উদ্যোক্তা- Adda post


Kamrul Hasan > Digital Skills for Bangladesh
আড্ডা পোস্ট ২২ জুন ২০১৯
বিষয়ঃ উদ্যোক্তা কী বা কাকে বলে? আপনি কেন উদ্যোক্তা হতে চান? একজন উদ্যোক্তার গুণাবলী বা বৈশিষ্ট সমূহ, উদ্যোক্তা হবার পথে বাধা সমূহ, প্রতিকূলতাকে কাটিয়ে কিভাবে একজন সফল উদ্যোক্তা হওয়া যায়
 আড্ডা পোস্টে সবাইকে শুভেচ্ছা ও স্বাগতম
  with Razib Ahmed and 2 others.
June 22 at 10:02 PM · Public
Bonya Ali
একজন উদ্যোক্তার বহু গুন আছে যেমন ঃ
১) মন স্তিরতা
২) কাজের ধরন ঠিক করা
৩) সে বিষয়ে জ্ঞান অর্জন করা
৪) ব্যর্থতাট মানসিক প্রস্তুতি রাখা
৫) সময়ের ঠিক ব্যবহার
৬) আইটি দক্ষতা রাখা
৭) সময় উপযোগী বিষয় ঠিক করা
নিজস্ব মতামত
Tanjin Taz Tanjin
সবাইকে সাগতম আড্ডা পোস্টে
উদ্যক্তা হলো কোনো বিষয়ে নিজেই কোনো কাজে এগিয়ে যাওয়া আর অন্যকেও দিকনির্দেশনার মাধ্যমে সেই কাজে স্বাবলম্বী করে তোলা
একজন উদ্যক্তাকে হতে হবে সৎ,আদর্শবান,পরিশ্রমী এবং তার অন্যকেও এপ্রেশিয়েট করার মন মানুষিকতা থাকা উচিত
মোটকথা সঠিক পরিচালনার মাধ্যমে, সঠিক পরিকল্পনার মাধ্যমে নিজেকে সমাজে অথবা বিশ্বমন্ডলে একটা স্বাধীন ক্রিয়েটিভ পেশার মাধ্যমে নিজেকে পরিচিতি করান অর তুলে ধরান
#বি দ্রঃ আমার ক্ষুদ্র মাথায় যা আসলো তা ই বললাম
Md Al Amin Hossen
নিজেকে নতুন পরিবেশে মানিয়ে নেওয়া
মানুষের সাথে মেশা, কথা বলা
নিজেকে উপস্থাপন করতে পারা
এগুলো উদ্যোগক্তার থাকা প্রয়োজন
দিপালি রাবেয়া
১.সব সময় চ্যালেঞ্জ গ্রহন করার সাহস থাকতে হবে।।
ধৈর্য ধরার মানসিকতা থাকতে হবে।।
ঝুঁকি নিয়ে এগিয়ে যেতে হবে।।
Mohammed Abdullah Al Mamun
উদ্যোক্তা হওয়ার গুণাবলীঃ
উদ্যোক্তা হওয়ার জন্য সবার আগে নিজেকে একজন ভালো মানুষ হতে হবে
সবসময় নীতি ঠিক রাখতে হবে
মানুষের সাথে সুন্দরভাবে কথা বলার যোগ্যতা থাকতে হবেমনে রাখবেন,সুন্দর ভাষা দিয়ে পৃথিবী জয় করা যায়
উদ্যোগের বিষয়ে ভালভাবে জানতে হবেযে লক্ষ্য নিয়ে মাঠে নামবেন,তা সম্পর্কে যথেষ্ট জ্ঞান থাকতে হবে
বিনিয়োগের ফান্ড থাকতে হবে
লাভ ও লস উভয়ই হজম করার মানসিকতা থাকতে হবে
ধৈর্য্যশক্তি থাকতে হবে
আত্মবিশ্বাসী হতেহবে
পরিশেষে কাজকে ভালবাসতে হবে

আরো আছে,তবে মনে পড়তেছে না
Aloka Yesmin Jyoti
২) প্রচুর পড়াশোনা করে সকল বিষয়ে জ্ঞান থাকতে হবে
Bonya Ali
এর অনেক প্রতিকূলতাও আছে টিক সুবিধার মতো অনেক
যেমন ঃ
১) প্রথমত পারিবারিক বাধাঁ
২) মন স্তিরতার অভাব
৩) অদক্ষতা
৪) সময়ের সঠিক ব্যবহার না করা
৫) সাফল্যের অনিশ্চয়তা ভেবে মাঝ খানে বাদ দেওয়া ইত্যাদি
Ta H IA
উদ্যোক্তার কার্যাবলি হলো- লক্ষ্য নির্ধারণ, পরিকল্পনা গ্রহণ, উতপাদন এর উপকরণ সংগ্রহ ও তার সমন্বয়, মূলধন সংগ্রহ, কারবার পরিচালনা, শ্রম বিভাগের পরিবরতন, ঝুঁকি বহন, পরিচালনা ও ব্যবস্থাপনা, ওই পণ্যের বাজার জাত করণ, বাজারের অনুসন্ধান, যারা যারা এই কাজের সাথে জড়িত তাদের সাথে যোগাযোগ স্থাপন, পণ্যের নতুনত্ব আনা, আয় বন্টন, সর্বাধিক মুনাফা অরজনের চেষ্টা করা
Aloka Yesmin Jyoti
৪)চ্যালেঞ্জ গ্রহনের মানসিকতা থাকতে হবে
Aloka Yesmin Jyoti
৫) কাজের প্রতি শ্রদ্ধা শীল হতে হবে
দিপালি রাবেয়া
নিজের কাজের প্রতি বিশ্বাস থাকতে হবে
সততার সাথে কাজ করতে হবে
Aloka Yesmin Jyoti
৭) অন্যর উপর কোন কাজের জন্য নির্ভরশীলতা বাদ দিতে হবে
Aloka Yesmin Jyoti
৭) অন্যর উপর কোন কাজের জন্য নির্ভরশীলতা বাদ দিতে হবে
S M Mehdi Hassan
সবাইকে আজকের আড্ডায় স্বাগতম
উদ্যোক্তা কী বা কাকে বলে?
"উদোক্তা" শব্দটির আভিধানিক অর্থ উদ্যোগকারী সোজা কথায়, যে ব্যক্তি কোন কিছু করার উদ্যোগ নেন তাকে উদ্যোক্তা বলা হয় এবং উদ্যোগ বলতে "শিল্পদ্রব্যাদি উৎপাদনকেও বুঝিয়ে থাকে"

আপনি কেন উদ্যোক্তা হতে চান?
এই প্রশ্নের উত্তর প্রতিটা মানুষকে তার নিজের মতো করে খুঁজে নিতে হবে এটা অনেকটা আত্মবিশ্লেষণ বা আত্মজিজ্ঞাসার মতো আমি শুধু এটুকুই বলব যে আপনার
উত্তর যদি এটা হয় যে রাতারাতি কোটিপতি হবার আশায় উদ্যোক্তা হবেন তাহলে বলব আপনার চিন্তা-ভাবনা ভুল এবং এই চিন্তা-ভাবনার উপরে নির্ভর করে সামনে আগালে আপনি ধরা খাবেন এটা ১০০% নিশ্চিত

