হেলথ কেয়ার স্টার্ট আপ থেকে কিছু শিক্ষা - Fahreen Hannan ফাহরিন

Fahreen Hannan
December 25, 2018 at 2:58 PM

স্টার্ট আপ এর জার্নি রোলার কোস্টার রাইড চড়বার মত!
এই মুহূর্তে উপরে ত পর মুহূর্তে নিচে!
এই স্থির ত আবার ঝাকি!
স্বাস্থ্য সেবা এমন এক সেবা যেটি সৃষ্টি র আদিকাল থেকে মানুষের প্রয়োজন।
যে কোন স্টার্ট আপের ক্ষেত্রে কিছু জিনিস মাথায় রাখলে কাজ অনেক ই সহজ হয়-

বিশ্বাস অর্জন করা-

মানুষের জীবনে অনেক জরুরি অংশ হল স্বাস্থ্য।
যে কোন ব্যবসা তে বিশ্বাস অর্জন খুব জরুরি, আর তা যদি স্বাস্থ্য সেবা নিয়ে হয় তাহলে বিশ্বাস স্থাপন এবং অর্জন অত্যন্ত জরুরি।
আপনি মানুষের বন্ধু এবং তার সাহায্যের জন্য আপনি সব সময় প্রস্তুত - এটুকু বুঝাতে পারতে হবে।

একটা ব্যবসা শুরু করতে অনেক সময় লাগে, কিন্তু দাঁড়িয়ে যাবার পর এটি কাস্টমার কে সন্তুষ্ট করতে পারলে নিজ গতি তে চলে।
এবং কাস্টমার নিজেই এর ব্র‍্যান্ড এম্বেসেডর হয়ে থাকে।

রেফারেল বা অয়ার্ড অফ মাউথ এর মাধ্যমে বিজনেসের প্রচার খুব দ্রুত হয়ে থাকে যদি আপনি ব্যবসায় ভাল কিছু আনতে পারেন।

চ্যালেঞ্জ নেয়া এবং সুযোগ গ্রহনঃ
যেখানে সমস্যা সেখানেই সুযোগ!
সব ব্যবসাতেই সমস্যা থাকে আর সেই সমস্যায় সুযোগ নিহিত থাকে।
একজন অন্ট্রারপ্রিউনার সেও সুযোগ কে কাজে লাগাতে চান।
স্বাস্থ্য এমন এক বিষয় যেখানে মানুষ কম্প্রোমাইজ করতে চান না এবং যে কোন কিছুর বিনিময়ে হলেও স্বাস্থ্য কে সব চেয়ে বেশি প্রাধান্য দিয়ে থাকেন।

কাগজে কলমে প্ল্যান আর বাস্তবতা ভিন্ন-

যখন একটি ব্যবসা শুরু করা হয়, অনেক কিছুই 'ক্লিক' করতে সময় নেয়, হয়ত অনেক বিজনেস প্ল্যান কাগজে কলমে খুব ভাল বা চমৎকার মনে হলেও একে বাস্তবায়নে র সময় বোঝা যায় এটি কত কঠিন!
অনেক অধ্যবসায় অনেক ত্যাগ এর পরে গিয়ে হয়ত বা সেই বাস্তবায়ন টি হয়, কিন্তু এর জন্য অনেক ধৈর্য দরকার হয়।
তবে অর্ধেক কাজ তখুনি সম্পন্ন হয় যদি আপনার সেরকম একটি টিম আপনাকে সাপোর্ট করে।
ব্যবসা কে স্কেলিং আপ করার জন্য আপনি বিভিন্ন সময়ে বিভিন্ন মানুষ দের পাবেন যারা আপনাকে তাদের সাথে কাজ করতে বলবে।

এখানে খেয়াল রাখতে হবে শুধু তাদের কেই গ্রহন করবেন যারা কিনা ১০০% উজার করে আপনার জন্য খাটবে।
তা না হলে ইনিফিশিয়েন্সি বা অদক্ষতার তকমা আপনার কোম্পানি গায়ে সেটে যাবে।

সব কিছুই বাস্তবায়ন হবে যখন আপনি এমন কিছু কাধ আপনার কাধের সাথে মিলিয়ে কাজ করতে পারবেন।

রেভেনিউ স্ট্রিম এবং এর প্রতি নজর-

হয়ত আপনার সার্ভিস খুব ভাল,
হয়ত আপনার বিজনেস আইডিয়া অনেক চমৎকার, হয়ত মার্কেট সাইজ ও বিশাল কিন্তু আপনি কেন এই চেইনে ফিট, কে আপনাকে পে করবে- কেন করবে, গ্রো করবার জন্য কত বড় আকারের ইনভেস্টমেন্ট দরকার -এ সকল বিষয় নিয়ে অবশ্যই ভাবনা চিন্তা র দরকার আছে।
এর প্রতি কঠিন নজর রাখুন।

দৃস্টিভংগী-
একে এটিচ্যুড বলি!
এটাই সব!
আপনি একজন অন্ট্রারপ্রিউনার এবং লিডার- আপনার এটিচ্যুড আপনার টিম কে প্রভাবিত করবে।
সব সময় আশাবাদী থাকুন, ভাল কিছু বলুন,ভাবুন - এটি আপনাকে এবং আপনার আশ পাশ কে অনেক বেশি মোটিভেট করবে!
source: হেলথ কেয়ার স্টার্ট আপ থেকে কিছু শিক্ষা 

No comments:

Post a Comment