Kamrul Hasan > Digital Skills for Bangladesh
আড্ডা পোস্ট ২৪ মার্চ ২০১৯।
বিষয়ঃ বাংলাদেশে ই-কমার্সের বর্তমান অবস্থা ও ভবিষ্যৎ সম্ভাবনা।
১০ দিনের চ্যালেঞ্জের আজ ৮ম দিন।
আড্ডা পোস্টে সবাইকে শুভেচ্ছা ও স্বাগতম।
— with Razib Ahmed and 2 others.
Md Abdul Awal
বাংলাদেশে বর্তমানে ই-কমার্স হচ্ছে চারা গাছের মত। কেবল শুরু হয়েছে। আগামী দিনগুলোতে ই-কমার্স সব কিছুর জন্য বাজার ধরবে। এখন কেউ যদি শুধু একটি প্রোডাক্ট নিয়ে কাজ শুরু করেন। সামনের দিনগুলোতে সেও অনেক ভাল করবেন ইনশাআল্লাহ।
Razib Ahmed
বাংলাদেশের অর্থনীতির আকার, জনসংখ্যা আর বিশাল বাজারের সম্ভাবনার কথা চিন্তা করলে বলতে হয় এখন পর্যন্ত ই-কমার্স এর ১% বিকাশ হয়নি। মানে ৯৯ গুন বাড়বে হয়তো আগামি ১০ বছরে। তাই যারা এদিকে কিছু করবেন তারা দয়া করে আগে এক বছর জানার চেষ্টা করেন।
Md Jamil Mahmud
বাংলাদেশের ই-কমার্সের নামে ধোঁকাবাজি চলে
Razia Akter
বর্তমানে ই - কমার্সের অবস্থা অনেকটা ভালো। ই -কমার্সের ব্যবহার করছে অনেকেই এখন। পন্য কেনাকাটা ক্রয় বিক্রয়।
Afria Akhter Sohana
বাংলাদেশে ই-কমার্সের অবস্থা মোটামুটি ভালো ২০০০ এর মত উদ্যোক্তা ই-কমার্সে কাজ করছে
Oishi Ahsan Mim
প্রানের আড্ডায় স্বাগতম সবাইকে
Md. Movazul Hoque Movaz
ই-কমার্স নিয়ে ভালো কোন কোর্স আছে কি?
Oishi Ahsan Mim
ইতিমধ্যে ই-কমার্স সবার মাঝে দারুন ভুমিকা পালন করছেন,খুব দ্রুত ক্রেতা ও বিক্রেতা দুটোই বৃদ্ধি পাচ্ছে।
Afria Akhter Sohana
বাংলাদেশ ই-কমার্সের জন্য অনেক বেশি উদ্ভাবণময়। কারণ দিন দিন সবকিছু ডিজিটাল হচ্ছে এতে করে মানুষও অনেক ব্যস্ত তাই ই-কমার্স অনেক বড় জায়গা করে নিবে এ দেশের মানুষের মনে।
Delwar Hossen Dulu
বাংলাদেশে ই-কমার্স সেক্টর এখনো বলা চলে প্রাইমারী পর্যায়ে আছে। তবে বাংলাদেশে এর সম্ভাবনা অনেক উজ্জ্বল বলা যায়। কারণ আমাদের দেশে জনসংখ্যার যে প্রাধিক্য তাতে এ খাতে অনেক ভাল কিছুই হবে এটা নিসন্দেহে বলা যায়।
Farzana Rumky
বর্তমানে ই-কমার্সের ক্রেতারা মূলত শহরকেন্দ্রিক।বিশেষ করে ঢাকা, গাজীপুর ও চট্টগ্রামে।
Md Kurshedul Alam
বর্তমান ই-কমার্সের বা আললাইনের ব্যবসা অনেক বৃদ্ধি পাচ্ছে। ই-কমার্সের সঠিক নিয়ম গুলো প্লু করতে পারলে আর ও অনেক উন্নতি লাভ করবে
Delwar Hossen Dulu
বাংলাদেশে ই-কমার্স এর ভবিষ্যৎ অনেক উপরে বুঝতে পেরে বাইরের অনেক বড় বড় কোম্পানি আগমন দেখে তা খুব সহজেই অনুমেয়।
শেষ প্রহর
বর্তমানে সবকিছুই তথ্যপ্রযুক্তি নির্ভর হয়ে পড়েছে,, এজন্য ই- কমার্সের অবদান অনেক।
Iqbal Hossain Hasan
বাংলা দেশে ই কমাস্ এর বিশাল সুযোগ আছে শুধু দরকার একটু লেগে থাকা এবং সঠিক সময়ে কাস্টমারের কাছে সঠিক পন্য পোছে দেওয়া
Md. Movazul Hoque Movaz
যারাই ই-কমার্স নিয়ে ভাবছেন, অবশ্যই আগে ভালো করে জেনে বুঝে শুরু করবেন। আমার খুব ইচ্ছে ই-কমার্স নিয়ে ভালো কিছু করার। তাই আপনাদের থেকে শিখতে চাই।
Delwar Hossen Dulu
বাংলাদেশে ই-কমার্স এর ভবিষ্যৎ খারাপ হলে বিদেশি বড় কোম্পানি কখনো আমাদের দেশে ব্যাবসা করার জন্য আসতো না।
Rodela Dopur Sorna Chy
ইকমার্স কী এখনো গ্রাম অঞ্চলে জানা নেই কেউ কারো তাই বর্তমান এর প্রসার ভালো না তেমন
MD Sohel Rana
বর্তমানে মানুষ খুবই আারামপ্রিয়। এখন ঢাকার অনেকেই দুপুরের খাবার অনলাইনে অর্ডার করে বুকিং দেয়। বাংলাদেশের প্রেক্ষাপটে ই-কমার্স মুখর হয় যাবে সবকিছু । আগামি ৫-৭ বছরের মধ্যে। আমার চিন্তাি থেকে বললাম। তাই এই সেক্টরে যারা ক্যারিয়ার গড়তে চায়। স্যার বলেছে, ১০০ দিন সময় দিতে । দয়া করে সামনে আগানোর আগে । আপনার আইডিয়া আছে, নোট করে রাখেন। বাহ্যিক দৃষ্টিতে এটা যতটা সহজ মনে হয়। আপনি যদি এই সেক্টরে যারা সফল , তাদের সাথে যোগাযোগ করেন। তাদের গল্প শুনেন ভালো একটা ধারনা পেয়ে যাবেন। সুতরাং আগে পর্যাপ্ত সময় দিয়ে আামাদের মন্তব্য গুলো আমরা আড্ডায় বলতে পারি লেখার মাধ্যমে।
Md Bahadur
ভবিষ্যৎ এ ই কমার্স যা হবে তার এখনও কিছুই হয়নি,,,তবে দিন দিন বৃদ্ধি পাচ্ছে।
Fahmida Arfin
আমি জানার চেষ্টা করতাছি
Delwar Hossen Dulu
ভবিষ্যতে বাংলাদেশ হবে ই-কমার্স এর জন্য সবচেয়ে সম্ভাবনাময় একটি দেশ। তাই দেশিও কোম্পানি গুলো এখন থেকে ভালো প্রস্তুতি গ্রহণ করতে হবে।
Md Kurshedul Alam
বর্তমান ই-কমার্সের ব্যবসা মেয়েরা বেশি অগ্রসর হচ্ছেন।
Delwar Hossen Dulu
যারা সামনে ই-কমার্স সেক্টরে ভালো কিছু করতে চাই তাদেরকে এখনি এদিক সম্পর্কে ভালো জ্ঞান অর্জন করতে হবে তাহলে এই দিকেই ভালো কিছু করা খুব সহজ হবে।
Raju Ahmed
আজকে একটা পোস্ট দেয়ায়র ইচ্ছা ছিল ই-কর্মাস করার পূর্বে আমরা কি কি প্রাথমিক কাজ করতে পারি । আমার নিজের মত করে । দেব তবে একটু পরে । ১০ দিন ই-কর্মাস আড্ডা হয় কেমনে ? আরো কিছুদিন বাড়িয়ে দেন ।
Rodela Dopur Sorna Chy
ভবিষ্যতে ইকমার্স এর ব্যাপাক চাহিদা হবে কারন মানুষ দিন দিন অাপডেট হচ্ছে
Raju Ahmed
আজকে লাইফ প্রগ্রাম দেখলাম । ভালই লেখছে । সবাই কত সুন্দর ফ্লুয়েন্ট স্পিকিং করলেন । খুব ভাল লাগছে । শুভ কামনা সবার জন্য ১০০০ ভিডিও থেকে সবাই রাবেয়া আপুর মত ১০০০০ করে ফেলবে এখন ।
Eshmita Al Risad
বর্তমানে বাংলাদেশে ই-কমার্সের মূল্য অনেক। আগে সবার যে এর প্রতি অবজ্ঞা ছিলো তা দিন দিন কেটে উঠতে শুরু করেছে। এর কারণ হলো বিক্রেতা তার ব্যবসা সহ্যভাবে পরিচলনা করছেন এবং ক্রেতার সাথে বন্ধুসুলভ আচারণ করছেন। এবং এই কাজ ভবিষ্যৎ তে আরো এগিয়ে যাবে। এখন এর উপর অল্প প্রতিযোগিতা হচ্ছে, কিন্তু পরে এর প্রতিযোগিতা ৩গুণ রূপ নেবে।
Md Bahadur
নিজেকে তৈরি করার এখনই সময়,,, ই কমার্স এর ভবিষ্যৎ উজ্জ্বল।
Abdullah Sk
Call center support valo howa lagbe.
