ফেইসবুক পেইজ খুলা, চালানো এবং জনপ্রিয় করা বিষয়ে আলোচনা - Razib Ahmed

ফেইসবুক পেইজ খুলা, চালানো এবং জনপ্রিয় করা বিষয়ে আলোচনা - Razib Ahmed
 Discussion about Facebook Page create,Maintenance

Razib Ahmed > ‎Digital Skills for Bangladesh
আড্ডা পোস্ট ১০ জুলাই
বিষয়ঃ ফেইসবুক পেইজ খুলা, চালানো এবং জনপ্রিয় করা।
July 10 at 9:55 PM · Public

Bhadra Kanta Sheel
যে কোন ব্যাবসার জন্য এটি খুব গুরুত্বপূর্ণ।
Imran Hossen
ফেসবুক পেজ খোলাটা যথেষ্ট সহজ একটি প্রক্রিয়া। ক্রিয়েট পেজ অপশন এ গিয়ে সব ধরনের ধাপ গুলো পুরন করে ১০ মিনিটেই নিজের একটি পেজ খুলে ফেলা যায়।
Imran Hossen
তিনটা বিষয়ের মধ্যে দ্বিতীয় এবং তৃতীয় বিষয়টি যেমন সময় সাপেক্ষ তেমনি দক্ষতার
Sufia Akter
পেজ খোলা যত সহজ, কিন্তু এর মান ধরে রাখাটা ততটা সহজ নয়।
Shahera Banu
পেজ খোলা সহজ কিন্তু একে চালানো বা জনপ্রিয় করা দূরহ কাজ ।আপনার মতো ধৈর্যশীল ও জ্ঞানী ব্যক্তিই কেবল পারবে সফলতা লাভ করতে ।
Bhadra Kanta Sheel
টাকা খরচ না করে ও সময় দিয়ে ফেসবুক পেজ জনপ্রিয় করা যায়।
Bhadra Kanta Sheel
1ভাল বিষয় নিয়ে নিয়মিত পোস্ট দিতে হবে।
2)কপি পোস্ট থেকে বিরত থাকতে হবে।
3)টপিক রিলেটেড ছবি ইউনিক গ্রাফিক্স ডিজাইন করে দিতে হবে।
4)পোস্ট গুলো মানুষের জন্য উপকারী হতে হবে।
5) আলোচিত বিষয় নিয়ে আপডেট দিলে খুব দ্রুত পেজ জনপ্রিয় করা যায়।
Sufia Akter
ইউনিক বিষয়বস্তুর আঙ্গিকে যদি ফেসবুক পেজ উপস্থাপন করা যায়, তবে সবার কাছে গ্রহণযোগ্য হবে।
Imran Hossen
পেজ মেইনটেইন নির্ভর করে ঠিক কি পণ্য বা সার্ভিস এর পেজ খুলেছেন তার উপর।তবে বেসিক কিছু ব্যাপার সব ক্ষেত্রেই এক
Mojidul Islam
ফেসবুক হল পৃথিবীর সবচেয়ে জনপ্রিয় সোশ্যাল মিডিয়া। প্রতিটি দেশের মানুষের একটা বিরাট অংশ ফেসবুক এর সাথে যুক্ত। তাই ব্যবসায়ের মার্কেটিং এর জন্য ফেসবুক এখন অনেক বড় ক্ষেত্র। এখানে রয়েছে সব ধরনের ক্রেতা বা গ্রাহক। নিত্য প্রয়োজনীয় পণ্য থেকে শুরু করে বিভিন্ন ডিজিটাল পণ্য সহ সকল পণ্যের কাস্টমার রয়েছে ফেসবুকে।

