কয়েকটি ই-কমার্স কোম্পানি মিলে ওয়েবসাইট তৈরি - Adda Post


Kamrul Hasan > Digital Skills for Bangladesh
আড্ডা পোস্ট ২৩ জুন ২০১৯
আজকের বিষয় দুটিঃ ১ ১০-২০ টি ই-কমার্স কোম্পানি মিলে একটি ওয়েবসাইট খুলে এক সাথে প্রমোট করবে এর জন্য একটি সুন্দর নাম দরকার নাম সাজেস্ট করেন
আইডিয়াটি নিয়ে আলোচনা করেন
 ডিএসবির আজকের আড্ডায় সবাইকে স্বাগতম
  with Razib Ahmed and 3 others.
Tanin Saroare
একসাথে এতগুলো ই-কমার্স কোম্পানি মিলে একটা ওয়েব সাইট খুলতে হয়??
মাধবী লতা
খুবই ভাল হবে
নামটা আরও সময় নিয়ে ভেবে ঠিক করলে ভাল হয়
যারা এই বিষয়ে অনেক বেশী জানে তারাই ভাল একটু আলাদা নাম খুজে বের করতে পারবে বলে মনে হয়
Md Daloare Hossain
এট খুব ভালো এবং কার্যকরী উদ্যোগ হবে ১০-১২ টা কোম্পানির জন্য তারা দ্রুত পরিচিতি লাভ করতে পারবে এবং সকলের মাঝে আস্থা তৈরি করতে পারবে
Mehjabin Srabon
কাস্টমারদের পছন্দ হবে এমন রুচিশীল নাম দিতে হবে
P S PriTom
ইন্টারনেটের মাধ্যমে ব্যবসায়িক লেনদেন ও সুবিধা ব্যবহার করাকে ই-কমার্স বলে এটি ইন্টারনেট কমার্সকে সংক্ষেপে ই-কমার্স বলা হয় অনলাইনে পণ্য বেচাকেনা এর সহজ উদাহরণ বস্তুত, যে কোনো ব্যবসায় ইলেক্ট্রনিক্সের মাধ্যমে পরিচালনা করাই হল ই-কমার্স
Mominul Haque
আজ ই কমার্স নিয়ে পড়ালেখা করবো আমি ই কমার্স নিয়ে কিছুই জানিনা এই গ্রুপে সার্চ দিয়ে দেখলাম অনেক পোস্ট আছে এখন শুধু পড়ে জানতে হবে, শিখতে হবে
P S PriTom
অনলাইন শপিং : পণ্য অনলাইনে বেচাকেনা ই-কমার্সের কমন একটি উদাহরণ এখানে বিক্রেতারা অনলাইনে খুচরা বিক্রেতাদের কাছে পণ্য বা সেবার বিজ্ঞাপন দেয় ক্রেতারা তা দেখে মাউজের ক্লিকের মাধ্যমে তা কেনে Amazon.com এরকম অন্যতম একটি ওয়েবসাইট যেখানে পণ্য বা সেবা অনলাইনে বেচাকেনা করা হয় তবে বাংলাদেশে এর পূর্ণাঙ্গ কার্যক্রম এখনও শুরু হয়নিবাংলাদেশে কয়েকটি E-Commerce ভিত্তিক ওয়েবসাইট এর নাম : www.bagdoom.com,www.rokomari.com,www.ajkerdeal.com,www.chaldal.com ইত্যাদি
বাল্য কাল ভোলার নয়
ওয়েব সাইটের নাম"Ambition for e commerce of Bangladesh"
Fatema Tuj Johora
আসসালামু আলাইকুম ই-কমার্স একটা ওয়েবসাইট তবে টাকা লাগে খুলতে এটা আমি তো ভবিষ্যৎ এ আমাদের অনলাইন শপিং এ ই- কমার্স খুলবো ইনশাআল্লাহ
MD Alamin
দারুন হবে, এতে খুব তারাতারি মার্কেটে তাদের প্রডাক্ট সেল হবে তারা প্রচুর কাস্টমার পাবে সব কম্পানি মিলে যদি একটা ওয়েব সাইট প্রমট করে
Kazi Sajjad Sipon
১০ -২০ টি ই-কর্মাস কোম্পানি মিলে একটি ওয়েবসাইট খুলে একসাথে প্রমোট করলে অনেক ভালো একটা ভিত্তি তৈরী হয়ে যাবে কেননা ১০ টি কোম্পানি যদি একসাথে একই ওয়েবসাইটের মাধ্যমে কাজ করে তাহলে একসাথে অনেকগুলো সেক্টরের সেবা পাওয়া যাবে
Razib Ahmed
গত তিন বছর ধরে এমন কিছু করার কথা বলে আসছি আমি কিন্তু বাস্তবতা হল এতে কেউ লাভ খুঁজে পায় না দশের লাঠি একের বোঝাকে আমরা উল্টা ভাবে নিচ্ছি এমন কিছু হলে সবাই লাভবান হত
Md Daloare Hossain
যদি ডোমেইন খালি থাকে "বিডি ই-কমার্স হাব" হতে পারে
Obonty Aakhi
১০ -২০ টি ই-কর্মাস কোম্পানি মিলে একটি ওয়েবসাইট খুলে একসাথে প্রমোট করলে অনেক ভালো রেসপন্স পাওয়া সম্ভব
Feri Wala
এ ধরনের উদ্দ্যোগ উদ্দ্যোক্তাদের নতুন করে আশার আলো দেখাবেতাই এ ব্যবসায়ের সাথে যারা আছেন তাদের এগিয়ে আসা উচিত
Tamalika Toma
আচ্ছা যেহেতু ১০ থেকে ২০ টা কোম্পানি একত্রে থাকবে তাহলে এমন নাম হলে কেমন হয়
১=বন্ডিং ওয়েব বিডি
২=An unique bonding
আসলে কি ভাবে নাম দিবো জানি না তাই নিজের মত লিখলাম
Obonty Aakhi
এক ওয়েব সাইটেই অনেক সেবা পাওয়া যাবেএতে ক্রেতা কো কষ্ট করে বিভিন্ন ওয়েবসাইটে সময দিতে হবে না
Muhi Uddin
আজকের আড্ডার বিষয়
🖥🖥ই-কমার্স:💻💻

