আড্ডা পোস্ট ১৭ ডিসেম্বর ২০১৯।
বিষয়ঃ এফ-কমার্সে (ফেসবুক বিজনেস) প্রতারণার ঝুঁকি। ঝুঁকি মুক্ত হতে আমাদের করণীয় নিয়ে আলোচনা করুন। যারা ভিডিওটি দেখেননি নিচের লিংকে গিয়ে দেখে আসুন । https://youtu.be/Y9twavccr_4
সবাইকে বিজয় দিবসের শুভেচ্ছা।
— with Razib Ahmed and S M Mehdi Hassan.
MD Saim Hossain Sohel
এর জন্য প্রথমেই বিক্রেতার সাথে ভালো ভালো পরিচয় হতে হবে ।
যেমন আমাদের সুজন ভাইয়া উনার প্রতি বিশ্বাস করতে করো কোন সন্দেহ নেই নির্দ্বিধায় অর্ডার করতে পারি।
MD Saim Hossain Sohel
এর জন্য প্রথমেই বিক্রেতার সাথে ভালো ভালো পরিচয় হতে হবে ।
যেমন আমাদের সুজন ভাইয়া উনার প্রতি বিশ্বাস করতে করো কোন সন্দেহ নেই নির্দ্বিধায় অর্ডার করতে পারি।
MD Saim Hossain Sohel
কাকলি আপুর মত বিক্রেতার কাছ থেকে কারো কোন কিছু কিনতে আর কোন সন্দেহ নেই।
রিয়াদ হাসান বাদশা
ভাই করনীয় একটাই আপাতত আমার কাছে যতটুকু সম্ভব পরিচিত মানুষের কাছে থেকে নেয়া উচিৎ সে জন্য যদি নিজের পছন্দ এবং প্রোয়জন এর বেপারেও কিছুটা ছার দিতে হবে (মেডিসিন ছাড়া), আসুন দেশীয় পণ্য কিনি পরিচিত দের কাছে থেকে।
Munni Akter
পেইজ এর রিভিউ গুলো ভালোভাবে চেক করতে হবে। পরিচিত ব্যক্তির সাথে লেনদেন করতে হবে। আইডি ভালো ভাবে চেক করতে হবে রিয়াল অাইডি কিনা। ক্যাশঅন ডেলিভারিতে প্রোডাক্ট দিতে হবে
Munia Sabrina
কাস্টমার দের অবশ্যই করণীয়ই হলো পেইজ থেকে পণ্য নেওয়ার সময় অবশ্যই পেইজের রিভিউ চেক করে নিতে হবে
Jannatul Ferdus Nipa
সেলার / বিক্রেতার আইডি চেক করা যখন যেটা প্রয়োজন হয়, পেজ রিভিউ দেখা, ক্যাশ অন ডেলিভারি দেয়া ও নেয়া।
Humay RA
পরিচিতি র জন্য আড্ডা গুলোতে অংশ গ্রহণ করা জরুরী। কিন্তু আমি পারি না
Md Daloare Hossain
অপরিচিত পেজ থেকে ক্রয় করা ঠিক হবে না এডভান্স দিয়ে
Rosen Keya
উই এ সব কিছুই পাওয়া যায়।তাই সবাইকে বলব উই থেকেই সব কেনাকাটা করুন তা হলে আর কারো প্রতারিত হওয়ার সুযোগ থাকবেনা।
Fatima Tuj Johora Rafi
মীর বাজার থেকে আমি ড্রেস কিনবো ভেবেছিলাম, কিন্তু ঐখানে বিভিন্ন জনের নেগেটিভ কমেন্ট দেখে আর অর্ডার করি নাই,করলে নির্ঘাত ধরা খেতাম
S M Mehdi Hassan