তাই যারা মার্কেটিং এর একটি অংশ হিসেবে ফেসবুক কে রাখে না তারা বড় ধরনের সুযোগ হারাচ্ছে। ফেসবুক মার্কেটিং করার জন্য করার জন্য প্রথমের যেটি করতে হয় তা হল ফেসবুক এ একটি ব্যবসায়িক পেজ খোলা
Sufia Akter
ফেসবুক পেজ খোলার আগে ভেবেচিন্তে খুলতে হবে, যে আপনি কতটা পরিশ্রম বা সময় দিয়ে দক্ষতার সাথে তা পরিচালনা করতে পারবেন।
Imran Hossen
পেইজ পরিচালনার ক্ষেত্রে আপনাকে অনেক ধরনের টেকনিকাল এবং থিওরিকাল টার্ম এর সম্মুখীন হতে হবে তাই এই বিষয়ে যত টুকু সম্ভব স্টাডি করতে হবে।
Obonty Aakhi
পেজ খোলা সহজ কিন্তু একে চালানো বা জনপ্রিয় করা দূরহ কাজ ও বটে ।সর্বক্ষেত্রে ধৈর্যশীলতার পরিচয় দিয়ে এগিয়প যেতে হয়।
Mehadi Hasan
Page খুলার আগে পুরো ফেসবুক সম্পর্কে ভালোভাবে জানতে হবে। ফেসবুক এর security, settings , এসব ব্যাপারগুলো ফেসবুক হেল্প এ গেলে পাওয়া যায়। ফেসবুক হেল্প কিভাবে ইউজ করতে হয় সেটা জানা জরুরী। কারণ পেজ পরিচালনার সময় আপনি অনেক ধরনের সমস্যার সম্মুখীন হতে পারেন। যেগুলো সমাধান করতে হলে ফেসবুক হেল্প সেকশন অনেক সময় কাজে দিতে পারে।
Md Sk Johnny
একটা পেজ কে জনপ্রিয় করার জন্য প্রতিদিন কি ধরনের কন্টেট দেয়া উচিত
Anu Sarkar
একটি অনলাইন ব্যবসারর জন্য ফেইসবুক পেইজ খুবই গুরুত্বপূর্ণ। ফেইসবুক পেইজকে জনপ্রিয় করার জন্য সময় দিতে হবে প্রতিনিয়ত ।
Obonty Aakhi
নিজের তৈরী পেজে সকল তথ্য নির্ভুল দিতে হবে
Anu Sarkar
আমি অনুকাস্টের জন্য একটি ফেইসবুক পেইজ ওপেন করেছি। যাতে আমি আমার গ্রাহকদের কাছে খুব তাড়াতাড়ি যেতে পারি।
Mojidul Islam
কিভাবে ফেসবুকে একটি ব্যবসায়িক পেজ খুলতে হয় ?
১. ক্যাটাগরি সিলেক্ট করুনঃ

ফেসবুক পেজ তৈরির ক্ষেত্রে প্রথমে ক্যাটাগরি সিলেক্ট করুন। পেজ তৈরি করার ক্ষেত্রে বিভিন্ন রকম ক্যাটাগরির পেজ তৈরি করা যায় যেমনঃ লোকাল ব্যবসায়, কোম্পানী, ব্রান্ড, ব্যান্ড, পাব্লিক ফিগার, ইন্টারমেন্ট, কমিউনিটি ইত্যাদি।

তারপর Crieate page যাবেন যেয়ে এরখম দেখাবে, page name দিয়ে পেইজ খুলে ফেলবেন
Obonty Aakhi
বিভিন্ন ক্যাটাগরি তে পেজ খোলা যায় ।আগে ক্যাটাগরি ঠিক করতে হবে ।
Mojidul Islam
কিভাবে ফেসবুকে একটি ব্যবসায়িক পেজ খুলতে হয় ?

২. কোম্পানীর বিস্তারিত উল্লেখ করুনঃ

ক্যাটাগরি সিলেক্ট এর পরের ধাপ এ আপনাকে ব্যবসায় এর সংক্ষিপ্ত বিবরণ দিতে হবে এবং ওয়েবসাইট থাকলে তার লিঙ্ক দিতে হবে। কমিউনিটি পেজ হলে আপনি প্রথমেই সুযোগ পেতে পারেন পেজ এর ইউজার নাম সিলেক্ট করার
যেমন page name red pen তাহলে ইউজার নেম দিবেন @redpen.official
Mojidul Islam
কিভাবে ফেসবুকে একটি ব্যবসায়িক পেজ খুলতে হয় ?

৩. পেজ সেটিং করুনঃ

পেইজ খুলা শেষ করার পর আপনাকে পেজ এর পছন্দ এবং বিজ্ঞাপন এর বিষয় এ জিজ্ঞেস করবে, সেই পেজ গুলো SKIP করে আপনি সামনে চলে যেতে পারেন। এর পরবর্তীতে আপনাকে আপনার ফেসবুক পেজে নেওয়া হবে। আপনি দেখতে পারবেন আপনার পেজটি খালি। এক্ষেত্রে আপনার পেজটি পাবলিশ হওয়া থাকে। আপনি যদি চান সম্পূর্ন তথ্য দেওয়ার পূর্বে আপনার পেজকে পাবলিশ না করে প্রাইভেট রাখতে চান তাহলে পেজ সেটিং এ গিয়ে পেজ ভিজিবিলিটী পরিবর্তন করে দিন। এছাড়া পোষ্ট করার ক্ষেত্রেও পরিবর্তন করতে পারবেন। যেমন আপনি চাইলে পেজের হয়ে বা আপনার প্রোফাইলের হয়েও পোষ্ট করতে পারবেন। কিভাবে নোটিফিকেশন পেতে চান কখন পেতে চান তাও নির্ধারন করে দিতে পারবেন।

সেটিং এর একটি গুরুত্বপূর্ন অংশ হল আপনি চাইলে পেজের দায়িত্ব অন্য কাউকে দিতে পারবেন। আপনি যদি অনেক ব্যস্ত থাকেন তাহলে আপনার পেজ পরিচালনার জন্য কাউকে নিয়োগ করে পেজ Role দিতে পারবেন। এর ফলে আপনার সময় বাঁচবে।
Obonty Aakhi
পেজ রান করাতে গেলে ,এর সাথে একটি গ্রুপ ও বানানো উচিত।এতে মেম্বারদের সাথে দ্রুত ও বেশী কানেক্টেড থাকা যায়।
S M Mehdi Hassan
ফেসবুক পেজ বিনা পয়সায় খোলা যায়। কেউ যদি সত্যি সত্যি তার পেজ জনপ্রিয় করতে চায় তাহলে দুই ভাবে করা যায়। এক, টাকা দিয়ে লাইক কিনে, বুস্ট করে। আরেক্টা হচ্ছে অর্গানিক ভাবে। প্রতিদিন পেইজে কনটেন্ট দিতে হবে। পেইজের ভিজিটরদের সাথে নিয়মিত যোগাযোগ করতে হবে। কমেন্ট যত দ্রুত রিপ্লাই দেয়া যায় তত ভাল। রিপ্লাই দেবার সময় কমেন্ট দাতার নাম শুদ্ধভাবে লিখতে হবে।
ফেসবুক পেজ পরিচালনার করতে আপনাকে অবশ্যই ফেসবুক কে প্রতিনিয়ত এনালাইসিস করে যেতে হবে ।আপনার নিজের এড ক্যাম্পেইন গুলোর ফলাফল সবসময় আগের ফলাফলের সাথে মিলিয়ে পার্থক্য গুলো আলাদা করতে হবে ।
Delwar Hossen Dulu
ফেসবুক পেজ আসলেই অনলাইন ব্যাবসার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তবে সবসময় নিয়ম করে কাজ করতে হবে, কাস্টমারের বিভিন্ন প্রশ্নের উত্তর সময় দিতে হবে নয়তো কাস্টমার হারাবেন।
Zahedul Islam
কমিউনিটি পেজ কি ব‍্যাসায়ের কাজে ব‍্যাবহার করা যায় ?
Mojidul Islam
কিভাবে ফেসবুকে একটি ব্যবসায়িক পেজ খুলতে হয় ?

৪. কভার ফোটো দিনঃ

যখন আপনি পেজ তৈরি করবেন দেখবেন পেজ প্রায় সম্পূর্ণ খালি। প্রথমে পজের একটি আকর্ষনীয় তথ্যমূলক কভার ফোটো দিন। কভার ফোটো যেন ৯৮১X৩৬৩ সাইজের হয়।
Mojidul Islam
কিভাবে ফেসবুকে একটি ব্যবসায়িক পেজ খুলতে হয় ?

৫. প্রোফাইল পিকচার যুক্ত করুনঃ

কভার ফোটো যুক্ত করার পর আপনার কাজ হল একটি প্রোফাইল পিকচার যুক্ত করা। আপনার ব্রান্ড যদি পরিচিত থাকে অর্থাৎ আপনি যদি কোন জনপ্রিয় ব্রান্ডের জন্য পেজ খুলেন তাহলে প্রোফাইল পিকচার ব্যবসায়ের লোগো ব্যবহার করতে পারেন। অথবা আপনার সবচেয়ে জনপ্রিয় পণ্যটি তুলে ধরতে পারেন । ব্যক্তিগত ভাবে আমি বলবো লোগো দেয়ার জন্য ।
Mohammad Nasir Ullah
ফেইসবুক পেজ জনপ্রিয় করার উপায় কি??
Bhadra Kanta Sheel
কিভাবে অর্গানিক ভাবে পেজ জনপ্রিয় করা যায়?
1ভাল বিষয় নিয়ে নিয়মিত পোস্ট দিতে হবে।
2)কপি পোস্ট থেকে বিরত থাকতে হবে।
3)টপিক রিলেটেড ছবি ইউনিক গ্রাফিক্স ডিজাইন করে দিতে হবে।
4)পোস্ট গুলো মানুষের জন্য উপকারী হতে হবে।
5) আলোচিত বিষয় নিয়ে আপডেট দিলে খুব দ্রুত পেজ জনপ্রিয় করা যায়।
Mojidul Islam
কিভাবে ফেসবুকে একটি ব্যবসায়িক পেজ খুলতে হয় ?

