ফেইসবুক পোষ্ট নিয়ে ডিজিটাল স্কিল ওয়ার্কশপ

ডিজিটাল স্কিল অর্য়াকশ্প -১০

আজকের বিষয় হলো- Facebook post

ফেসবুক একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় আমাদের জীবনে।বলা যায় আমরা একটা দিন কিংবা সময় ফেসবুক ব্যবহার ছাড়া থাকতে পারিনা। ভ্যারচুয়াল লাইফ প্রতিনিত হয়ে উঠছে রিয়াল লাইফ। যেমন এই গ্রুপের কল্যান কুমিল্লার মিটআপ ও অনেক দূর দুরন্ত থেকে যোগ দিয়ে ছিলেন। বলতে পারেন আমরা একটি পরিবার এখন।

এবার আসি মুল কথায়। বলতে পারেন আমরা কেন মূলত ফেসবুক ব্যবহার করি?
ছাএ জীবন থেকেই আমরা আসলে ফেসবুকের ব্যবহার শুরু করি। বলা যায় বন্ধুদের সাথে যোগাযোগের জন্য অর্থাৎ গ্রুপের কারনে ফেসবুক ব্যবহার শুরু করি।

তারপর যখন মোটামুটি আমরা ব্যবহারের অভ্যস্ত হয়ে পড়ি তখন সময় কাটানো শুরু করি।
সুতরাং বলতে পারি ফেসবুক ব্যবহার করা কারণ হলোঃ

১.গ্রুপের কারণে
২.সময় কাটানোর জন্য

এখন বর্তমানে আমরা পার্সনাল আইডিতে

#পোস্ট লেখা
#ছবি আপলোড করা
# ভিডিও আপলোড করা
#অডিও আপলোড

এই সকল কাজ গুলো করে থাকি।

ফেসবুককে এখন আর শুধুমাত্র পার্সনাল আইডিতে সীমাবদ্ধ নেই। বহুমুখী ব্যবহার দেখা যায়। যথাঃ

১)পার্সনাল আইডি
২)ফেসবুক পেইজ
৩)গ্রুপ
৪)ইভেন্ট

আজকের আলোচনার বিষয় ছিল পার্সনাল আইডি।

এখন ফেসবুক ইউজার সংখ্যা ২২৩ কোটির মত।
বলা যায় বিশাল একটা সংখা পার্সনাল আইডির।

আমরা বেশিরভাগ সময় নিজের পার্সনাল আইডির সঠিক ব্যবহার করিনা। অনেকের কাছে এখনও ফেসবুক একটি বিনোদনের মাধ্যম। কিন্তু একটু ভাল করে লক্ষ্য করলেই দেখবেন চাকরি ইন্টারভিউ সহ প্রফেশাল প্রতিটি কাজে ফেসবুকের ব্যবহার অত্যন্ত গুরুত্বপূর্ণ। যেমনঃ আমাদের গ্রুপে আমরা সবাই পরিচিত ফেসবুক আইডি নামে।
তবে আমরা অনেকেই আছি নিজের আইডিটা সঠিক ব্যবহার করিনা। কথাটার মানে হচ্ছে আপনি সম্পূর্ণ রূপে অপরিচিত হয়ে আছেন।বছরে দুই একটা পোস্ট আর নাহলে বড়জোর শেয়ার পর্যন্ত। কিন্তু আমাদের এই অবহেলায় ফেসবুকের মতো একটি প্ল্যাটপফর্মকে আমরা সঠিক ব্যবহার করছি না।

এই প্ল্যাটফর্মটির সঠিক ব্যবহারের জন্য আমাদের কিছু বিষয় খেয়াল রাখতে।

১)নেগেটিব মূলক পোস্ট পরিহার করা….

আমরা প্রায় কোন বিষয় নিয়ে বিরক্ত বা পছন্দ নাহলে সমালোচনা শুরু করি।এ কথায় বলা যায় খোঁচামূলক পোস্ট দেয়া। অবশ্যই তা করা যাবে না। যতই আপনার পার্সনাল আইডি হোক ফেসবুক একটি পাবলিক পাল্টফর্ম। আপনি যা উদ্দেশ্য করে পোস্ট দেন না কেন একটি বাজে পরিবেশের সৃষ্টি হবে। ফলে আপনার সম্পর্কে সবাই নেগেটিভ ভাবে।

২)ভয়রাল টপিক নিয়ে পোস্ট না দেয়া…

অনেকই চলমান যেকোন বিষয় নিয়ে সমালোচক হয়ে উঠি এবং তর্কে জড়ায়। যা সম্পূর্ন অমঙ্গলকর আমাদের জন্য।অবশ্যই তা এড়িয়ে চলতে হবে।

৩)লিংক শেয়ার না করা

এটা অনেক সময় বিরক্তির কারন হয়ে দাড়ায়। বরং আপনার নিজস্ব সৃজনশীলতা থেকে একটি লেখা পোস্ট করতে পারেন। এতে লাভটা আপনারই হবে।

এখন আমাদের যা করতে হবে নিজের আইডির সঠিক ব্যবহারের জন্য..

১) পোস্ট দেয়ার আগে উদ্দেশ্য সম্পর্কে পরিস্কার আইডিয়া থাকা।
আপনি একটি পোস্ট লিখার আগে অবশ্যই আপনাকে উদ্দেশ্য সম্পর্কে জানা। কেন আপনি পোস্টটি লিখছেন?
মূলত ৩টি উদ্দেশ্য হতে পারে-

শিক্ষামূলক
ব্যবসায়
উৎসাহমূলক

এখানে অবশ্যই উদ্দেশ্য আগে নির্বাচন করতে হবে।

২)অন্যের পোস্টে লাইক ও কমেন্ট করা। এতে সুবিধা অনেক প্রতিটা সময় অাপনার ফ্রেন্ড লিস্টে থাকা মানুষ গুলোর সাথে পরিচিতি বাড়ে।আমাদের ডিজিটাল স্কিল বা সার্চ ইংলিশ গ্রুপ তার বড় উদাহর।

৩) বড় পোস্ট এড়িয়ে না যাওয়া। অবশ্যই রিডিং এর হেবিট থাকতে হবে।এতে বড় পোস্ট দেখলে বিরক্তি আসবেনা। জানার পরিধি আরও বাড়বে।

এই ছিল আজকের আলোচ্য বিষয়। অনেক ধন্যবাদ স্যার গুরুত্বপূর্ণ একটি ওর্য়াকশপ করানোর জন্য।

শুভ রাএি সবাইকে —
source
ফেইসবুক

No comments:

Post a Comment