ফেসবুক পেইজের প্রমোশন কিভাবে করবেন

Lipi Sd — with Razib Ahmed & Jannat Kader Chowdhury.
আজকের বিষয় হচ্ছে - ফেসবুক পেইজের প্রমোশন

বিজনেসের ক্ষেত্রে প্রমোশন গুরুত্বপূর্ণ একটা বিষয়। তেমনি ফেসবুক পেইজের সময় ও। পেইজটি দাড় করানো পর প্রমোশনের দিকে নজর দিতে হবে।

এখানে একটু বলে রাখা ভালো আপনি যে প্ল্যাটফর্মে আপনার পেইজের প্রমোশন করবেন।তারা অবশ্যই আপনার পেইজটি ভিজিট করবে এবং কি বিষয়ে উপর পেইজটি তৈরি করা হয়েছে তা দেখবে। তার জন্য আপনার কিছু কাজ রয়েছে পেইজের About অপশনটিতে।

এখানে hours অপশন রয়েছে, যেখানে উল্লেখ করতে হবে আপনার সার্ভিস আওয়ার কতক্ষন।

mission অপশনে এক লাইনের একটি বর্ণনা উল্লেখ করতে হবে।

CONTACT Info. অপশনটিতে আপনার ফোন নাম্বার, ম্যাসেন্জার লিংক, ওয়েবসাইট এড্রেস এবং পেইজটির নাম যুক্ত করতে হবে।

MORE info. অপশনটিতে গিয়ে about লেখা বক্স দেখতে পাবেন। সেখানে আপনার কোম্পানির বিস্তারিত বিষয় তুলে ধরতে পারবেন ভিশন-মিশন সহ।

তাছাড়া আরও রয়েছে funding date এবং awards. এখানে কবে স্থাপন করা হয়েছে এবং কোম্পানির কি অর্জন রয়েছে তা উল্লেখ করতে পারবেন।

About অপশনটির যথাযথ তথ্য দিয়ে সাজালে তা আপনার পেইজ প্রমোশনের বিশাল হাতিয়ার হবে।

পেইজ তো হয়ে গেল। এখন এর পারফরম্যান্স নিয়ে একটু মাথা কাটাতে হবে। কারন আপনি যে কাজটি করলেন তা যদি মানুষের মনে একটু প্রভাব না পড়ে তাহলে তো শ্রম বৃথায় রয়ে যাবে।

আপনার পরিচিত জন-দের নিকট পেইজ লিংকটি শেয়ার করতে পারেন। এখানে ফেসবুক কতৃপক্ষ আপনার জন্য একটি সুবিধা দিয়ে রেখেছেন।

আপনার পেইজের হোম স্কিনে ডানপাশে Add a button এর নিচে " know friends who might like your page" অপশনটি দেখতে পাবেন। যার মাধ্যমে আপনার পরিচিতদের invite করতে পারবেন। তবে ওভার প্রমোশন না করায় ভালো। স্বাভাবিকভাবে কাজটি চালিয়ে যান।

পেইজ চলছে তার গতিতে। এখন আরও একটু বেশি মনোযোগি হতে হবে আপনাকে। আগের পোস্টে বলেছি পেইজের পোস্ট এনগেজমেন্ট কতটা জরুরি। তার জন্য আপনি "engaging community" দাড় করাতে পারেন। তার জন্য আপনাকে আগে এটা পর্যবেক্ষন করতে হবে পেইজটিতে ফলোয়াররা কি ধরনের পোস্ট পছন্দ করছেন বিনোদন মূলক নাকি সচেতনমূলক পোস্ট। কারন এর উপর এনগেজমেন্ট রেট বৃদ্ধির বিষয় টি নির্ভর করছে।

আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে এর সাথে "Respond". আপনি পেইজে পোস্ট করলে ফলোয়াররা অবশ্যই কমেন্ট করবে এবং আপনার পেইজকে তার জন্য রেন্সপন্স করতে হবে তাড়াতাড়ি।

আপনি কি কখনো খেয়াল করেছেন কোন ভালো পেইজে একটা green badge মেসেজ অপশনের মতো থাকে। এর রহস্য হচ্ছে আপনার পেইজের পোস্ট গুলোতে এভারেজ রেসপন্স রেট ৯০% হয় মানে কমেন্ট করার ১৫ মিনিটের মধ্যে আপনি রেসপন্স করেন টানা ৭ দিন ধরে। তাহলে এই সবুজ রংয়ের খামারে সাথে " very responsive to messages" লেখাটা অর্জন করতে পারবেন।
"Invite friends to like this page" অপশনের আগে লেখাটি থাকবে।

এটা আসলে কোন সিকিউরিটি অপশন না ফেসবুকের। তবে আপনার পেইজের ফলোয়ারদের যে একটিভিটি বাড়াতে সাহায্য করবে।

*আপনার ওয়েবসাইটের মাধ্যমে আপনার পেইজের প্রমোশন

এখানে প্রমোশনের জন্য আপনার ওয়েবসাইটের "social media follow button" অন রাখুন এবং আপনার ব্লগ আরও বেশি সাহায্য করবে আপনার অডিয়েন্সকে আপনার পেইজের সাথে যুক্ত রাখতে।

*কাস্টমারদের কাছে পেইজ প্রমোশন এবং ই-মেইল কন্ট্রাক্ট ব্যবহার করা

এখানে একটু নতুনত্ব কিছু যোগ করুন কাস্টমারদের জানানোর জন্য আপনার পেইজটি সম্পর্কে। ফেসবুকের একটি স্টিকার যুক্ত করুন আপনার পেইজের নামেী সাথে যা window সামনে থাকবে। যখন কাস্টমার ওয়েবসাইটে প্রবেশ করবে সহজেই বুঝতে পারবে পেইজ সম্পর্কে।
আর ই-মেইল মার্কেটিং এ আপনি পেইজ লিংকটি পাঠাতে পারেন কোন সার্ভিস সম্পর্কে কাস্টমারকে ইমেইল এর মাধ্যমে জানানোর সময়।

*অন্যান্য সোস্যাল প্ল্যাটফর্ম গুলোতে পেইজের প্রমোশন করুন

এখানে আপনি Twitter, LinkedIn, মতো প্রফেশনাল প্ল্যার্টফর্ম গুলোতে পেইজের প্রমোশন করতে পারেন।

এখানে একটা কথা বলা ভাল, ব্যাপারটা মোটেও এ রকম না মানুষ যত জানবে তত কিনবে। বরং এভাবে ভাবুন যত প্রমোশন করবেন পেইজের তত মানুষের কাছে আপনার পেইজের পরিচিতি বাড়বে। আর বাকিটুকু সময়ের সাথে সাথে পেয়ে যাবেন।

শুভ রাএি।

 — with Razib Ahmed and 2 others.

No comments:

Post a Comment