ই-কমার্স কি??
ইলেক্ট্রনিক নেটওয়ার্ক, বিশেষ করে, ইন্টারেনট ব্যবহার করে পণ্য ক্রয়-বিক্রয়, অর্থ লেনদেন ও ডাটা আদান-প্রদানই হচ্ছে ই-কমার্স বা ই-বাণিজ্য ই-মেইল, ফ্যাক্স, অনলাইন ক্যাটালগ, ইলেক্ট্রনিক ডাটা ইন্টারচেঞ্জ (ইডিআই), ওয়েব বা অনলাইন সার্ভিসেস ইত্যাদির মাধ্যমে এই প্রক্রিয়া সম্পন্ন করা হয় সাধারণত ই-কমার্স সুসম্পন্ন হয় এক ব্যবসা প্রতিষ্ঠান ও আরেক ব্যবসা প্রতিষ্ঠানের (বি টু বি) মধ্যে, ব্যবসা প্রতিষ্ঠান ও ভোক্তার (বি টু সি) মধ্যে, ভোক্তা ও ভোক্তার (সি টু সি) মধ্যে এক কথায় প্রায় স্বয়ংক্রিয় আদান-প্রদানের এই বিপণন প্রক্রিয়ার নাম হচ্ছে ই-কমার্স

বাংলাদেশে ই-কমার্সের কিছু জনপ্রিয় সাইট উল্লেখ করা হলো:

রকমারি.কম

ক্লিকবিডি

বিক্রয়.কম

এখনি.কম

হটঅফারবিডি.কম

প্রিয়শপ.কম

উপহারবিডি

ই-বে

আমাজন

ইজিটিকেট

আইটিবাজার২৪

উন্নততর তথ্যপ্রযুক্তি ব্যবহার করে আলিবাবা ডটকম নামের সাইটটি সারা পৃথিবীতে সেবা দিয়ে চলেছে সেদিন হয়তো খুব বেশি দূরে নয় যেদিন আমাদের যেকোনো পণ্যও ই-কমার্সের কল্যাণে পৃথিবীর যেকোনো প্রান্তের ক্রেতাই ঘরে বসে অর্ডার দিতে পারবেন দ্রুত সময়ের মধ্যেই সেই পণ্য পৌঁছে যাবে ক্রেতার ঠিকানায়; লেনদেনেও থাকবে না কোনো অনিয়ম বা ভোগান্তি

ই-কমার্স চালুর জন্য করণীয়

ই-কমার্স তথ্যপ্রযুক্তির সঙ্গে সরাসরি সম্পৃক্ত আমাদের দেশে এর সম্ভাবনা অনেক ই-কমার্সের সুবিধা হলো এখানে পুঁজি লাগে কম ইচ্ছাশক্তি, সৃজনশীলতা ও পরিশ্রমই ই-কমার্স ব্যবসার সবচেয়ে বড় পুঁজি এই ব্যবসা পরিচালনার জন্য অনেক মাধ্যমের প্রয়োজন হয় ব্যবসায়ী, খুচরা বিক্রেতা, সেবাদাতা, ব্যাংক, নীতি নির্ধারক, থার্ড পেমেন্ট প্রসেসর এবং সর্বোপরি, ক্রেতা বা ভোক্তাদের ই-কমার্সের মাধ্যম হিসেবে গণ্য করা হয় এসব মাধ্যমকে এক প্ল্যাটফর্মে এনে আর্থিক লেনদেন কার্যক্রম পরিচালনাই হচ্ছে ই-কমার্স এই ব্যবসা চালুর জন্য গ্রাউন্ড ওয়ার্ক অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রথমে ব্যবসায়িক মডেলসহ ব্যবসা পরিচালনার একটি পরিকল্পনা প্রণয়ন করতে হবে

পরিকল্পনায় কৌশলগত যেসব বিষয়কে অন্তর্ভুক্ত করতে হবে:

১. ওয়েবসাইট তৈরি;
২. সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন (এসইও);
৩. প্রোডাক্ট বা কনটেন্ট মার্কেটিং;
৪. ই-কমার্স প্রতিষ্ঠানের ব্র্যান্ডিং;
৫. প্রচার মাধ্যমের সহায়তা গ্রহণ;
৬. বিজ্ঞাপন;
৭. ছবি তোলা ও অডিও-ভিডিও এবং তা আপলোড করার দক্ষতা;
৮. পণ্যটি সম্পর্কে লেখা ও আকর্ষণীয় শিরোনাম তৈরির দক্ষতা;
৯. প্রোডাক্ট বা কনটেন্ট এর চাহিদা নিরূপণের জন্য গবেষণা বা সার্ভে;
১০. পেমেন্ট গেটওয়ে হিসেবে ব্যাংক ও মোবাইল ব্যাংকিং সুবিধা;
১১. পণ্য পরিবহন ব্যবস্থা;
১২. ভোক্তার সঙ্গে অটোমে ইলে কানেক্টিভিটি
,
কষ্ট করে সম্পূর্ণ পড়ার জন্য মোবারাকবাদ সবাইকে..
MD Alamin
Search your product
এই নামটি কেমন হবে Nurun Nabi Hasan?
Tanvir Ahmed
নাম ছোট হলে ভাল হয়
Alayna Khan
Building up company? It can be a name?
Md Daloare Hossain
১০-১২ টা কোম্পানি মিলে একটা প্লাটফর্ম করলে মার্কেট ভ্যালু যেমন বাড়তে থাকবে তেমনি কাস্টমারের আস্থাও বৃদ্ধি পাবে
Ibrahim Khalil
১০/১২টি ই-কমার্স কোম্পানি মিলে একটি ওয়েবসাইট খুলে একসাথে প্রমোট করবে.বাহ, প্রশংসনীয় উদ্যোগ
P S PriTom
ই-কমার্স ওয়েবসাইট তৈরি করার জন্য প্রথম কাজ হচ্ছে সাইটের নাম ঠিক করা আর এই নামে ডোমেইন খালি আছে কি না তা দেখা একটি সুন্দর ডোমেইন নাম নির্বাচন করা গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান পরিচিতি পাবে এই নামেই যদি পেশাদারত্বের সঙ্গে সাইট তৈরি করতে চান, তবে অবশ্যই নতুন নাম নির্বাচন করতে হবে
* আপনার পণ্য, সেবা বা ব্যবসার সঙ্গে মেলে এমন ডোমেইন নাম পছন্দ করুন
* নাম যত ছোট নেওয়া যায়, তত ভালো এতে আপনার সাইট যাঁরা দেখবেন, তাঁদের নামটা মনে রাখা সহজ হবে
* সাধারণত ডোমেইন নিবন্ধন করা যায় ৭০০ থেকে ৯৫০ টাকার মধ্যে ডোমেইন এক বা দুই বছরের জন্য নিবন্ধন করা যায় মেয়াদ শেষে নবায়ন (রিনিউ) করতে হয় এই কাজটা করে দেওয়ার জন্য অনেক পেশাদার প্রতিষ্ঠান রয়েছে
Mehadi Hasan
খুবই ভালো একটি আইডিয়া 10 12 ই কমার্স কোম্পানি একসাথে মিলে কাজ করলে কাস্টমার এবং কোম্পানি উভয় উপকৃত হবে
Ibrahim Khalil
একত্রিত হয়ে কাজ করাটা ই-কমার্সে বাংলাদেশকে আরো একধাপ এগিয়ে নিয়ে যাবে
Md Daloare Hossain
R & D খুবই গুরুত্বপূর্ণ স্টার্টআপ কোম্পানি গুলোর জন্য যদি ১০-১২ টা কোম্পানি একই প্লাটফর্মে যুক্ত হয় তাহলে আর এন্ড ডি খুব ভালো হবে
Muhi Uddin
ই-কমার্স কি? (What is E-commerce)

ই-কমার্স (E-commerce) এর ফুল ফর্ম হলো ইলেক্ট্রনিক কমার্স (Electronic Commerce)সাধারনত, ই-কমার্স বা ই-বাণিজ্য হলো এমন একটি বাণিজ্য ক্ষেত্র যেখানে কোন ইলেকট্রনিক সিস্টেম (ইন্টারনেট বা অন্য কোন কম্পিউটার নেটওয়ার্ক) এর মাধ্যমে পণ্য বা সেবা ক্রয়/ বিক্রয় হয়ে থাকে আধুনিক ইলেকট্রনিক কমার্স সাধারণত ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব এর মাধ্যমে বাণিজ্য কাজ পরিচালনা করে যেমন- অনলাইন শপিং, নিলাম, ইন্টারনেট ব্যাংকিং, ইলেক্ট্রনিক পেমেন্ট, ইন্টারনেট ব্যাংকিং ইত্যাদি পদ্ধতি হলো ই-কমার্স বা ই-বাণিজ্য
ধন্যবাদ সবাইকে...
Saifullah Saifullah
কোন একটা ‍সুন্দর নাম পেলাম না মনের মতন
Md Ali Akbar
Servicebd.com
Anwar Mollik
নামটা হতে পারে e-20
Razia Sultana
JointEcomercbd.com
Mohammad Juwel
ই কমার্স ইন্ডাস্ট্রির প্রসার দিনের পর দিন বেড়েই চলেছে, সবকিছুর মাঝে আমাদের স্যার এর অনেক বড় অবদান
Md. Rabiul Islam
যেসব নাম সাজেস্ট করতে যাচ্ছি গুগলে সার্চ করলে দেখা আছে এগুলা অছেই রয়েছে
নতুন ইচ্ছা স্বপ্ন নতুন
এটা একটা অসাধারণ আইডিয়া, কেননা নতুনদের জন্য হুট করে এসে একসাথে একার পক্ষে এতো টাকা বিনিয়োগ করা অনেক সময়-ই সম্ভব হয়ে উঠেনা,আবার একার পক্ষে এতো কিছু ম্যানেজ করাও সম্ভব হয়না,তাই এরকম একটা টিম থাকলে অনেকের জন্যই ব্যপারটা অনেক সহজ হয়ে যাবে
Sayka Jabin
যদি ১২ টা সাইট নিয়ে ওয়েবসাইট হয় তাহলে 'ওয়ান ইলাভেন শপ' নাম হতে পারে
বাল্য কাল ভোলার নয়
"Exhaustive e commerce of bangladesh"
P S PriTom
ই-কমার্সসাইটের জন্য নিরাপত্তার ব্যাপারটা খুবই জরুরি যে ঘরানাতেই সাইট তৈরি করেন না কেন, স্বচ্ছ একটা নিরাপত্তাব্যবস্থা ব্যবহার করতে হবে আজকাল অনেকেই এই সমস্যার সম্মুখীন হচ্ছে তাই ই-কমার্স সাইট তৈরির পর নিরাপত্তাব্যবস্থা নেওয়া মাথায় রাখতে হবে ওয়ার্ডপ্রেস ব্যবহার করলে অনেক প্লাগ-ইনস পাবেন সেগুলো ব্যবহার করা যায
Kazi Sajjad Sipon
একটা প্রতিষ্ঠানের নাম খুব বেশি বড় না করে এক দুই শব্দের মাঝে রাখাটাই উত্তম ছোট ও সাদাসিধে নামই মানুষের কাছে সবচেয়ে বেশি আকর্ষনীয় হয়
Saifullah Saifullah
কাছে পাওয়া বিডি . কম
Ibrahim Khalil
গ্রামপর্যায়েও ই-কমার্সের ছোঁয়া লাগতে হয়তো আরো ২ বছর সময় লাগতে পারে
Sowrob Hossain
পাওয়ার বিডি ডট কম
এম.এ. মেহেরাজ
অনেক গুলো কোম্পানি যখন এক হয় তখন সেখানে এক এক কোম্পানির এক একধরণের মানসিকতার সমন্বয় ঘটে ফলে অসাধারণ কিছু আশা করা যায় সেখান থেকে
Md. Rabiul Islam
সবকিনিডটকম
Nurul Huq
খুব ভাল উদ্যােগ
সবার থেকে আইডিয়া নিয়ে একটা পপুলার নাম নির্বাচন করলে ভাল হয়
Mamun Molla
বেস্ট ই বাজার , নামটা কেমন,
Mehadi Hasan
প্রতিটা ই কমার্স কোম্পানি নিজেদের বিজনেস স্ট্রাটেজি ঠিক রেখে অন্য কোম্পানিগুলোর সাথে কাজ করতে পারে এক্ষেত্রে যে সুবিধাটি পাবে সেটি একই রিসোর্স প্রত্যেকে ব্যবহার করতে পারে এতে আলাদা রিসোর্স ব্যবহারের খরচ কম আসবে
Ibrahim Khalil
কুরিয়ার সার্ভিসের ডেলিভারি ম্যানরা গ্রামে প্রোডাক্ট দিতে চাইনা.একবার ফোন করে বলবে ৩০ মিনিটের মধ্যে অমুক স্থান হতে পার্সেল নিয়ে যান.কিন্তু ভাই আমার গ্রাম হতে অই স্থানে ৩০ মিনিটে যাওয়া সম্ভব না.তখন বলে শহরে এসে অফিস থেকে প্রোডাক্ট নিয়ে যেতে
Khaled Mahmud
website management will be a little bit tricky we need better technology and manpower.
Mominul Haque
অনেকগুলো কোম্পানি একসাথে মিলে কাজ করলে দারুণ হবে কারণ সবাই একসাথে কাজ করার মজাই আলাদা সকলের সম্মিলিত প্রচেষ্টায় ভোক্তাকে সব্বোর্চ সেবা প্রদান করা সহজ হবে এবং কোম্পানির সুনাম দ্রুত ছড়িয়ে পরবে
MD Saim Hossain Sohel
এরকম অনেক গুলো কম্পানি এক সাথে ব্যবসা করলে অতি তারাতাড়ি আরো অনেক ভালো কিছু হতে পারে তবে খেয়াল রাখতে হবে যেন কোন খারাপ মানুষ অংশীদার হতে না পারে
Jainul Abedin
"বিডি ডিলারস অ্যাসোসিয়েশন"
Ibrahim Khalil
ই-কমার্সকে সর্বমহলে ছড়িয়ে দিতে কুরিয়ার সার্ভিসগুলো আরো উন্নত ও ডিজিটাল করা দরকার
Rimon Deb Nath
১০-২০ কোম্পানি যদি একটি ওয়েবসাইট করে তাদের পণ্য গুলোর এ্যাড দেয় সেলের জন্য তাহলে প্রত্যেকটা কোম্পানির ক্লায়ান্টরা উক্ত ওয়েব সাইট ভিসিট করবে এবং তাদের পণ্য বেশি সেল হতে থাকবে যদিও প্রথমত একটু পরিশ্রম করতে হবে তবে আমার বিশ্বাস যে এদিন ঠিক সফলতা আসবে কেননা ১০ জনের দশরকম পরিকল্পনা যদি একসাথে একজায়গায় প্রয়োগ করা হয় তাহলে তো ঐ স্থান এমনিতে উন্নতি হয়ে যাবে
পার্ল মেইডেন
ehubbd.net
ehubbd.com
ehub.bd
ehub.com
Khaled Mahmud
if we make website like multi vendor we need to CDN hosting then hosting cost will be high if all vendor start new business it will be a problem
Ibrahim Khalil
১০-২০টি কোম্পানি এক হয়ে কাজ করা মানে ভালো কিছু পাওয়া.ক্ষুদ্র ক্ষুদ্র ই-কমার্স কোম্পানিগুলোতে সব প্রোডাক্ট পাওয়া যায়না.আবার অনেকেই প্রতারিত হন.কিন্তু যখন ১০-২০ টি ই-কমার্স কোম্পানি একত্রে কাজ করবে তখন এগুলোর সমাধান হবে
Kazi Sajjad Sipon
প্রতিটি কোম্পানির নামের প্রথম অক্ষর দিয়ে যদি নামটি সিলেক্ট করা হয় ,তাহলে কেমন হয়?
Khondokar Najnin Nahar
Advantage.com also can be,the another name.
Khaled Mahmud
I hope it will be a great project with a proper planning
Shohan Ahmed
Welcome everyone,
১০/১২ টি কোম্পানি যদি ভিন্ন ভিন্ন আইটেমের প্রডাক্ট নিয়ে একসাথে প্রমোট করে তবে সেক্ষেত্রে সবচেয়ে বেশি সুবিধা পাবে কাস্টমারগণ আর কাস্টমার সুবিধা পেলে আল্টিমেটলি লাভ হবে প্রত্যেকটা কোম্পানিরই