Ponno sorboraher jonno e-com er sokol partner mile gari kine somitir moto ta sudhu product pathanor jonno kaj korte hbe.
Product thik vabe powchay na / gram a o product dite hbe,
sudhu sodor a dile colbena.
Raju Ahmed
সবাইকে প্রগ্রাম করে ক্লান্ত হয়ে গেছে । আড্ডায় কোন জোর নাই । গতকাল দেখলাম গত ৫ দিনের চেয়ে অনেক ক কমেন্টস কম ছিল। সবাইকে কি ক্লান্ত ?
Ibrahim Khalil
বাংলাদেশে ই-কমার্সের মাঠ খালি হলেও গোল দেয়ার মত তেমন খেলোয়াড় নেই
Aloka Yesmin Jyoti
পূর্বের তুলনায় বর্তমানে ই-কর্মাস বাংলাদেশে গুরুত্ব পূর্ণ অবস্থা করে নিয়েছে।
Ibrahim Khalil
যদি বর্তমান অবস্থার কথা বলি তাহলে শহরাঞ্চলে বেশ সাড়া ফেলেছে.তবে গ্রামাঞ্চলের অনেক জায়গায় এখনো ই-কমার্স শব্দটিই নতুন
Aloka Yesmin Jyoti
মানুষ প্রযুক্তি নির্ভর হতে শুরু করেছে। ভবিষ্যৎ ই-কর্মাস অনেক সাফল্যের সাথে কাজ করতে পারবে
Afria Akhter Sohana
বাংলাদেশের ট্রেডিশনাল ব্যবসাগুলোও অনলাইনে নিবন্ধন করতে হবে তাই ই-কমার্স খাত বাংলাদেশের জন্য অনেক বড় খাত হতে যাচ্ছে
Ibrahim Khalil
ই-কমার্স কর্মব্যস্ত মানুষের জন্য একটি আশির্বাদ
শেষ প্রহর
বর্তমানে ই- কমার্সের দ্বারা যাবতীয় কেনাকাটা সম্পন্ন করা হয় এবং ঘরে বসেই শুধু মাত্র কম্পিউটার,,, ওয়েবসাইট,,, মোবাইল ইত্যাদির মাধ্যমে এই কাজগুলো করা যায়।
Rodela Dopur Sorna Chy
বাংলাদেশ তথ্য প্রযুক্তি দেশ সো ভবিষ্যৎ এর দ্বারা অনেক এগিয়ে যাবে
Ibrahim Khalil
ই-কমার্স ব্যবসায়ীদের অনেকেরই এই বিষয়ে পুর্নাংগ জ্ঞান নেই
Delwar Hossen Dulu
আগামী কয়েক বছরের মধ্যেই ই-কমার্স সেক্টর হবে বাংলাদেশের কর্মসংস্থানের জন্য উল্লেখযোগ্য একটি ক্ষেত্র।
Ibrahim Khalil
ই-কমার্স ব্যবসা যারা করছে বিশেষ করে ছোট পর্যায়ে তাদের মাঝে কিছু কিছু ব্যবসায়ী অগ্রিম প্যামেন্টের নাম দিয়ে সাধারন গ্রাহকদের হয়রানি করছে.ফলে অনেকের মাঝে ই-কমার্স নিয়ে ভূল ধারনা জম্মাচ্ছে
Delwar Hossen Dulu
বাংলাদেশের আয়ের আর একটি অন্যতম দিক হবে ই-কমার্স ক্ষাত তাই এদিকে যে অবহেলা করবে সে অনেক বড় ভুল করবে।
Ahmed Oli
ই-কমার্স সামনের দিনে এত প্রসার লাভ করবে কল্পনার বাহিরে
Delwar Hossen Dulu
এখন যারা ই-কমার্স সেক্টর কে নিয়ে ফালতু বকেন তারাই এক সময় আফসোস করবে এতে কোন সন্দেহ নেই।
Ibrahim Khalil
ই-কমার্স ব্যবসায়ে নামতে হলে আগে এই বিষয়ে জ্ঞানার্জন করতে হবে.মার্কেট রিসার্চ করতে হবে
Shamim Hosen
বর্তমান অবস্থা যে বেশ ভালো তা বলা বেশ কঠিন।
অনেক কোম্পানি প্রতারণার জাল বাধছে। একটি কোম্পানির কারনে অন্যরা দোষী হচ্ছে। এই দিক থেকে বলতে গেলে আগে সব ই-কমার্স উদ্যোক্তাদের এই বিষয়ে সতর্ক থাকতে হবে এবং আস্থা অর্জনের জন্য সময় উপযোগী ব্যবস্থা নিতে হবে।
ভবিষ্যতের কথা বলতে গেলে, এটি একটি সম্ভাবনাময় উদ্যোগ। মানুষ এখন চায় খুব শর্টকাট কিছু করতে। আমি যদি ক্রেতার দিক থেকে বলি তবে একজন ক্রেতা হিসেবে আমি চাইব বাইরে না গিয়ে শর্টকাট কেনাকাটা ঘরে বসে সব করতে। সেক্ষেত্রে ভবিষ্যতে এর সম্ভাবনা অনেক বেশি।
Aloka Yesmin Jyoti
নতুন শেখার সহজ উপায় নিজে যা জানি তা কমেন্ট করার সাথে সাথে অন্য সবার কমেন্ট পড়ে রিপ্লাই দেওয়া।
শেষ প্রহর
ই- কমার্সের মাধ্যমে দেশের ব্যাপক কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়েছে,,, সেই সাথে ক্রমবিকাশ দিন দিন বৃদ্ধি পেতে চলেছে
Sajna Afia
আমি ইকমাস আগে এভাবে একটুও বুঝিনি কিনতু এখন বুঝতেছি ইনশাআল্লা আগামিতে আরো ভাল করে বুঝতে পারব
Delwar Hossen Dulu
আমরা হয়তো অনেকেই জানিনা যে ই-কমার্স সেক্টর টা কতবড় একটি আয়ের অন্যতম দিক। কিন্তু পরিসংখ্যান অনুযায়ী এই মূহুর্তে বাংলাদেশের প্রায় ৫০হাজার লোকের কর্মসংস্থান সৃষ্টি হয়েছে।
শিশির হ্যাপি
বতমান থেকে ভবিষ্যৎ এর পচলন বেড়ে যাবে।বাণিজ্যই হবে একমাত্র শক্তি
Kawser Ali
জয়েন করলাম আড্ডা তে😐। ই কমার্স এ ভবিষ্যতে আরো প্রসার ঘটবে সবাই চায় ইজি লাইফ যার জন্যে ইকমার্স অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে
Md. Babul Miah
এক সময় ই কমার্স হবে ব্যবসা সম্প্রসারণের মুল হাতিয়ার
শেষ প্রহর
ই- কমার্স মূলত শহরকেন্দ্রিক এজন্য এর ব্যাপকতা দ্রুত বৃদ্ধি পাচ্ছে
Jannatul Ferdousi
এই সাইটে বাংলাদেশের সম্ভাবনা অনেক বেশি কারন সারা বিশ্ব এখন একই সুতায় গাথা
Ibrahim Khalil
আমার মনে হয় ভবিষ্যতে মাছ,মাংসও অনলাইনে বিক্রয় হবে
Delwar Hossen Dulu
এই মুহুর্তে বাংলাদেশ সরকারের আয়ের সবচেয়ে বড় মাধ্যম হলো বৈদেশিক মুদ্রা আর একটি অন্যতম হলো তৈরি পোশাক রপ্তানি। কিন্তু আর কয়েক বছরের মধ্যেই ই-কমার্স হবে আর একটি অন্যতম আয়ের উৎস।
Adib Islam
বর্তমানে ই-কমার্সে এর দিকে অনেক তরুন উদ্ভাবনাময়ী উদ্দ্যোক্তার প্রসার ঘটছে,ব্যাপারটা আমাকেও অনেক অনুপ্রাণিত করেছে
Rodela Dopur Sorna Chy
ইকমার্স সবজায়গা থেকে করা গেলে অারাম প্রিয় হয়ে পড়বে সবকিছু ভালো হবে
Ibrahim Khalil
ই-কমার্সকে গ্রামপর্যায়েও পরিচয় করতে সরকারীভাবে ইউনিয়ন পরিষদে সেমিনার করা দরকার
