবাক্স খোলা হবে।
ম্যালকম-ভাই, রাজা হওয়ার মতন কোন গুন আমার নাই। আমি শুধু লিচুগিরিতে দক্ষ। মিছিল , মিটিং, রাজসভায়- সুযোগ পেলেই
দুচে দিবো। আমি রাজা হয়ে যদি এই কাজ করি, তাহলে মন্ত্রী , সৈন্য সবাই লিচুগিরি শুরু করবে। আমি আর মেয়ে পাবো না। না ভাই,আমার শান্তি নষ্ট
হয়ে যাবে।
ম্যাকডাফ-আহারে, স্কটল্যান্ড!! আমার স্কটল্যান্ড!!
ম্যালকম-আমার মতন যদি কেউ রাজা
হবার মতন উপযুক্ত ছেলে পাস, তাহলে আমাকে জানাস। আমি পেলে তোকে জানাবো।
Act 4, Scene 3,
Page 5
ম্যাকডাফ-(ম্যালকলামের প্রতি) রাজা হবার মতন যদি ছেলে পাস- কথাটার মানে কি? আমি কি ঘটকালি
করতে আসছি? আহারে আমার দেশ!! আমার জনগণ। এখানে একজন লিচুর স্বপ্নে কাইত হয়ে আছে, আরেক লিচু পুরো দেশ খেয়ে ফেলছে। তোর বাপ,
ডানক্যান, কতো ভাল মানুষ ছিল!! আর তোর মা, সারাদিন গডের কাছে প্রার্থনা করতো। আর তাদের ছেলে হয়ে- একবার
লিচু, আরেকবার ডিজুস - এইসব কি কথা বার্তা বলিস্?
আমি কিছুই বুঝলাম না। যাই রে ভাই। অনেক দুঃখ পেলাম। আর মনে হয়,
কোনদিন দেখা হবে না। বিদায়।
আশা ছিল, ভালোবাসা ছিল
আজ আশা নেই, ভালাবাসাও নেই।
ম্যালকম-ম্যাকডাফ, দাঁড়া। তোর কথাবার্তা আমার ভালো লাগছে। মাতৃভুমির প্রতি তোর
প্রেম দেখে সত্যি ভালো লেগেছে। ঐ ম্যাকবেথ, আমাকে মারার জন্য
অনেকবার চেষ্টা করেছে। তোকে দেখে আমি মনে করেছিলাম, তুই আমাকে
মারতে এসেছিস। সরি ভাই, ডোন্ট মাইন্ড। আমি তোর সাথে যুদ্ধ করার জন্য রেডি। আর আমি
এখনো ভার্জিন, ফুল ভার্জিন। আমি ডিজুস টাইপের পোলা না। কোনদিন
মিথ্যা কথা বলিয়া সত্য কথা বলি নাই। এই প্রথম আমাকে মিথ্যা কথা বলতে হলো। আমি যুদ্ধ করার জন্য প্রস্তুত।
Act 4, Scene 3,
Page 6
ম্যালকম-আরেকটা কথা । তোর এখানে আসার
আগে, ওল্ড সিয়ার্ডের দশ হাজার সৈন্য যুদ্ধের জন্য
প্রস্তুত। তারা হয়তো এতক্ষনে রওনা দিয়ে দিয়েছে। আমরা এখন সবাই মিলে ম্যাকবেথের সাথে
লড়বো। আমাদের অধিকার আদায় করে ছাড়বো। তুই চুপ কেন ?
ম্যাকডাফ- একসাথে এতো রঙের একটিং
দেখে আমার মাথা ঘুরতাছে !!
[ডাক্তারের প্রবেশ।]
ম্যালকম-ওকে, আমরা পরে আবার কথা বলবো। (ডাক্তারের প্রতি) কিং এড ওয়ার্ড কি
বের হয়েছে।
ডাক্তার-জি স্যার। অনেক অসুস্থ মানুষ
তাঁর জন্য অপেক্ষা করছে। এই ধরনের রোগ আগে দেখা যায় নি । কিন্তু যখন তিনি তাদেরকে
স্পর্শ করে, রোগীরা আরাম বোধ করে। তাঁর
মধ্যে এক ধরনের দৈবী শক্তি আছে।
ম্যালকম-ধন্যবাদ ডাক্তার ।
[ডাক্তারের প্রস্থান।]
ম্যাকডাফ-তিনি কোন রোগের কথা বললেন?
ম্যালকম-খারাপ রোগ ভাই। এডওয়ার্ডের
স্পর্শে একটা জাদু আছে। আমি ইংল্যান্ডে থাকাকালে
তাঁর কাজ দেখেছি। কিভাবে তিনি ঈশ্বর থেকে শক্তি পান, কিভাবে পীড়িত রোগীদের ভাল করে দেন,তিনিই
জানেন।
[পরবর্তী এপিসোডঃ ম্যাকবেথ সিজন উনিশ]- পার্থ প্রতীম মজুমদার
#Macbeth_in_Bangla_translate
#ম্যাকবেথ_বাংলা_অনুবাদ
#ম্যাকবেথ_পার্থ_প্রতীম_মজুমদার
#Macbeth_by_Partho_Pratim_Mazumder

No comments:
Post a Comment