Md Riyad
আসসালামুয়ালাইকুম।
আজকের বিষয় হল,"ব্যবসাতে প্রেজেন্টেশন এর প্রয়োজনীয়তা"।
আজকের বিষয়টা খুব গুরুত্বপূর্ন। তাই সরাসরি বিষয়টা নিয়ে লিখতে চলে যাচ্চি।
ব্যবসাতে উন্নতি করতে হলে আপনাকে প্রেজেন্টেশন এর উপর জ্ঞান থাকতে হবে। নয়তো ব্যবসায় উন্নতি হবে না।ব্যবসায় শুরু থেকে প্রায় সব জায়গায় প্রেজেন্টেশন প্রয়োজনীয়।খুব অল্প লোক আপনি খুজে পাবেন যারা নিজস্ব পুজি দিয়ে ব্যবসা শুরু করেছে।আমার দেখা প্রায় সবাই কিছু না কিছু অল্প বা বেশি অন্যের থেকে টাকা ধার করেছেই। তো এখন মনে করুন আমি আপনাকে টাকা ধার দেব আপনি ব্যবসা করবেন।তাহলে আমাকে আগে জানতে হবে আপনি ব্যবসাটা পরিচালনা করতে পারবেন কিনা?এবং কিছুদিন ব্যবসা করার পর আপনি আমার টাকা শোধ করতে পারবেন কিনা?ব্যবসা নিয়ে আপনার ধারনা কেমন? এরকম অনেক প্রশ্ন।এখন আপনি যদি এই প্রশ্নের উওর গুলো সুন্দর ভাবে গুছিয়ে দিতে না পারেন, তাহলে আপনাকে আমি কেন কেউ টাকা ধার দিবে না।কারন আপনার কথায় আমি সন্তুষ্ঠ নয়।আর এই গুছিয়ে এবং সুন্দর সাবলীল ভাবে কথা বলাটাই হল প্রেজেন্টেশন বা উপস্থাপন।আমি এখানে ছোট-খাট ব্যবসার নিয়ে বলেছি।কিন্তু আপনি যখন বড় পর্যায়ে বা কোন ইন্ডাস্ট্রি চালু করবেন।তখন আপনি ইনভেস্ট পেতে হলে শত বা হাজার লোকের সামনে আপনার ব্যবসা আর পরিকল্পনাকে উপস্থাপন করতে হবে। তা না করতে পারলে ইনভেস্ট কেউ করবে না।তাছাড়া আপনি যদি কাউকে আপনার ব্যবসায় কাউকে যুক্ত করতে চান।তখনও কিন্তু তাকে বুঝাতে হবে আপনার চিন্তাগুলো।তার সামনে ভালোভাবে উপস্থাপন করতে হবে।তা না হলে আপনি কাউকে যুক্ত করতে পারবেন না।
এবার মনে করুন আপনার ব্যবসা শুরু। মানে ক্রয়- বিক্রয় চলছে।এখনেও কিছু বিষয় মানে প্রেজেন্টেশন বা উপস্থাপনের ব্যাপার আছে।আপনি যদি আপনার পন্য ক্রেতার সামনে সুন্দর ভাবে উপস্থাপন করতে না পারেন তাহলে ক্রেতা আপনার কাছ থেকে পন্য নিবে না।এখানে আরো একটা ব্যাপার আছে।ক্রেতা কিন্তু সরাসরি আপনার পন্য দেখবে না।প্রথমে এসে আগে আপনার কথা -বার্তা আর আচার -আচরনের খেয়াল রাখবে।মানে আপনি কতটুকু আগ্রহ আর গুরুত্ব দেন একটা ক্রেতাকে।যখন সে আপনার কথা -বার্তা শুনে বুঝতে পারবে আপনি যথেষ্ট পরিমান চেষ্টা করেন ক্রেতাদের মূল্য দেওয়ার। তখনি সে আপনার কাছ থেকে পন্য কিনতে আগ্রহী হবে।
আপনার উপস্থাপন বা প্রেজেন্টেশন যত ভালো হবে, আপনার ব্যবসা তত উন্নতি হবে।
আপনি সবসময় সেই দোকানেই যান, যে দোকানের সাথে আপনার সম্পর্ক এবং ভাব ভালো। এবং যে আপনাকে মূল্যয়ন করার চেষ্টা করে সব সময়।এই সব কিছুই কিন্তু প্রজেন্টেশন বা উপস্থাপনের অন্তর্ভূক্ত।
ব্যবসাতে প্রেজেন্টেশনের গুরুত্ব নিয়ে লিখতে গেলে অনেক অনেক লিখা যাবে।কারন এটার গুরুত্ব অপরসীম।
প্রশ্নও করতে পারেন ইচ্চা জাগলে।
আল্লাহ হাফেজ।\
source
ব্যবসা
No comments:
Post a Comment