ম্যাকবেথ বাংলা অনুবাদ সিজন উনিশ - পার্থ প্রতীম মজুমদার

ম্যাকবেথ - সিজন উনিশ
লেখকঃ উইলিয়াম শেখস্‌পিয়র
অনুবাদঃ পার্থ প্রতীম মজুমদার-----
partho pratim mazumder

Act 4, Scene 3, Page 7
ম্যালকম-শুধু তাই না অনেকে বলে, তিনি নাকি ভবিষ্যৎবানী করতে পারে
[রসের প্রবেশ]
ম্যাকডাফ-কে ওখানে?
ম্যালকম-পোশাক আশাক দেখে মনে হয় আমাদের দেশের লোক কিন্তু তাঁকে চিনতে পারছি না
ম্যাকডাফ-আপনি ভিতরে  আসুন
ম্যালকম-আমি চিনতে পেরেছি অনেকদিন যোগাযোগ না থাকায় সব অপরিচিত হয়ে গিয়েছে
রস-হ্যালো, স্যার
ম্যাকডাফ-স্কটল্যান্ডের কি অবস্থা? যেমন দেখেছিলাম, তেমন আছে তো?
রস-আর বলবেন না ভাই দেশের অবস্থা অনেক করুন আগের মতন নাই পাগল ছাড়া কেউ এখন হাসে না কে চিৎকার করলো, কে কাঁদলো, কে মারা গেলো, কেউ এখন তাকিয়ে দেখে না মনে হচ্ছে এগুলো দৈনন্দিন ব্যাপার
ম্যাকডাক-হায় হায় এতো খারাপ অবস্থা !
Act 4, Scene 3, Page 8
ম্যালকম-কোন নতুন খবর আছে ?
রস-এখন পুরান খবর নতুন খবরের মধ্যে কোন পার্থক্য নাই প্রতি মিনিটেই খারাপ ঘটনা ঘটছে
ম্যাকডাফ-আমার স্ত্রীর কি খবর?
Parth Pratim Mazumderরস-তিনি ভাল আছেন। 
ম্যাকডাফ-আর ছেলেমেয়ের?
রস-তারাও ভাল আছে
ম্যাকডাফ-ম্যাকবেথ কি তাদের উপর আক্রমণ করেছে ?
রস-আমি যখন তাদের ছেড়ে চলে আসছিলাম, তারা ভাল ছিলো।
ম্যাকডাফ-আপনার কথা কেমন জানি লাগছে!! ঠিক করে বলেন
রস-যখন আমি আপনাদের কাছে আসছিলাম, তখন দেশের কিছু লোক ম্যাকবেথের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেছিল আমি জানি, এটা সত্য এখন আপনাদের সাহায্য দরকার। আপনারা থাকলে প্রজারা সাহস পাবে এমনকি মহিলারাও ম্যাকবেথের অত্যাচারের বিরুদ্ধে যুদ্ধ করতে চাচ্ছে
ম্যালকম-তাদেরকে শান্ত থাকতে দিন আমি স্কটল্যান্ডে ফিরছি কিং এডওয়ার্ড, সিওয়ার্ডের দশ হাজার সৈন্য পাঠাবে  খ্রিস্টান রাজ্যদের  মধ্যে সিওয়ার্ডের সৈন্যদের চেয়ে দক্ষ আর কেউ নেই
Act 4, Scene 3, Page 9  
রস-ভাল খবর কিন্তু আরেকটা খারাপ খবর আছে আপনি শুনলে অনেক কষ্ট পাবেন
ম্যাকডাফ-কি খবর সেটা ? আমাদের সবার জন্য নাকি একজনের জন্য?
রস-শুধু আপনার জন্য শুনলে আপনি ভেঙ্গে পড়বেন।
ম্যাকডাফ-যদি আমার সম্মন্ধে হয়, তাহলে দেরি করবেন না, তাড়াতাড়ি বলুন
রস-বুঝতে পারছি না, কিভাবে বলবো হয়তো আপনি আমাকে খারাপ ভাববেন, কিন্তু মনে অনেক কষ্ট পাবেন
ম্যাকডাফ- যা বলার তাড়াতাড়ি বলেন।
রস-আপনার প্রাসাদে আক্রমণ হয়েছিল আপনার স্ত্রী, সন্তান সবাইকে মেরে ফেলা হয়েছে আমি যদি আগে বলতাম, তাহলে আপনি অনেক কষ্ট পেতেন
ম্যালকম-হায়!! ঈশ্বর!! (ম্যাকডাফ) এইভাবে তাকিয়ে থাকিস না একটু জোরে জোরে কাঁদ, তোর ভিতরের দুঃখটা হাল্কা কর কিছু তো বল
ম্যাকডাফ-আমার সন্তানকেও মেরে ফেলেছে?
রস-আপনার স্ত্রী, সন্তান, দাস-দাসী যাকে পেয়েছে সবাইকে মেরে ফেলেছে