একজন উদ্যোক্তার গুণাবলী বা বৈশিষ্ট সমূহ
কষ্ট করার মানসিকতা থাকতে হবে এবং সেটা এমন যে প্রয়োজনে শুক্রবারেও কাজ করতে হবে এখন আপনি বললেন এটা কেমন কথা হলো কিন্তু বাস্তবতা হচ্ছে সপ্তাহে একটা দিন ছুটি দিতেই হয় ঢাকার অনেক রেস্টুরেন্ট দোকান সহ বিভিন্ন প্রতিষ্ঠান কিন্তু শুক্রবারে খোলা থাকে কেন থাকে? কারণ তারা জানে যে ছুটির দিনে সবাই আনন্দ করতে বের হবে মানে প্রচুর লোক আসবে অনেক ফুচকা চটপটিওয়ালাও কিন্তু শুক্রবারে বিক্রি করে তারা তো চাইলে একদিনের জন্যে ব্যবসা বন্ধ করতে পারে কিন্তু সেটা করে না

এই যে প্রতিটা দিনই গুরুত্বপূর্ণ এখন ইন্টারনেটের যুগে এটা আরো বেশি ঘটে কারণ মানুষ প্রতিদিনই ইন্টারনেট ব্রাউজ করে তাদের কাছে শুক্রবার শনিবার বলে কথা নেই এখন একজন ব্রাউজ করতে করতে আপনার ওয়েবসাইটে বা ফেসবুক পেজে ভিজিট করে প্রডাক্ট দেখে পছন্দ করে আপনাকে কল দিল আপনি শুক্রবারে পরিবার নিয়ে বেড়াতে গেছেন তাই কল রিসিভ করলেন না সে কিন্তু আর দ্বিতীয়বার আপনার কাছে আসবে না কারণ প্রথম বারেই কল করে তার বাজে অভিজ্ঞতা হলো

কেবলমাত্র আত্মীয় বা খুব কাছের বন্ধু বলেই পার্টনার করে নিলাম বা শালা, সম্বন্ধী বলে পার্টনার করলাম ডি এস বি গ্রুপ বা সার্চ ইংলিশ গ্রুপে পরিচয় হয়েছে তাই মনে হয়েছে যে পার্টনার করা যাবে এসব চিন্তা বাদ দিন Razib Ahmed ভাই সব সময়েই বলেন যে গ্রুপে অল্প সময়ের পরিচয়ে যার তার সাথে কোন ধরণের টাকা লেনদেন বা ব্যবসার ধান্ধা করতে যাবেন না

উদ্যোক্তা হবার পথে বাধা সমূহ
সবচেয়ে বড় বাধা হচ্ছে পরিবার ও সমাজ থেকে অনেক প্রেশার আসবে এখন সেটা কতটা হ্যান্ডেল করতে পারবেন সেটা আপনার উপরে নির্ভর করে
Aloka Yesmin Jyoti
৯) সকলকে সম্মান করা
Aloka Yesmin Jyoti
১০) কাজে এবং কথাই এক থাকতে হবে
Omar Faruque
একজন ব্যবসায় উদ্দ্যোগতার গুনাবলি সমূহঃ

আত্নবিশ্বাস
স্বাধীন মনোভাব
উদ্দম
সাংগঠনিক ক্ষমতা
অধ্যাবসায়
সংবেদনশীলতা
একাগ্রতা
নমনীয়তা
সৃজনশিলতা
উদ্ভাবনি শক্তি
কঠোর পরিশ্রম করার ক্ষমতা
ঝুকি গ্রহনের ক্ষমতা
নেতৃত্ব দানের ক্ষমতা
পুজি সংগ্রহের ক্ষমতা
কৃতিত্ব অর্জনের আকাংখা
চ্যালেন্জ গ্রহনের মানসিকতা
ব্যর্থতা থেকে শিক্ষা গ্রহন করার মনমানসিকতা

একজন সফল উদ্দ্যোক্তার মাঝে উপরোক্ত গুনাবলি বিদ্যমান
Bonya Ali
সাফল্য যেখানে থাকবে ব্যর্থতাও থাকবে,ব্যর্থতা আর সাফল্য একি মুদ্রার এপিট ওপিটকিন্তু কাটিয়ে উঠতে পারার মনোভাবটা বিশেষ করে কার্যকরী তাই যারা সফল হয়,তারা অব্যশই ঝুঁকি নিয়েই তা মোকাবেলা করেনতুন উদ্যোক্তাকে এগুলো পার হতেই হবে,না হয় সাফল্য আসবে নাআর এ পথেই আসে সাফল্য
Aloka Yesmin Jyoti
১১) নিজেই নিজের প্রচুর ট্রেনিং করতে হবেবা বিভিন্ন ভিভিও দেখে নিজেকে দক্ষ করতে হবেবর্তমানে ইউটিউব আমাদের এ সুযোগ টা দিচেছ যে পেশাই যেতে চাইইউটিউবকে কাজে লাগিয়ে নিজেকে তৈরি করতে পারসি

