রিজার্ভেশন সিস্টেম কি? Mojidul Islam & Razib Ahmed

রিজার্ভেশন সিস্টেম কি বা কাকে বলা হয়?
রিজার্ভেশন সিস্টেম হলো ইলেকট্রনিক একটি সেবা যার মাধ্যমে আপনি আপনার আসন সংরক্ষন করতে পারবেন। আপনারা আবার নাম শুনে অন্যটি ভাবিয়েন না যে এই রিজার্ভেশন মানে কোনো প্রকার অর্থ চুরি মুলক কাজ। রিজার্ভেশন সিস্টেম মুলত একটি সিস্টেম এ নয় এটি একটা সেবাও বলা চলে।মুলত এই সেবাকে পরিবহন কাজে ব্যবহার করা।
এখন আপনি বা আপনারা বলতে পারেন বা মনে মনে কল্পনা করেত পারেন কি রকম সেবা প্রদান করে এই রিজার্ভেশন সিস্টেম? আপনার বা আপনাদের এই প্রশ্নর উত্তরে বলতে হয় আমরা ইসলাম ধর্মলম্বীরা ‍মুলত আমাদের দুই ঈদে ঘরে ফেরার জন্য বাস, ট্রেন,লঞ্চ, এবং আকাশ পথে ঈদ পালনে চলে আসি গ্রামে। আর এসব পরিবহনে আসার জন্য আপনার আমার প্রয়োজন হয় টিকিট এর আর এই টিকিট সংগ্রহ করার জন্য আমাদের কে এসব পরিবহন টিকিট কাউন্টার গুলোতে লম্বা লাইন ধরে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে হয়। এসব পরিবহন টিকিট কাউন্টারে যাতে লম্বা লাইন না হয় এজন্য এই রিজার্ভেশন সিস্টেম বা ব্যবস্থা গ্রহন করে পরিবহন সংস্থা গুলি। এতোক্ষন আমার ভাষায় উদাহরন সহ পড়লেন আসুন এবারে আইসিটি কি বলে?
রিজার্ভেশন সিস্টেম হলো ইলেকট্রনিক্স উপায়ে আসন গ্রহন বা সংরক্ষন ব্যবস্থা। অর্থাৎ এটি এমন ব্যবস্থা পন্য বা সেবা পাওয়ার আগাম পদ্ধতি। এই পদ্ধতিতে এয়ার লাইন, হোটেল, বাস ও ট্রেনের টিকিট কেটে আগাম আসন বা সিট সংরক্ষন ব্যবস্থা। অর্থাৎ এতে করে আপনার সময়য়ের সাথে সাথে শ্রম, অর্থ রোধ হয়।
আসুন এবারে জেনে নেই এই রিজার্ভেশন কিভাবে কাজ সম্পাদন করে থাকে? উদাহরন স্বরুপ Moumi khan আপু বাসায় বসে ট্রেনের টিকিট ক্রয় করবেন.. এখন আপু সময় নির্ধারন করে উক্ত সময়ের ট্রেনের টিকিট ক্রয় করার জন্য রিজার্ভেশন সিস্টেম মানে রেলওয়ে সাইটে গেল এবং আপু যখন টিকিট ক্রয় করবে তখন সেখানে রিজার্ভেমন সিস্টেম এর ফলে ট্রেনের কতটি আসন ফাঁকা রয়েছে কতটি আসন পূরন হয়েছে সব কিছু দেখে আপু টিকিট বা আসন ক্রয় করতে পারবে। এবং আসন সংরক্ষন করা সম্ভব না হলে সেটিও দেখাবে। মুলত এভাবে আপনিও আপনার মত আসন পছন্দ করার পর টিকিট এর মুল্য পরিশোদ করলে আপনার টিকিট কেনা হয়ে গেল। আপনি আপনার বাসারয় বলে এভাবে টিকিট কিনতে পারবেন। তাও আবার রেলস্টেশন না যেয়ে।
আসুন এবারে জেনে নেই এই রিজার্ভেশন কিভাবে পরিচালিত হয়?
এই রিজার্ভেশন সিস্টেম কে কাজে লাগাতে বা পরিচালনা করার জন্য দরকার হয় ইন্টারনেট সংযোগ, কম্পিউটার, মডেম, সফটওয়্যার, এবং টেলিফোন লাইন। এসব সংযোগের মাধ্যমে এই রিজার্ভেমন সিস্টেম সর্বক্ষনিক সয়নক্রয় থাকে আর দিনে ২৪ ঘন্টা আমাদের কে সেবা প্রধান করে।
বর্তমানে এই রিজার্ভেশেন সিস্টেম বিশ্বের অনেক দেশ গুলোতে ব্যাপক পরিমানে সাড়া সৃষ্টি করেছে। তারই ধারাবাহিকতা বজায় রেখে আমাদের ক্ষুদ্র বাংলাদেশে এই সেবা চালু করেছে আমাদের সরকার। বর্তমানে ট্রেন, ও বিমান পরিবহনে এই সেবা চালু আছে।
Source-
রিজার্ভেশন সিস্টেম কি

No comments:

Post a Comment