Tanvir Ahmed is with Razib Ahmed
গেরিলা মার্কেটিং
গেরিলা নাম শুনে চমকে উঠছেন? জ্বি চমকে উঠার মতই কারণ অামরা গেরিলা যুদ্ধ বা গেরিলা বাহিনীর কথা অনেক শুনেছি এটা এমন পন্থা যে অভিনব পন্থা অবলম্বন করে সহজে শত্রুপক্ষকে পরাজিত করা যায়। কিন্তু কথা হচ্ছে মার্কেটিং করার জন্যে অাবার যুদ্ধ এটা কেমন? গেরিলা মার্কেটিং হচ্ছে এমন এক অভিনব পন্থা যে পদ্ধতি অবলম্বন করে সহজেই অাপনার টার্গেট কাস্টমারের কাছে অাপনার পন্য সম্পর্কে এমনভাবে বার্তা পৌছিয়ে দিতে পারবেন যা ক্রেতার মনে অাপনার পন্য সম্পর্কে বা ব্র্যান্ডের নাম মনে গেঁথে যাবে।
জে কনরাড লেভিন্সান ১৯৮৪ সালে গেরিলা মার্কেটিং নামে একটি বই প্রকাশ করে সে থেকেই গেরিলা মার্কেটিং এর উৎপত্তি।
গেরিলা মার্কেটিং অভিনব একটি পদ্ধতি যে পদ্ধতি ব্যবহার করে রাস্তা, শপিংমল , বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস এক কথায় পাবলিক প্লেস বা যেখানে মানুষের যাতায়াত বেশি সেসব জায়গায় ব্যবহার করে কম টাকা খরচ করে পন্য সম্পর্কে সম্ভাব্য ক্রেতাদেরকে অাকৃষ্ট করা যায়।
পন্যের মার্কেটিং করা ব্যয়বহুল অার অনেক কোম্পানি প্রচলিত পদ্ধতি অনুসরণ করে পন্যের মার্কেটিং করতে পারে না। এমনও দেখা যায় কোন কোম্পানির পন্যের মান ও গুণাগুণ ভাল হওয়া সত্ত্বেও মার্কেটিং করার অক্ষমতার জন্যে তেমন ক্রেতা অাকৃষ্ট করতে পারে না অার তাদের জন্যই গেরিলা মার্কেটিং হলো উত্তম অভিনব কৌশল। বিশেষ করে মাঝারি ও ক্ষুদ্র ব্যবসাীয়েদের জন্যে খুবই কার্যকরী কৌশল। এতে প্রচলিত মার্কেটিং থেকে খরচ অনেক কম হয় মূলত অভিনব পদ্বতি যে পদ্বতিতে ইনোভেশন ও ইউনিকনেসের মিশেলে ইন্টারেক্টিভ, ফানি করে তোলা যা ক্রেতার কল্পনা শক্তিকে স্পর্শ করবে যার ফলে ক্রেতার মনে কোম্পানির লোগো ও ব্র্যান্ডের নাম গেঁথে যাবে অার পন্য ব্যবহার করার জন্যেও উৎসাহী হবে।
প্রচলিত বিজ্ঞাপন যেমন টিভি, রেডি ও পত্রিকা, বিলবোর্ড ইত্যাদি মাধ্যমে পন্যের বিজ্ঞাপন দেওয়া হয় যাতে বেশির ভাগ বিজ্ঞাপনে পন্যের গুণাগুণ তুলে ধরে ক্রেতা অাকৃষ্ট করার চেষ্টা করা হয় যেমন কাপড় ধোয়ার পাউডারের বিজ্ঞাপনে দেখানো হয় যে এই পাউডার দিয়ে ব্যবহার করলে কাপড় পরিস্কার হবে ও দাগ উঠে , প্রায় সকল পাউডারের বিজ্ঞাপনে এমনটাই বার্তা দেওয়া হয় কিন্তু এইসব অামরা সকলে জানি বিধায় বিশেষ কোন ব্র্যান্ডের বিজ্ঞাপনের কথা মনে রাখতে পারি না তাই এইসব বিজ্ঞাপনে অামরা অাকৃষ্ট হই না যদি কোন ইউনিকনেস থাকে তাহলে সেটা অবশ্যই মনে থাকবে। অন্যদিকে গেরিলা মার্কেটিং মানেই ইনোভেশন ও ইউনিকনেস যা সহজেই মনে থাকবে অার এটাই গেরিলা মার্কেটিং এর ভিন্নতা।
উদাহরণ: অামরা সচারচর দেখি কোল্ড ড্রিংকসের বিজ্ঞাপন মানেই কোল্ড ড্রিংস পান করলেব শরীরের ক্লান্তি দূর হয়ে গিয়ে শরীরকে সতেজ করে তোলে।
এই লিংকে প্রবেশ করলেই কোকাকোলার একটি বিজ্ঞাপন দেখতে পারবেন যা ইউনিকনেস ও ফানি এই বিজ্ঞাপন করতে তেমন খরচ হওয়ার কথা না কিন্তু যে অানন্দ দিয়েছে যার ফলে ব্র্যান্ডের নাম সবার মনে গেঁথে থাকবে।
https://www.youtube.com/watch?v=lqT_dPApj9U
যে বিষয় গুলেো দেখলে অামরা অাশ্চর্য্য হয়ে যাই সেসব বিষয়গুলো অামাদের মনে গেঁথে যায় যা সহজে ভূলে যাই না। অার এই রকম অপ্রত্যাশিত বিষয়গুলো যুক্ত করেই গেরিলা মার্কেটিং করা হয় তা বিভিন্ন ক্যাম্পেইন করে,সাইন ব্যবহার করে বা ছোট কোন ডকুমেন্ট তৈরি করে করা যেতে পারে।
প্রচলিত বিজ্ঞাপন থেকে খরচ অনেক কম
সহজে ভাইরাল হয়ে যায় যার ফলে পন্যের বার্তা অধিক মানুষের কাছে পৌছিয়ে দেওয়া যায়।
সোশাল মিডিয়া, রাস্তার পাশে খোলা জায়গায়, কলেজ , বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে ব্যবহার করে গেরিলা মার্কেটিং করা যায়।
বর্তমান প্রতিযোগীতাপূর্ণ বাজারে টিকে থাকার জন্য বড় কোম্পানি গুলো বিজ্ঞাপনে অধিক বিনিয়োগ করে থাকে এতে অায়ের বড় একটা অংশ ব্যয় হয়ে যায়, এই ব্যয় হ্রাস করার জন্য বড় কোম্পানি গুলোও এখন গেরিলা মার্কেটিং এর দিকে ঝুঁকছে।
অামাদের দেশের তরুণ উদ্যোক্তারা ছোট ও মাঝারি অনেক ব্যবসায়ী প্রতিষ্ঠান গড়ে তুলছে এমন প্রতিষ্ঠান গুলোর জন্য গেরিলা মার্কেটিং খুবই কার্যকরী ভূমিকা রাখতে পারে।যদিও অামাদের দেশে গেরিলা মার্কেটিং এর প্রচলন নাই বললেই চলে। তবে ধীরে ধীরে এই পদ্ধতি অামাদের দেশেও জনপ্রিয় হয়ে উঠবে।
source
গেরিলা মার্কেটিং
No comments:
Post a Comment