আমিতো আমার কাজের জন্য প্রচুর ট্রেনিং ভিডিও দেখি
Aloka Yesmin Jyoti
১২) সব সময় আশাবাদী হতে হবে
MD Parvez Hossain
উদ্যোক্তা হতে হলে প্রথমত অবশ্যই তাকে একজন ভালো মানুষ হতে হবে কারণ একজন ভাল মানুষই পারে একজন ভালো, ডাক্তার, ইঞ্জিনিয়ার বা ভালো ব্যাবসায়ী হতে দ্বিতীয়ত যে কোনো পরিস্থিতিতে সঠিক সিদ্ধান্ত নেওয়ার মতো উপস্থিত জ্ঞান বা বুদ্ধি থাকতে হবে ঝুকি গ্রহণের মানসিকতা থাকতে হবে বন্ধুসুলভ হতে হবে সবার সাথে সুন্দরভাবে কথা বলতে হবে প্রতিনিয়ন নিজেকে অাপডেট রাখতে হবে, নিয়মিত বই পড়তে হবে এবং নতুন কিছু শেখার প্রতি অাগ্রহ থাকতে হবে
Sowrob Hossain
আপনি একটি দোকান দিলেন ৫ জনকে নিয়ে শেয়ার করে কাজ করাকে বলে উদ্যোক্তা দ্বাসত্ব নই
Aloka Yesmin Jyoti
১৪)নিয়মিত লেগে থেকে কাজ করার মানসিকতা থাকতে হবে
Aloka Yesmin Jyoti
১৫) ঝুঁকি গ্রহনের মানসিকতা থাকতে হবে
Aloka Yesmin Jyoti
১৬)বাজার সম্পর্কে সচেতন হতে হবে
Aloka Yesmin Jyoti
১৭) যে প্রডাক্টস বা পণ্যদ্রব্যাদি নিয়ে কাজ করবে তার মান নিয়ে সচেতন হতে হবে
Aloka Yesmin Jyoti
১৮) সাধারনত মানুষ যে প্রডাক্টস বা পণ্যদ্রব্যাদি ব্যবহার করে তা নিয়ে কাজ করতে হবে
Sayka Jabin
ধৈর্যশীল হওয়া ঃ আমরা যখন নতুন কোন ব্যবসায় নামবো আমাদের মাথায় রাখতে হবে যে সফল হওয়া খুব কঠিন এবং এও মনে রাখতে হবে হেরে যাওয়ার সম্ভাবনা ১০০% তাই ব্যবসার খারাপ সময় অধৈর্য হলে চলবে না থান্দা মাথায় সব কিছু সামাল দিতে হবে হার কে মেনে নিতে পারলেই তো সফলতা ধরা দিবে
Aloka Yesmin Jyoti
২০) সকল ধরনের পরিস্থািতির সাথে টিকে থাকার মানসিকতা থাকতে হবে
Aloka Yesmin Jyoti
২১) নতুন নতুন পরিকল্পনা করার কাজে দক্ষ হতে হবে
Razib Ahmed
উদ্যোক্তা হতে চাইলে ৯ টা ৫ টা বলে কিছু নেই ৯ টা থেকে ৯ টা পর্যন্ত কাজ করতে হয় প্রতিদিন বন্ধের দিন বলে কিছু নেই প্রতিদিন কাজের দিন
Aloka Yesmin Jyoti
২২) উদ্যোক্তা প্রথম মনোভাব থাকতে হবে চাকরি করবো না চাকরি সবাই
Aloka Yesmin Jyoti
২৩) দ্বায়িত্বশীল হতে হবে
Sayka Jabin
লক্ষ্য স্থির করা লক্ষ্য স্থির করা জীবনের অনেক বড় একটা অধ্যায় আমি মনে করি এটি খুব কঠিন কাজ ও বটে কারন আমরা কি চাই বা আমাদের ব্যবসা কে কোন পর্যায়ে নিয়ে যেতে চাই টা যদি ঠিক করতে পারি টা হলে আমাদের ৪০% হয়ে যাবে এবং এর পর ব্যবসা রান করতে শুধু লক্ষ্য অনুজায়ে কাজ করলেই খুব সহজে আমাদ্র লক্ষ পৌঁছাতে পারব
Aloka Yesmin Jyoti
২৪) একজন সফল উদ্যোক্তা হিসেবে কাজ করতে হলে সব সময় তার কাজের জন্য নেতাকে খুজেন কোন সময় তার অনুসরন করবে এমন কাউকে চাই না

যারা অনুসরণ করবে তাদেরর যে কাজ টুকু বলা হয় শুধু সে টুকু করে

কিনতু নেতার মনোভাবি গণ সর্বদা অতিরিক্ত কাজকরে
Ibrahim Khalil
উদ্যোক্তা হতে গেলে টাকার চেয়েও বুদ্ধি বেশি প্রয়োজন
Bond A
উদ্যোক্তা হলে নিজে চাকরি না খুঁজে অন্যকে চাকরি দেওয়া যায়যার জন্য প্রয়োজন সঠিক পরিকল্পনা মানসিক শক্তি ক্ষেত্র বিশেষে পুঁজি
আসলে আমাদের মানসিকতা টা এখনও গতানুগতিক তাই এসব বিষয় নিয়ে খুব কম মানুষই ভাবে আর তাই সবাই চাকরির পিছনে ছুটে আর বেকারত্বের গ্লানি বয়ে বেড়ায়
তাছাড়া পরিবার থেকেও এসব বিষয়ে সাপোর্ট দেওয়া হয় না,তারা চাকরি টাই ভাল বুঝেপড়াশোনা করে একটা ভাল চাকরি করবে এতেই বেশির ভাগ পরিবার সন্তুষ্ট
এ মানসিকতা পরিবর্তনে আরও সময় লাগবে
Aloka Yesmin Jyoti
২৫) ২৪/৭ ঘণ্টা কাজ করার জন্য নিজেকে প্রস্তুত করতে হবে
Aloka Yesmin Jyoti
২৬) আরাম ত্যাগ করতে হবে
Sayka Jabin
নেটওয়ার্ক তৈরি করা আমরা যখন কোন কাজ শুরু করবো টা সম্পর্কে যে আমাদের সম্পূর্ণ ধারনা থাকবে টা কিন্তু নয় তাই আমাদের উচিত এই সম্পরকিত কাজ গুলো যারা করছেন তাদের সাথে আলোচনা করা এতে কর আপনার খুব ভালো নেটওয়ার্কিং তৈরি হবে এবং আপ্নেও অনেক তত্থ পেয়ে যাবেন
Ibrahim Khalil
আমি কেন উদ্যোক্তা হতে চাই?
আমার সাধারনত ধরাবাঁধা জিবন ভালো লাগেনা.আমি কেন নিজের মেধা অন্যের গোলামিতে ব্যয় করবো..শিক্ষার্জন করা মানেই কি অন্যের দাসত্ব করা...
আমি উদ্যোক্তা হয়ে দেশের অর্থনীতিতে ভূমিকা রাখতে চাই.আরো ৫টি পরিবারের মূখে হাসি ফুটাতে চাই
Rahima Akter Nela
একজন উদ্যোক্তা হতে হলে তার কাজের প্রতি অনেক ধজ্য ও মন মানসিকতা স্তির রাখতে হবে যেমন আমাদের শ্রদ্বেয় রাজিব আহমদ এই দুই গ্রুপ প্রতিস্ঠিত করেচেন এবং তিনি এই দুই গ্রুপ তৈরি করেচেন তার জন্য তিনি অনেক অনেক কস্ট করেচেন দিনের পর দিন এবং রাতের পর রাত তিনি গুম না গিয়ে জেগে থাকেন কারন, তিনি এই দুই গ্রুপের উদ্যোক্তা এবং তিনি একজন উদ্যোক্তা হয়ে সবার কাছে অনেক অনেক প্রিয় একজন শিক্ষক উনার মাজে অনেক ইচ্চাশক্তি আচে বলেই তিনি একজন বড় উদ্যোক্তা স্যার অনেক ধন্যবাদ
Sayka Jabin
প্রচার এড ,আপনার কাজ কে কিভাএ করছেন তার অনেক্তাই এই প্রচার এর মাধ্যমেই আপনার কাজের অনেক কিছু উঠে আসবে তাই সুন্দর একটা ভিডিও বানাতে পারেন যাতে করে আপনার ব্যবসার সব কিছু প্রকাশ পায়
Ahmad Mahi
যে ব্যক্তি কোন কাজে উদ্যোগ গ্রহণ করে তাকেই উদ্যোক্তা বলে
প্রথমেই একজন উদ্যোক্তা কে সৎ আর কঠোর প্ররিশ্রমী হতেই হবে,এই দুটি গূণ যার মধ্যে থাকবে সে পিছু পা হবার নয়
দ্বিতীয়ত তার ব্যবসা নিয়ে প্রচুর জ্ঞান থাকতে হবে,কমিউনিকেশন থাকতে হবে, ঝুকি গ্রহনেরও মন মানসিকতা থাকতে হবে কারন বলা যায় না কখন কি হয়

হ্যা,আমি একজন সৎ উদ্যোক্তা হতে চাই নিজের জন্য ও অন্যের জন্য,কারন আমি অন্যের আন্ডারে কাজ করে দেখেছি যে কতটা পরিশ্রম করতে হয়,তা যদি আমি নিজের কোন ব্যবসায় করতাম তবে আমার ভবিষ্যৎ কতই না ভাল হত!