৬. About সেকশন পরিপূর্ন করুনঃ

আপনার পেজের About টেবে গিয়ে পেজের সকল তথ্য দিন এবং পেজকে আপডেট করুন। এখানে আপনি বিভিন্ন রকম তথ্য দিতে পারেন যেমন ক্যাটাগরি, সাব-ক্যাটাগরি, ঠিকানা, সংক্ষিপ্ত বিবরণ, বিস্তারিত বিবরণ, ওয়েবসাইট লিঙ্ক, ফোন, ইমেইল ইত্যাদি।
Md Hossain
পেজ বুস্ট করা মানে কি?
Mizanur Rahman
ফেসবুক পেজ সম্পর্কে অনেক তথ্য পেলাম যদিও আমার পেজ নাই তবুও সামনে কাজে লাগতে পারে। তাই সবার কমেন্ট পড়ছি আর জানছি।
Shahanaj Islam Sanu
কোন প্রডাক্ট এর সেল কারার ফেসবুক পেজ জনপ্রিয় মাধ্যম
Obonty Aakhi
বর্তমানে ফেসবুক পেজ ও গ্রুপের জন্য অনলাইন ব্যবসায়ে বিশ্বাস করা যায়,আর রিভিউ চেক করে ফেক ও রিয়েল হওয়া নিয়ে দ্বিধা দ্বন্দ্বের সমাধান হয়।
Shakinur Rahman Shakib
১. আপনার ফেসবুক পেজইকে আপনার কাস্টমারের কাছে বিশ্বাসি করে তুলতে অবশ্যই একটা ইউনিক লোগো দরকার ।
Ataul Hasan Sakib
amr mote kono celebrity page khul le seta onek fastly famous hoy .r amader moto normal people onek heard work korte hoy ..
Shakinur Rahman Shakib
ফেসবুক পোস্ট বুস্ট করার চেয়ে প্রমোট করা ভালো ।
Shakinur Rahman Shakib
৫, আপনার পেইজের পোস্ট বিভিন্ন পাবলিক গ্রুপে নিজের টাইম লাইনে শেয়ার করে ও লাইক বাড়াতে পারেন । এবং আপনার পেজে থেকে নিজের ফ্রেন্ডদের লাইক করার জন্য আমন্ত্রন করেও লাইক বাড়াতে পারেন
Shakinur Rahman Shakib
৬. পোস্ট বুস্ট করার সময় ফেসবুকের অফার গ্রহন করুন । অনেক সময় তারা আপনাকে কম টাকায় অফার করবে যা আপনাকে নোটিফিকেশন এর মাধ্যমে জানিয়ে দিবে ।
Sonia Sohana Seme
প্রায় ৫০ কোটি লাইক নিয়ে ফেসবুকে সবচেয়ে জনপ্রিয় পেজ ‘ফেসবুক ফর এভরি ফোন’। পরের স্থানটা ‘ফেসবুক’-এর। এরপরে ফেসবুক নিয়ে কিছু পেজ থাকলেও জনপ্রিয় তারকাদের ফ্যানপেজে বেশি লাইকের তালিকাটা শুরু হয়েছে পর্তুগিজ ফুটবলার ক্রিস্টিয়ানো রোনালদোকে দিয়ে।
Shakinur Rahman Shakib
৭. পেইজ জনপ্রিয় করার অন্যতম একটা মাধ্যম হলো সম্প্রতিক বিষয় সমুহ নিয়ে পোস্ট করা সাথে ইউনিক ফটো ব্যবহার করতে হবে ।
Sonia Sohana Seme
১.ক্রিস্টিয়ানো রোনালদো
ফুটবলার, পর্তুগাল
১১ কোটি ৭৯ লাখ লাইক
Sonia Sohana Seme
২.সাকিরা
সংগীতশিল্পী, কলাম্বিয়া
১০ কোটি ৪৪ লাখ লাইক
Sonia Sohana Seme
৩.ভিন ডিজেল,
অভিনেতা, যুক্তরাষ্ট্র
১০ কোটি ৫ লাখ লাইক
Sonia Sohana Seme
আরও আছেন লিওনেল মেসি, রিয়ানা ইত্যাদি।
Md Abdur Razzak
ফেইসবুক পেইজ মাধ্যমে বড় বড় তারাকা । বিভিন্ন সেবা প্রতিষ্ঠান থেকে ও সংগঠন তাদের
তাদের তথ্য প্রচার করে ।
Shakinur Rahman Shakib
৯, ব্যবসায়ী পেইজে রিভিউ অপশান চালু রাখতে হবে । এতে করে আপনি ভাল পন্য ডেলিভারি দিলে কাস্টমার রিভিউ দিবে তা দেখে নতুন কাস্টমার সহজেই আপনাকে বিলিভ করবে
Sonia Sohana Seme
ফেসবুকের সেলিব্রেটি মানদন্ড হল, ফেসবুক ভেরিফাইড পেজে ভক্তদের লাইক সংখ্যা। বাংলাদেশ শীর্ষ ১০ ফেসবুক সেলিব্রেটির মধ্যে রয়েছেন পাঁচ জন ক্রিকেটা, দুই জন অভিনেত্রী, দুইজন মিউজিশিয়ান ও একজন উপস্থাপক।
Shakinur Rahman Shakib
১০.ই কমার্স সাইটের 75% ক্রেতা আসে ফেসবুক পেইজের এ্যাডস থেকে ।
Sonia Sohana Seme
কেউ কি বলতে পারবেন? উপস্থাপকটি কে?
Sonia Sohana Seme
Shakinur Rahman Shakib হানিফ সংকেত।
MD Mainuddin
পেইজের নাম কিভাবে চ্যাঞ্জ করা যায়???? কেউ কি বলবেন
Shakinur Rahman Shakib
১১. অন্য কাজের মতো পেইজে লাইক বাড়াতে আপনাকে পরিশ্রম করতে হবে লেগে থাকতে হবে ।
Sonia Sohana Seme
হানিফ সংকেত, দেশসেরা এই উপস্থাপকের বাংলাদেশের ফেসবুক সেলিব্রেটি অবস্থানে অবস্থান অষ্টম। তাঁর পেজে বতর্মান অনুসারী সংখ্যা ২৮ লাখ ৭৯ হাজারেরও বেশি।
Mehadi Hasan
এই অবস্থানে আসতে হানিফ সংকেত দিন রাত নিজের মত কাজ করে গেছেন। আমাদের অধিকাংশ ঠিক উল্টো রাতারাতি ফল পেতে চাই।
Sonia Sohana Seme
ফেসবুকের দ্বারা একটা পাঠক শ্রেণি তৈরি হয়ে যায়। এক সময় পত্রিকায় লেখা ছাপাতে হলে বিভাগীয় সম্পাদকের সাথে লাইন মারতে হত। এখন এই কাজ করা লাগে না। লেখা সাথে সাথেই ফেসবুকে পোস্ট করা যায়। এক্ষেত্রে ফেসবুকের শক্তি কত ব্যাপক ।
Sonia Sohana Seme
ফেসবুক থেকে লাভবান হতে হলে ফ্রেন্ড লিস্টে এমন কিছু লোককে রাখতে হবে যাদের থেকে উপকৃত হওয়া যায়।
Sonia Sohana Seme
প্রতিদিন কমপক্ষে ১ বিলিয়ন ইউজার ৩.২ বিলিয়ন বার ফেসবুক এ লাইক আর কমেন্ট করে থাকেন.....সুত্র, প্রিয়. কম
Mehadi Hasan
ফেসবুক পেজ এর মাধ্যমে বিভিন্ন বড় পত্রিকা ও ম্যাগাজিনে তাদের আর্টিকেল গুলো প্রকাশ করে থাকে। তাতে পাঠক শ্রেণী আগ্রহ নিয়ে পড়ে ।
Mehadi Hasan
ফেসবুক পেজ খুলার মাধ্যমে অনেক ব্লগ তাদের ওয়েব সাইট এ ভিজিটর বাড়াতে পারে।
Mehadi Hasan
ফেসবুক পেজ খুলে বিভিন্ন কোম্পানি তাদের পণ্যের ব্যাপারে প্রচার চালাতে পারে।
Mehadi Hasan
স্টার্টআপ দের জন্য ফেসবুক পেজ হচ্ছে আশীর্বাদ স্বরূপ। কারণ খুব কম খরচে তারা পেজ এর মাধ্যমে তাদের নতুন পণ্যটির গুণাগুণ তুলে ধরতে পারে। আবার একই সাথে সম্ভাব্য ক্রেতার কাছ থেকে ফিডব্যাক পাওয়া খুব সহজ পেজ এর মাধ্যমে।
Jannat Tabassum
ফেইসবুক পেজ এর মাধ্যমেই কেবল একটা প্রোডাক্ট বা সল্প পুজি দিয়ে ব্যবসা করা সম্ভব।
Md Abdur Razzak
ফেইসবুক পেইজ মাধ্যমে সহজে একটি গুরুত্বপূর্ণ তথ্য প্রচার সম্ভব । বিশেষ করে রক্ত চাওয়া,চিকিৎসার খরচ চাওয়া ।
Md Abdur Razzak
ফেইসবুক পেইজ জনপ্রিয়তা পেতে ভালো কন্টেন্ট পোষ্ট ভিডিও আপলোড করতে হবে ।
Md Abdur Razzak
ইকমার্স ফেইসবুক পেইজে বিভিন্ন তথ্য ওপর নির্ভর করে প্রশ্ন করা হয় তখন উচিত সবগুলো যৌক্তিক প্রশ্নের উত্তর দেওয়া ।
Md Abdur Razzak
ই কমাস ও অফলাইন কমাস বিভিন্ন ভেরিফাইড পেইজে আগে যারা কমেন্ট করে তাদের উত্তর দেওয়া হয় না । এর কারণ কি ?
Md Abdur Razzak
ফেইসবুক পেইজ অনেকে খেলাধুলা লাইভ করে । এতে সহজেই লাইভ খেলা উপভোগ করে ।
Md Riyad
ফেইসবুক ব্যবসার একটা সহজ মাধ্যম।কিন্তু কিছু ঝামেলাও আচে।আর তাই আমাদের উচিত দক্ষ হয়ে তারপর ব্যবসার চিন্তা করা।
Raju Ahmed Rayhan
ফেইজবুক পেইজ এ এডমিন এড করবো কি করে?
ধাপ গুলো বললে ভাল হত।মোবাইল দিয়ে ট্রাই করছি বাট অপশন পাচ্ছি না।
মোহাম্মদ নাজিউর রহমান
সবিই ওই ফেসবুকওয়ালার লাভ।!!
source: ফেইসবুক পেইজ খুলা, চালানো এবং জনপ্রিয় করা বিষয়ে আলোচনা - Discussion about Facebook Page create,Maintenance

