Bhadra Kanta Sheel
ভিডিও মারকেটিং আপনার ব্যাবসার মারকেটিং খরচ কমাবে কিন্তু মুনাফা বাড়াবে।
============================
ব্যাবসার মুনাফা লাভের জন্য প্রডাক্ট এর মারকেটিং প্রয়োজন হয়। মারেটিং ছাড়া মুনাফা লাভের চিন্তা করা বোকামি ছাড়া আর কিছু না। মারকেটিং এর বিভিন্ন পদ্ধতির মধ্যে ভিডিও মারকেটিং অন্যতম। আগে দেখা যেত বিভিন্ন কম্পানির মারকেটার রা বাড়ি গিয়ে বিভিন্ন প্রডাক্ট এর সুবিধা অসুবিধা বলে তাদের প্রডাক্ট ব্যবহার করার জন্য ক্রেতাদের উৎসাহিত করত। কিন্তু বর্তমান সময়ে এই পদ্ধতি তে মারকেটিং হয় না বললে চলে। কারন সময় বদলিয়েছে। এখন কম্পানি গুলা অফলাইন থেকে অনলাইন এ তাদের প্রডাক্ট এর প্রচার প্রচারনা করতে বেশি পছন্দ করে।আগে যেখানে মারকেটিং করতে 10 জন মারকেটার বা কর্মচারী প্রয়োজন হত। এখন একই কাজ করতে মাত্র একজন মারকেটার ই যথেষ্ট। তাই খরচ এবং সময় দুইটি সেভ হচ্ছে কম্পানি গুলোর।কম্পানির এই সকল কাজ ডিজিটাল মারকেটিং পদ্ধতি তে একজন ডিজিটাল মারকেটার করে থাকে। প্রতিটি কম্পানিতে মোটা অংকের টাকা বেতন দিয়ে ডিজিটাল মারকেটার রাখে তাদের কাজ গুলো করার জন্য।
ডিজিটাল মারকেটিং ভিডিও মারকেটিং এর জনপ্রিয়তা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। তাই তো পৃথিবীর সব নাম করা সোশ্যাল মিডিয়া সাইট গুলোতে ভিডিও মারকেটিং পদ্ধতি চালু করেছে। প্রায় সব সাইটে ভিডিও আপলোড করে মারকেটিং করার অপশান থাক। বেশ কিছু দিন আগে থেকে পৃথিবীর সবচেয়ে বড় সোশ্যাল মিডিয়া সাইট ফেসবুক তাদের সাইটে ভিডিও মারকেটিং কে গুরুত্বের সাথে বিবেচনা করেছে। ফেসবুক লাইভ, ভিডিও আপলোড সহ বিনা মূল্যে ব্যবহারকারী কে অনেক সুবিধা দিয়েছে। এর ফলে ছোট বড় ব্যাবসায়ী যারা ফেসবুকের মত সোশ্যাল মিডিয়া নির্ভর ব্যাবসা করেন তাদের অনেক সুবিধা হয়েছে।
আমরা text content পড়তে পড়তে বিরক্ত হই। তাই অনেক সময় কি লেখা আছে তা পড়ে ও দেখি না। ব্যবহারকারী যদি কম্পানির প্রডাক্ট বিবরণ না পড়ে তাহলে সেই পন্য কেনার জন্য আগ্রহ কেন দেখাবে। নিশ্চয় আগ্রহ দেখাবে নাই। তাই কম্পানি গুলা তাদের প্রডাক্ট প্রমোশান এর ক্ষেত্রে ভিডিও মারকেটিং কে গুরুত্ব দিচ্ছে। এফ কমার্স ব্যাবসায়ী রা ফেসবুক লাইভ এসে তাদের প্রডাক্ট এর বিভিন্ন সুবিধা তুলে ধরছেন।সেই সময়ে তাদের প্রডাক্ট বিক্রি হয়ত কম হচ্ছে কিন্তু যারা এই ভিডিও টি দেখবে তাদের মনে সেই প্রডাক্ট বা কম্পানির নাম টি গেঁথে যাচ্ছে। পরে যদি কোন দিন ওই ক্রেতা ওই ধরনের প্রডাক্ট কিনতে যায় তাহলে একবার হলেও তার ভিডিও তে দেখানো কম্পানির কথা মনে হবে। আমি যদি ছোট একটি উদাহরণ দেই তাহলে বুঝতে পারবেন গুরুত্বপূর্ণ সড়কের মোড়ে বিভিন্ন কম্পানির বিলবোর্ড থাকে। কম্পানি গুলো এই বিলবোর্ড বিঞ্জাপন দেওয়ার জন্য অনেক পয়সা খরচ করে। কেন তারা এত টাকা খরচ করে?? কারন প্রতিদিন এই সড়কে কয়েক হাজার মানুষ যাতয়াত করে। যারা এই বোর্ড টি দেখবে তাদের মাথার মধ্যে একটু হলেও থাকবে।
ইউটিউব এর জনপ্রিয়তা দিন দিন বৃদ্ধি পাওয়ায় ভিডিও মারকেটিং আরো বেশি জনপ্রিয় হয়েছে। কারোর কম্পানির ওয়েব সাইট এর ঠিকানা মনে না থাকতে পারে কিন্তু ইউটিউব এর নাম কিন্তু ঠিক কি মনে থাকে। আপনার কম্পানির প্রডাক্ট নিয়ে যদি আপনার ইউটিউব চ্যানেল থাকে তাহলে ক্রেতারা ইউটিউব এ গিয়ে খুব সহজে প্রডাক্ট টি বের করতে পারবে। আমাদের দেশে বড় বড় ই কমার্স কম্পানি গুলা ইউটিউব এ ভিডিও মারকেটিং করে সেল বৃদ্ধি করছে। তাছাড়া যাদের অনেক বেশি subscriber আছে। তাদের সাথে চুক্তি করে প্রডাক্ট প্রমোশান করছে। এতে দুই পক্ষের ই লাভ হচ্ছে। পিছনের রিভিউ ভিডিও তৈরি করে সে চ্যানেল ভিউ পাচ্ছে ।এক সাথে ই কমার্স কম্পানির নিকট থেকে ও টাকা পাচ্ছে
সোর্স
ভিদিও
No comments:
Post a Comment