লক্ষ্য করুন, আপনি কারো অধীনে কর্মরত আছেন, এক সময় আপনার শক্তি থাকবে না কাজ করার ঠিক তখন কোম্পানি কিন্তু আপনাকে আর রাখবে না তাই না?
শুরু থেকেই যদি বুদ্ধি খাটিয়ে কিছু করা যায় তাতে নিজের লাভ আর অন্যের জন্যও আপনি কর্মসংস্থান খুলে দিলেন যা আল্লাহ চাইলে সারাজীবন আপনাকে সাপোর্ট দিয়ে যাবে

এ জন্য একটু কষ্ট হলেও নিজে নিজে কিছু করা,আর যারা অন্যের অধীনে কাজ করে তাদের মালিকদের বলব একটু সৎ হতে আর কর্মীদের প্রতি স্বদয় হতে
Tasmin Bhuiyan
একজন উদ্যোক্তার গুণাবলী:

যদি আপনি উদ্যোক্তা হিসেবে ক্যারিয়ার গড়ার চিন্তা করে থাকেন, তবে অবশ্যই আপনার মাঝে কিছু গুণাবলি থাকতে হবে যেমনঃ

১.আত্মবিশ্বাস
২.ধৈর্য্যশীলতা
৩.কঠোর পরিশ্রমী
৪.লক্ষ্য স্থির করা
৫.নেটওয়ার্ক তৈরি
৬.এ্যাডভারটাইজিং
৭.উদ্ভাবন থেকে বিরত না থাকা
৮.সুযোগ সন্ধান করা
৯.অধ্যবসায়
১০.কাজের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ থাকা
১১.গুনগত মান ও দক্ষতা
১২.ঝুকি গ্রহণ
১৩.সুশৃঙ্খল পরিকল্পনা তৈরী করা
১৪.তথ্য অনুসন্ধান
১৫.মূলধন নিয়ে সচেতন থাকা ইত্যাদি
রিদিয়া সুলতানা
আমাদের সমাজে উদ্যোক্তা খুব কম চোখে পরে কারণ এটা সবাই পছন্দ করে নাআবার যারা এই পেশা বেছে নেয় তারা অনেক সময় অকালেই ঝড়ে পরো টিকে থাকতে পারে নাকারণ তারা সব কিছু খতিয়ে দেখার আগেই মাঠে নামে এবং সব কিছু বুঝে উঠার আগেই লস খেয়ে বসে পরেআবার অনেকের পরিশ্রম করার মানসিকতা থাকে না যার দরুণ সে নিজেকে ঐ পেশায় মানিয়ে নিতে পারেনাউদ্যোক্তাদের অবশ্যই পরিশ্রমীহহতে হবেমনে রাখতে হবে জীবন পুষ্পসহ্যা নয়
Tasmin Bhuiyan
১.আত্মবিশ্বাস:

প্রত্যেক মানুষের কিছু গুণ থাকে সফল উদ্যোক্তার প্রধান গুণ হচ্ছে আত্মবিশ্বাস একজন সফল উদ্যোক্তা হতে হলে আপনাকে অবশ্যই আত্মবিশ্বাসী হতে হবে, যার আত্মবিশ্বাস যত বেশি তার সাফল্য তত বেশি যদিও এটি অর্জন করা কঠিন আপনাকে হতে হবে স্থির ও দূরদৃষ্টি সম্পন্ন, যা আত্মবিশ্বাসকে আরও বৃদ্ধি করে সফলতার দ্বারপ্রান্তে পৌঁছে দেবে
Ibrahim Khalil
যারা উদ্যোক্তা হওয়ার আশা করেন কিন্তু কোন আইডিয়া পাচ্ছেননা তাদের জন্য উদাহরনমূলক কয়েকটি আইডিয়া লিখলাম:
পোল্ট্রি ফার্ম,
ডেইরি ফার্ম,
মাছ চাষ,
কেজি স্কুল,
আপনার গ্রামের জনপ্রিয় কোন প্রোডাক্ট নিয়ে কাজ করা,
উন্নত বীজের সবজি চাষ
Tasmin Bhuiyan
২.ধৈর্যশীলতা:

কঠোর ধৈর্য্যশীলতার মাধ্যমে ব্যবসার পথকে অধিকতর মসৃণ করতে হবে ব্যবসায় সফলতার পাশাপাশি ব্যর্থতা নামক শব্দটিও থাকে ব্যর্থতা নামক শব্দকে ধৈর্যশীলতার মাধ্যমে মোকাবেলা করতে হবে কঠোর পরিশ্রমের মাধ্যমে ব্যবসার সুদীর্ঘ পথ অতিক্রম করে সফল উদ্যোক্তা হতে অবশ্যই ধৈর্যশীলতার পরিচয় দিতে হবে
Amuly Chandra Barmon
উদ্যোক্তা হওয়ার অন্তরায় হচ্ছে আমাদের পরিবার পরিরের অভিভাক চায় তাদের ছেলে-মেয়েরা শিক্ষত হয়ে একটা ভাল চাকরি করুক এর মানে হচ্ছে পরিবারই চায় তাদের সন্তারা ভাল চাকর হোক পরিবার থেকে এ মানসিকতা পরিহার করতে হবে তবেই আমাদের দেশে উদ্যোক্তা তৈরীতে সহায়ক হবে পরিবার যদি চিন্তা করে আমার ছেলে শিক্ষত হয়ে আন্যের অধীনে কাজ না করে নিজে উদ্যোক্তা হয়ে কর্মসংস্থান সৃষ্টি করবে তাহলে আমাদের দেশে বেকার সমস্যার সমাধান হবে আজকের আড্ডা পোস্টে সভাইকে অভিনন্দন
Rover Ratan
প্রথমত আমি, একজন সৈনিক হতে চেয়েছিলাম ছোট থেকেই আমি যুদ্ধের ছবি দেখতে ভালবাসতাম তাই উনাদের প্রতি এক অন্যরকম ভালবাসা জন্মিয়েছিল এখনো সেই শ্রদ্ধা, ভালোবাসা আছে আমি শারীরিক ভাবে ফিট না হওয়াই সেই কর্মক্ষেত্র তে পৌঁছান হয় নি একবছর আমি নিজেকে সময় দিব,মানে দিচ্ছি শারীরিক ভাবে ফিট হওয়ার জন্যে যদি আমি আমার লক্ষে পৌঁছাতে না পারি আমি এক কৃষি ব্যবসায়ী হবো যেমনঃ মাছ চাষ, গবাদিপশু পালন আর এই কর্মক্ষেত্রে আমাকে সাহায্য করবেন আমার ফুপা তিনি একজন মাছ চাষি
Tasmin Bhuiyan
৩.কঠোর পরিশ্রমী:

