Razib Ahmed
ডিজিটাল বাংলাদেশ ও আগামি দিনের কর্ম সংস্থান
১০ বছর আগে মানে ২০০৯ সালে যখন সরকার ডিজিটাল বাংলাদেশের কথা জোরে শোরে বলা শুরু করলো তখন অনেকেই এটিকে মজা হিসেবে নিয়েছিল এবং উপহাস করতো। যাই হোক, সরকারের পক্ষে বিপক্ষে কিছু বলতে চাই না, বলিও না। শুধু বলবো ১০ বছর পরে এসে ২০১৯ সালে ডিজিটাল বাংলাদেশ এখন প্রতিদিনের বাস্তবতা। ২০২১ সালে না হলেও ২০২৫ সালের মধ্যে চাকুরি আর ব্যবসার বড় অংশ ডিজিটাল সেক্টরে চলে যাবে।
২০২৫ সালে অন্তত ২০ লাখ লোক আইটি সেক্টরে চাকুরি আর ব্যবসা করবে এবং এর নেতৃত্বে থাকবে ই-কমার্স, আউটসোর্সিং এবং ই-লার্নিং। এটি এমন সেক্টর যেখানে প্রচলিত সার্টিফিকেটের উপর চাকুরি, ব্যবসা তেমন নির্ভর করে না।
আমি নিজের কথা যদি বলি তাহলে পুরাই আর্টসে পড়া একজন মানুষ। কম্পিউটার, আইটি, ই-কমার্স কোন কিছু নিয়ে কোন সার্টিফিকেট নেই, প্রাতিষ্ঠানিক বা কোন ধরনের ট্রেনিং নেই। নিজে নিজে শিখে সময় দিয়ে কষ্ট করে শ্রম দিয়ে যা করার করেছি।
আইটি সেক্টরে না লাগে ঘুষ বা মামা চাচার কানেকশন। নলেজ আর স্কিলের সামনে সব অসহায় এখানে।
সোর্স
ডিজিটাল
No comments:
Post a Comment