একটি অনুপ্রেরণামূলক গল্প যেটি কিনা আপনার জীবন বদলে দিতে পারে।

একটি অনুপ্রেরণামূলক গল্প যেটি কিনা আপনার জীবন বদলে দিতে পারে।
- Razib Ahmed is with Amrita Deb

১৯৭২ সালের কথা। জিম ক্যাথকার্ট কাজ করতেন লিটেল রকের আরকানসাস হাউজিং অথরিটিতে মাসিক ৫২৫ ডলারে, বাড়িতে ছিলো স্ত্রী ও তাদের একমাত্র সন্তান। কোন কলেজ ডিগ্রি বা সফলতার পূর্ব অভিজ্ঞতা না থাকায় ভবিষ্যৎ নিয়েও তেমন কোন সম্ভাবনার স্বপ্ন দেখতেন না তিনি। একদিন সকালে তিনি নিজের অফিসে বসে রেডিও শুনছিলেন, সেখানে বাজছিল আর্ল নাইটিংএলের “আওয়ার চ্যাঞ্জিং ওয়ার্ল্ড” শোটি। সেসময় আর্ল নাইটিংএল পার্সোনাল মোটিভেটর হিসেবে বেশ পরিচিত ছিলেন। ঐ দিন আর্ল নাইটিংএল তার অনুদাদিত স্বরে এমনি কিছু কথা বলেছিলেন যা জিমের জীবনকে পুরোপুরি বদলে দিয়েছিলো সবসময়ের জন্য। বাক্যটি ছিলো এমনই... "আপনি যদি আপনার পছন্দের বিষয় অধ্যায়নে প্রতিদিন অতিরিক্ত ১ ঘন্টা সময় দেন, পাঁচ বছর বা তারও কম সময়ের মধ্যে আপনি সেই দিকে জাতীয় বিশেষজ্ঞ হবেন।" জিমের খুবই অবাক লেগেছিলো কথাটা। কিন্তু সে যতই এই বিষয়ে ভাবতে লাগলো ততই কথাটির মূল্য বুঝতে পারছিলো। যদিও জিম কখনো বক্তিতা দেয়নি তবু সে স্বপ্ন দেখতে থাকে তার অনুপ্রেরনামুলক স্পিচ মানুষকে মানুসিক উন্নতিতে অনুপ্রানিত করবে এবং ব্যক্তিগত উন্নয়নেও সাহায্য করবে। স্বপ্ন পূরণের জন্য তখন তিনি বই পড়া থেকে শুরু করে যখনই সম্ভব সেগুলির টেপ রেকর্ড শোনার মাধ্যমে নাইটিংএলের তত্ত্বকে বাস্তবে পরিণত করার চেষ্টা শুরু করেছিলেন। তিনি অনুশীলন শুরু করেন পাশাপাশি নিজেকে আরও সংগঠিত করতে একটি আত্ম-উন্নতি গ্রুপে যোগদান করলেন। শুধুমাত্র তার লক্ষ্যের পথে এগিয়ে থাকার জন্য প্রতিদিন আরও বেশি সময় দিতে থাকেন। মাত্র ছয় মাসের মধ্যে তিনি তার কলেজের জীবনের চেয়েও বেশি কিছু শিখেছিলেন এবং তিনি বিশ্বাস করতে শুরু করেছিলেন যে এভাবে তিনি সত্যিই স্পিকার হয়ে উঠার লক্ষ্য অর্জন করতে পারবেন। তার সমস্ত কঠোর পরিশ্রম, শৃঙ্খলা, এবং সাধনা সার্থক হয়েছিলো। জিম এখন বিশ্বব্যাপী ২৫০০ টির বেশি বক্তৃতা দিয়েছে এবং এই পেশার প্রথমসারির প্রতিটি পুরস্কার তিনি অর্জন করেছিলেন। মূল বিষয় হচ্ছে কোম্পানির যেমন বাজার মূল্য থাকে তেমনি সহজ অর্থে, আপনার বাজার মূল্যও আরো বৃদ্ধি পাবে যদি আরও বেশি জানার চেষ্টা করেন এবং বেশি বেশি কাজের মাদ্ধ্যমে। জ্ঞান কেবল আপনার কর্মজীবনের জন্যই নয় বরং আপনার পরিবার এবং সামাজিক জীবনের উন্নতিতে বিশেষ ভুমিকা রাখে। তেমনি একটি উদ্ধৃতি হচ্ছে, "জ্ঞান অনেকটা পর্বতের উপরে আরোহণের মতো। আপনি যত বেশি উপরে যাবেন তত বেশি দেখতে পাবেন এবং প্রশংসা করতে পারবেন তত বেশি।"
source -
অনুপ্রেরণামূলক গল্প

No comments:

Post a Comment