ইনোভেশন ও আপনার স্টার্টআপ।
~ Mohammad Mamunur Rashid
ধরুন আপনার একটি নতুন স্টার্টআপ আছে এখন এই স্টার্টআপ কে আপনি আপনার স্বপ্নের জায়গায় নিয়ে যেতে চান যেটি মূলত সবাই চায়। তাহলে কি কি করে আপনি সেই জায়গাটাতে আপনার স্টার্টআপ কে নিয়ে যেতে পারেন?
ধরুন আমি উদাহরণস্বরূপ বলতে পারি আপনার স্টার্টআপ টি হচ্ছে জুতা তৈরির কারখানা। তার মানে আপনি স্টার্টআপ আইডিয়াতে ইনোভেশন আনেননি। বাজারে অনেক কোম্পানি জুতা তৈরি করছে তাহলে আপনি যদি সবার মত একই রকম জুতা তৈরি করে বাজারে ছাড়তে চান। সে ক্ষেত্রে আপনার সেল হবে তবে তাদের মতো বা তাদের চেয়ে অনেক কম হবে।
তাহলে আপনাকে এখানেই ইনোভেশন আনতে হবে মানে আপনি এমন কিছু করলেন যার ফলে আপনার জুতাটি মানুষ কিনবে অন্য কোন কোম্পানির টি না কিনে।
এখানে ইনোভেশন বেশ কয়েকটি জায়গায় প্রয়োগ করা হতে পারে নাম্বার ওয়ান আপনার জুতা তৈরি ফরমেটে ইনোভেশন আনতে হবে।
নাম্বার টু আপনার জুতা বাজারজাতকরণে ইনোভেশন আনতে হবে।
নাম্বার থ্রি মার্কেটিং পলিসিতে আনতে হবে।
এভাবে কাঁচামাল গ্রহন থেকে উৎপাদন থেকে শুরু করে একদম ভোক্তার হাত পর্যন্ত প্রডাক্ট কে পৌঁছে দিততে যতগুলো কাজ রয়েছে সবগুলোতে ইনোভেটিভ কিছু করলেই আপনি সহজেই এগিয়ে যেতে পারবেন।
source - innovation
No comments:
Post a Comment