গুগল ম‍্যাপ কি, এর প্রয়োজনীয়তা কি, এটাকে কিভাবে কাজে লাগানো যায়

Röwshön Ârâ

আজকে অতি পরিচিত এ‍্যাপ গুগল ম্যাপ সম্পর্কে কিছু বলতে চাই । গুগল এর বিস্তৃতি প্রচুর ।একটি জিমেইল অ্যাকাউন্ট দিয়েই সকল পরিসেবা গ্রহণ করা সম্ভব । নিচের ছবিতে জিমেইল আইডির প্রোফাইল ছবির পাশে যে ৯টা বিন্দু দেখতে পাচ্ছেন ঐ খানে একটা ক্লিকেই গুগল এর সকল এ‍্যাপ হাজির । আপনার মোবাইলে এ‍্যাপ ডাউনলোড না থাকলেও এখান থেকেই ব‍্যবহার করতে পারবেন । তবে ভালোভাবে ব‍্যবহার করার জন্য এ‍্যাপ ডাউনলোড করাই উত্তম।

গুগল ম‍্যাপ কি ,এর প্রয়োজনীয়তা কি , এটা কিভাবে কাজে লাগানো যায় এসব হয়ত অনেকে জানেন না বলেই কখনো ব‍্যবহারিক জীবনে কাজে লাগাননি । কিন্তু গুগল ম্যাপ আমার জীবনে অনেক কাজে লেগেছে । দেশের অন‍্য সব জায়গার কথা বাদ দিলাম কিন্তু রাজধানী ঢাকার মত জায়গায় গুগল ম্যাপ অতি আবশ্যক।

👉 আপনি শহরে নতুন , একা , মানুষের সাথে কথা বলতে জড়তা তাহলে আপনার পথ চলার সবচেয়ে বিশ্বাসযোগ্য সঙ্গী গুগল ম্যাপ । আপনার নির্দিষ্ট গন্তব্যের ঠিকানা সার্চ করুন । গুগল ম‍্যাপ বলে দেবে আপনার লোকেশন থেকে আপনার গন্তব্য কতদুর , কতক্ষণ সময় লাগবে, রাস্তায় কতটা যানযট। আপনি যদি সার্চ ইংলিশ এর অফিসে যেতে চান এই গুগল ম্যাপ দেখে যেতে পারবেন কারো কোন সাহায্য ছাড়াই।

👉 যেখানে যাবেন সেখানে আপনার কোন আত্মীয় নেই , রাত হয়ে গেছে, পরিবহন ধর্মঘট , কালও কাজ আছে , যেকোনো কারণে বাড়িতে যাওয়া হচ্ছে না । অথবা চোখের সামনে দুর্ঘটনা ঘটেছে , অপরাধ হচ্ছে । এসব প্রয়োজন এ সবচেয়ে কাছাকাছি সহজেই রাতে থাকার জন্য হোটেল অথবা হোস্টেল , হাসপাতাল, পুলিশ স্টেশন,র‍্যাব ক‍্যাম্প ইত‍্যাদি খুঁজে পাবেন।

👉 এখন যে ঠিকানা ম‍্যাপে নেই কিভাবে সেই গন্তব‍্যে পৌঁছাবেন? আপনার বাসা , অফিস কিংবা আত্মীয় স্বজনদের বাড়ির ঠিকানা ম‍্যাপে শো করবে না । এমন ঠিকানার ক্ষেত্রে সবচেয়ে কাছাকাছি যে ঠিকানার সাথে মিল পাওয়া যায় সেটা ধরেই এগতে হবে । আর নিজের সুবিধার জন্য নিজের থাকার জায়গা home কাজের ঠিকানা office আর আত্মীয় স্বজনদের বাড়ির ঠিকানা parking area হিসেবে সেভ করে রাখতে পারেন।

👉 লোকেশন শেয়ারিং এর মাধ্যমে আপনি চাইলে আপনার বন্ধুদের নিজের অবস্থান সম্পর্কে জানাতে পারেন। তবে এ সম্পর্কে আমার কোন ধারণা নেই । এটার প্রয়োগ আমি কখনও করিনি ।

✴️ এই ম‍্যাপটির সর্বোচ্চ ব‍্যবহার যেভাবে করা যায় করুন । এবং ব‍্যবহারের পর অবশ্যই নিজের এক্সপেরিয়েন্স শেয়ার করুন । তাই যেখানে যাবেন অবশ‍্যই ছবি তুলবেন এবং আপনার অনুভূতি contribution এ লিখবেন । অবশ্যই সত্যি কথাটা লিখবেন সে ভালো মন্দ যেমনই হোক ।

#Tip. গুগল ম‍্যাপ অনুযায়ী বিভিন্ন ধরনের পথ হয়ত আপনার সামনে আসবে আর আপনিও সময় বাঁচানোর জন্য যেকোন পথে চলতে চাইলেন । কিন্তু না সময় বেশী লাগলেও সবসময় মেইন রোড ও লোকজন এর চলাচল রয়েছে এমন জায়গা বেছে নিবেন । কারণ অলিগলিতে আপনার একাকিত্ব আপনার বিপদের কারণ হতে পারে ।

source
গুগল ম‍্যাপ


#google_map_ki
#google_map_er_proyojoniota _ki

No comments:

Post a Comment