কুমিল্লা ঐতিহ্যবাহী ম্যোরা পিঠা

ম্যোরা পিঠা”

এটা কুমিল্লা জেলার আর একটি ঐতিহ্যবাহী পিঠা। শীতের পিঠাগুলোর মধ্যে এটা উল্লেখযোগ্য। চলের গড়া কাই করে। গোল গোল ? লাটিমের মত সেপ এবং আরো বিভিন্ন সেপের এই পিঠা তৈরী হরা হয়। সবই দুই হাতের তালুতে ঘুরিয়ে ঘুরিয়ে তৈরী হরা হয়। গরম পানির পাতিলের উপর আর একটি পাতিলে পিঠা গুলো রাখা হয় এবং গরম ভাপে এই পিঠা তৈরী হয়। শীতের সকালে এই পিঠা একটি কমন দৃশ্য গ্রামান্চলে। অনেকে আবার শুধু গুড় দিয়ে অথবা সাথে নারিকেল দিয়েও এ পিঠা তৈরী করে। গরম গরম খায় কেউ কেউ আবার ঠান্ডা হলে তাওয়ার মধ্যে একটু টেলে তার পর খেয়ে থাকেন। আবার দেখা যায়, যার যার টেষ্ট অনুযায়ী কেউ আবার বিভিন্ন চাটনি, ভতা, বা গরু / মরগীর মাংসের ঝোল দিয়ে খেয়ে থাকেন। আমার নানির বাড়িতে গেলে অন্যান্য পিঠার মধ্যে এটাও থাকতো। 

Comment

Kamrun Nahar Setu

আমরা বলি রাজদোল্লা পিঠা

Farhana Kanan Lucky

আমার শ্বশুর বাড়িতে বলে ছাইন্না পিঠা

Sharifa Hossain

এটাকে আমাদের এলাকায় গড়গড়া বলা হয় ভাইজান

Nupur Sharker

জি এগুলো আমাদের জেলায় অনেক পপুলার আমরা একে ডইলা পিঠা বলি

Md. Jakirul Islam

লালমনিরহাট জেলাতেও এই পিঠা জনপ্রিয়

Tasnim Moonmoon

Anisuzzaman Anis ভাইয়া খুব দুঃখের সাথে বলছি আমি কুমিল্লার মেয়ে হয়েও জানতাম না এটা কুমিল্লার পিঠা🙁।কিন্তু আমাদের বাসায় এই পিঠা এতো পরিমাণে বানানো হতো যে সেদিন পাড়ার অনেকে আসতো দাদী আর আম্মুর সাথে পিঠা বানাতে।আমিও অনেক শেপ এর পিঠা বানাতাম।আসলে আমাদের দেশিও কালচার টা সবাইর অংশ গ্রহণে আরও বেশি প্রাণ পায়। ধন্যবাদ Razib Ahmed স্যারকে দেশকে,দেশের হারিয়ে যাওয়া ঐতিহ্য আর শিল্পকে বাচিয়ে রাখার এই মহৎ উদ্যোগ নেয়ার জন্য🙂।

Mehjabin Shammi

আমাদের এদিকে গোটা পিঠা বলে ডাকে আঞ্চলিক ভাষায়।

Engr N Hasan Manik

চট্টগ্রামের ভাষায় সেন্নে পিঠা বলে,প্রচলিত আছে বাচ্চাদের যখন প্রথম দাঁত ওটে, তখন নানুবাড়ী থেকে এ পিঠা তার নাতীর জন্য স্পেশাল করে সরবরাহ করা হয়।
Sanjida Mitu

আমাদের এলাকায় ম্যারা পিঠা বলা হয়।আমার হোম ডিস্ট্রিক্ট কিশোরগঞ্জ।
Niger Fatema

মেরা পিঠা কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়া য় অনেক জনপ্রিয়

Nilufar Jahan Lopa

আমাদের এখানে ছাইয়া পিঠা বলে। আবার দাতের পিঠাও বলে৷ বাচ্চার প্রথম দাত উঠলে নানী বাড়ি থেকে নাকি দিতে হয় তাই দাতের পিঠা নাম

Afrin Jahan Rotna

আমাদের উত্তর বংগে এ পিঠা হয় ভাইয়া, আমাদের এলাকায় এটা কে গড়গড়ি পিঠা বলে😀

Mehnaz Lima

অনেক মজার পিঠা। আমাদের নোয়াখালী তে বলে ছাইয়া পিঠা।

Farhana Akter Poly

রাজশাহী অঞ্চলের মানুষরাও এই পিঠার খুব ভক্ত।আমার বোনের শশুর বাড়িতে ওরা খুব মজা করে খায় আর একদিন আপু ঢাকায় এই পিঠা বানিয়ে পাঠিয়েছিল।।কিভাবে খায় সেটাই জানতাম না 😁তাই আপুকে কল দিয়ে বললাম আপু এগুলা কি পিঠা, খায় কিভাবে? তখন আপু বলল পিঠার নাম বলেছিল কিন্তু মনে নেই। এগুলা এমনিতেও খাওয়া যায় আবার গরুর মাংসের ঝোল দিয়েও খাওয়া যায়.. আমার কাছে মাংসের ঝোল দিয়ে খেলেই বেশি স্বাদ মনে হয় 😋😋 তবে ওই একবারই খেয়েছিলাম

Mohsin Ali

গুরগুরিয়া পুঠা বলে আমদের এলাজায়

ফারহানা আইরিন

বি- বাড়িয়ার ম্যারা পিঠা।আমার খুব প্রিয়

উম্মেহানী রিয়া

আমাদের অঞ্চলে এটাকে সাইন্না পিঠা বলে। এটা বানাতে বেশ কষ্টই হয়। অনেক দিন ধরে খাওয়া হয় না। শীতকালের জন্য এই পিঠা বেশ জনপ্রিয়। আমার নারিকেল আর গুড়ের টা খেতে বেশি ভালো লাগে। ❤️

No comments:

Post a Comment