কিভাবে আপনি স্টার্ট আপ ব্যবসায়ে ভাল ও নির্ভরযোগ্য কো-ফাউন্ডার নির্বাচন করবেন??-জান্নাত কাদের চৌধুরী
How to Select Co-founder for Start Up Business- Jannat Kader Chowdhury
বর্তমানে বেশীর ভাগ স্টার্ট –আপ ব্যবসায় গড়ে ওঠে কয়েকজন কো-ফাউন্ডার নিয়ে এবং এতে করে সহজেই ইনভেস্টদের কাছে আকর্ষণীয়তা বৃদ্ধি করা যায় । একটি স্টার্ট- আপ ব্যবসায়ে ভাল ও দক্ষ কো-ফাউন্ডাররা যেমন সহজেই সফলতা নিয়ে আসতে পারে তেমনি আবার অদক্ষ কো-ফাউন্ডারদের কারনে এক্টী স্টার্ট –আপ ব্যবসায় নিমিষেই বাজার থেকে হারিয়ে যেতে পারে।
তাহলে কিভাবে আপনি স্টার্ট– আপ ব্যবসায়ে ভাল ও নির্ভরযোগ্য কো-ফাউন্ডার নির্বাচন করবেন??
আপনি যখন আপনার স্টার্ট –আপ ব্যবসায় করবেন তখন আপনার নিকট আত্মীয় স্বজনকে ব্যবসায়ে না আনা উত্তম। কেননা যখন আপনি তাদের কে ব্যবসায়ের কো- ফাউন্ডার করবেন তখন সহজেই তাদের দিয়ে কাজ করানো যাবে না বা তারা আপনার প্রতি বেশি নির্ভরশীল হয়ে পড়বে যা পরবর্তীতে ব্যক্তিগত সম্পর্কে সমস্যা সৃস্টি করে। তাই বাইরের বিশ্বস্ত মানুষকে কো-ফাউন্ডার হিসেবে নিতে হবে এতে করে সহজে কাজ করা যায়। যখন কো-ফাউন্ডার নির্বাচন করবেন তখন চারটি বৈশিষ্ট্য খেয়াল করতে হবে।
১) মাল্টিফল স্কিলের কো-ফাউন্ডার নির্বাচন করাঃ আপনার স্টার্ট – আপ ব্যবসায়ে যদি একেক জন একেক স্কিলের কো-ফাউন্ডার থাকে তাহলে সহজে কাজ করা সম্ভব হবে। যেমন- কেও ট্যাকনিক্যালী ভাল,কেও মারকেটিং ভাল, কেও লিডারশীপে ভাল এরকম করে যদি একেকজন একেক দিকে দক্ষ থাকে তাহলে স্টার্ট- আপ ব্যবসায়ে সফল হওয়া যায়। কেননা সাধারনত যখন একটি স্টার্ট – আপ ব্যবসায় শুরু করা হয় তখন লিমিটেড রিসোর্স থাকে ,তাই কো-ফাউন্ডাররা যদি বিভিন্ন ধরনের রোল বা ভুমিকা পালন করে তাহলে ব্যবসায়ের বাড়তি ব্যয়ও কমে যাবে।
২) নিশ- স্পেসিফিক অবিজ্ঞতাঃ যখন আপনি মাল্টিফল স্কিলের কো ফাউন্ডারদের সাথে কাজ করবেন তখন তাদের এরিয়া অনুসারে নির্দিষ্ট কাজ দেওয়া যায় যা কোম্পানীর দ্রুত ডেভেলপমেন্টের কাজে সাহয্য করে । কারন কো ফাউন্ডাররা তাদের নিশ- স্পেসিফিক অবিজ্ঞতা অনুযায়ী কাজ করে দ্রুত সমস্যা সমাধানের মাধ্যমে সহজেই নতুন পন্য বা সেবা উৎপাদন করা যায়।
৩)সাপোর্ট করার মানসিকতাঃ কো-ফাউন্ডারদের কে একে অন্যকে সহযোগিতা করার মানষিকতা ও কাজের প্রতি ডেডিকেট থাকতে হবে। তাই আপনাকে ঐ সকল বিশ্বস্ত মানুষকে কো- ফাউন্ডার করতে হবে যারা কোম্পানির খারাপ পরিস্থিতিতে বা খারাপ সময়ে কাজ করবে বলে মনে হয়। তাছাড়া কোম্পানির যেকোন সিদ্ধান্তে একে অন্যের সাথে মতের অমিল থাকতেই পারে ,কিন্তু যাদের সেক্রিফাইজ করার মানসিকতা থাকে তাদেরকে কো-ফাউন্ডার হিসেবে নিলে কোম্পানির জন্য ভাল হবে।
৪) কোম্পানির ইকুয়্যিটি বা শেয়ারঃ যখণ আপনি কো-ফাউন্ডার নিয়োগ করবেন তখন আপনাকে প্রথমে ইকুয়িটি বা কার কত % শেয়ার হবে সেগুলো আগে থেকেই আলোচনা করে নিতে হবে। কারন পরবর্তীতে কোম্পানি যখন লাভ বা আয় করা শুরু করবে তখন কো- ফাউন্ডারদের মধ্যে ঝামেলা হতে পারে। সবচেয়ে ভাল হয় যদি সবার সমান সমান শেয়ারের % থাকে।এতে করে সবাই নিজের কোম্পানী ভেবে কাজ করবে বা কোম্পাণী বৃদ্ধির জন্য অনেক বেশি ডেডিকেটেড থাকবে।
সোর্স লিঙ্কঃ কিভাবে আপনি স্টার্ট– আপ ব্যবসায়ে ভাল ও নির্ভরযোগ্য কো-ফাউন্ডার নির্বাচন করবেন??
No comments:
Post a Comment