রাতে আলোর ফটোগ্রাফি

#রাতের_আলোর_ফটোগ্রাফি
Ayesha Bhuiyan

অধিকাংশ ই বলে দিনের আলোতে ছবি সুন্দর হয় রাতের আলোতে ছবি সুন্দর হয় না।তবে আমি মনে করি দিনের এবং রাতের আলো দুটোতেই ছবি সুন্দর হয় যদি সঠিকভাবে ছবি তোলা যায়।তবে হ্যা আলোর একটু তারতম্য আসবে তবে সেটা প্রডাক্টের আসল চিত্র ফুটিয়ে তুলতে সমস্যা হয় না।
১|এই ছবিটা রাতে তোলা এবং আমার ৯০% ছবি রাতের লাইটের আলোতেই তোলা হয়।

২|যদি বাসায় টিউব লাইট থাকে তাহলে ছবি সুন্দর আসবে কোন রিফ্লেকশন পরবে না।

৩|যদি এনার্জি লাইট ব্যবহার করা হয় সেক্ষেত্রে সব চেয়ে বড় সমস্যা হলো রিফ্লেকশন পরে অনেক সময় কালার পরিবর্তন হয়।তখন যেটা করনীয় লাইটের অপসিট সাইট থেকে,,অথবা ছবির যে কোন এক কোন থেকে অথবা প্রডাক্টের নীচের পোরশন থেকে আপনি ছবি তুলবেন তাহলে একদম সঠিক রঙ এবং পছন্দের ছবি পাবেন।

৪|যাদের বাসায় ল্যাম্পশেট আছে তারা চাইলে ছবির উজ্জ্বলতা বাড়াতে যে কোন একটা সাইটে সেটা ব্যবহার করতে পারেন।অবশ্যই সাদা আলোর ল্যাম্পশেট ব্যবহার করবেন।

৫|যেই মুডেই ছবি তোলেন প্রডাক্টের সাথে সামঞ্জস্য রেখে ইডিট করবেন। যাতে ছবির আসল সৌন্দর্য ফুটে উঠে।

ধন্যবাদ♥

Source - we

No comments:

Post a Comment