Jannatul Ferdousi
আগামি পাঁচ বছর পর আমরা অনেক বেশি যান্ত্রিক হয়ে যাবো আর সেখানে ইকমারস রাজত্ব করবে তাতে কোন সন্দেহ নেই
Iqbal Hossain Hasan
এমন একটা সময় আসবে কেউ মারকেটিং করতে যাবে না সফিং মলে সব ঘরে বসেই কিনবো
Md Kurshedul Alam
ই-কমার্সের ফলে কাস্টমার ভালো বা গুণ গত মান ভালো রেখে ক্রেতা কাছে বিক্রিতা অনেক লাভবান হবে।আর আপুরা আপুদের কে বেশি সার্পোট দিতে পারে বলে উন্নতি করতে পারে বেশি
Ibrahim Khalil
যারা ই-কমার্স নিয়ে ভালো জ্ঞানার্জন করবে তারা তাদের কর্মসংস্থান এর পাশাপাশি অন্যেরও চাকরির ব্যবস্থা হবে
Aloka Yesmin Jyoti
ই-লানিং নিয়ে যেমন একদিন শুধু প্রশ্ন করার আডডা হয়েছি। তেমন একদিন শুধু ই-কর্মাস নিয়ে প্রশ্ন করার আডডা হলে অনেক নতুন নতুন কিছু শিখতে পারতাম যা আদো জানা নাই।
Kawser Ali
মানুষ হচ্ছে অলস এবং শান্তি প্রিয় তাই ঘরে বসেই সব কিছু পেতে চায় এই জন্যে ই অদূর ভবিষ্যতে ও এটা অনেক প্রসার লাভ করবে
Md. Babul Miah
এখন আর এদেশে গ্রাম আর গ্রাম নেই। সবাই ইন্টারনেট ব্যবহার করছে।
Sanjana Mitula
ই-কর্মাসের বর্তমান অবস্থা ভালো। তবে বাংলাদেশের অবস্থা অন্য দেশের তুলনায় অনেক পিছিয়ে। আমাদের এবং প্রতিটি দেশের ই- কর্মাসের সম্ভাবনা অনেক বেশি
Jannatun Naim
শহরে বর্তমান অবস্থা মোটামুটি ভালো।
তবে ভবিষৎ এর সম্ভবনা রয়েছে।
Abu Sayed Baten
বাংলাদেশ এ এখনো ই-কমারস ততোটা জনপ্রিয় হয়নি।
Md Al Amin Hossen
তুলনামূলক আমরা পিছিয়ে আছি,,?
তবে তাড়াতাড়ি এগিয়ে যাবো ইনশাআল্লাহ।
Shamim Hosen
বাংলাদেশে চাকরির বাজার হচ্ছে সোনার হরিন। শিক্ষিত লোক আছে কিন্তু চাকরি নেই।
সেদিক থেকে অনেক বেকার মানুষ পেশা হিসেবে ই-কমার্স বেঁচে নিচ্চেন।
Md. Movazul Hoque Movaz
ই-কমার্সের মাধ্যমে মানুষের জীবনযাত্রা অনেক সহজ হয়ে যাচ্ছে।
শেষ প্রহর
দেশে যেহেতু ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড ব্যবহারকারীর সংখ্যা অধিক এজন্য ইন্টারনেট ব্যবহার অনেক গুণে বৃদ্ধি পেয়েছে যেটা ই- কমার্সকে প্রবৃদ্ধির দ্বারপ্রান্তে এগিয়ে নিয়ে চলেছে।
Sanjana Mitula
আমাদের দেশের ই-কর্মাসের সম্ভাবনা অনেক বেশি। তবে বর্তমান অবস্থা তেমন সন্তোষজনক নয়।
Md. Babul Miah
মাছ, মাংস অলরেডি সেল হচ্ছে
Jannatun Naim
বর্তমানে অনেকেই বিশ্বাস করে উঠতে পারছেনা বলে অনলাইনে কেনাকাটা পছন্দ করেনা।
তবে ভবিষৎ এ অনেক সম্ভাবনা রয়েছে।
Ibrahim Khalil
ই-কমার্সে বাংলাদেশের ভবিষ্যত উজ্জ্বল।কেননা দেরিতে হলেও মানুষ প্রযুক্তিনির্ভর হয়ে যাচ্ছে
Mohammed Ahsan Ullah
বর্তমান প্রেক্ষাপট অনুযায়ি বাংলাদেশ এর জন্য ই-কমার্স ভবিষ্যৎ এ ব্যাপক সম্ভাবনীয় হবে। সুতারাং এখন থেকে ই-কমার্স নিয়ে ভাবা উচিত বলে মনে করি।
MD Minhaz Rahim
ই - কমাস একটি ভালো অনলাইন পণ্য কেনা বেচা ও সেবা প্রদান ভালো মাধ্যম। আমিও চাই এই সেক্টরটা বাংলাদেশে আরো ভালো করুক। বাট এই সেক্টর সম্পকে মানুষ এর জানা এখনো কম রেয়েছে বা জানলেও কেনা কাটা করতে চায় না। আসথা অভাব রেয়েছে। কিন্তু সময় সাথে সাথে এসব সমস্যা গুলো slove হবে আশা করি। আমি নিজেও ই কমাস বিজনেস করতে আগ্রহী।
Md. Movazul Hoque Movaz
প্রযুক্তিকে যারা ভালো ভাবে গ্রহণ করতে পারবেনা তারা পিছিয়ে থাকবে। তাই এই দিকে আমাদের জ্ঞান অর্জন করতে হবে।
Jannatul Ferdousi
অগতির গতি হবে অনলাইন ব্যবসায়
Sanjana Mitula
আমাদের দেশের শিক্ষিত জনসংখ্যা ই-কর্মাসকে নিজেদের পেশা বানাতে পারে।
Sadia Akter
চীনে ই-কমার্স চালু হয় ৯৬/৯৮ এর দিকে। আর এর প্রসার লাভ করে এবং সর্বাধিক গ্রহনযোগ্যতা পায় ২০১১ সাল থেকে। সেই তুলনায় বাংলাদেশ অনেক পিছিয়ে আছে। তবে এর প্রচুর সম্ভাবনা রয়েছে।
Ibrahim Khalil
রাত ১২টাই ও আমার ইচ্ছামত কেনাকাটা অনলাইনের মাধ্যমেই করতে পারি
Jannatul Ferdousi
মানুষ আরো সক্রিয় হবে ফলে আইটি জ্ঞান হবে ভালভাবে কিছু করার প্রধান হাতিয়ার
Jannatun Naim
শহরের তুলনায় গ্রামে ইকমার্সের সম্ভাবনা খুব কম।
তবে গ্রামের শিক্ষিতরা ইকমার্সে যুকার সম্ভাবনা রয়েছে। কেননা তারা বিশ্ব সম্পর্কে ধারনা রাখে।
Jahangir Alam
বাংলাদেশে ই-কমার্স খাতের বর্তমান অবস্থা
UNCTAD ১৩০টি দেশের ই-কমার্স খাতসমূহ নিরীক্ষান্তে B2C E-commerce Index প্রস্তুত করেছে। দেখা যায় যে, ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা একটি দেশের ই-কমার্স খাতের অবস্থান নির্ণয়ের প্রধান সূচক হিসেবে কাজ করে। ২০১৫ সালে ITU কর্তৃক প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, বাংলাদেশে ইন্টারনেট ব্যবহারকারী বৃদ্ধির হার ১৪%; শুধুমাত্র এই একটি প্রতিবেদনের তথ্যের সাথে বিটিআরসি’র সংখ্যার (৩৯%) গরমিল পরিলক্ষিত হয়। উল্লেখ্য, ITU-এর প্রতিবেদন বাংলাদেশ সরকার ইতোমধ্যে প্রত্যাখ্যান করেছে।