আর ওয়েব সাইট যেহেতু একটি থাকবে সেক্ষেত্রে কাস্টমার একটি প্রডাক্টের জন্য আসলেও দেখতে ও জানতে পারবে আরো ১০ ধরনের প্রডাক্টের সাথে যা কিনা সব পণ্যের দারুণ মার্কেটিং হয়ে যাবে

তবে প্রত্যেকটা ই-কমার্স owner এর সাথে প্রত্যেক owner এর ভালো সম্পর্ক থাকতে হবে, পারস্পরিক আস্থা এবং বিশ্বাস না থাকলে সফল হওয়ার পথ কঠিন হয়ে যাবে

একসাথে যেহেতু বেশ কিছু কোম্পানির প্রডাক্ট এবং সেবা পাওয়া যাবে সেক্ষেতে Website এর নাম হতে পারে "Easy Gets"/ All in One/ Bundle of Products./ Bunch of goods/ Goods Bunch.....
Kazi Sajjad Sipon
10Unity.com
Aloka Yesmin Jyoti
দেশি পণ্যে থাকবো বেশ
গড়বো মোরা ই-কর্মাস বাংলাদেশ
Tasmin Bhuiyan
নামকরণ ও ডোমেইন:
ই-কমার্স ওয়েবসাইট তৈরি করার জন্য প্রথম কাজ হচ্ছে সাইটের নাম ঠিক করা আর এই নামে ডোমেইন খালি আছে কি না তা দেখা একটি সুন্দর ডোমেইন নাম নির্বাচন করা গুরুত্বপূর্ণ কেননা প্রতিষ্ঠান পরিচিতি পাবে এই নামেই
Rimon Deb Nath
তবে যারা অনলাইনে ই-কর্মাস করছেন তাদের এই উদ্যোগের জন্য ধন্যবাদ যানাই আর তাদের কে বলছি যে আপনারা সবসময় আত্মবিশ্বাসের সাথে কাজ করে যাবেন কখনো পিছু হটবেন না একদিন ঠিক সফলতা আসবেকেননা বর্তমান যুগ তথ্য প্রযুক্তির যুগ আর এই যুগে আপনার দৈনন্দিন প্রত্যেকটা কাজের সাথে প্রযু্ক্তি অঙ্গাঅঙ্গিভাবে জড়িত ই-কর্মাসের চাহিদা দিন দিন আরো বৃদ্ধিপাবে বর্তমানে কি আছে ভবিষ্যতে আরো হবে দেখবেন এখন তো গ্রামের মানুষ কেনাকাটা করতে বাজারে যাচ্ছে কিন্তু এমন এক সময় আসবে যেখানে সবাই অনলাইনে অর্ডার করে পণ্য ক্রয় করবে কেউ আর মার্কেটে যাবে না তাই আপনার আত্মবিশ্বাসের সাথে লেগে থাকুন সফলতা আসবেই প্রযুক্তি উন্নতির সাথে সাথে ই-কর্মাস, ই-বিজনেস এর চাহিদা আরো বাড়তে থাকবে
Md Al Amin Hossen
E-business.com
Abdul Aziz Fahad
#__চাহিদা_পূরণ
নামটা কেমন ......
সকলের চাহিদা পূর্ণ করবে এই কোম্পানিটা .........
Hm Omarfaruq Sumon
Abdul Aziz Fahad অসাধারণ ভাই
MD Saim Hossain Sohel
নাম সিলেক্ট করার ক্ষেত্রে মূল বিষয় খেয়াল রাখতে হবে যেন যেই যেই প্রডাক্ট এর সার্ভিস দেওয়া হবে তার সাথে যেন নামের মিল থাকে এটি একটি প্রধান লকখনিয় বিষয়
Afrin Chy
আগামী চার-পাঁচ বছর পরে ইনশাআল্লাহ বাংলাদেশে সকল জেলায় এই সেবা ঘরে ঘরে চলে যাবে
Rimon Deb Nath
আমার ও অনেক বড় স্বপ্ন অনলাইন মার্কেটিং নিয়ে যানিনা কখনো পারবো কিনা তবে আত্মবিশ্বাস আছে যে ঠিক একদিন শুরু করবোএর আগে জ্ঞান অর্জন করি তারপর
MD Saim Hossain Sohel
নামটির সাথে যেন প্রডাক্ট এর মিল থাকে
Md. Rabiul Islam
যাঁরা নাম সাজেস্ট করছেন তারা একটা বিষয় খেয়াল রাখবেন নামটি একক হতে হবে সেই জন্য আগে গুগলে একটু সার্চ দিয়ে দেখবেন সেই নামে কোনো সাইট আছে কি না?
Md Al Amin Hossen
allarehere.com
Aloka Yesmin Jyoti
Beauty, Health, Consumer কোন ধরনের প্রডাক্টস নিয়ে ই-কর্সাস টা শুরু করতে চাইএকটু বলবেন প্লিজ কি নিয়ে কাজ করতে চাইতা না জেনে কিভাবে নাম বলা যায় বুঝতে পারসি না
Khondokar Najnin Nahar
Meet.com the name can be
Masud Rana
AirEcommerce নামটা কোমন হয়
Tasmin Bhuiyan
* আপনার পণ্য, সেবা বা ব্যবসার সঙ্গে মেলে এমন ডোমেইন নাম পছন্দ করুন

* নাম যত ছোট নেওয়া যায়, তত ভালো এতে আপনার সাইট যারা দেখবেন, তাদের নামটা মনে রাখা সহজ হবে

* ডোমেইন এক বা দুই বছরের জন্য নিবন্ধন করা যায় মেয়াদ শেষে নবায়ন (রিনিউ) করতে হয় এই কাজটা করে দেওয়ার জন্য অনেক পেশাদার প্রতিষ্ঠান রয়েছে

* ডোমেইনের নিয়ন্ত্রণ (কন্ট্রোল প্যানেল)নিজের হাতে নেবেন কন্ট্রোল প্যানেল দিতে পারবে না এমন সেবাদাতা বা প্রোভাইডারের কাছ থেকে ডোমেইন কেনা যাবে না অবশ্যই বাংলাদেশি প্রতিষ্ঠানের মাধ্যমে ডোমেইন কিনতে হবে সমস্যা হলে যেন সহজেই যোগাযোগ করা যায়

