Tanvir Ahmed
29 May 2018
ট্রাভেল এজেন্সি: ট্রাভেল এজেন্সি গুলো বছরে ১ বার বা ২ বার ভ্রমণে বিশেষ ছাড় দিয়ে থাকে।এই বার্তা গুলো ভ্রমণ পিপাসুদের জানানোর জন্য ট্রাভেলস এজেন্সি গুলো পত্রিকা বা টেলিভিশনে বিজ্ঞাপন দিয়ে থাকে।এতে অনেক অর্থ ব্যয় হয়, এই ব্যয় বহন করার মতো অনেক প্রতিষ্ঠানের সক্ষমতা থাকে না বিদায় তার ভ্রমণ পিপাসুদের কাছে অফার পৌছাতে পারে নাঅার এক্ষেত্রে পডকাস্ট হতে পারে অন্যতম মাধ্যম।ট্রাভেল এজেন্সি গুলো খুম কম খরচে পডকাস্টের মাধ্যমে বিজ্ঞাপন দিয়ে অাকর্ষণীয় অফার গুলো মানুষের কাছে উপস্থাপন করতে পারবে।
সফটওয়্যার : কয়েকজন বন্ধু মিলে একটি সফটওয়্যার ডেভলপন করেছেন, যা দিয়ে স্কুল ও কলেজের শিক্ষার্থী শিক্ষকদের উপস্থিতি নির্ণয় করা যায়, পরীক্ষার ফলাফলের মার্কশীট তৈরি করা যায়,অফিসের কর্মীদের উপস্থিতি নির্ণয় বা সকল অায়- ব্যয়ের হিসাব রাখা যায়।এতো ভাল সফটওয়্যার ডেভেলপ করে ও সেবা দিতে পারছেন না।কারণ মার্কেটিং করার মত অর্থ নাই।এই সমস্যার সমাধান খুব সহজেই স্বল্প খরচে পডাকাস্টের মাধ্যমে বিজ্ঞাপন দিয়ে সেবা দেয়ার সুযোগ পেতে পারেন।
মেস ভাড়া: অনেকেই অাছে ঢাকায় কয়েকটি ফ্ল্যাট ভাড়া নিয়ে মেস পরিচালনা করে।বিশেষ করে বিশ্ববিদ্যালয়ে ভর্তির কোচিং এর সময় এই ব্যবসাটি পরিচালনা করা হয়ে থাকে।সব শিক্ষার্থী চায় কয়েকটি মাস ভাল একটি মেসে থাকতে, তবে ঢাকায় নতুন অাসার কারণে সব কিছু বুঝে উঠতে পারে না। অাবার মেস মালিদের পক্ষে ও বিজ্ঞাপন দেয়া সম্ভব হয় না।পডকাস্টের মাধ্যমে বিজ্ঞাপন দিলে মেস মালিকের ব্যবসা যেমন ভাল হবে।শিক্ষার্থীরা সাধ্যের মধ্যে ভাল মেসে খুজে পাবে।
source: পডকাস্টে বিজ্ঞাপন।
No comments:
Post a Comment