দেশে ই-কমার্স কর্মকান্ড দ্রুত বৃদ্ধি পাচ্ছে। প্রতি মাসে নতুন নতুন সাইটের আগমন ঘটছে। যদিও এ খাতের বর্তমান অবস্থা এবং ই-কমার্স ইন্ডাস্ট্রির সঠিক সংখ্যা সম্পর্কে খুব একটা গবেষণা পরিচালিত হয়নি; তবে Kaymu.com.bd সম্প্রতি প্রকাশিত ‘A Report on e-commerce Trends in Bangladesh’ শীর্ষক প্রতিবেদন অনুযায়ী বাংলাদেশে ই-কমার্স খাত ধীরে ধীরে উন্নতি করছে। Kaymu-এর ভবিষ্যদ্বাণী অনুযায়ী, ই-কমার্স খাতে লেনদেন প্রতিবছর কমপক্ষে ১০% বৃদ্ধি পাবে।
ই-কমার্সের ক্রেতারা মূলত শহরকেন্দ্রিক; তন্মধ্যে ৮০% ক্রেতার ঢাকা, গাজীপুর ও চট্টগ্রামের। এদের মধ্যে ৩৫% ঢাকার, ৩৯% চট্টগ্রামের এবং ১৫% গাজীপুরের অধিবাসী। অন্য দু’টি শহর হলো ঢাকার অদূরে নারায়ণগঞ্জ এবং আরেকটি মেট্রোপলিটান শহর সিলেট। ৭৫% ই-কমার্স ব্যবহারকারীর বয়স ১৮-৩৪-এর মধ্যে।
Jiman Samim
ই-কমাস সমর্পকে যদি আমরা এখন থেকে ভালো ভাবে আলোচনা করি।তাহলে ভবিষ্যৎ কাজে দিয়বে
Ibrahim Khalil
তবে ই-কমার্স সবচেয়ে বেশি সুফল বয়ে এনেছে মেয়েদের জন্য
Delwar Hossen Dulu
ই-কমার্সের দ্রুত প্রসারের জন্য বাংলাদেশের সব পোস্ট অফিস গুলো ক্রমান্বয়ে আবার সব চালু করার উদ্দোগ নেয়া হচ্ছে যাতে দেশের প্রত্যান্ত অঞ্চলের মানুষ ঘরে বসেই তাদের পছন্দের পন্য খুব সহজে এবং দ্রুত পেতে পারে। ফলে এখানেও বিশাল একটা কর্মসংস্থান সৃষ্টি হবে।
Jahangir Alam
বাংলাদেশে ই কমার্স বিজনেস সফলতার সম্ভাবনা::
ই-কমার্স বিজনেস যেমন লাভজনক, তেমনি এই বিজনেসে লোকশানেরও সম্ভবনা রয়েছে। তাই ই-কমার্স বিজনেস শুরু করার পুর্বে এই বিষয়ে সঠিক জ্ঞান অর্জন করে নিতে হয়। তবে আজ সেই বিষয়ে কথা বলবো না, আজ কথা বলবো ই-কমার্স বিজনেসে সফলতার সম্ভবনা নিয়ে। বিশেষ করে বাংলাদেশে ই-কমার্স বিজনেসে সফলতার সম্ভবনা কেমন রয়েছে এটাই আজকের টিউনের মূল বিষয়।
বাংলাদেশ প্রযুক্তিগত দিক দিয়ে প্রতিনিয়ত বেশ এগিয়ে যাচ্ছে। আমাদের দেশে বর্তমানে প্রায় ১১ কোটির উপরে মোবাইল সংযোগ রয়েছে। বিভিন্ন মাধ্যমে ইন্টারনেট সংযোগ রয়েছে ৪ কোটির উপরে এবং এই সংখ্যা দিন দিন বাড়তেই থাকবে। তাই যারা ই-কমার্স বিজনেস শুরু করেছেন বা করবেন তাদের সফলতার ক্ষেত্রে এটা অবশ্যই সম্ভাবনাময় খবর।
আমাদের দেশে এখন ১ কোটির উপরে ফেসবুক একাউন্ট রয়েছে। অনেকেই আছেন যাদের ইন্টারনেট জ্ঞান শুধু ফেসবুকের মধ্যেই সীমাবদ্ধ। এদের মধ্যে অনেকেই ফেসবুকে পেজ খুলে মার্কেটিং করছেন। আর নিঃসন্দেহে ফেসবুকের চাহিদাও দিন দিন বাড়তে থাকবে। তাই ই-কমার্স বিজনেসের ক্ষেত্রে ফেসবুক মার্কেটিং করে আরও বেশি মানুষের কাছে পৌঁছানো যাবে এবং সফলতার ক্ষেত্রে নতুন মাত্রা যোগ হবে।
বাংলাদেশের প্রতিটি প্রান্তে আর্থিক লেনদেন কে আরও সহজ করে দিয়েছে মোবাইল ব্যাংকিং সার্ভিস গুলো। বিকাশ, ডাচ বাংলা মোবাইল ব্যাংক, ইজি ক্যাশ ইত্যাদির মত সার্ভিস গুলোর কারনে এখন সবাই সহজ এবং দ্রুত সময়ে যে কোন জায়গা থেকে আর্থিক লেনদেন করতে পারছেন। আর ই-কমার্স বিজনেসে সেলিং এর ক্ষেত্রে এই বিষয়টা বেশ সুবিধাজনক।
উপরোক্ত কারন গুলোর দিকে লক্ষ্য করলে আমরা দেখতে পাই, বাংলাদেশে ই-কমার্স বিজনেসের জন্য অপার সম্ভবনা রয়েছে। তথ্য প্রযুক্তি বৃদ্ধির সাথে সাথে এই দেশে ই-কমার্সেরও অনেক প্রচার প্রসার ঘটবে। তাই সঠিক জ্ঞান নিয়ে আমাদের দেশে ই-কমার্স বিজনেস শুরু করা গেলে সফলতার সম্ভবনা অনেকাংশেই বেশি রয়েছে।
Taslima Siddika Siddika
আস্সালামুআলাইকুম!কেমন আছেন সবাই?এতক্ষণ সব কমেন্ট পড়ার চেষ্টা করছিলাম।আসতেও একটি দেরী হয়েছে।গত কালের আড্ডায় আসতে খুব দেরী হয়েছিল,জি-ট্যাবটি খুজতে খুজতে।যখন গ্রুপে আসলাম আড্ডার পোষ্টটি আর পাচ্ছিলাম না,কিন্তু পাই নি।খুজতে খুজতেই সময় শেষ।কমেন্টও পড়তে পারিনি,লিখতেও পারি নি।তারজন্য খুবই দুঃখিত।
Oli Ahmed
ই - কমাস এর জ্ঞান এখানে যে ভাবে আমরা পাচ্ছি তা আর কোথাও পাবোনা
Shamim Hosen
বেশিরভাগ সুফল সম্ভাবনা এই কারনেই যে, পণ্য রাখার জন্য ভি আই পি দোকান প্রয়োজন নেই। সেক্ষেত্রে এডভান্স নামক গ্লানি থেকে সহজে মুক্তি মিলবে।
Biplob Kishore Deb
স্যারের নেতৃত্বে ই-ক্যাব প্রতিষ্ঠার পর থেকে বিগত কয়েক বছরে বাংলাদেশে ই-কমার্সের ব্যাপক প্রসার ঘটেছে। কিন্তু শহর, উপ-শহরগুলোসহ গ্রামাঞ্চলেও ই-কমার্সের আরো প্রসার ঘটার সম্ভাবনা রয়েছে। এখানে উল্লেখ্য যে বাংলাদেশের অর্থনীতি খুব দ্রুত বৃদ্ধি পাচ্ছে এবং অচিরেই বাংলাদেশ মধ্যম আয়ের দেশে পরিণত হতে যাচ্ছে, ফলে সাধারন মানুষের ক্রয় ক্ষমতাও বৃদ্ধি পাচ্ছে। তাই সামনের বছরগুলোতেও ই-কমার্সের এই প্রবৃদ্ধি অব্যাহত থাকবে বলে আশা করা যাচ্ছে। ফলে ই-কমার্স সেক্টরে কর্মসংস্থানেরও প্রচুর সুযোগ রয়েছে। ই-কমার্সের যেমন ব্যাপক সম্ভাবনা রয়েছে তেমনি এটাও ঠিক যে এই সেক্টরে প্রতিযোগীতাও আরো অনেক বাড়বে আসছে বছরগুলোতে। ফলে স্যার যেমনটা বলেছেন যে ই-কমার্স নিয়ে যাদের কাজ করার ইচ্ছা রয়েছে তাদের উচিত হবে এক বছর সময় দিয়ে ই-কমার্সের আদ্যোপান্ত জানা এবং নিজেদেরকে ভালোভাবে প্রস্তুত করা।
Anwar Mollik
সবাই খুব পরিনত খুভ ভালো লাগছে 😄
Razia Sultana
ই-কমার্স এর অবস্থা বাংলাদেশে খুব যে ভালো তা না আবার একদ্ম খারাপ অ না। #৩১১২
MD Minhaz Rahim
আমি একটা বিষয় জানতে চাই যে ই কমাস যেসব মাকেট পেলস আচে তাদের business কি invest করা যাবে?
