কন্টেন্ট রাইটিং এর ভবিষ্যত কেমন? Ebadul Haque

কন্টেন্ট রাইটিং এর ভবিষ্যত কেমন?
Ebadul Haque 5 February 2018

ইন্টারনেট জগতের সূচনালগ্ন থেকে আজ পর্যন্ত যতগুলো ওয়েবসাইট আত্মপ্রকাশ করেছে তাদের সবগুলোই মূলত কন্টেন্ট নির্ভর। অর্থ্যা একটি ব্লগ সাইট, ই-কমার্স সাইট, অ্যাফিলিয়েট কার্যত কন্টেন্ট এর উপর ভিত্তি করেই তৈরি করা হয়। যেহেতু প্রত্যেকটি ওয়েবসাইট একটি নির্দিষ্ট উদ্দেশ্যে তৈরি হয়ে থাকে তাই তাদের উদ্দেশ্যগুলোর বিশদভাবে বর্ণনা করার একমাত্র মাধ্যম হচ্ছে কন্টেন্ট। এবার একটু চিন্তা করেন একটি কোয়ালিটি সম্পন্ন সাইটের জন্য কি পরিমাণ কন্টেন্ট প্রয়োজন। বিশ্বের সকল ওয়েবসাইট এর আনুমানিক সংখ্যার সাথে প্রয়োজনীয় কন্টেন্ট এর একটি অনুপাত হিসেব করেন। হ্যাঁ আপনি ওয়ার্ড হিসেবে কখনও এর হিসেব মিলাতে পারবেন না । এই হিসেব শুধুমাত্র সকল পাবলিশড সাইটের জন্য। এবার ভাবুন তো ভবিষ্যতে কি পরিমাণ ওয়েবসাইট হতে পারে? অবশ্যই বর্তমানের চেয়ে কয়েকগুণ বেশি হবে। তাহলে এসব সাইটের কন্টেন্ট লিখবে কে?অবশ্যই প্রফেশনাল রাইটাররা। শুধু তাই নয়, যতদিন পর্যন্ত মানুষ ওয়েবসাইট তৈরি করতে থাকবে ততদিন পর্যন্ত রাইটারের প্রয়োজন পড়বেই। যেহেতু আগামী প্রজন্ম টোটালি ওয়েবসাইট নির্ভর হবে তাই ওয়েবসাইট এর সমাপ্তিকাল কখনও হবে তা অকল্পনীয়। এর মানে একজন রাইটারের মূল্য যে দীর্ঘমেয়াদী তা সুনিশ্চিত। তাহলে কিসের এত ভাবনা? নিঃসন্দেহে আপনি নিজেকে একজন রাইটার হিসেবে গড়ে তুলতে পারেন।

একটি ওয়েবসাইট কে যদি আপনি একটি বাড়ির সাথে তুলনা করেন তাহলে কন্টেন্ট হবে এর মৌলিক উপকরণ। কারণ, কন্টেন্ট ব্যতীত কখনো একটি ওয়েবসাইটকে মনিটাইজিং করা যায়। যেহেতু প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে একটি ওয়েবসাইট এর মূখ্য উদ্দেশ্য টাকা ইনকাম করা, তাই এতে প্রচুর পরিমাণ মানসম্মত কন্টেন্ট দিয়ে গুগলের কাছে বিশ্বাসযোগ্যতা অর্জন করতে হবে। কেননা, আপনার ওয়েবসাইট তথ্যনির্ভর না হলে কেউ আপনার সাইটে আসবে না। এমনকি গুগলও আপনার সাইটকে প্রিয়োরিটি দিবে না। অর্থ্যাৎ, আপনাকে শূন্য হাতেই ফিরতে হবে। তাই একটি ওয়েবসাইট এর জন্য ভাল মানের কন্টেন্ট অত্যন্ত জরুরী। আর এজন্যই বাংলাদেশসহ সারা বিশ্বের অনলাইন মার্কেটাররা সবসময় একজন ভাল মানের রাইটারের শরণাপন্ন হন।আপনি হয়ত বলবেন যারা ইংরেজী ভাষাভাষী তারা সবাই তো কন্টেন্ট লিখতে পারেন। তাহলে রাইটারের এত চাহিদা কেন। আসলে শুধু ইংরেজী পারলেই রাইটার হওয়া যায় না। রাইটার হতে হলে দরকার গভীর চিন্তাভাবনা। যাইহোক, এ নিয়ে পরবর্তীতে আলোচনা করব ইনশাল্লাহ।

আসুন আমরা ডিজিটাল স্কিলে পারদর্শী হয়ে নিজেকে এবং দেশকে এগিয়ে নিয়ে যাই।
source: কন্টেন্ট রাইটিং এর ভবিষ্যত কেমন?

No comments:

Post a Comment