উদ্যোক্তা হতে হলে কঠোর পরিশ্রমী হতে হবে তিল তিল করে গড়ে তোলা বিজনেসকে শূন্য থেকে শিখরে তুলতে সততা আর পরিশ্রমের বিকল্প নেই এরপর আপনাকে হতে হবে অগ্রসরমান এবং চৌকস কেননা উদ্যোক্তা হতে হলে আপনাকে পিওন থেকে শুরু করে রাষ্ট্রীয় প্রধানের সঙ্গে পর্যন্ত কথা বলতে হবে অধিক পরিশ্রম করার মানসিকতা থাকতে হবে কোনো কারণে কাজে সফল না হতে পারলে হাল ছেড়ে দিলে চলবে না অধিক মনোবল নিয়ে এগিয়ে যেতে হবে
Fatema Tuj Johora
একজন নতুন উদ্যেক্তা হিসাবে আপনার করনীয়ঃ
________________________________________
উদ্যোক্তা সেই যে রিস্ক বা ঝুঁকি নিতে জানে
সফল হওয়ার লক্ষ্যে তরুণ উদ্যোক্তা হিসাবে
সফল হওয়ার কিছু উপায় নিয়ে আমি আজকে কিছু কথা
বলবো এই পোস্টে আশা করি এই
উপায় গুলো একজন সফল উদ্যোক্তা হতে সাহায্য
করবে
.
নিজেকে চ্যালেন্জ দিন আপনি পারবেন-
সফলতার সবচেয়ে বড় অনুপ্রেরণা হচ্ছে
নিজেকে সবসময় চ্যালেঞ্জিং রাখা
.
নিজের কাজের প্রতি বিশ্বাস রাখুন অনেক সময়
আমাদের মধ্যে এমন কিছু মানুষ আমরা খুজে পাই যারা
নিজের কাজকে ছোট করে দেখে নিজেই যদি
নিজেকে ছোট মনে করেন তাহলে মানুষ
আরো সুযোগ পাবে কথা বলার আপনার কাজ নিয়ে
তাই যেই কাজ করুন না কেন নিজের প্রতি বিশ্বাস
রাখতে হবে
.
ঝুঁকি নিতে হবে উদ্যোক্তা হতে হলে
আপনাকে অবশ্যই ঝুঁকি নিতে হবে তবে তরুন
উদ্যোক্তা হিসাবে আপনাকে আপনার মূলধন এর
প্রতি খেয়াল রাখতে হবে যেন রিক্স নিয়ে সব
যেন হারিয়ে না ফেলেন
.
তরুণ উদ্যোক্তা হিসাবে লক্ষ স্থির রাখুন
আজকে এই ব্যবসা, কালকে আরেকটা নিয়ে চিন্তা
করার আগে লক্ষ স্থির রাখতে হবে একজন
উদ্যোক্তা কে সফল হওয়ার আগ সময় পর্যন্ত
স্থির থাকতে হবে আপানার লক্ষের দিকে আপনার
দৃষ্টি সর্বদা পরিষ্কার রাখুন
.
ভয়কে দূর করতে হবে স্বাভাবিক ভাবেই
একজন তরুণ উদ্যোক্তা হিসাবে কিছু ভয় কাজ
করবে তবে তারাই সফল হবে যারা এই ভয়কে দূর
করতে পারবে তাই তরুণ উদ্যোক্তা হতে হলে
ভয় কে জয় করতেই হবে
.
সঠিক সময়ে সঠিক পদক্ষেপ এটি একটি অন্যতম
কার্যকারী উপায় নিজেক মেলে ধরার এই দুনিয়ায়
খুব কম মানুষই আছে যারা সঠিক সময়ে সঠিক
পদক্ষেপ নিয়েছে আর সফল তারাই যারা সঠিক
সময়ে সঠিক কাজ করে ভয়কে দূর করে সফল
হতে পেরেছে
.
অতি লোভ ও অতি ভয়
লোভ এমন একটা জিনিস যা আমাদের সবার মধ্যে
কম বেশী আছে তবে অতি লোভে আবার
তাতী নষ্ট হওয়ারও কথা আছে তাই তরুণ
উদ্যোক্তা হতে হলে অতি লোভ ও অতি ভয় দূর
করতে হবে
.
সঠিক বিজনেস খুজে বের করা আপনি বাকী
সব তরুনদের মত না কারন আপনি একজন
উদ্যোক্তা উদ্যোক্তা হিসেবে আপনাকে সব
সময় চোখ কান খোলা রাখতে হবে
.
ভুল থেকে শিখতে হবে
.
১০.আপনার উদ্যোগ, আপনার ভবিষ্যৎ
Tasmin Bhuiyan
৪.লক্ষ্য স্থির করা:

জীবনের সবচেয়ে কঠিন কাজ হচ্ছে লক্ষ্য স্থির করা আপনি যখন কোনো কাজ মন প্রাণ দিয়ে করতে চাইবেন দেখবেন নানা ভাবে নানা সমস্যা মাথাচাড়া দিয়ে উঠছে আপনার হয়ে যাওয়া কাজটাও শেষ মূহূর্তে আর করা হয়ে উঠছে না এই পর্যায়ে বেশিরভাগ নতুন উদ্যোক্তাদের মনে এটাই আসে যে, আমাকে দিয়ে আর হবে না আমি এই কাজটি শেষ করতে পারবো না এটি আপনার মনোবল ভেঙ্গে দেয় যাতে করে আপনি আর আপনার লক্ষ্য পর্যন্ত পৌঁছাতে পারেন না তাই সবার আগে লক্ষ্য স্থির করুন
 Tasmin Bhuiyan
৫.নেটওয়ার্ক তৈরি:

একজন নতুন উদ্যোক্তা হিসেবে আপনি অনেক কিছুই জানেন না সেই দিক থেকে নতুন কিছু করতে গেলে আপনাকে নানা সমস্যার মুখোমুখি হতে হবে তাই যত পারেন আপনার আশেপাশের মানুষের সাথে যোগাযোগ স্থাপন করুন এটি আপনাকে নানা তথ্য দিয়ে সাহায্য করবে আর এই যোগাযোগ আপনার জন্য কাজ করবে নেটওয়ার্ক হিসেবে
Tasmin Bhuiyan
৬.এ্যাডভারটাইজিং:

আপনি আপনার কাজকে যত সুন্দর করে মানুষের মাঝে তুলে ধরবেন তার কদর ততো বাড়বে আর সেই ক্ষেত্রে মোবাইল এ্যাডভারটাইজিং হতে পারে আপনার প্রথম স্টেপ সেজন্য আপনার আশেপাশের বন্ধু কিংবা আত্নীয়দের নির্বাচন করুন এরপর তাদের আপনার কাজ মেইল কিংবা নানাভাবে প্রদর্শন করুন যখন দেখবেন সাড়া পাচ্ছেন, তখন বড় ধরনের পদক্ষেপ নিতে পারেন
হিমাদ্রী হিমাদ্রী
উদ্যক্তার গুণাবলী:
1.আত্মবিশ্বাস
2.ধৈর্য্য
3.কঠোর পরিশ্রমী
4.প্রয়োজনীয় মূলধন
5.ঝঁুকি গ্রহণ
6.নেটওয়ার্ক সৃষ্টি করা
7.বিজ্ঞাপন
8.গোপনীয়তা
9.নমনীয় আচরণ
10.লক্ষ্য মাফিক কাজ করা
Tasmin Bhuiyan
৭.উদ্ভাবন থেকে বিরত না থাকা:

মনে রাখুন, আপনি একজন উদ্যোক্তা আপনার কাজই হচ্ছে নতুন নতুন জিনিস আবিষ্কার করা নতুনকে সবার মাঝে তুলে ধরা পিছনে হাজার মানুষ হাজারটা কথা বলবেই তাকে নিয়ে বসে থাকলে আপনি কখনো সফল উদ্যোক্তা হয়ে উঠতে পারবেন না তাই সব সময় নিজের উপর বিশ্বাস রাখুন
Tasmin Bhuiyan
৮.সুযোগ সন্ধান করা:

ব্যবসা সংক্রান্ত নতুন নতুন সুযোগ অনুসন্ধান করা এবং এগুলোর উপর কাজ করা আর্থিক সংস্থান, যন্ত্রপাতি, জমি বা অন্যান্য সহযোগিতার জন্য সম্ভাব্য সুযোগগুলো কাজে লাগানোর চেষ্টা করা
Sayka Jabin
মূলধন নিয়ে সচেতন হওয়া এটি খুবি গুরুত্বপূর্ণ কাজ কারন মূলধন ছাড়া কোন ব্যবসা চালু করা যায়না প্রথমত নিজের সল্প কোন মূলধন দিয়ে শুরু করলেও পরবর্তীতে আমাদের কে খুজতে হবে কথায় থেকে আমরা মূলধন যোগান দিতে পারবো বর্তমানে সরকার ও কিছু কিছু ক্ষেত্রে এই মূলধন দিয়ে থাকে টা সম্পর্কে খোঁজ খবর রাখা
Tasmin Bhuiyan
৯.অধ্যবসায়:

জীবনে যে কোনো অর্জনের জন্য আপনাকে অধ্যবসায়ী হতে হবে, অধ্যবসায় ছাড়া কোনো অর্জনই সম্ভব নয় একজন সফল উদ্যোক্তা হতে হলে আপনাকে অবশ্যই অধ্যবসায়ী হতে হবে জীবনে চলতে গেলে বাঁধা আসবেই, তাই বলে থমকে গেলে চলবে না ,সামনে যতই বাঁধা আসুক না কেন অবিরাম বিভিন্ন পন্থা অবলম্বন করে সে সমস্ত বাঁধাকে দূর করকে হবে
হিমাদ্রী হিমাদ্রী
উদ্যক্তা হওয়ার বাঁধাসমূহ:
1.অর্থেরর অভাব
2.সিদ্ধন্ত হীনতা
3.অনমনীয় আচরণ
4.ঝঁুকি না নেওয়া
5আত্মবিশ্বাসের অভাব
6.লক্ষ্যস্থির করতে না পারা
7.কঠোর পরিশ্রম না করা
ইত্যাদি বাঁধা জয় করতে পারলে একজন সফল উদ্যক্তা হতে পারবেএকজন সফল উদ্যক্তা পরিবার, সমাজ, দেশের জন্য ভাবিষ্যৎ এরা এমন কাজ করতে পারে দেশের ভাবমূত্তি উজ্জ্বল করতে পারবে নিজের মেধা শক্তির কারণে
Tasmin Bhuiyan
১০.কাজের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ থাকা:

কাজের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ থাকুন, শ্রমিকদের সাথে কাজে লেগে থাকুন এবং তাদের মাধ্যমে কাজগুলো করিয়ে নিন, যাতে গ্রাহকগণ সবসময় সন্তুষ্ট থাকে একটা বিষয় মনে রাখবেন, আপনি তখনি আপনার employee দের কাছ থেকে খুব ভালো ফলাফল পাবেন যখন আপনি আপনার employee দের হ্যাপি রাখবেন
Aparna Raj
একটি সংগঠন স্থাপনের প্রাথমিক উদ্যোগ যে গ্রহণ করে তাকে উদ্যোক্তা বলে
উদ্যোক্তা হতে চান?
উদ্যোক্তা শব্দটা যদিও আমাদের সবার পরিচিত কিন্তু আমরা অনেকেই এই শব্দের অর্থ ও গুরুত্ব বুঝি না
আপনি প্রথমত সিদ্ধান্ত নিন আপনি কি শিক্ষা জীবন শেষে শিক্ষিত চাকর হবেন নাকি নিজেই হবেন শিক্ষিত চাকরদের বস? আপনি পড়াশুনা করেন, কি ধরনের ব্যবসা করবেন পড়াশুনার পাশাপাশি? পড়াশুনার সাথে ব্যবসা করার টাইম কিভাবে ম্যানেজ করবেন? আপনার পারিবারিক ভাবে কতটা সাপোর্ট পাবেন? পড়াশুনা আর ব্যবসা দুটো একসাথে কি করে করা সম্ভব? এসব প্রশ্ন জট থেকে বেড়িয়ে আসুন নিজেকে স্থির করুন আপনার দুটোই করা সম্ভব প্ররিশ্রম আর মেধাকে কাজে লাগান লাজ লজ্জার মাথা খেয়ে কাজে নেমে পড়ুন আর ব্যবসার আয়কে ভবিষ্যতের বড় বিনিয়োগ করতে সঞ্চয় করুন ছোট থেকে কিছু করার চেষ্টা করুন শর্টকাটে বড় হওয়ার চিন্তা মাথায় থাকলে আগে থেকেই বাদ দিয়ে দিন বিলগেটস এর থেকে বড় ধনী হতে আপনাকে খুব বেশী ভাল ছাত্র হতে হবে না তবে ধৈয্যের প্রয়োজন হবে লেগে পড়ে থেকে এগিয়ে যাওয়ার রাস্তা খুজতে হবে সুযোগের সদ্ব্যবহার করা জানতে হবে
Tasmin Bhuiyan
১১.গুনগত মান ও দক্ষতা:

এমনভাবে কাজ করুন যেন তা প্রচলিত মানের চেয়ে ভাল হয় বা অতীত কাজের চেয়ে উন্নত হয় গুনগত মান ঠিক রেখে ভালভাবে, দ্রুত ও সস্তায় দক্ষতার সাথে কাজ করার চেষ্টা করুন
Tasmin Bhuiyan
১২.ঝুঁকি গ্রহণ:

একজন উদ্যোক্তা হওয়ার অন্যতম শর্ত হচ্ছে ঝুঁকি গ্রহণ করা, একজন উদ্যোক্তা হতে হলে আপনকে সহনীয় ক্ষমতা অনুযায়ী ঝুঁকি গ্রহণ করার মানসিকতা রাখতে হবে
রিদিয়া সুলতানা
ধন্যবাদ কামরুল ভাইয়া এতো সুন্দর একটি টপিক নিয়ে আলোচনা করার জন্য,এরকম বিষয় নিয়ে আলোচনা করলে মনের শক্তি আরো দ্বিগুণ হয়,সামনে এগিয়ে চলার পথ প্রশস্ত হয়,সবার মূল্যবান কমেনৃট পড়ে আমরা সকলেই জানতে পারিধন্যবাদ রাজিবব স্যার আমাদের এমব প্লাটফর্ম উপহার দেওয়ার জন্য
আইরিন আক্তার
উদ্যোক্তা হওয়া সহজ না আমি ভাবলাম যে উদ্যোক্তা হবো আর হয়ে গেলাম তা কিন্তু নয়সবাই আমরা ঘুমের ঘরে স্বপ্ন দেখতে পছন্দ করি কিন্তু বাস্তবে স্বপ্নের বাস্তবায়ন কয়জনই বা করতে পারিউদ্যোক্তা হওয়া ঠিক তেমনি বিনা স্বপ্বে যেমন আমরা আমাদের কাজকে এগিয়ে নিয়ে যতে পারবো না তেমনি বিনা পরিশ্রমে উদ্যোক্তা হওয়ার দিকটি নিরুপন করতে পারবো না
Taslima Siddika Siddika
অর্থনৈথিক সমস্যা,পারিবারিক সাপোর্ট,পারিপার্শিক অবস্থা,আত্ববিশ্বাসের অভাব,কারিগরি দক্ষতার অভাব,দূরদৃষ্টির অভাব,ঝুকি গ্রহনের ভয়, পূজির সংকট, সততার অভাব এইসবকিছুই একজন উদ্যোক্তার প্রধান বাধাএকজন উদ্যোক্তাকে সফল হতে হলে লক্ষ্য স্থির করে, আত্ববিশ্বাস নিয়ে,নিয়মিত কঠোর পরুশ্রম করে ধীরে ধীরে সামনে এগিয়ে যেতে হবেবাধা থাকবেই,সেই বাধা অতিক্রম করে সামনে এগিয়ে যাওয়াই সবচেয়ে আনন্দের
Tasmin Bhuiyan
১৩.সুশৃঙ্খল পরিকল্পনা তৈরী করা:

সুশৃঙ্খল পরিবেশ ছাড়া কোন কাজের অগ্রগতি সম্ভব নয়, তাই লক্ষ্যে পৌঁছানোর জন্য যুক্তিসঙ্গত পদক্ষেপসহ পরিকল্পনা তৈরী করুন ও অনুসরন করুন বিকল্প পদক্ষেপ তৈরি করুন লক্ষ্য পৌঁছানোর জন্য প্রয়োজনে বিকল্প পদক্ষেপগুলো গ্রহণ করুন
Tasmin Bhuiyan
১৪.তথ্য অনুসন্ধান:

তথ্য সংগ্রহ করুন, ব্যক্তিগতভাবে গ্রাহক, সরবরাহকারী ও প্রতিযোগিদের সম্পর্কে তথ্য অনুসন্ধান করুন আপনি যত বেশি আপনার প্রতিযোগীদের প্রতি সচেতন থাকবেন তত বেশি নিজের কোম্পানির উন্নতি করতে পারবেন তথ্য সংগ্রহের জন্য প্রয়োজনীয় নেটওয়ার্ক তৈরি করুন ও তথ্যগুলোকে কাজে লাগান
Tasmin Bhuiyan
১৫.মূলধন নিয়ে সচেতন থাকা:

আমাদের দেশে ইনভেস্টর পাওয়া অনেক কঠিন একটা ব্যাপার, তাই এ ব্যাপারে আপনাকে সচেতন থাকতে হবে, অন্তত এক বছরের মূলধন নিয়ে আপনাকে মাঠে নামতে হবে সরকারী ভাবেও ইনভেস্ট পাওয়া যায় সে দিকে খেয়াল রাখতে হবে, এ ছাড়াও ব্যক্তিগতভাবে এবং অনেক বেসরকারি প্রতিষ্ঠান আছে যারা বিভিন্ন আইডিয়ার উপর ইনভেস্ট করে থাকেন, সে দিকেও নজর রাখতে হবে
উম্মে মরিয়ম
সফল উদ্যেক্তা হবার উপায়:
১/ ইতিবাচক মনোভাব
২/ আত্ন বিশ্বাসি হওয়া
৩/ কঠোর অধ্যবসায়
৪/ উদ্দেশ্য
৫/ধৈর্যশীলতা
৬/ চ্যালেন্জ গ্রহণ
৭/ বিজয়ী মনোভাব
আইরিন আক্তার
উদ্যোক্তা হতে হলে বার বার পরাজয় বরন করার আর ভেজাল সহ্য করার মন মানসিকতা থাকতে হবে কারন মানুষ সহজে চাবে না যে একজন মানুষ রাতারাতি সফল উদ্যোক্তা হয়ে উঠুক তাই তারা যতোটা পারে ভেজাক করার চেষ্টা করবে
Tasmin Bhuiyan
২.আমাদের দেশের জাতীয় বা পাবলিক বিশ্ববিদ্যালয়ে উদ্যোক্তা তৈরির স্বল্প বা দীর্ঘমেয়াদি কোনো কোর্স নেই সেভাবে কোনো গবেষণা বা সেমিনার হয় না বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা খবরের শিরোনাম হন থিসিস কপি করে, গবেষণা বা আবিষ্কার করে নয়
Tasmin Bhuiyan
৪.স্বল্প পুঁজি নিয়ে দরিদ্র পরিবারের যে শিক্ষিত তরুণরা ভালো উদ্যোক্তা হওয়ার স্বপ্ন দেখে, তাদের মধ্যে শতকরা পাঁচজনই সফল হয় না এর প্রধান কারণ হচ্ছে, সঠিক প্রশিক্ষণের অভাব, পারিবারিক সমস্যা, আর্থিক অবস্থা ও ঝুঁকি যেমন, কেউ একজন মাছের চাষ বা গরুর খামার করলো, এখন কোনো কারণে মাছ বা ওই গরুগুলো মরে গেলে হতাশাগ্রস্ত ও ঋণগ্রস্তদের পাশে কি কেউ দাঁড়ায়? সভা, সমাবেশ ও সেমিনারে আমরা বলতে পারি, 'উদ্যোক্তা হও, দেশ গড়ো;' কিন্তু এর প্রকৃত পৃষ্ঠপোষক ক’জন?
Tasmin Bhuiyan
সফল উদ্যোক্তা হওয়ার জন্য আগে কিছু বিশেষ গুন ও দক্ষতা অর্জন করা জরুরী