শেষ প্রহর
ভবিষ্যৎ - এ কোন মধ্যস্থভোগী সাহায্য ছাড়াই শুধুমাত্র আইসিটি এবং ই- বানিজ্য সম্পর্কে জ্ঞান অর্জনের মাধ্যমে সম্পৃক্ত হওয়া যাবে।
Sadia Akter
অনলাইনে পণ্য দেখতে একরকম কিন্তু বাস্তবে তার সম্পূর্ণ ভিন্ন। আরো কিছু ত্রুটিবিচ্যুতির কারনে অনলাইনে কেনাকাটায় অনেকেই আস্থা রাখতে পারে না। তবে ব্যস্ত জীবনে সহজ কেনাকাটা সমাধান দেয় ই-কমার্স সাইট। তাই ব্যর্থতার পাশাপাশি এর গ্রহনযোগ্যতাও রয়েছে অনেক।
Anwar Mollik
তবে আমাদের Razib Ahmed এর কস্ট আর লেগে থাকার জন্য।আজ আমরা সুফল ভোগ করছি।স্যার এর নাম লিখা থাকবে আজিবন।
Razia Sultana
আমাদের দেশে এখন গ্রাম ও নেট ব্যবহার হচ্ছে। শুধু যে মোবাইল ডাটা চলে তা কিন্তু ন্স ব্রোডব্যান্ড লাইন ও চলে চলেছে এখন।
#৩১১৩
Jannatul Ferdousi
অসাধু ব্যক্তি চেষ্টা করবে লোক ঠকিয়ে মুনাফা লুটে বিদেশে পাড়ি জমাতে কিন্তু আমাদের সচেতন হতে হবে ভেজাল পন্য নিজে কিনবো না অন্যকে কিনতে দেবো না। ভাল পন্য ও সেবা প্রদানকারীকে বেশি বেশি পরিচিত করবো ও পুরস্কার দেয়ার ব্যবস্থা থাকবে যাতে ভাল কিছু করার জন্য সবাই নিষ্ঠার সাথে কাজ করবে
Sanjana Mitula
আমরা জানি যে যেকোন কিছুকে দাড় করাতে চাইলে তার জন্য শ্রম, মেধা, দক্ষতা, পরিকল্পনা, সাফল্য,সম্ভাবনা সব কিছু চিন্তা করতে হয়।ই-কর্মাসের জন্য সব কিছু দরকার
Anwar Mollik
খানা খেয়ে আসি।😊
Jiman Samim
আজকে আর থাকতে পাইতেছি না ঘুম এর জন্য bye
Razia Sultana
আমাদের দেশের মানুষ আরাম প্রিয় বিনা পরিশ্রম এ যদি ঘরের মধ্যে বসে শুধু অর্ডার করলেই পেয়ে যায় তাহলে কে আর হেটে মার্কেট এ যাবে। #৩১১৪
শেষ প্রহর
ভবিষ্যৎ এ ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়ন প্রক্রিয়া অধিকতর বেগবান হবে এবং সারা বিশ্বে এর ব্যাপকতা ছড়িয়ে পড়বে।
Nusrat Jahan Mitu
ই- কমার্স এর সম্ভাবনা আমাদের দেশে দারুণ সুফল বয়ে আনবে। এতে আমরা অনেক সুযোগ - সুবিধা ভোগ করতে পারবো। ঘরে বসে কেনা- কাটা করতে পারবো পছন্দ মত। তাই বিক্রেতা যদি সৎ থাকতে পারে তাহলে আমাদের জন্য দারুণ কিছু সম্ভাবনা অপেক্ষা করছে ই - কমার্স এর জন্য।7 ·
Taslima Siddika Siddika
ই-কমার্সের বর্তমান অবস্থা হচ্ছে এই গ্রুপের সদস্যরা আড্ডায় আড্ডায় কচ্ছপ গতিতে ই-কমার্স বিশেষজ্ঞ হয়ে পড়ছে।
Sadia Akter
বাংলাদেশের গ্রামীণ অর্থনীতিতে এখনো মধ্যস্থতাভোগীদের আধিপত্য দেখা যায় বিভিন্ন অঞ্চলে। তাদের কাছ থেকে ই-কমার্স ব্যবসায়িকগন পণ্য সরাসরি আমদানি করে কম খরচে ভোক্তাদের নিকট পৌঁছে দিতে পারে। এতে উৎপাদনকারী , ক্রেতা ও বিক্রেতা সবাই সুফল ভোগ করতে পারে।
Jahangir Alam
ই কমার্স বিজনেস সম্পর্কে ধারাবাহিক ভাবে আরো কিছু জানতে হলে আমার নতুন ই-কমার্স বিজনেস পেইজটিতে দেখতে পারেন।
www.facebook.com/DorkariSodai
DorkariSodai.Com - দরকারিসদাই.কম
DorkariSodai.Com - দরকারিসদাই.কম
আপনার নিত্য প্রয়োজনীয় যেকোন পণ্যের জন্য আমরা আছি আপনার পাশে।দরকারিসদাই.কম
Sanjana Mitula
আমাদের দেশে ই-কর্মাসের সম্ভাবনা থাকলেও আমাদের লেগে থাকার ইচ্ছাশক্তির বড় অভাব। তাই আমাদের ইচ্ছাশক্তিকে মজবুত করতে হবে।
Md Kurshedul Alam
আপনি যখন একটা ব্যবসা প্রতিষ্ঠান ই- কমার্সের মধ্যেই করবেন। তাহলে আপনাকে ই- কমার্স সম্পর্কে জ্ঞান থাকা লাগবে।দক্ষতা থাকতে হবে,শ্রম তো অবশ্যই দিতে হবেই।তাহলে সাফল্য অর্জন করা একটু সহজ হয়ে পড়বে
Nusrat Jahan Mitu
নেট এর সমস্যার জন্য কমেন্ট ই লিখতে পারছি না খালি ডিলেট হয়ে যাচ্ছে।
Jannatun Naim
ইকমার্সে প্রতারিত হওয়ার সম্ভবনা রয়েছে।
তবে কেনার আগে সাইট সম্পর্কে ভালো ভাবে তথ্য সংগ্রহ করতে হবে।
Razia Sultana
ই-কমার্স এর মাধ্যমে বর্তমানে কোন প্রডাক্ট অর্ডার করলে ই ২/১ দিনের মধ্যেই নাম মাত্র ডেলিভারিতে পেয়ে যায়। এটা বাংলাদেশের মতো উন্নয়ন শিল দেশে অনেক বড় সুবিধা। #৩১১৫
Ripa Jahan
ই-কমার্স সম্পর্কে অনেক তথ্য জানলাম আজ খুব ভালো লাগলো।
Delwar Hossen Dulu
বাংলাদেশে এই মুহুর্তে রকমারি, দারাজ, আজকের ডিল, পিকাবু, বাগডুম, প্রিয়শপ, বাংলা শপার্স, ক্লিক বিডি এবং অথবা ডটকম।
এর মধ্যে দারাজ, আজকের ডিল, বাগডুম ও পিকাবু বিদেশি প্রতিষ্ঠান। তার মধ্যে আবার দারাজ এখন মুলত চিনের জায়ান্ট কোম্পানি আলিবাবার প্রতিষ্ঠান।
শেষ প্রহর
পণ্য বহুমুখীতা, বাজার সম্প্রসারণ, রপ্তানিযোগ্য পণ্য এবং এগুলোর কার্যকারিতা বহুগুনে বৃদ্ধি পাবে।
Taslima Siddika Siddika
এই গ্রুপের সদস্যদের হাত ধরে ই-কমার্স ভবিষ্যতে অনেক প্রসার লাভ করবে, ইনশাআল্লাহ।
Shafayet Rasel
বাংলাদেশে ই-কর্মাস বড় শহর গুলোতে জনপ্রিয় হলে ও গ্রামে বা ছোট শহর গুলোতে এতটা জনপ্রিয় বা মানুষের আস্থা অর্জন করতে পারেনি। গ্রামের মানুষ গুলো মনে এখনো ই-কর্মাস নিয়ে ভুল ধারণা রয়ে গেছে। বেশীর ভাগ লোক মনে করে ই-কর্মাস একটা ধান্দাবাজী ব্যবসা। এখানে দেখায় একজিনিস আর কিনলে দেয় আরেক জিনিস। কিছু অসাধু ব্যবসায়ী এরকম করার কারণে এই খাত জনপ্রিয় হতে এখনো অনেক সময়ের প্রয়োজন।
Kamrul Hasan
এত ভাল ভাল কমেন্ট লিখে যাচ্ছেন সবাই কিন্তু কথা হলো কমেন্টগুলি পড়ে রিপ্লাই দিতে ফাঁকি দিচ্ছেন কে কে?