*আপনি যে নাম বা ডোমেইন ঠিক করলেন, সেটা ইন্টারনেটে খালি আছে কি না, তা জেনে নিন
Rimon Deb Nath
স্যার যদি আপনার কোন ধরনের পোডাক্ট সেল করবেন কেমন হবে তা সম্পর্কে যদি বলেন তাহলে নাম দিতে সুবিধা হবে
Ahona Nuha
E.com
Masud Rana
InfoEcommerce.com
Rumana Islam
Unitedbd.com
Esrath Pori
আমার অনেক শখ অনলাইন এর মাধ্যমে বিভিন্ন ধরনের জুয়েলারি সেল করাট্রাস্টলি একটা বিজনেস করতে চাই
Rimon Deb Nath
আসলে আমরা অনলাইন যেসব ক্ষেত্রে আমরা এখন ইন্টারনেটের শরণাপন্ন হচ্ছি তার মধ্যে গুরুত্বপূর্ণ হচ্ছে বিল পরিশোধ, হোটেল বুকিং, বিমানের টিকেট বুকিং, অনলাইন ব্যাংকিং, নতুন-পুরাতন দ্রব্যাদি ক্রয়-বিক্রয়, রিয়াল এস্টেট ব্যবসা, গাড়ি বা অন্যান্য যানবাহন ক্রয়-বিক্রয় ইত্যাদি ঘরে বসেই মানুষ এখন বিভিন্ন সেবার যেমন: গ্যাস, পানি, বিদ্যুৎ, টেলিফোন ইত্যাদির বিল পরিশোধ করতে পারে এগুলো সম্ভব হয়েছে মোবাইল ব্যংকিং এর কারনে এছাড়া সম্প্রতি মোবাইল ব্যংকিং এর মাধ্যমে টাকা পাঠানো জনপ্রিয়তা লাভ করেছে সব শ্রেণী পেশার মানুষের কাছে বিভিন্ন শপিংমলে এখন ইলেকট্রনিকালি বিল পরিশোধের ব্যবস্থা আছে সুপারমার্কেটগুলোতে কার্ড পেমেন্টের ব্যবস্থা থাকায় ক্রেতারা অনেকটা নিশ্চিন্ত মনে বাজার করতে পারেন উন্নত বিশ্বে মানুষ ঘরে বসেই তাদের নিত্য দিনের বাজার করছে অনায়াসে ইবে, আমাজন ছাড়াও অনেক প্লাটফর্ম আছে যারা এই সুবিধা গুল প্রদান করে থাকে আমাদের দেশে অনলাইনে কেনাবেচার জন্য বর্তমানে অনেক ওয়েবসাইট রয়েছে যেমন: বিপনি, ইবিপনন, আইফেরি, রকমারী, প্রিয়শপ, লামুদি, ক্লিকবিডি, এখনি, উপহারবিডি, কারমুদি, গিফটবিডি, সামগ্রি, বিডিহাট, ইত্যাদি এই ওয়েবসাইটগুলো থেকে মানুষ তাদের প্রয়োজনীয় দ্রব্যাদি বা উপহার সামগ্রী ঘরে বসেই ক্রয় করতে পারে তবে বই ক্রয়ের জন্য রকমারি.কম আমার প্রিয়
Tasmin Bhuiyan
কোন হোস্টিং ই-কমার্স সাইটের উপযোগী:
ই-কমার্স সাইটের জন্য ডোমেইনের পরেই যেটা বেশি প্রয়োজন, সেটা হলো হোস্টিং হোস্টিং হলো আপনি যে সাইটটা তৈরি করবেন, সেটা যাবতীয় ডেটা, ফাইল ও দরকারি জিনিসপত্র রাখার জায়গা, মানে কম্পিউটার সার্ভার হোস্টিং যেকোনো দেশি প্রতিষ্ঠানের কাছ থেকে নেওয়া হয় সাইট রাখার এই কাজটা বিভিন্ন ধরনের হয়ে থাকে যেমন: ডেডিকেটেড হোস্টিং, শেয়ার (ভার্চ্যুয়াল), ভার্চুয়াল প্রাইভেট সার্ভার (ভিপিএস হোস্টিং), ক্লাউড হোস্টিং ইত্যাদি
Tasmin Bhuiyan
ডেডিকেটেড হোস্টিং:
একটা কম্পিউটারের পুরোটাকেই যখন সার্ভার হিসেবে ব্যবহার করা হয়, তখন একে ডেডিকেটেড সার্ভার বলা হয় ডেডিকেটেড সার্ভারের হোস্টিং হলো ডেডিকেটেড হোস্টিং ই-কমার্সের জন্য ডেডিকেটেড হোস্টিংয়ের সুবিধা-অসুবিধা দুটোই আছে তবে এই সার্ভারের আপটাইমের নিশ্চয়তা দেওয়া যায় না
Tasmin Bhuiyan
শেয়ার হোস্টিং:
যখন একই সার্ভার বিভিন্ন সাইট ভাগাভাগি করে, তখন সেটা শেয়ার হোস্টিং এ ধরনের হোস্টিং ই-কমার্স সাইটের জন্য অনুপযোগী বেশি মানুষ সাইটে এলেই সার্ভার বসে যায় (ডাউন)
Mehjabin Srabon
কোম্পানির থেকে আমরা যে সকল সেবা বা পণ্য পাবো সেই সকল পণ্য বা সেবার সাথে মানানসই এমন নাম দিতে হবে যেহেতু ১০-১২টি ইকমার্স এক সঙ্গে একটি ওয়েব সাইটে কাজ করবে প্রথমতো সব কোম্পানির প্রত্যেক মালিককে একটি করে নাম সিলেক্ট করতে হবে সবার নাম দেয়ার যেই নামটা প্রযোজ্য বলে মনে হবে সেই নামটা দিতে হবে
Tasmin Bhuiyan
ভিপিএস:
যখন একটা ডেডিকেটেড সার্ভারকে ভার্চ্যুয়াল কোনো সফটওয়্যারের মাধ্যমে একাধিক ভাগে ভাগ করে বেশ কয়েকটি সার্ভার তৈরি করা হয়, তখন সেটি ভিপিএস নামে পরিচিত হয় এই একেকটা ভাগ একেকটা স্বাধীন সার্ভারের মতো কাজ করে ই-কমার্সের জন্য এগুলো ব্যবহার করা যায় তবে এটার ব্যবস্থাপনা কষ্টসাধ্য এবং হামেশাই ডাউন হয়
Tasmin Bhuiyan
ক্লাউড হোস্টিং:
যখন কোনো ওয়েবসাইট হোস্ট করা হয়, তখন তা একটি সার্ভারে সংর‌ক্ষিত থাকে কিন্তু ক্লাউড হোস্টিংয়ে সাইটটি একটি সার্ভারের মধ্যে সীমাবদ্ধ থাকে না অর্থাৎ, প্রয়োজনে ভিন্ন ভিন্ন সার্ভারের সমন্বয়ে ক্লাউড প্রযুক্তির মাধ্যমে ব্যবহারকারীর কাছে পৌঁছাতে পারে তাই একই সময়ে বেশি মানুষ সাইটে গেলেও সার্ভার ডাউন হয় না তাই ই-কমার্স সাইটের জন্য প্রথম পছন্দ হওয়া উচিত ক্লাউড হোস্টিং
Tasmin Bhuiyan
ওয়েবসাইট তৈরি:
ওয়েব ডেভেলপারদের দিয়ে তো ই-কমার্স সাইট বানানোই যায় তবে ইন্টারনেটে বেশ কিছু সফটওয়্যার আছে, যেগুলো দিয়ে নানা রকম ই-কমার্স সাইট তৈরি করা যেতে পারে
১. ওপেন কার্ট:
কেনাকাটা করার মুক্ত সফটওয়্যারের মধ্যে ওপেন কার্ট একটি সহজে ব্যবহারযোগ্য এবং আকর্ষণীয় নকশা করা যায় এটি দিয়ে
Tasmin Bhuiyan
২.উকমার্স:
নতুন উদ্যোক্তাদের জন্য ভালো হচ্ছে এটি সহজেই ব্যবহার করা যায় প্রোগ্রামিং সংকেত বা ডেটাবেইস জ্ঞান ছাড়াই শুধু সফটওয়্যার চালু করেই ই-কমার্সের সব সুবিধা পাওয়া যাবে
Bond A
Digitalbusiness.com
Tasmin Bhuiyan
৩.জেন-কার্ট:
অনেকেরই পছন্দের শীর্ষে রয়েছে জেন-কার্ট নামের এই কনটেন্ট ম্যানেজমেন্ট সফটওয়্যার (সিএমএস)
৪. ওএসকমার্স:
ওপেন সোর্স কমার্স বা ওএসকমার্স শীর্ষ জনপ্রিয় অনলাইন স্টোর ম্যানেজমেন্ট সফটওয়্যার
Tasmin Bhuiyan
৫.টমেটো কার্ট:
নতুন প্রজন্মের ই-কমার্স সিএমএসগুলোর মধ্যে টমেটো কার্ট জনপ্রিয় স্মার্টফোন ও ট্যাবলেট কম্পিউটারের জন্য টমেটো কার্টে রয়েছে ভিন্ন ভিন্ন নমুনা
Raju Ahmed
আজকের আড্ডা পোস্ট মনে হচ্ছে সবচেয়ে দামি এবং তথ্যবহুল আড্ডা পোস্ট এখানে ১০-২০ টী কোম্পানি মিলে একটা ওয়েবসাইট দাড় করানোর চিন্তা ভাইয়ার অনেক আগে থেকে ছিল আমি এটাকে অনেক গুরুত্ব দিয়ে বলছি এটা করতে পারলে আমাজন, আলিবাবার মত বড় ধরনের কিছু একটা হবে
Tasmin Bhuiyan
৬.ভার্চুমার্ট:

জুমলাভিত্তিক জনপ্রিয় সিএমএস ভার্চুমার্ট যারা জুমলা ব্যবহার করে অভ্যস্ত, তারা এই অনলাইন দোকান ব্যবস্থাপনা সফটওয়্যারটি দেখতে পারেন

৭. প্রেস্তা শপ:

এটি খুব অল্প সময়ের মধ্যেই জনপ্রিয় হয়েছে এর প্রধান বৈশিষ্ট্য আকর্ষণীয় ডিজাইন

৮. ম্যাজেন্টো:

এটি হচ্ছে ই-কমার্স সাইটের জন্য ব্যবহৃত সিএমএসগুলোর মধ্যে সবচেয়ে জনপ্রিয় এতে রয়েছে যুগোপযোগী নানা বৈশিষ্ট্য তবে এর থিম ও প্লাগ-ইনসের দাম কিছুটা বেশি
Raju Ahmed
আমরা এখানে বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে আড্ডা দিচ্ছি প্রতিটি জেলা নিয়ে আকজ চলছে জেলার প্রতিটি অয়েবসাইট হতে পারে তথ্যের ওয়েবসাইট এবং প্রতিটি জেলার ওয়েবসাইটকে কাজে লাগিয়ে আমরা একটা মূল ওয়েবসাইট নাম দিতে পারি সেই একটা ওয়েবসাইট থেকে যাবতীয় পন্যের প্রমোট করা হবে
Amuly Chandra Barmon
আজকের ডিএসবি আড্ডায় সবাইকে স্বাগতম আজকের আড্ডায় ১০-২০ টি ই-কমার্স কোম্পানি মিলে একসাথে কাজ করবে এ উদ্যোগটি একটি ভাল উদ্যোগ যেহেতু আমরা দুটো গ্রুপে প্রায় ২২লক্ষ সদস্য এবং দেশের বাহিরেও যেহেতু আমাদের সদস্য আছে সেহেতু ব্যবসাটি চালু হলে তা দ্রুত দেশ এবং বিদেশে ব্যপক প্রসার ঘটবে সবার জন্য শুভ কামনা রইল
S M Mehdi Hassan
দ্যা ম্যাগনিফিসেন্ট ২০ এখানে লিখতে পারছি না তাই ইমেজ হিসেবে দিলাম
Kazi Sajjad Sipon
আজকে আমরা যেই আইডিয়া নিয়ে আলোচনা করছি ১০-২০ টি কোম্পানি একসাথে একই সাইটের নিচে কাজ করলে অনেক ভালো হবে এতে করে একটি অঞ্চল থেকে আরো অনেকগুলো অঞ্চলে কাজ করতে সহজ হবেই কেননা দশে মিলে এই কাজ করলে একসময় সবার জন্য হেল্প হবে আমরা উদাহরণ স্বরূপ দেখতে পারি! কুমিল্লায় যদি ১০ টি ই-কর্মাস কোম্পানি একসাথে হয়ে কেউ রসমলায়, কেউবা খাঁদি, আর কেউ সিরামিক, কেউ আইটি সামগ্রি নিয়ে এইভাবে একই সাইটের মাধ্যমে কাজ করে তাহলে খুব ভালো ভাবে একটি জেলার অর্থনীতিতে উন্নয়নে এই একই সাইটের অনেক গুলো কোম্পানি গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করবে এতে করে প্রতিটি জেলায় ১০ টি ১০ টি কোম্পানি তৈরি হয়ে গেলে ই-কর্মাস প্রসারে অনেক ভালো কাজে দিবে
Raju Ahmed
এখন যে বড় বড় মার্কেটপ্লেস রয়েছে যেমন আমাজন, আলিবাবা, ক্লিক ব্যাংক, ফ্লিপকার্ট, দারাজ এদের নিজেদের পন্য নাই তাদের প্লাটফর্মে মানুষ এসে পন্য বিক্রি করছে এবং একটা নিদিষ্ট পরিমান কমিশন নিচ্ছে এখানে ১০- ২০ টা বা তার চেয়ে বেশি কয়েকটি ই-কর্মাস সাইট নিয়ে একটা ওয়েবসাইট বানানোর পরিকল্পনা অনেকেই আড্ডার বিষয়বস্তু বুঝতে না পেরেই কমেন্টস করছেন একটা নাম কি হলে ভাল হয় ? যে একটা নাম হবে আমাজন বা আলিবাবার সমতুল্য নাম আমার মাথায় নাম আসছে না
Tasmin Bhuiyan
সবার আগে নিরাপত্তা:
ই-কমার্স সাইটের জন্য নিরাপত্তার ব্যাপারটা খুবই জরুরি যে ঘরানাতেই সাইট তৈরি করেন না কেন, স্বচ্ছ একটা নিরাপত্তা ব্যবস্থা ব্যবহার করতে হবে আজকাল অনেকেই এই সমস্যার সম্মুখীন হচ্ছে তাই ই-কমার্স সাইট তৈরির পর নিরাপত্তা ব্যবস্থার কথা মাথায় রাখতে হবে ওয়ার্ডপ্রেস ব্যবহার করলে অনেক প্লাগ-ইনস পাবেন সেগুলো ব্যবহার করা যায়
Raju Ahmed
আমার মনে হয় এখন থেকেই সাইট বানাতে হবে আমাদের হাতে এবং বাংলাদেশে তৈরি অনেক পন্য আছে যা দিয়ে আমরা ১০০০ পন্যের একটা ওয়েবসাইট শুরুতেই লঞ্চ করতে পারব আমাদের কি কি দক্ষতা হওয়া দরকার যেমন একটা ওয়েবসাইটে কিভাবে পন্য লিস্টিং করতে হবে, কিভাবে পেমেন্ট নিব, কিভাবে ক্রেতার কাছে পন্য পৌছানো যাবে এই বিষয়গুলো আলোচনা করতে হবে নাম কোন বেপার না বেপার হল এখন ১০ থেকে ২০ কোম্পানির মালিক দক্ষ কিনা ? যদি তারা অনলাইনে যেমন আমাজন , আলিবাবায় পন্য বিক্রি করতে অভ্যস্ত হয় তাহলে আমরা নিজদের দেশের কিছু তরুন উদ্দ্যেক্ততা নিয়ে শুরু করতে পারি
