শিয়ালের খুব পছন্দ মুরগী খাওয়া। "
একদিন শিয়াল এক মুরগীকে বলল, হে মুরগী
তোরে যে কত সুন্দর দেখায় অথচ তুই কেন এই সামান্য সংকীর্ণ খুপরির মধ্যে ঘুমাস। চারদিকে দেয়ালে ঘেরা।
এর ভিতর কতো গরম আর কষ্ট। এই শস্য শ্যামল, সুজলা সুফলা বাংলাদেশটা একটু ফ্রিভাবে ঘুরে ফিরে দেখবি, মুক্ত বাতাসে ঘুরবি, বার ঘাটের সুমিষ্ট পানি পান করবি এই বুদ্বিটাও তোর নেই। হায় আফসোস।
শিয়ালের কুপরামর্শে মুরগীটি চিন্তা করে নিজের পকপকা শরীর দেখে বল্ল,
হায়, ঠিকই তো আমাকে অনেক রুপালি ও সুন্দরী দেখায় আর আমি কত কষ্ট করে খুপড়ির মধ্যে থাকছি। মনে মনে স্থির করলো, শুনবো না আজ থেকে মালিকের কথা, পালিয়ে যাবো মুক্ত পৃথিবীতে।
তারপরের দিন মুরগীটা আর মালিকের খুপরির ভিতর ঢুকলোনা বরং বাহিরেই রয়ে গেলো।
আর রাতে শিয়াল এসে ঘাড়ে কামর দিয়ে গর্তের ভিতর নিয়ে গেল এবং বলল,
দেখ হে মুরগী,
তোর মালিক তোর জন্য ঘরের চারদিকে দেয়াল দিয়েছে এবং নিরাপত্তার জন্য প্রশিক্ষিত কুকুর ও রেখেছে। কিন্তু তুই আমার পরামর্শে পা দিয়ে মালিকের সব এহছান ভূলে গেলি এই বলে শিয়াল তার আশা পূরণ করল।
Writer, Blogger : Partho Pratim Mazumder. I am an Content Writer. This Partho Notes blog is just a round of my life which I see, think, write, Thank you for being patience and reading Me, writer: Partho Pratim Mazumder
শিয়ালের খুব পছন্দ মুরগী খাওয়া। "
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment