Raju Ahmed
পার্ট-২ ডিজিটাল মার্কেটিং
ডিজিটাল কনটেন্ট মার্কেটিং লেসন-৩
=========================
ডিজিটাল কনটেন্ট মার্কেটিং নিয়ে লেসন ২ পোস্ট করা হয়েছে । লেসন ২ পোস্টে কনটেন্ট লেখার কিছু সাধারণ নিয়ম, নিশ এবং কি-ওয়ার্ড নিয়ে আলোচনা করা হয়েছে । প্রশ্ন পর্বে কয়েকটি প্রশ্ন নিয়ে আমরা সবাই আলোচনা করে বিষয়টা একটু বেশি পরিস্কার হয়েছি। প্রশ্ন পর্বটা আমার কাছে অনেক কার্যকারি মনে হচ্ছে। এই পর্ব সবার ধরে রাখা উচিত । তাতে আমরা একেক জনের কাছ থেকে একেক রকম মতবাদ পাব । কমেন্টস পড়া অন্যতম একটা উপায় বেশি জানার জন্য । যেখানেই যান না কেন পড়াকে প্রধান্য দিতে হবে সবার আগে।
আমি আগেই বলেছি কনটেন্ট মার্কেটিং হল ডিজিটাল মার্কেটিং এর প্রান। ডিজিটাল মার্কেটিং নিয়ে কাজ করতে গেলে প্রথমেই আসবে কনটেন্ট তৈরি । যে কনটেন্টকে একটা নিয়মের মধ্যে দিয়ে টার্গেট অডিয়েন্স এর কাছে পৌছে দিতে হবে।
নিশ সিলেক্ট করার পর আমাদের প্রথম কাজ হবে কনটেন্ট তৈরি করা এবং তা শ্রোতার কাছে পৌছে দেয়া । অনেক কোম্পানি আছে যারা কনটেন্ট তৈরি করলেন কিন্তু কোয়ালিটি কনটেন্ট তৈরিতে ব্যর্থ হলে ফলাফল আসবে না ।
কি-ওয়ার্ড নিয়ে কথা হয়েছিল । কেন কি-ওয়ার্ড এত গুরুত্বপূর্ণ ? অনেকেই ধারনা করেন সার্চ ইঞ্জিনের কাজ হল টার্গেটেড অডিয়েন্সে এর কাছে আপনার সেবা বা পণ্য পৌছে দেয়া । এটা তখনি সম্ভব হয় যখন শ্রোতা আপনার কনটেন্টকে প্রধান্য দিবে । মানে অডিয়েন্স কি খোজাখুজি করছে অনলাইনে । সেটা আপনাকে নিশ্চিত করতে হবে । এটা করতে কনটেন্ট লেখার পূর্বে কি-ওয়ার্ড রির্সাচ অনেক গুরুত্বপূর্ণ।
আজকে আমরা আলোচনা করব কিভাবে একজন কনটেন্ট মার্কেটার লক্ষ্য, গোল, কাস্টমার বা অডিয়েন্স, প্রকিয়া এবং সেটাকে একটা নির্ধারিত সময়ের পরিমাপ যোগ্য করে তুলা ।
ডিজিটাল কনটেন্ট আপনার ব্যাণ্ডের প্রান । আপনে কার জন্য এবং আপনার লক্ষ্য এবং উদ্দেশ্য কি সেটা আর্টিকেলের মাধ্যমে অডিয়েন্সকে বুঝিয়ে দেয়া । আপনার কনটেন্ট যতটা বেশি কোয়ালিটি সম্পূর্ণ হবে, আপনে বেশি ট্রাস্ট অর্জন করতে পারবেন ফলে আপনার কনভার্সন হওয়ার সম্ভবনা বেশি থাকবে ।
আগেই আমরা জেনেছি কি-ওয়ার্ড রিসার্চ কেন গুরুত্বপূর্ণ । কাদের জন্য আর্টিকেল লিখছেন সে বিষয়ে জ্ঞান থাকতে হবে । এই জ্ঞানের যোগান দিবে আপনার নিশ এবং নিশ অনুসারে কি-ওয়ার্ড রিসার্চ । আপনার আর্টকেল দ্বারাই বুঝা হবে আপনার পণ্যের গুনাবলি । তুলে ধরতে হবে সুযোগ সুবিধা ।
কনটেন্ট লেখা হয়ে গেলে আপনাকে মাঠে নামতে হবে। ফুটবল বা ক্রিকেট মাঠে না । ডিজিটাল মার্কেটিং করার জন্য আপনার পরিকল্পনা কার্যে রুপান্তর করতে হবে। ।
ডিজিটাল মার্কেটিং এ সব সময় অপ্টিমাইজ করতে হয় উন্নতির জন্য । অডিয়েন্স প্রবনতা বৃদ্ধি করতে হবে, কাস্টমার লয়ালিটি সৃষ্টি করতে হবে ।
source
ডিজিটাল কনটেন্ট মার্কেটিং লেসন
No comments:
Post a Comment