Sanjana Mitula
ই-কর্মাস খুবই লাভজনক হলেও পরিশ্রম, সময়ের সঠিক ব্যবহার, সময়মতো কাজ করার মানসিকতা,সততার সাথে এগিয়ে যাওয়ার মানসিকতা গড়ে তুলতে হবে
Mohammed Ahsan Ullah
আশা রাখি যে ভবিষ্যৎ এ ই-কমার্স এর হাত ধরেই বেকার সমাজের ইতি ঘটবে।
Sadia Akter
আমাদের দেশে সঠিক উদ্যোক্তার অভাব। বিভিন্ন ক্ষেত্রে ই-কমার্সের সম্ভাবনা প্রচুর। উদ্যোক্তাদের সরকারী বা বেসরকারী ক্ষেত্রে সঠিক দিক নির্দেশনা দিতে পারলে বাংলাদেশ বিশ্বের সাথে তাল মিলিয়ে ই-কমার্স সাইটকে আরো শক্তিশালী করতে সমর্থ হবে।
Taslima Siddika Siddika
ই-কমার্স নিয়ে পোস্ট অফিসকে ঢেলে সাজানোর চিন্তা বাস্তবায়িত হলে অসাধু ই-কমার্স ব্যবসায়ীরা ধরা খাবে।
Delwar Hossen Dulu
ই-কমার্সের কল্যাণে বিশ্বখ্যাত ই-কমার্স কোম্পানি আমাজনও তাদের পন্য সরাসরি বিক্রি শুরু না করলেও তৃতীয় আরেকটি মাধ্যমে তাদের পন্য বিক্রি শুরু করেছে।
আবার শোনা যাচ্ছে আগামী বছরের মধ্যেই নাকি আমাজন পুর্নাঙরুপে তাদের ব্যাবসায়িক কার্যক্রম শুরু করবে।
Nusrat Jahan Mitu
ই -কমার্স এর বর্তমান অবস্থা আমাদের দেশে অনেকটাই ভাল শহর অঞ্চলে। গ্রামের দিকে এখনও তেমন কোন প্রচার প্রচারণা নেই ই- কমার্স নিয়ে। তাই বেশিরভাগ গ্রামের মানুষ এখনও ই-কমার্স নিয়ে তেমন কিছুই জানে না। তবে শহরে ই-কমার্স দারুণ ভাবে সফল হচ্ছে। কারণ বেশিরভাগ মানুষ অনলাইনে থাকে। এতে তারা অনলাইন থেকে কেনা- কাটা করতে পারছে। তাদের সময়, শ্রম এতে কম লাগছে।
Asma Akhtar
আমাকে বাহিরে একটা ব্যবসা করতে হলে দোকান ভাড়া নিতে হচ্ছে সাথে ট্যাক্স দিতে হচ্ছে এমনকি চাঁদা ও দিতে হয়।কিন্তু ই কমার্স এ সেই থেকে কত সুবিধা পাচ্ছে নতুন উদোক্তারা
Razia Sultana
আমাদের দেশের উচ্চ শিক্ষিত যুবক ভাই বনেরা যদি তাদের মেধা খাটিয়ে ভালো ভাবে কাজ করে যায় তাহলে বাংলাদেশ ভবিষ্যতে অনেক ভালো কিছু করতে পারবে।
#৩১১৬
Adib Islam
ই-কমার্সে এর বিজনেসে নিজের কাজকে সময়ের সাথে আপডেট করতে পারলে অবশ্যই এর ভবিষ্যত ভালো...
Sanjana Mitula
পন্য ক্রয় - বিক্রয়ে খুব সচেতনতা অবলম্বন করতে হবে। অতিরিক্ত চালাকির মাধ্যমে কোন কিছুর উন্নতি করা যায়না।ই-কর্মাসের ক্ষেত্রেও তা প্রযোজ্য।
Anwar Mollik
তবে গ্রামের ইন্টারনেট লাইন খুব ই স্লো সকালে আপ দিলে রাতে সেস হয়😢
Delwar Hossen Dulu
আজকের সবার কমেন্ট গুলো খুব ইম্পরট্যান্ট টপিক নিয়ে হচ্ছে যারা সবগুলো কমেন্ট পড়ে আবার কমেন্টের রিপ্লাই দিতে পারবে তারা আশাকরি অনেক কিছু জানতে পারবে এবং শিখতে পারবে। কমেন্ট পড়ে রিপ্লাই দিলে কি উপকার হয় কেউ কি জানেন? রিপ্লাই দিলে সবচেয়ে বড় যে উপকার টা হয় সেটা হলো জিনিস গুলো সবার খুব মনে থাকবে।
Taslima Siddika Siddika
জি ভাই, আজকেও অনেক নতুন বিষয় জানতে পারছি।
Sanjana Mitula
দেশের বৃহৎ জনগোষ্ঠীর সহয়তা খুব দরকার। শিক্ষিত বেকাররা নিজেদের মেধা খাটিয়ে,বুদ্ধি খরচ করে নিজেদের বেকারত্ব গোছাতে পারে এবং অন্যদেরও এ ব্যাপারে আগ্রহী করতে পারে
Shahida Akther
আসসালামুআলাইকুম। কেমন আছেন সবাই?
আমি মনে হয় দেরি করে ফেললাম
5 replies
Iqbal Hossain Hasan
আমাদের দেশে ই কমাস্ তখনি ভালো করতে পারবেন যখন পোস্ট অফিসের লোকজন এবং ভিবিন্ন বেসরকারি টানছপোটের গাড়ি গুলো সঠিকভাবে কাস্টমারের কাছে পোছে দিবে
Mohammed Ahsan Ullah
ই-কমার্স এর ভবিষ্যৎ অনেক উজ্জ্বল সো ই-কমার্স নিয়ে দীর্ঘ পরিকল্পনা ফলপ্রসূ হবে বলে মনে হয়।
Sadia Akter
আমাদের তরুন সমাজে ই-কমার্সের শুধু আধুনিকতা, ফ্যাশন দিকটাই পরিচিত। অনলাইন কেনাকাটা মানে সাজগোজ, কাপড়চোপড়, অর্নামেন্টসকেই চিনে। এছাড়া নিত্যপ্রয়োজনীয় সবকিছু অনলাইন ব্যবসা করা যায় তা এখনো সেভাবে বেড়ে উঠেনি। আজকাল বইপুস্তক, কাঁচাবাজার, ফার্নিচার, যে কোন কাজের অর্ডার পর্যন্ত অনলাইনে চালু হয়ে গেছে। কিন্তু সেগুলিতে আস্থা তৈরি করতে বাঁধাপ্রাপ্ত হয় কিছু অসাধু প্রতারকের জন্য। এজন্য কিছু নীতিমালা সংযোজন করে প্রতারকের হাত থেকে প্রতারনা বন্ধ করতে পারলে ই-কমার্সই হবে ব্যস্ত জীবনের কেনাকাটার একমাত্র ভরসা।
Oli Ahmed
ই-কমার্স এর ভবিষ্যৎ অনেক উজ্জ্বল কারন আমরা যারা নিয়মিত সময় দিচ্ছি তারা আনেক কিছু জানতে পানছি তাই না।আর ইএটি কাজে লাগাতে পারবো আমরা
MD Saim Hossain Sohel
ভাইয়া আপনি কী আজকের ইভেন্ট এ অসেছিলেন?
