ম্যাকবেথ বাংলা অনুবাদ সিজন একুশ -পার্থ প্রতীম মজুমদার

ম্যাকবেথ - সিজন একুশ 
লেখকঃ উইলিয়াম শেখস্‌পিয়র
Act 5, Scene 5
[ম্যাকবেথ, সেইটন, ড্রাম-পতাকা হাতে নিয়ে সৈন্যদের প্রবেশ।]
ম্যাকবেথ-আমার পতাকা বাইরের দেয়ালে ঝুলিয়ে দাও, সবাই জোরে জোরে বলো, "ঐ যে তারা আসছে "। আমাদের দুর্গ অনেক  শক্তিশালী। এক কোপে তাদের কেটে নিবে। গরিবের মতন হাত তুলে ভিক্ষা চাইবে। তাদেরকে পিটিয়ে ইংল্যান্ডে ফেরত পাঠিয়ে দিব।
[ব্যাকস্টেজ থেকে এক মহিলার কান্না আসছে।]
ম্যাকবেথ-ওটা কিসের শব্দ ?
সেইটন-একজন মহিলা কাঁদছে , প্রভু ।
[সেইটনের প্রস্থান।]
ম্যাকবেথ-আগে এই ধরনের কান্নাকাটি, ভুত প্রেতে অনেক ভয় পেতাম। এখন আর ভয় পাই না। কারনআমি এখন ভয়ের সাথেই বাস করি।
[সেইটনের আবার প্রবেশ।]
ম্যাকবেথ-সে কাঁদছে কেন ?
সেইটন-রাজা ,  রানী মারা গিয়েছে  ।
Act 5, Scene 5, Page 2
 ম্যাকবেথ-সে এমনিতেই কয়েক দিন পর মারা যেতো। বোকার মতন সব কাজ করলাম। সবাই চান্স পাইলেই ফুসলাই দেই। এতো শোকের দরকার নেই। জীবন একটা ফাউল সব ইমোশনাল কারবারের আখড়া। দিনের শেষে যার কোন অর্থ নাই।
[দুতের প্রবেশ]
ম্যাকবেথ-আপনি কিছু বলবেন?
দুত-কিভাবে কি বলবো বুঝতে পারছি না।
ম্যাকবেথ-কিভাবে কথা বলে মানুষ? মুখ দিয়ে বলবি!
দুত-আমি পাহার থেকে বিরমান পাহাড়ের দিকে তাকালাম। মনে হলো পুরো বন নড়ছে।
ম্যাকবেথ-মিথ্যুক
দুত-যদি মিথ্যা কথা বলি তাহলে রাজা আমাকে শাস্তি দিন। তিন মাইল দূর থেকে আপনি দেখতে পারবেন ,এইটা নড়ছে।
ম্যাকবেথ-যদি আপনি মিথ্যা কথা বলেন, তাহলে আমি গাছের সাথে ঝুলিয়ে, পিটিয়ে মারবো। আর যদি সত্যি কথা হয় ,তাহলে আমাকে গাছে ঝুলিয়ে পিটাবেন।  (নিজে নিজে ) কাম সারছে। ঐ ডাইনিদের কথায় এখন আমার বিশ্বাস হচ্ছে না। তারা তো এইরকম একটা কথা বলেছিল, বিরমান ডানসিনাইনের দিকে না আসা পর্যন্ত দুশ্চিন্তা না করতে। কিন্তু উড তো চলে এসেছে। যুদ্ধের জন্য সবাই প্রস্তুত হও । যদি দুতের কথাও সত্যি হয় তাহলে ভয় পাবার কিচ্ছু নেই। মরতে যদি হয় যুদ্ধ করেই আমরা মরবো। আগাও সবাই। আক্রমন করো!!
[তাদের প্রস্থান]
Act 5, Scene 6
[ম্যালকম, ওল্ড সিওয়ার্ড, ম্যাকডাফ, তাদের অস্ত্র সস্ত্র হাতে নিয়ে প্রবেশ।]
ম্যালকম-আমরা সবাই কাছাকাছি চলে এসেছি। গাছের শাখাগুলো নিচে নামিয়ে দেখাও তো তোমরা আসলে আমাদের লোক কি না। আংকেল সিওয়ার্ড, আপনি এবং আপনার ছেলে যুদ্ধে প্রথমে অবস্থানে থেকে নেতৃত্ব দিবেন। ম্যাকডাফ এবং আমি  বাকি কাজ করবো।
সিওয়ার্ড-গুড লাক। আজ যদি ম্যাকবেথের আর্মিদের সাথে দেখা হয়, তাহলে আমরা মাইর দেবার পরিবর্তে যেন মার খেতে পারি।
ম্যাকডাফ-সমস্ত শক্তি দিয়ে যুদ্ধ করো। তাদের মৃত্যুর ঘোষণা তারা নিজেরাই দিয়েছে।
[তাদের প্রস্থান।]
Act 5, Scene 7
[যুদ্ধের অস্ত্রের আওয়াজ হচ্ছে। ম্যাকবেথর প্রবেশ।]
ম্যাকবেথ-তারা আমাকে চারিদিক থেকে ঘিরে রেখেছে। শালা নড়তেও পারছি না। ভয়ে  পা ফেলতে পর্যন্ত পারছি না।
[যুবক সিওয়ার্ডের প্রবেশ।]
যুবক সিওয়ার্ড-তোর নাম কি ?