Act 4, Scene 3, Page 10
ম্যাকডাফ-আমার থাকা উচিত ছিল আমার স্ত্রীকেও মেরে ফেলেছে?
রস-জি
ম্যালকম-শান্ত হ এই হত্যার প্রতিশোধ নিতে হবে ম্যাকবেথকে মেরেই আমরা এর প্রতিশোধ নিব
ম্যাকডাফ-তাঁর তো কোন ছেলে মেয়ে নেই। এতো পাষাণ কিভাবে হয় সবাইকে মেরে ফেলেছে?
ম্যালকম-সাহস রাখ্ ভাই
ম্যাকডাফ-হুম আমি ঠিক আছি এই হত্যার প্রতিশোধ নিতে হবে এক মাত্র আমার জন্য তাদেরকে মরতে হলো? ঈশ্বর কি পারতো না তাদের সাহায্য করতে? আমি এখন কি  নিয়ে বাচবো সব শেষ ঈশ্বর  তাদের আত্মাদের যেনো শান্তিতে রাখেন
ম্যালকম-এই হত্যার প্রতিশোধ আমরাই নিবোই
ম্যাকডাফ-কিভাবে কি করবো? সে বিশ্বাসঘাতকতা করে সিংহাসনে বসেছে একটা পর একটা মানুষ মারছে এখন আমার ঘরও শেষ করে দিলো হাঁয় ঈশ্বর!! আমাকে শক্তি দাও ম্যাকবেথের মুখোমুখি যেনো আমি দাঁড়াতে পারি এই হত্যার প্রতিশোধ যেন নিতে পারি আমার তালোয়ার যেন তাঁর রক্ততে সিক্ত হয়!!
Act 4, Scene 3, Page 11
ম্যালকম-এই তো বীরের মতন কথা বলছিস চল্ কিং এডওয়ার্ড থেকে বিদায় নিয়ে আসি একটি নতুন দিনের সুচনা হতে যাচ্ছে ম্যাককে ধরে শায়েস্তা করতে হবে ঈশ্বর আমাদের সাথে আছে
[তাদের প্রস্থান]
Act 5, Scene 1
[ডাক্তার এবং অপেক্ষারত ভদ্রমহিলার প্রবেশ]
ডাক্তার-আমি দুই রাত ধরে আপনার জন্য অপেক্ষা করছি আমার কাছে কোন প্রমান নেই আপনি কবে তাঁকে ঘুমের মধ্যে হাঁটতে দেখেছেন?
ভদ্রমহিলা-ম্যাকবেথ যুদ্ধ যাবার পর থেকে আমি তাকে ঘুম থেকে উঠে গিয়ে নাইটগাউন পড়তে দেখেছি তারপর রুম থেকে বের হয়ে কাগজের মধ্যে কি জানি লিখে, তারপর সেটা পড়ে সিল মেরে দেয় তারপর বিছানার মধ্যে এসে ঘুমিয়ে পড়ে
ডাক্তার-হুম। অস্বাভাবিক ব্যাপার যখন ঘুমের মধ্যে এই সব কাজ গুলা করে আপনি কি তাঁর মুখ থেকে কিছু শুনেছেন?
ভদ্রমহিলা-সে কিছু কিছু কথা বলে কিন্তু আমি এখানে বলতে পারছি না। কারন, আমার কাছে সেগুলোর প্রমান নেই
ভদ্রমহিলা- যা শুনেছেন, তা বলেন আপনার বলা উচিত
ভদ্রমহিলা-আমি তা বলতে পারব না কেন না কেউ তাঁর কথা শুনে নিমানে, সাক্ষি নেই
[হাতে মোমবাতি নিয়ে লেডি ম্যাকবেথের প্রবেশ]
-দেখুন সে আসছে। তাঁকে দেখতে  প্রতি রাতে ঠিক এইরকম লাগে সে একটু পরেই ঘুমিয়ে পরবে আপনি শুধু দেখেন
ডাক্তার-তাঁর কাছে মোমবাতি কোথা থেকে আসলো?
Act 5, Scene 1, Page 2 
ভদ্রমহিলা-এটি তাঁর সাথেই থাকে
ডাক্তার-আপনি দেখেছেন, তাঁর চোখগুলা কিন্ত খোলা
ভদ্রমহিলা-হ্যাঁ, কিন্তু সে কিছু দেখতে পায় না
ডাক্তার-তিনি এখন কি করছেন? দেখুন, তিনি তাঁর হাত ঘসছেন
ভদ্রমহিলা-হাঁ, এটা তিনি প্রায় করেন যেনো, তিনি হাত ধুচ্ছেন কোন কোন সময় পনেরো মিনিট ধরে তিনি এই কাজ করেন
লেডি ম্যাকবেথ-এখানে এখনো দাগ লেগে আছে
ডাক্তার-ঐ যে শুনুন তিনি কথা বলছেন তিনি যা বলছেন, আমি তা লিখে রাখবো