০১. মাস্টার হতে হবে:

আপনি যে ব্যবসাতেই নামেন না কেন, সেই ব্যবসার কোনও একটি গুরুত্বপূর্ণ বিষয়ে আপনাকে মাস্টার হতে হবে ধরুন, আপনি টেক্সটাইল সেক্টরে ব্যবসা করতে চান সেক্ষেত্রে আপনি টেক্সটাইলের যে বিষয়টিতে জোর দিতে চান সেই বিষয়ে মাস্টার পর্যায়ের জ্ঞান ও দক্ষতা অর্জন করতে হবে
সেই বিষয়ে আপনাকে যেন কোনও দিক দিয়েই আটকানো না যায় সেটা হতে পারে মেশিনারিজ সম্পর্কে, ফেব্রিক সম্পর্কে, ডাইং সম্পর্কে এই মাস্টারিটা যদি আপনি ব্যবসায় নামার আগে অর্জন করতে পারেন – তাহলে ব্যবসা করাটা আপনার জন্য অনেক সহজ হয়ে যাবে
কোম্পানীর সেরা পন্য বা সেবাটি সৃষ্টি করার জন্য সেই বিষয়ে অবশ্যই আপনার সেরা লেভেলের জ্ঞান ও দক্ষতা থাকতে হবে আপনি যে ব্যবসাই করেন না কেন, তার ওপর আগে মাস্টারি অর্জন করুন একটা পর্যায় পর্যন্ত জ্ঞান বা দক্ষতা অর্জন করে ব্যবসায় নামলে – এরপর অভিজ্ঞতা থেকে আরও দ্রুত শিখতে পারবেন
প্রয়োজন হলে যে সেক্টরে কাজ করতে চান, সেই সেক্টরে চাকরি করুন অভিজ্ঞদের কাছ থেকে শিখুন কোর্সে ভর্তি হোন বা ইন্টারনেটে বা বই থেকে জ্ঞান নিন উদ্যোক্তা হিসেবে দীর্ঘ মেয়াদে সফল হওয়ার জন্য এগুলো খুবই জরুরী
মাধবী লতা
উদে্্যক্তার বৈশিষ্ট্য গুলো:-
১/পুর্বানুমান হ্মমতা
২/সিধবান্ত গ্রহনের হ্মমতা
৩/ নমনীয়তা
৪/ ঝুঁকি গ্রহনের মানসিকতা
৫/ সুন্দর সমপর্ক বজার রাখা
৬/ সময় সচেতনতা ইত্যাদি
Mehjabin Srabon
একজন সফল উদ্যোক্তার যে সকল গুণাবলী থাকা প্রয়োজনঃ
সততা
অধ্যবসায়ী
সাহসী
দক্ষ্যতা
ঝুকি গ্রহণ করার ক্ষমতা
পরিশ্রমী
এছাড়া আরো অনেক গুনাবলী থাকা প্রয়োজন
দিপালি রাবেয়া
To be a entrepreneur is not so easy. That is why first you have to take initiative to start a business then you have to collect fund and you have to use this fund proper way. To be a entrepreneur a person faces different types of problem, here major and biggest problem is to collect proper fund for his business. When a person can not identify his weakeness of his business he will have to stop his business. So a good entrepreneur will find out his weakness and he will try to overcome this weakness. Afer starting his business he will his strength and he will try to utilize this strength for his business perpose. If he can solve his all problem with confidently in spite of having many problem, and after a certain period he can earn his expected profit then he will be a successful entrepreneur.

My personal opinion is that to be a enterpreneur is so much difficult to run a successful business. Because here a person have to take callenge in spite of knowing the risk to earn profit, he will start a business. Without earning profit this initiative will not be a business.
দিপালি রাবেয়া
To be a entrepreneur is not so easy. That is why first you have to take initiative to start a business then you have to collect fund and you have to use this fund proper way. To be a entrepreneur a person faces different types of problem, here major and biggest problem is to collect proper fund for his business. When a person can not identify his weakeness of his business he will have to stop his business. So a good entrepreneur will find out his weakness and he will try to overcome this weakness. Afer starting his business he will his strength and he will try to utilize this strength for his business perpose. If he can solve his all problem with confidently in spite of having many problem, and after a certain period he can earn his expected profit then he will be a successful entrepreneur.

My personal opinion is that to be a enterpreneur is so much difficult to run a successful business. Because here a person have to take callenge in spite of knowing the risk to earn profit, he will start a business. Without earning profit this initiative will not be a business.
নিলুফা নীল
যে নিজেই কিছু করার উদ্যোগ গ্রহণ করে সেই উদ্যেক্তা,হঁ্যা আমি একজন উদ্যেক্তা হতে চায়,একজন উদ্যেক্তার অনেক গুলো গুণাবলী থাকা দরকার, তার মধ্যে সততা,পরিশ্রম অন্যতম,
উদ্যেক্তা হওয়ার পথে অনেক বাঁধা থাকতে পারে,তার মধ্যে মূলধন,আর একজন উদ্যেক্তা কে সব ধরনের প্রতিকূলতা কে অতিক্রম করে সফল হতে পারাটাই একটা হলো তার সাফল্য
মিতা রায়
বিভিন্ন তথ্য সংগ্রহ করে বাজার গবেষণার ঝুঁকি গ্রহণ করে বাজার কোন একটি নতুন পণ্য নিয়ে আাসে যে ব্যক্তি তাকেই উদোক্তা বলে আর উদোক্তা হতে গেলে তার বেসিক নলেজ বা দক্ষতা থাকতে হবে
Ishrat Jahan Khuki
উদ্যোক্তা হওয়া খুব কঠিন ব্যাপার... এক্ষেত্রে প্রচুর ধৈর্য লাগে.. পাশাপাশি সময় এবং শ্রম দিতে হয়.. অর্থের প্রয়োজনীয়তা অপরিসীম... তাই কেউ যদি উদ্যোক্তা হতে চায় তাহলে তাকে সৃজনশীল চিন্তা করার পাশাপাশি যাবতীয় বিষয় সম্পর্কে সঠিক ধারণা রাখতে হবে
More Details 

No comments:

Post a Comment