ম্যাকবেথ-খবরটা শুনলে তুই ভয় পাবি ।
যুবক সিওয়ার্ডনা, আমি পাবো না। শয়তান হলেও না।
ম্যাকবেথআমার নাম ম্যাকবেথ।
যুবক সিওয়ার্ড-যেই নাম আমি শুনতে চাই না, সেই নাম শয়তান বলতে পারে না।
ম্যাকবেথ-শয়তান কাউকে  ভয় পায় না।
যুবক সিওয়ার্ড- তুই স্বৈরাচারী। এইটাই তোর নাম।তোকে মেরে আমি প্রমান করে দিবো আমি তোকে ভয় পাই না।
[তাদের যুদ্ধ শুরু। যুবক সিওয়ার্ডের মৃত্যু।]
ম্যাকবেথহিজলা, মহিলারা আমার সাথে  যুদ্ধ করতে কেন আসে বুঝলাম না। দুব্বল দুব্বল ... বড়ই দুব্বল।
Act 5, Scene 7, Page 2
ম্যাকবেথের প্রস্থান।
যুদ্ধের অস্ত্রের আওয়াজ হচ্ছে। ম্যাকডাফের প্রবেশ।
ম্যাকডাফ-আওয়াজটা ঐদিক থেকে আসছে। স্বৈরাচারী, তোর মুখখানা একবার দেখা। আমার বউ বাচ্চাদের মেরে ফেলেছিস। তাঁর প্রতিশোধ আমি নিবই। তোর মতন সামান্য সৈন্য যে কিনা পাহারাদার হিসেবে থাকার কথা ছিল, তাঁর এতো বড় সাহস কিভাবে হয়। তোকে আমি ধনে পাতার মতন কুচি কুচি করে কাটবো, বের হ, তোর মুখখানা একবার দেখা দে। তোর সাথেই কেবল আমি যুদ্ধ করবো। তোর এইসব লুইল্যা  সৈন্যদের সাথে যুদ্ধ করে আমি আমার তালয়ারকে নষ্ট করতে চাই না। বের হ কাপুরুষ। ঐ যে আওয়াজ হচ্ছে। মনে হচ্ছে, তাঁকে আমি পেয়ে গেছি।
[ম্যাকডাফের প্রস্থানযুদ্ধের অস্ত্রের আওয়াজ হচ্ছে।  ম্যালকম , সিওয়ার্ড প্রবেশ]
সিওয়ার্ড-এদিকে আসুন , রাজা। কোনধরনের মারামারি করা ছাড়াই আমরা দুর্গ দখল করে ফেলেছি। ম্যাকবেথের সৈন্যরা দুই দিক থেকে যুদ্ধ করছে। আমাদের সৈন্যরা দারুন যুদ্ধ করছি। আমাদের বিজয় প্রায় নিশ্চিত।
ম্যালকম-শত্রুরা যেভাবে যুদ্ধ করছে, তাদের দেখে মনে হচ্ছে, তারা মজা করতে এসেছে। কোনভাবেই আঘাত করতে পারছে না।
সিওয়ার্ড -প্রাসাদে প্রবেশ করুন।
[তাদের প্রস্থান, যুদ্ধের অস্ত্রের আওয়াজ হচ্ছে।]
Act 5, Scene 8
[ম্যাকবেথের প্রবেশ।]
ম্যাকবেথ-বুঝতে পারছি না, এই ধরনের আত্মহত্যা করার মানে কি? আরও অনেক যুদ্ধ করেছি, কিন্তু এই ধরনের খারাপ অবস্থা হয় নি।
[ম্যাকডাফের প্রবেশ।]
ম্যাকবেথ- ঐ কুত্তা!! তাকা! এদিকে তাকা!!
ম্যাকবেথ- এই। তুই একা লড়বি নাকি আমার সাথে। এখন যা। বিরক্ত করিস না। মুডে আছি। তোর বউ বাচ্চাদের মারার জন্য আমার বেশি বেশি করে শোক হচ্ছে।
ম্যাকবেথতোর শোকের খ্যাতা পুড়ি। তোরে এখন আমি কুচি করে মারবো।
[তাদের যুদ্ধ শুরু।]
ম্যাকবেথ- কি সব মাইর দিয়ে আমার মুল্যবান সময়টা নষ্ট করছিস। যে মারতে পারে তাঁকে পাঠা।তোর এই সব দুব্বল মাইর আমার সাথে যায় না।
ম্যাকডাফ- বেঁচে থাকলে এই সব ভাব টাবের পরে টান মারিস। তোর ডাইনিরা দেখি আমার কথা বাদ দিয়ে দিয়েছে। হুম?
Act 5, Scene 8, Page 2
ম্যাকবেথ-তোর কি আমার নখের যোগ্যতা আছে, যে  তোর কথা আমাকে বলবে। তোর সাহস দেখে আমি কাইত হয়ে পড়ে যাইতাছি। ওমা!! কি শক্তি!! ঢিসুম!! ঢিসুম!! ঐ ডাইনিরা ললনার বেশে আমার সাথে ছলনা করেছে। তারা আমাকে স্বপন দেখিয়ে ফুসলাই  নিয়েছে, আমার কি দোষ!! এইটা ওদের দোষ।
মধু হই হই বিষ হাওয়াইলা
হন হারনে ভালবাসার দাম ন দিলা
হন দোষখান পায়
ভালবাসার দাম ন দিলা
মধু হই হই বিষ হাওয়াইলা
শুন্, আমার যুদ্ধ করার মুড নাই। তুই পালাই যা।  আমি তোর সাথে যুদ্ধ করতে চাই না।
ম্যাকডাফ-কাপুরুষ! তাহলে আত্মসমর্পণ কর্। তোকে ন্যাড়া করিয়ে পুরো রাজ্য ঘুরাবো।
ম্যাকডাফ-আত্মসমর্পণ? এইটা আবার কি জিনিষ! আত্মসমর্পণ কথাটা বোকাদের ডিকশনারিতে থাকে। আমি এই সব সস্তা কাজ কারবার করি না। বিরমান উড  যদি ডাইনসটাইন থেকে এখানে আসে তাও আমি যুদ্ধ করবো। নে, এবার শুরু কর্। তোকে মেরে আমি রানের খাতা খুলবো।
[তাদের যুদ্ধ করতে করতে প্রস্থান।  যুদ্ধের অস্ত্রের আওয়াজ হচ্ছে।  আর্মিরা বিজয়ের আওয়াজ তুলছেআনন্দ করছে। ম্যালকম, ওল্ড সিওয়ার্ড, রস, অন্যান্য থান সহ, সৈন্যদের প্রবেশ।]
ম্যালকম- যতটুকু মনে হয়, আমাদের মধ্যে কেউ ফিরে যায় নি।
সিওয়ার্ড-প্রত্যকে যুদ্ধে কিছু লোক মারা যায়। কিন্তু এই যুদ্ধে তেমন কোন ক্ষতি হয় নি।
ম্যালকম-ম্যাকডাফ কোথায়? আপনার পুত্রকেও দেখছি না।
রস-আপনার পুত্র এই যুদ্ধে শহীদ হয়েছে। বীরপুরুষের মতন যুদ্ধ করেছে।
Act 5, Scene 8, Page 3
সিওয়ার্ড-কি! সে মারা গিয়েছে?
রস-জি। তাঁকে মাঠ থেকে নিয়ে আনা হয়েছে।
সিওয়ার্ড- সে কি আহত হয়েছিলো ।
রস-হাঁ। সামনের দিকে।
সিওয়ার্ড-হুম, তাহলে তাঁর জন্য ভালো। বীর পুরুষের মতন যুদ্ধ করে শহীদ হয়েছে। এইভাবে কেউ মারা যেতে পারে না।
ম্যালকম-তাঁর জন্য দুঃখ হচ্ছে। অনেক ভাল মানুষ ছিল।
সিওয়ার্ড-না। বীর পুরুষদের জন্য দুঃখ করতে হয় না। তাঁর আত্মা সদগতি প্রাপ্তি হোক।
[ম্যাকবেথের মাথা নিয়ে ম্যাকডাফের প্রবেশ ]
ম্যাকডাফ-রাজায় জয় হোক!! দেখুন, ম্যাকডাফের মাথা। স্বৈরাচারী মাথা!! বাইরের সবাই আনন্দ করছে। চলুন সবাই সেখানে যাই। স্কটল্যান্ডের জয়।
Act 5, Scene 8, Page 4
সবাই--জয় , স্কটল্যান্ডের জয় ।
[বাদ্য বাজছে।]
ম্যালকম-আজকে আমাদের সবার জন্য অনেক আনন্দের দিন । আমার আত্মীয় স্বজন , থান যারা যারা যোগ্য তাদের সবাইকে পুরুস্কৃত করা হবে এক নতুন দিনের সুচনা হতে যাচ্ছে । আমাদের বন্ধুরা যারা ম্যাকবেথের অত্যাচারে ফিরিয়ে গিয়েছে ,তাদেরকে নতুন করে ফিরিয়ে আনা হবে । আর ঐ তাঁর দানবী রানীকেও খুঁজে বের করা হবে । আত্মহত্যার গুজব ছড়িয়ে তিনি পালিয়ে গিয়েছেন । ঈশ্বরের আশীর্বাদে আমরা আমাদের রাজ্য ফিরে পেয়েছি । এখন এই রাজ্যকে শক্তিশালী করতে হবে । আশা করি , আপনারা সবাই আমাকে বরাবরের মতন এই মহান সমর্থন দিবেন , অংশগ্রহন করবেন । আমার রাজ্যাভিষেক উপলক্ষে সবাইকে আমন্ত্রণ।
বাদ্য বাজছে। সবার প্রস্থান।
---------------------------------সমাপ্তি---------------------------- 





No comments:

Post a Comment