10 comments:

  1. help me plz.give me your fb id link plz.i am in danger.

    ReplyDelete
  2. অনেক কিছু শিখলাম

    ReplyDelete
  3. ব্যবসায়িক উদ্দেশ্য ছাড়া এমনিতেই কোনো ফেসবুক পেজ খুলে নিজেদের ছবি, ভিডিও আপলোড, আর্টিকেল লেখা ইত্যাদি কার্যক্রম করলে পরবর্তীতে কোনো সমস্যা হয় নাকি?

    ReplyDelete
  4. অনেক অনেক ধন্যবাদ আপনাকে,
    আপনার উপস্থাপানার বিষয় এবং ধরন অনেক ভালো লেগেছে। যা যেকোন ভিজিটরের জন্য অত্যন্ত সহজবোধ্য এবং ফলপ্রসু আমার মতে। যদিও ফেসবুুক মার্কেটিং এর অর্গানিক প্রসেসটা অনেকটাই এখন ট্র্যাডিশনাল মার্কেটিং এর মত হয়ে গেছে। তাই আমরা বর্তমানে বাংলাদেশী গ্রাহকদের জন্য মার্কেটিং সেবা চালু করেছি। আপনি চাইলে আমাদের প্রাসই প্লান এবং আমাদের ওয়েবসাইট ভিজিট করতে পারেন যেখানে আমরা ফেসবুক এবং ডিজিটাল মার্কেটিং নিয়ে কিছু গাইড-লাইন দেওয়ার চেষ্ঠা করেছে.। আমাদের ওয়েবসাইটের লিংক:https://yappobd.com/

    ReplyDelete
  5. আমি একজন ইতালি প্রবাসী। ইতালি ও ইউরোপ প্রবাসীদের জন্য তথ্য ও বিনোদন মৃলক একটি ফেইজ বুক পেইজ খুলতে চাই। কি ধরনের সহযোগিতা পেতে পারি আপনদের নিকট হতে? ধন্যবাদ

    ReplyDelete
  6. আমি যে কোন খেলা লাইভ দিতে চাই এখন কোন পেইজ খুললে ভালো হবে

    ReplyDelete
  7. অয়েবসাইট কিভাবে তৈরী করা যায়?

    ReplyDelete
  8. কিভাবে ডেলিভারি দেওয়া যায় এবং টাকা সংগ্রহ করা যায় সে বিষয়টা বললে উপকৃত হবো

    ReplyDelete