প্রোডাক্ট সোর্সিং

প্রোডাক্ট সোর্সিং
~ Nafia Sultana, is with Razib Ahmed and নাসিমা আক্তার নিশা.

খুব গুরুত্বপূর্ণ পোস্ট দিয়েছিলেন। প্রোডাক্ট সোর্সিং না জানলে বিজনেস লসে পড়ে।
আমার সামান্য জানার পরিধি এবং অভিজ্ঞতা থেকে দেয়ার চেস্টা করেছি।
👉পুরান ঢাকার ইসলামপুরের সাথেই সব রকম পন্যের কাচামাল পাওয়া যায়। বিভিন্ন রকম থান কাপড় গজ কাপড়ের জন্য, সদরঘাট এর সাথে বড় বড় হোলসেল মার্কেট হয়েছে। গুলশান আরা সিটি মার্কেট, বিক্রমপুর সিটি মার্কেট, সমবায় মার্কেট, নওয়াববাড়ি গেট, চায়না মার্কেট। 
👉বোতাম, সুতা,লেস সহ যাবতীয় কাচামালের এক্সেসরিজের জন্য মায়া কাট্রা,চক বাজার।
এছাড়াও গাউসিয়া মার্কেটে পাইকারি লেস সুতা বুতাম ইত্যাদি এক্সেসরিজ পাওয়া যায়।
👉চাঁদনিচক মার্কেটে পাওয়া যায় দেশি থ্রি পিস সহ রেডিমেড পোশাক, থান কাপড়। 
👉পুরান ঢাকায় ঢুকার আগেই পড়ে ইংলিশ রোড,মালিটোলা। এখানে পাওয়া যায় সমস্ত জুট(পাট) এর কাপড় হতে শুরু করে যাবতীয় কাচামাল এক্সেসরিজ।
👉মিরপুর ১০ জুটপট্টি হলো গার্মেন্টস এর যাবতীয় কাচামাল এবং এক্সেসরিজ।
👉নরসিংদী জেলার বাবুরহাট,শেখেরচড়,গাউসিয়া,মাধবদী দেশীয় কাপড়ের মুল উতপাদন স্থল এবং বিক্রয় স্থান।
👉বাংলাবাজার সব রকম পাইকারি বইয়ের জন্য(নতুন পুরাতন)।
👉নীলক্ষেত ও বইয়ের জন্য।
👉টাংগাইলে সবরকম তাতের শাড়ির জন্য।
👉মানিকগঞ্জ ও তাতের শাড়ি ইত্যাদি দেশিয় কাপড়। 
👉নারায়ণগঞ্জ রূপগঞ্জ জামদানীর জন্য।
👉নিউমার্কেটেও সবরকমের জুয়েলারির কাচামাল সহ আরো বহু কিছুই পাওয়া যায় পাইকারিতে।
👉চকবাজার,বাবুবাজার যাবতীয় সবরকমের প্রিন্টিং ক্যামিকেলের জন্য।
👉 চকবাজার সবরকম ইমিটিশন জুয়েলারির ও পাইকারি মার্কেট আছে।
ভাইয়া, যতোটুকু মনে পড়লো জানাতে চেস্টা করলাম সবাইকে। 
তবে এসব সোর্সিং গুলো খুজে পেতে বহু ঘুরতে হয়েছে। বহুজনকে জিজ্ঞাসা করে ভুল সঠিক তথ্য মিলিয়ে নিয়ে আগাতে হয়েছে। আরো অনেক আছে সেগুলো নিজেদেরকে পরিশ্রম করে বের করে নিতে হবে এবং সে খুজে পাওয়ার সার্থকতাই একেকজনকে সফল উদ্দোক্তা হতে সাহায্য করবে।

No comments:

Post a Comment