লেডি ম্যাকবেথ-(হাত ঘসতে ঘসতে) উঠে যা!! দাগগুলা উঠে যা! আমি আদেশ দিচ্ছি। তুই উঠে যা!! বেআক্কেল, আমার রাজা বাবুটা !! তুমি একজন যোদ্ধা তারপরেও তুমি এতো ভীত কেন? আমরা কেন ভয় পেটে যাবো? আমাদের উপর কে দোষ দিতে পারে?
ডাক্তার-আপনি কি সেইকথাগুলো  শুনেছেন?
লেডি ম্যাকবেথ-থান অফ ফাইফের তো স্ত্রী ছিল সে এখন কোথায়?- আমার হাত কি কোনদিন পরিষ্কার হবে না আর না, আমার রাজা, আর না তুমি সব নষ্ট করে দিচ্ছো
ডাক্তার-সর্বনাশ আপনি যা কান দিয়ে শুনেছেন, তা শুনাও ঠিক না
Act 5, Scene 1, Page 3
ভদ্রমহিলা-তিনি এমন কিছু বলেছেনতা হয়তো বলা উচিত না। ঈশ্বর জানেনতাঁর কি এমন গোপন কথা আছে ।
লেডি ম্যাকবেথ-রক্ত !! আমার হাতে রক্ত লেগে আছে। এখনো আমি রক্তের গন্ধ পাচ্ছি। সমস্ত সুগন্ধি নিয়ে আসলেও সেই গন্ধ যাবে না। হায় !!
ডাক্তার-তিনি অনেক কষ্ট পাচ্ছেন। বেচারিরমনের ভিতরে অনেক কষ্ট জমে আছে।
ভদ্রমহিলা- আমি এই রকম অবস্থার মধ্যে আমাকে রানী বানিয়ে দিলেও আমি  তা হতে চাইতাম না।
partha pratim majumder
ডাক্তার-ভালো তো!!
ভদ্রমহিলা-তিনি যেগুলা বলছেন সেগুলো কি ভালো কোন কথাস্যার !
ডাক্তার-এইটা আমার চিকিৎসার জ্ঞানের বাইরের ব্যাপার। তবে আমি এমন কিছু  লোক দেখেছি,  যারা ঘুমের মধ্যে হাঁটাহাটি করে। কিন্তু কোন দোষ খুঁজে পাই নি।
লেডি ম্যাকবেথ-তোমার হাত ধোও। নাইটগাউন পরো। কোন ভয় নেই। আমি তো বলেছিবেনকু কবরে। সে কবর থেকে আর আসতে পারবে না।
ডাক্তার-কি বলে !! এইটা কি সত্যি ?
লেডি ম্যাকবেথ-ঘুমাতে যাও ঘুমাতে যাও।  গেইট থেকে শব্দ আসছে। আসোআসোআসো। তোমার হাত দেখাও। যেটা হয়ে গেছে তো হয়ে গেছে। এখন  ঘুমাতে যাওঘুমাতে যাও ।
[লেডিম্যাকবেথের প্রস্থান]
ডাক্তার-এখন কি তিনি ঘুমাতে যাবে ?
Act 5, Scene 1, Page 4
ভদ্রমহিলা-জি এইভাবে তিনি ঘুমাতে যাবে।
ডাক্তার-চারদিকে অনেক কাহিনি শুনা যাচ্ছে। এই ধরনের ঘটনায় মানুষ অনেক সময় নিজেকে দোষী ভাবেআর তা মনে উপর প্রভাব ফেলে দুশ্চিন্তা করতে থাকে। অবচেতন মনে সেই ভাবনাগুলো ঘুরতে থাকে। ঘুমের মধ্যে সেটা সক্রিয় হয়ে যায়। এইজন্যই ঘুমের মধ্যে এই ধরনের কাজগুলা করে। আমার মনে হয় তাঁকে ডাক্তারের চেয়ে কোন সাধুর দরকার। ঈশ্বর আমাদের সবার মঙ্গল করুক । (ভদ্রমহিলার দিকে) তাঁর প্রতি খেয়াল রাখবেনএই কথা বাইরে কাওকে ভুলেও বলবেন না। আজকে এই ধরনের কারবার দেখে আমার মাথা ঘুরে গেলো। আমি শুধু মুন্তব্য করতে পারবোকিন্ত সেটা জোর গলায় বলতে পারছি না ।
ভদ্রমহিলা-শুভ রাত্রি । ডাক্তার ।

তাদের প্রস্থান। 



[পরবর্তী এপিসোডঃ ম্যাকবেথ সিজন বিশ]-  পার্থ প্রতীম মজুমদার




#Macbeth_in_Bangla_translate
#ম্যাকবেথ_বাংলা_অনুবাদ
#ম্যাকবেথ_পার্থ_প্রতীম_মজুমদার
#Macbeth_by_Partho_Pratim_Mazumder 


No comments:

Post a Comment