স্টিভ জবস!
এক অনন্য নাম!
কিভাবে করতেন কাজ?
আমাদের জানার আগ্রহ তাঁর সম্পর্কে অনেক।
আজকে দেখে নেই
দশটি প্রেজেন্টেশন টিপস - কিভাবে আপনার আইডিয়া বিক্রি করবেন- স্টিভ জবস এর মত করেই!
১. কলম এবং কাগজ ব্যবহার করুন-
প্রস্তুতি পর্বে!
স্টিভ সব সময় তার প্রস্তুতি জন্য হোয়াইট বোর্ড এবং মার্কার ব্যবহার করতেন যে কিভাবে তিনি তাঁর প্রেজেন্টেশন উপস্থাপন করবেন।
স্লাইড তৈরি করবার আগেই মুল পয়েন্ট গুলো কে লিখে রাখতেন।
২. সংক্ষিপ্ত এবং সহজ বিশ্লেষণের ব্যবহারঃ
সকল আইডিয়া বা এর বর্ননা এত সহজ ভানে তিনি উপস্থাপন করতেন, যাতে করে যাকে এটা দেখাবেন তিনি যাতে সহজেই সেই মানে টা বুঝতে পারেন।
স্টিভ জবস ২০০৮ এ "পৃথিবীর সব চেয়ে পাতলা বা thinnest নোটবুক "শব্দ টি ব্যবহার করেছিলেন যখন তিনি ম্যাকবুক এয়ারের প্রেজেন্টেশন উপস্থাপন করেছিলেন।
৩. একজন ভিলেইন তৈরি করুনঃ
একজন ভিলেইন সহজে আপনার আইডিয়া বা চিন্তা কে উপস্থাপন করতে আপনার বার্তাকে সুগম করে দেবে।
খুব জরুরি না!
কিন্তু গল্পের মাধ্যমে সমস্যা কে ভিলেন আর সমাধান কে নায়ক বানান।
৪.লাভ বা বেনিফিট কি সেদিকেই শুধু ফোকাস করুনঃ
এটি খুব জরুরি কারন বিজ্ঞাপন দাতা গন এটুকুই মনে রাখবে যে আপনার সমধান বা আপনার সার্ভিস কত টুকু মানুষের জন্য লাভবান হচ্ছে।
৫. অল্প কথায় প্রেজেন্টেশন সারুনঃ আমরা চাইলে বহু কথা বলতে পারি।
কিন্তু মানুষ বা অডিয়েন্স মনে রাখে অল্প কয়েকটি স্লাইড।
স্টিভ তিন ভাগে প্রেজেন্টেশন দিতেন।
এবং এতে সহজে মানুষ তার পিচ ধরতে পারতেন।
৬. আপনার স্বপ্ন র কথা জানান দিন এবং সেটিকেই পুজি করুনঃ
স্টিভ জবস কখনও তাঁর কোম্পানি র পন্য বেচবার ক্ষেত্রে মনোযোগ দেন নি।
তিনি সব সময় চেস্টা করেছেন তাঁর পন্য বা সার্ভিস কিভাবে মানুষ কে একটু ভাল রাখতে পারে।
আর এটি ছিল তার পন্য কে শীর্ষে নিয়ে যাবার পন্থা!
৭.আকর্ষণীয় ছবি ব্যবহার করুনঃ
স্টিভ কখনওই বুলেট পয়েন্ট করে স্লাইড দিতেন না। সব সময় ছবি ব্যবহার করতেন কারন তিনি জানতেন একটা আদর্শ ছবি কিভাবে মানুষের মনে গভীর ছাপ ফেলে।
৮.অর্থবহ সংখ্যা র ব্যবহার ঃ
স্টিভ প্রাসংগিক এবং অর্থবহ সংখ্যা ব্যবহার করতেন।
কারন তুলনা বোঝাতে সংখ্যা র ব্যবহার মানুষ সহজেই বুঝতে পারে।
৯.সহজ ভাষার ব্যবহার ঃ
স্টিভ জবস খুব কঠিন কিছু স্লাইডে আনতেন না যা কিনা দর্শকের জন্য বুঝতে সমস্যা হয়।
১০. প্রেজেন্টেশন অনুশীলন ঃ
অতি অবশ্যই আপনার পিচ অনুশীলন করুন। অনুভব করুন।
স্লাইডের অর্ধেকে গিয়ে আটকে গেলে উপরের নটা পয়েন্ট এর একটিও আপনার কাজে আসবেনা।
সেজন্য, অনেক অনেক প্র্যাক্টিস।
পিচ বা প্রেজেন্টেশন এর অনেক অনেক উপায় আছে। আপনি যেভাবে কম্ফোর্টেবল বা আরাম বোধ করবেন, সেভাবেই সহজ সাবলীল ভাবেই তথ্য উপস্থাপন করবেন।
Source-
দশটি প্রেজেন্টেশন টিপস
No comments:
Post a Comment