Nusrat Jahan Mitu
শিক্ষিত বেকার বর্তমানে আমাদের দেশে অনেক বেশি। সবাই চায় পড়ালেখা শেষ করে চাকরি করবে। কিন্তু দক্ষতার অভাবে চাকরি পায় না। তাই বেকারত্বের পরিমাণ দিন দিন বৃদ্ধি পাচ্ছে আমাদের দেশে। তাই শিক্ষিত লোকেরা যদি ই-কমার্স সম্পর্কে যেনে এই দিকে এগিয়ে আসে তাহলে তাদের ও বেকার থাকতে হবে না। অন্যদিকে ই-কমার্স এর জনপ্রিয়তা বৃদ্ধি পাবে। দেশে কর্মসংস্থান বৃদ্ধি পাবে। ই- কমার্স এর গ্রহনযোগ্যতা বৃদ্ধি পাবে সাধারণ মানুষের কাছে।
Shafayet Rasel
বাংলাদেশ এ ইকমার্স জনপ্রিয় করে তুলতে হলে প্রথমে ব্যবসায়ী দের কে সৎ হতে হবে। এবং যে কোন পণ্য কম সময়ের মধ্যে প্রেরণ ও যাতায়াত ভাড়া কমাতে হবে অনেক সময় দেখা যায় পণ্যের দাম নাগালের মধ্যে হলেও এর ভাড়া মিলিয়ে নাগালের বাহিরে চলে যায়।
Lipi Sd
ই-কমার্সের ভবিষ্যৎ অনেক উজ্জ্বল। কারন একটা সময় সব কিছুই অনলাইন হবে। তবে ই-কমার্স শুরু করার পূর্বে যথেষ্ট স্টাডি করে নিতে। কারণ আপনার প্রোডাক্ট, বিজনেস মডেল, সহ প্রতিটি বিষয়ে নলেজ না থাকলে অনেক সমস্যা পড়তে হয় একজন উদ্যোগক্তাকে।
Sadia Akter
ই-কমার্সের মাধ্যমে গৃহিণীরা ঘরে বসেই রান্নাঘরের বাজারটা সেরে ফেলতে পারবেন। এতে করে সাপ্তাহিক ছুটির দিনটাতে বাজার করা নিয়ে টেনশন পোহাতে হবে না। তাই যারা ইন্টারেস্টেড ভবিষ্যত হাজবেন্ড হচ্ছেন বা হবেন নিজেদের স্বার্থে, বেকারত্ব দূর করতে যুগোপযোগী পণ্য পছন্দ করে ই-কমার্স শুরু করে দেন। নিজের স্বার্থে, দশের স্বার্থে। 😁😁😁
Anwar Mollik
এখন যার ই কমার্স কে হাল্কা ভাবে নিবে তারা নোকিয়া মোবাল এর মত নাই হয়ে যাবে।
Asma Akhtar
ই কমার্স আরও উন্নতি করত যদি ঢাকার বাহিরে পার্সেল গুলো ঠিকমত পাঠানো যেত
Arabi Urmi
ই-কমার্সের বর্তমান চাহিদা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। দিন দিন মানুষ ই-কমার্সের সাহায্য নিচ্ছে। সেহেতু ই-কমার্সের বর্তমান অবস্তা খুব ভালো বলে আমি মনে করি।
Abu Sayed Baten
শহরে ই কমার্স কিছুটা জনপ্রিয় হলেও গ্রামে কিন্তু এটার তেমন একটা জনপ্রিয় না।কিন্তু ভবিষ্যৎ এ আমাদের দেশে এর ব্যাপক হারে জনপ্রিয়তা পাবে। সেজন্য
ই- কমার্স কে জনপ্রিয় করতে হলে অনেক বেশি বেশি এডভারটাইজিং করতে হবে। মানুষকে এর সিস্টেম সম্পকে সহজ ভাবে বুজাতে হবে, গ্রামের অনেক মানুষ আছে যারা ই কমার্স সম্পকে জানেনা,তারা মনে করে অনলাইন কেনাকাটা মানেই ধান্দাবাজি, প্রতারণা,ধোঁকাবাজি করা ইত্যাদি ইত্যাদি। আবার অনেক সাইট এ কেনাকাটা করতে হলে নাম ঠিকানা ইমেইল ইত্যাদি দিতে হয় যা হয়তো অনেক মানুষ পারেনা, এজন্য তারা অনলাইন কেনাকাটা বিরক্তিকর মনে করে।ভাল প্রোডাক্ট, যথাসময়ে ডেলিভারি, দিতে পারলে ভবিষ্যতে ই- কমার্স এদেশে অনেক মানুষের আস্থা অর্জন করতে সক্ষম হবে।
Delwar Hossen Dulu
উন্নত দেশগুলোর তুলনায় যদিও বাংলাদেশের ই-কমার্স সেক্টর এখনো প্রাথমিক পর্যায়ে রয়েছে তবে খুব শীঘ্রই বিকাশ লাভ করবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।
Asma Akhtar
উদোক্তাকে পন্য বাছাইয়ের ক্ষেত্রে অনেক সাবধানতা অবলম্বন করতে হবে।কেননা বাহিরে অনেক নকল পন্য পাওয়া যায়।কম মুল্যে নকল পন্য কিনে তা বিক্রি করলে ব্যবসা এর ক্ষতি ত হবেই সাথে সম্মান নষ্ট হবে
Arabi Urmi
ভবিষ্যতে ও ই-কমার্স একটি জনপ্রিয় আসন নিতে পারবে বলে আমি মনে করি।কারন ই-কমার্স বর্তমানে যেমন বেকারত্ব কমাচ্ছে তেমনি ঘরে বসে সহজেই ব্যবসা করতে পারছে।বিশেষ করে মেয়েরা স্বাবলম্বী হতে পারছে।আয় উপার্জন করতে পারছে।
Arabi Urmi
ভবিষ্যতে ও ই-কমার্স একটি জনপ্রিয় আসন নিতে পারবে বলে আমি মনে করি।কারন ই-কমার্স বর্তমানে যেমন বেকারত্ব কমাচ্ছে তেমনি ঘরে বসে সহজেই ব্যবসা করতে পারছে।বিশেষ করে মেয়েরা স্বাবলম্বী হতে পারছে।আয় উপার্জন করতে পারছে।
Adib Islam
ক্রেতা-বিক্রেতার মধ্যে ভালো ব্যবহার,সুসম্পর্ক থাকা প্রয়োজন।
Delwar Hossen Dulu
বাংলাদেশে এখন অনলাইনে প্রডাক্ট অর্ডার দেওয়া হলেও এখনো অনেক কোম্পানি নগদ ক্যাশ দিয়েই পন্য কেনাবেচা হচ্ছে। তবে এক সময় এই পরিস্থিতির উন্নতি ঘটে সম্পুর্ণ রুপে অনলাইন নির্ভর হবে। আর এখন যেভাবে হচ্ছে এটাকে ক্যাশ অন ডেলিভারি বলে।
Arabi Urmi
বর্তমানে ই-কমার্সে ক্যারিয়ার গড়ে তুলতে হলে অবশ্যই ই-কমার্স সম্পর্কে জানতে হবে।আইটি স্কিল থাকতে হবে।
Sadia Akter
ই-কমার্সের উদ্যোক্তা হিসেবে শহরের চেয়ে গ্রামের তরুনদের অগ্রণী ভূমিকা পালন করা উচিত। কেননা তাজা মাছ, টাটকা সবজি, মৌসুমি ফসল, তরতাজা ফলমূল, হস্তশিল্প, হাতে বানানো খাবার, পিঠা এগুলি শহরের মানুষ কই দেখবে। এগুলি হাতের কাছে থাকে গ্রামাঞ্চলে। তাই পন্যের সরবরাহ নিশ্চিত রাখতে গ্রামীণ যুবকদের এগিয়ে আসতে হবে। তথ্য প্রযুক্তির যুগে কেউই অজ্ঞ নয়।
Adib Islam
ব্যবসার মধ্যে অবশ্যই সচ্ছতা থাকা প্রয়োজন।
Mohammed Ahsan Ullah
ই-কমার্স নিয়ে সবার চিন্তা ভাবনা দেখে এটা বলতে পারি যে খুব তাড়াতাড়ি ই-কমার্স এর স্বর্ণযুগ আসবে।
S M Emran Hossain
বর্তমান বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে ই-কমার্স যেভাবে সবকিছুতে সাহায্য করছে তাতে আশা করি ভবিষ্যতে আমরা এক নতুন বাংলাদেশ দেখবো। যে বাংলাদেশের আশায় আমরা অপেক্ষা করছি আর আমাদের সরকার যে ডিজিটাল বাংলাদেশের সপ্ন দেখেছে।
S M Emran Hossain
মূলত আমাদের ই-কমার্সটা একিটা গন্ডির ভিতর আবদ্ধ হয়ে আছে। বলতে চাইছি যে একমাত্র ঢাকা শহরের ভিতর আবদ্ধা। এটা থেকে যত তারাতারি বের হতে পারবে ততই বিকাশ লাভ সম্ভব হবে আর এগিয়ে যেতে পারবে।
MD Alamin
একটা পর্ণ কিনার আগে সে সাইডটাকে আগে ভালোভাবে দেখে নিতে হবে সে ক্ষেত্রে প্রতারিত হওয়ার সম্ভবনা কম থাকে, সাইড যদি ভালো বুঝার জন্য কয়েটা পোস্টের কমেন্ট বক্স এ গেলেই বুঝতে পারবেন।
Asma Akhtar
বেশিরভাগই চাকরি পছন্দ করে কিন্তু ই কমার্স এর ফলে অনেকে চাকরি বাদ দিয়ে এর দিকে আসতেছে।এবং অনেক সফলতা পাচ্ছে।ফলে তরুনদের মনে চাকরি না করার কষ্ট টা কমে যাচ্ছে।
Shahida Akther
ই কমার্স এর ফলে আমরা অনেক সুবিধা পাচ্ছি তাই ভবিষ্যত এ এর পরিধি ব্যাপক হবে এ ব্যাপারে কোন সন্দেহ নাই
Sadia Akter
চাকুরি বা ব্যবসার পাশাপাশি ই-কমার্স চালিয়ে যেতে পারে। তবে এজন্য পর্যাপ্ত ম্যানেজমেন্ট ও লোকবল রাখতে হবে।
Moumi Khan
At present it popular and day by day become more popular.
