কমিউনিটি টুরিজম - Adda Post

 Razib Ahmed 
আড্ডা পোস্ট ১৩ মার্চ ২০১৯

আজকের পোস্ট মারুফ ভাইয়ের লেখা। তাই যত প্রশ্ন তাকে করবেন এবং তিনি কমেন্ট এর রিপ্লাই দেবেন। আশা করি সবাই ২ ঘণ্টা এক্টিভ থাকবেন

জেলা ভিত্তিক সাইট গুলি যারা করছেন তারা এটাকে নিয়ে যদি দুরের দিনের সার্ভিস গুলি দেখতে পান তাহলে এটাকে একটি পোর্টাল এর রূপান্তর করে অনেক ধরনের সার্ভিসে রূপান্তর করতে পারেন, তেমন কিছু সারভিসের ভিতর একটি সার্ভিস কমিউনিটি ট্যুরিজম এটা নিয়ে আপনি বাড়িতে গ্রামে বসেই করতে পারেন নিজের একটি সাইড আয়ের উৎস ব্রান্ডিং, মারকেটিং, ভাষা, নিরাপত্তা, কমিউনিকেশন এসব আমার মনে না যে অভারকাম করা খুব কষ্টের , এসব নিয়ে কষ্ট করতে উৎসাহিত হলে আপনি দেশে ভিন্ন কিছু করে দেখাতে পারবেন , সরকার দারুন উৎসাহ দিচ্ছে, আমরা একজোট হয়ে কিছু করতে পারলে পর্যটন বিভাগ থেকে কমিউনিকেশন নলেজবেস অনেক হেল্প পেতে পারি , ধরুন আমাদের এই গ্রুপের ১৫-২০ জেলা নিয়েও যদি কমিউনিটি টুরিজম নেটওয়ার্ক থাকে থাকলে স রকারের ঐ বিভাগে বাড়তি কিছু ফ্যাসিলিটি পাওয়া কোন ব্যপার না, সবচেয়ে বড় কথা এমন নেটওয়ার্ক সাউথ + সাউথ ইস্ট এশিয়ার কোথাওনেই । এখানে আমরা এগিয়ে থাকব । কিন্তু সবই হতে হবে ডেটারমাইন রিস্ক ব্যালেন্স করে, ইনভেস্ট খুব বেশি লাগবে না, কিন্তু পড়াশোনার বিকল্প নেই। যারা ইন্টারেস্টেড তারা একদিন বসে আড্ডা দিতে চাই ।

MH Maruf
কমিউনিটি ট্যুরিজম একটি টেকসই পর্যটন ব্যবস্থা যা টুরিস্টদের সাথে স্থানীয় মানুষের সংযোগ ঘটায় , শহরের তুলনায় সবচেয়ে বেশি দেখা যায় গ্রামীণ পরিবেশ এর স্বাদ নিতে দেশি বিদেশী টুরিস্ট কমিউনিটি টুরিজম বান্ধব এলাকা গুলি ভিজিট করে , ভ্রমণের এই উদীয়মান দিকটি পর্যটকদের সত্যিকারের অভিজ্ঞতা দেয়, কমিউনিটি টুরিজম গ্রামীণ, দরিদ্র বা অর্থনৈতিকভাবে সীমিত আয়ের মানুষদের জন্য টেকসই অর্থ আয়ের সংস্থান করতে পারে

Sowrob Hossain
একটা কথা আছে দশের লাঠি একের বোঝা
আমাদের ডিএসবি টিমের এক্টিভ মেম্বার দের যদি এই সেবাই নিয়ে এসে ট্যুরিজম সেবা চালু করা হয় তাহলে আমরা যারা টুরিস্ট আছি আমাদের কোন জায়গাতে গিয়ে সমস্যার সম্মুখীন হতে হবেনা। বলে আমি মনে করি
Sabbir Ahmad Mamun
@Sultan Mahmud Sobuj Md Mamun Ahamed MD. Sohel Rana
Sinthia Islam
স্বাগত
Ayesha Siddiqa Jharna
জেলা ভিত্তিক ওয়েব সাইটের কাজ কিভাবে করা যাবে?
Sowrob Hossain
Jannat Islam Jacy Naznin
Obonty Aakhi
আমার মনে হয় আমাদের দেশের জেলা ভিত্তিক এ কাজ গুলো আরো তথ্যবহুল করা উচিত।
Patwary Md. Shahin Jnu
Which way can I be member of this?
ফারিহা মাহযাবিন
মারুফ ভাইয়ার জন্য শুভ কামনা রইলো। আজকের আড্ডায় নতুন অনেক কিছু জানবো আশা করছি
Ayesha Siddiqa Jharna
জেলা ভিত্তিক কাজ করা খুব কঠিন হবে,কুমিল্লা জেলার মতো অন্যান্য জেলায় এক্টিব মেম্বার খুব কম
Sowrob Hossain
জেলা ভিত্তিক সাইট করার কিছু পোষ্ট দেখলাম রংপুরের ভাইয়াটা অনেক এক্টিভলি কাজ করছে দেখলাম
Obonty Aakhi
আর এ সাইট গুলো মানুষের হাতের নাগালে রাখা আরো বেশি দরকার।একজেলা থেকে অন্য জেলার সবকিছু জেনে ভ্রমণ করতে পারলে এ খাত আরো বেশি সম্ভাবনাময় খাত হয়ে উঠবে।
Sinthia Islam
আমাদের লক্ষ্মীপুরের কেউতো মনে হয় এই গ্রুপে নেই😑
Sowrob Hossain
আমরা,চাইলে,সবার এলাকা ভিত্তিক টিম করে ট্যুরিজমকে ইনকামের খাতে ও নিতে পারি সাথে এলাকার পরিচিতি ও বৃদ্ধি করতে পারি
Sujon Kumar
স্যার জেলা ওয়েবসাইট এর সাথে কমিউনিটি ট্যুরিজম নিয়ে আমার কাজ করার ইচ্ছা আছে। স্যার আমরা যারা জেলা ওয়েবসাইট নিয়ে কাজ করছি তাদের নিয়ে একদিন মিট-আপ করা খুব প্রয়োজন। এতে করে আমাদের মাঝে কাজ করার শক্তি আরও বেড়ে যাবে, নতুন নতুন আইডিয়া নিয়ে কাজ করা যাবে। Razib Ahmed
S M Mehdi Hassan
আমি MH Maruf ভাইয়ের সাথে সম্পূর্ণ একমত পোষণ করছি। জেলা ওয়েবসাইটকে আস্তে আস্তে পোর্টালে রুপান্তর করা সম্ভব। কিন্তু এখানে মূল চ্যালেঞ্জ হচ্ছে নিয়মিত কাজ করা। একদিকে পড়তে হবে, জানতে হবে এবং একই সাথে ওয়েবসাইটকে কনটেন্ট দিয়ে নিয়মিত সচল রাখতে হবে। ইন্টারনেট ভিত্তিক যে কোন কিছুতে রাতারাতি টাকা আসে না।
লেগে থেকে করতে করতে একটা পর্যায় পর্যন্ত নিয়ে যেতে হয়। সার্চ ইংলিশ এর সবচেয়ে বড় উদাহারণ।

দ্বিতীয় ব্যাপার হচ্ছে স্মার্টফোনকে মাথায় রেখে সবকিছু করতে হবে। কারণ আমাদের দেশে মানুষ স্মার্টফোনের মাধ্যমে সিংহভাগ ইন্টারনেট ব্রাউজিং করে। তাই পোর্টাল যেন স্মার্টফোনে সহজে লোড হয় এমন কি কেউ যদি তাদের পোর্টালের মাধ্যমে কোন সেবা প্রদান করে থাকে। সাধারণ মানুষ যেন সেটা স্মার্টফোনের মাধ্যমে সহজেই নিতে পারে।
MH Maruf
জেলা ভিত্তিক সাইট যারা করছেন এমন কয়জন আছেন আমাদের গ্রুপে ?
Komolini Sarker Tumpa
দারুন বিষয়। যদি এটা হয় তবে আমাদের দেশে ট্যুরিস্ট এর সংখ্যা বাড়বে এবং ট্যুরিজম বিজিনেস এর প্রসার হবে
Nasir Hossain Kabbo
আই এম ইন্টারেস্টেড স্যার, আমার মনে হয় আমাদের কুমিল্লাতেই একটিভ মেম্বার বেশি, আর আশা করি ভালো কিছু অপক্ষা করছে সামনে__
Obonty Aakhi
মারুফ ভাইয়া নজর দিলে এ প্রোজেক্ট টা আরো দ্রুত এগিয়ে যাবে,আরো নতুন নতুন বিষয় সংযুক্ত করা সম্ভব হবে বলে আমি মনে করি।
Nusrat Jahan Mitu
দারুণ বিষয়টি স্যার। তেমন আইডিয়া নেই কিন্তু কমেন্টগুলো পড়ে নিব।এতে আশা করি অনেক কিছু জানতে পারবো।
MD Alamin
যারা এই ওয়েব সাইট করবে তাদের কি ধরনের গুণ থাকা প্রয়োজন?
Sowrob Hossain
MH Maruf ভাইয়া যদি একটু প্রজেক্ট গুলি নিয়ে গ্রুপের এক্টিব মেম্বারদের দিকে একটু সুদৃষ্টি দেন তাহলে আসা,করা যায় ভাল কিছু করতে পারবো কারন আমরা একটি নেটওয়ার্কিং গড়ে তুলেছি স্যার অনেক কষ্ট করে বিভিন্ন ইভেন্ট দিচ্ছে আমরা এটেন্ড করছি
Sahin Sarker
ভালো একটা আইডিয়া স্যার
MH Maruf
বিশ্বের বড় বড় নগর গুলি থেকে প্রতিবছর বিপুল পরিমাণ মানুষ ভিয়েতনাম, কম্বোডিয়া, থাইল্যান্ড এর গ্রাম গুলিতে যান শুধু একটু গ্রামীণ জীবনের স্বাদ নিতে, কারন মানুষ পালিত পশুর সাহায্য আর কায়িক শ্রম দিয়ে ফলস ফলিয়ে তাই দিয়ে জীবন নির্বাহ করত এটা ওদের দেশে এখন ইতিহাস আর সাউথ এশিয়া + সাউথইস্টয়ের গ্রাম গুলিতে এখনো অনেকটা মধ্যযুগের কায়দায় চাষবাস করে মানুষ জীবন নির্বাহ করে ।
বনলতা প্রধান
i am interested.i want to do hard work.
Sahin Sarker
জেলা ভিত্তিক ওয়েব সাইট খুবি গুরুত্বপূর্ণ।। আমাদের কুমিল্লাতে অনেক কিছু থাকার পরেও কোন কিছু সার্চ করে পাওয়া যায় না।।তাই আমি মনে করি এটা খুবি দরকারি
MH Maruf
https://www.youtube.com/watch?v=_esmO7bR9ys

source
কমিউনিটি টুরিজম


No comments:

Post a Comment