Md Sohel Arman
উন্মুক্ত ই - মার্কেট ডট.কম
কেমন হয়,, জানাবেন
Raju Ahmed
এই চিন্তা অনেক বড় ধরনের চিন্তা এই চিন্তাকে বাস্তবায়ন করতে হবে এই জন্য দরকার ১০-২০ টা বিশ্বস্ত কোম্পানি
Md. Rabiul Islam
twelve e-commerce company of Bangladesh. tecbd.com)
Raju Ahmed
আজকে আশা করছিলাম ৩কে কমেন্টস আসবে বিষয়টা নিয়ে আরো আড্ডা হওয়া দরকার অনেকি এই আড্ডা পোস্ট নিয়ে পরিস্কার না জেলাওয়েব সাইটগুলো হতে পারে এই ৬৪ ই-কর্মাস ওয়েবসাইট সবগুলো ওয়েবসাইট নিয়ে একটা ওয়েবসাইটে ব্যবসা করবে ডেলিভারি সিস্টেমের সমস্যাও সমাধান করতে পারে এই একটা ওয়েবসাইট আগেই বলা হয়েছে ৬৪ জেলায় প্রতিনিধি থাকলে অনেক কিছুই সম্ভব যা আমাদের আছে
Raju Ahmed
১০-২০ ই-কর্মাস ওয়েবসাইট একটা ওয়েবসাইটে সংযুক্ত করা হয় পন্যের প্রচারের জন্য তাহলে এইটা হবে বাংলাদেশের জন্য আর্শিবাদ স্বরুপ বাংলাদেশে অন্য কন কোম্পনাই ফায়দা নিতে পারবে না এখন বিষয় হল এই আড্ডা পোস্টে কে কতটুকু দক্ষ আমরা আসল বিষয়টা বুঝতে পারছি কিনা ? আমাদের দেশে এই রকম ওয়েবসাইট মানে এই মার্কেটপ্লেস অনেক আগেই দরকার ছিল একদিন রাজিব ভাইয়া এই নিয়ে একটা পোস্টো দিয়েছিল তখন সবার কমেন্টস দেখে মনে হয়েছিল আসলেই আমাদের মধ্যে কোন দক্ষতা নেই এখন অনেকেই দক্ষ তাই এই রকম সাইট থাকলে আমার ১০ পন্য থাকবে
Raju Ahmed
আমার গ্রামে যে পন্যগুলো পাওয়া যায় মানে যেগুলো তৈরি হচ্ছে তার মধ্যে থেকে না হলেই ১০ টা পন্য প্রমোট করতে পারব সেই ওয়েবসাইটের মাধ্যমে একটা নতুন মার্কেটপ্লসকে এগিয়ে নিতে চাইলে আমরা ইচ্ছা করলেই ১ মাসে সারা বিশ্বে সারা ফেলতে পারব ইনশাল্লাহ
Tanam Rahman
ধারনা নেই তবে, অনেকের কমেন্ট পরে ভাল লাগলো, অনেকে ই সুন্দর সুন্দর নাম দিয়েছে ডিজিটাল বাজার ডট কম নাম টা কেমন হবে?
Sujon Kumar
জেলা ওয়েবসাইট গুলোতে ই-কমার্সের একটি ক্যাটাগরি রাখা উচিত যাতে সেখান থেকে সেই জেলার বিখ্যাত পণ্যগুলো কাস্টমার খুব সহজেই পেতে পারে এই সিস্টেমটি আমাদের রাজশাহী জেলা ওয়েবসাইট এ যুক্ত করেছি
নূর উদ্দিন এম. এজাজ
ওয়েবসাইটের নামটি সহজ ও পরিচিত হতে হবে তাহলে মানুষ আগ্রহী হবে
Khondokar Najnin Nahar
Pick up.com is can be another name
Alauddin Sohel
নিঃসন্দেহে, আইডিয়া টা বেশ সুন্দর, ২০ টি কোম্পানি এক হলে এক দিকে তাদের ব্যবসা অনেক বড় হবে অন্য দিকে ব্যবসার খারাপ মুহূর্তে একে অন্য কে সহযোগিতা করতে পারবে আর সব চেয়ে মজার বিষয় হচ্ছে যখন দেখবে ২০ টা কোম্পানি এক সাথে আছে প্রোডাক্ট সাপ্লায়াররা হুমড়ি খেয়ে পড়বে সাপোর্ট করার জন্য এবং চাইলে একসাথে বিগ কোয়ান্টিটি প্রোডাক্ট ইম্পোর্ট করা যাবে প্রতিষ্ঠান গুলোর বিজনেস আইডিয়া একে অপরের সাথে শেয়ার করলে সবার ব্যবসা অবশই ভালো হবে
Gem Mone
এমন একটা দেয়া উচিৎ যা নামে নয কাজে পরিচিতি, আর সেটা মানুষের কল্যান চাই, কমসংস্থান চাই, বিষেশ করে পিচিয়ে পড়া বেকারদের জন্য হবে, আমরা মরে যাবে কিন্তু এ প্লাটফর্মের কল্যান দিন দিন বৃদ্ধি পাবে বিশ্বদরবারে , এটাই আমার ক্ষুদ্র জ্ঞানের মত প্রকাশ
Md Robiul
Flipkart :- Which means flip products to your cart.
Amazon :- Which says All products from A TO Z
Oyeshop :- Which says hey listen up, open your eyes and shop with offers.
So need to choose the name wisely. My suggested name is {{{{{{{{{{{{{{{{{{{{{{{{{ ishopzone.com}}}}}}}}}} Which says that internet shop. and this is avaiable godday now


2 comments:

  1. আমার একটি সাইট আছে।
    অন্যান্য সাইটের সাথে মিলে কাজ করতে হলে কিভাবে করা যাবে?
    দয়াকরে ইমেইল এ জানাবেন:- huzzat07@gmail.com

    ReplyDelete