Shahida Akther
ই কমার্স এর সাথে এখন যারা জরিত হতে পারে এখন পর্যন্ত তারা ভালো সুবিধা করতে পারেনি তবু তাদের উচিত লেগে থাকা
জ য়ি তা
ভবিষ্যতে ই- কমার্সই হবে বাংলাদেশের উন্নয়নের ধারক ও বাহক। ১১৪২
Moumi Khan
I hope in future many male and female take it as their profession.
Asma Akhtar
আমাদের বাবা- মা রা ভাবেন ছেলে মেয়ে পড়ালেখা করেছে একটা চাকরি করতে পারলেই যথেষ্ট। কিন্তু একটা চাকরি যেন এখন সোনার হরিণ এর মত।এত কষ্ট করে পড়াশোনা করেও চাকরি পাওয়া যায়না।সেই ঘুষ দিতেই হয়।সেক্ষেত্রে ই কমার্স সম্পর্কে ভালোভাবে বুঝে অনলাইন ব্যবসা করা অনেক ভালো।
Amuly Chandra Barmon
বাংলাদেশে ই-কমার্স এর ভবিষ্যত খুবই উজ্জ্বল। এখন প্রাথমিক পর্যায়ে আছে এবং প্রতিদিন এর প্রসার বৃদ্ধি পাচ্ছে।
Asma Akhtar
আমাকে বাহিরে একটা ব্যবসা করতে হলে দোকান ভাড়া নিতে হচ্ছে সাথে ট্যাক্স দিতে হচ্ছে এমনকি চাঁদা ও দিতে হয়।কিন্তু ই কমার্স এ সেই থেকে কত সুবিধা পাচ্ছে নতুন উদোক্তারা
4 · Like · React · Reply · More · Mar 25
Md Sk Johnny
বাংলাদেমে ই-কর্মাস ব্যবসার প্রেক্ষাপট পরিবর্তন করতে হলে, সবার আগে দরকার আমাদের নেতিক মূল্যবোধ এর পরিবর্তন করা। লোক ঠকানো ব্যবসার চিন্তা বাদ দিয়ে ভাল, আন্তর্জাতিক মানের সার্ভিস দেয়া উচিত। ই-কমার্স ব্যবসায় জবাবদিহিতা আর কাস্টমারের মন জয় করার মত কম্টিমেন্ট তাকতে হভে। যাতে কাস্টমার রা অর্ডার করার আগে বা পরে হতাশা বা ভয়ে না তাকেন, বরং নিম্চিত হতে পারে, তারা যে সেবা নিচ্ছে তার যেন মূল্য থাকে। আমাদের দেশের ই-কমার্স ব্যবসার বড় একটা অংশই কাপড় চোপড় আর সাজগোজের বিষয় বস্তু। কিন্তু এর বাইরে ও অণ্যাণ্য সেক্টর গুলো এর আওতায় আনা যায়। এত করে ই-কমার্স ব্যবসার পরিধি বাড়বে।
Md Sk Johnny
বাংলাদেমে ই-কর্মাস ব্যবসার প্রেক্ষাপট পরিবর্তন করতে হলে, সবার আগে দরকার আমাদের নেতিক মূল্যবোধ এর পরিবর্তন করা। লোক ঠকানো ব্যবসার চিন্তা বাদ দিয়ে ভাল, আন্তর্জাতিক মানের সার্ভিস দেয়া উচিত। ই-কমার্স ব্যবসায় জবাবদিহিতা আর কাস্টমারের মন জয় করার মত কম্টিমেন্ট তাকতে হভে। যাতে কাস্টমার রা অর্ডার করার আগে বা পরে হতাশা বা ভয়ে না তাকেন, বরং নিম্চিত হতে পারে, তারা যে সেবা নিচ্ছে তার যেন মূল্য থাকে। আমাদের দেশের ই-কমার্স ব্যবসার বড় একটা অংশই কাপড় চোপড় আর সাজগোজের বিষয় বস্তু। কিন্তু এর বাইরে ও অণ্যাণ্য সেক্টর গুলো এর আওতায় আনা যায়। এত করে ই-কমার্স ব্যবসার পরিধি বাড়বে।
Moumi Khan
As people can do this job by sitting their own house so in future people take it as thier first choise as business.
Moumi Khan
I hope one day Bangladesh will be more popular for its e-commerce business.
Moumi Khan
Day by day buyer and seller make one mutual understanding among them. Both will be more benefited.
Md Rakib Khan
ইকমার্সের কারণে আমাদের আমরা অনেক পণ্য সম্পর্কে সহজে জানতে পারি। সবকিছু একসাথে পাওয়া যায়, দাম নিয়ে টেনশন করতে হয় না। এসব কারণে মানুষ ই-কমার্সের দিকে অগ্রসর হচ্ছেন। ভবিষৎ সবকিছু হবে অনলাইনের মাধ্যমে তার উদারন হলো উন্নত বিশ্ব। আর ই-কমার্স হলো অনলাইন ভিত্তিক যার কারণে এর প্রসার দ্রুত বাড়বে।
Sonia Dia
সল্প পুঁজি দিয়ে এবং নিজের বাসগৃহ ব্যাবহার করে এই ব্যাবসা করা যায় বলে অনেক ভালো সুযোগ রয়েছে এখানে কিছু করার। যে বা যারা এই দিকে নিজের কর্ম পরিচালনা করতে চান সে অবশ্যই ভালো কিছু করার সুযোগ পাবেন। এখানে নিজের উন্নতি দেখতে চাইইলে যেটা সবচেয়ে আগে দরকার সেটা হল ধেইর্য। তাই কিছু করতে চাইলে লেগে থাকুন ভালো কিছু হবে।
Ripon Sarker
Definitely, it will be increased within a few years.
Thank you.
Sumaiya Sarah
yes i am agree
Jacy Naznin
ভাই একটা কথা বলি এই গ্রুপের নাম অনু রাজিব রাখলে ভাল হত। এই গ্রুপ যদি সবার জন্য হত তাহলে আমাদের পোষ্ট ও এপ্রুভ করে না কেন?? এই গ্রুপে শুধু পাম্প অয়েলিং ভালই চলে। ভন্ডের দল
source -
ই-কমার্সের
No comments:
Post a Comment