সবাইকে আজকের আড্ডায় স্বাগতম। সব জায়গায় খারাপ লোক এবং ভাল লোক আছে। ফেসবুকও এর ব্যতিক্রম নয়। আসলে অনুষ্ঠানে Razib Ahmedভাই যেটা বলেছেন। যারা ফেসবুকের মাধ্যমে পণ্য ক্রয় করেন তারা কিন্তু অশিক্ষিত না, তারা কিন্তু লেখাপড়া জানা লোক। অনুষ্ঠানে ভায়া বলেছেন ও যে পণ্য দেখে অনেকেই তাড়াতাড়ি সিদ্ধান্ত নিয়ে নেয়। কোন পেজ থেকে পণ্য কেনার আগে উক্ত পেজ, তাদের কমেন্ট, ইত্যাদি দেখে তারপরে তাদের সিদ্ধান্ত নেয়া উচিত।
আরেক্টা ব্যাপার হচ্ছে আমাদের দেশের অধিকাংশ মানুষ এখনো অনলাইনে সেভাবে কেনাকাটা করতে অভ্যস্ত নয়। অনুষ্ঠানে ভায়া এটাও বলেছেন যে অনলাইনে নিরাপদে কেনাকাটা করবার সেরা উপায় হচ্ছে ই-ক্যাব এর সদস্য প্রতিষ্ঠান থেকে পণ্য ক্রয় করা। এখন অনেকেই হয়তো এই ব্যাপারটা সম্পর্কে অবগত নন।
এই জন্য অনলাইনে কিভাবে নিরাপদে কেনাকাটা করা যায়, বাংলাদেশের বিভিন্ন অনলাইন উদ্যোক্তারা কোথায়, তাদের ফেসবুক পেজ, ওয়েবসাইট, কি কি পণ্য বিক্রি করছে, এসব নিয়ে পত্র-পত্রিকা এবং মিডিয়াতে আরো বেশি বেশি প্রচার হওয়া দরকার। এটাই হচ্ছে সমস্যা।
Taslima Siddika Siddika
ঝুঁকি কমাতে আমাদের লেনদেনে সাবধান হতে হবে
Imran Hossen
সর্ব প্রথম কম দামে ভাল পন্য পাওয়ার মানসিকতা ত্যাগ করতে হবে ,কারন এটা কখনো সম্ভব না।
Salma Alam
এডভান্স না দিয়ে ক্যাশ অন ডেলিভারি করতে হবে।এজন্য উভয় পক্ষেকে সাবধান হতে হবে।
Jannatul Fardaous Jannat
পেজের মালিকের সম্পর্কে ধারনা থাকা। অনেক পেজের মালিক কে তা গুগল করে ও পাওয়া যায় না। এখানে যারা হাইড এন্ড সিক খেলে তাদেরকে ইগনোর করা।
Jannatul Fardaous Jannat
পেজে ফোন নাম্বার, ঠিকানা ও এমন সব দরকারি তথ্য না থাকলে সেখানে লেনদেন না করা
Jannatul Fardaous Jannat
অনেক পেজে দাম ও অন্যান্য সব কিছুই ইনবক্সে বলে। কমেন্ট পাবলিকলি কিছু জানায় না। সেখান ও লেনদেন করার আগে চিন্তা করা উচিৎ।
Jannatul Fardaous Jannat
আর আমাদের ও মাথায় রাখতে হবে সস্তার তিন অবস্থা 😀।
Imran Hossen
যে কোন শপের থেকে প্রথম দ্বিতীয় তৃতীয় কেনাকাটা গুলো সব টাকা অগ্রিম ছাড়া করতে হবে
Jannatul Fardaous Jannat
যে পেজে তাদের নিজস্ব কোনো পণ্যের ছবি নাই। অন্য পেজের ছবি নিয়ে পোস্ট করে কম দামে দিতে চায় তাদের কে নিয়ে ভাবা উচিৎ। আসলেও কি ওদের কাছে পণ্য আছে কি না 😀
শতাব্দী সোম
ঝুঁকি ক্রেতা বিক্রেতা দুই দিকেই আছে।একজন ক্রেতা হিসেবে যেমন আমি এডভান্স টাকা দিতে ভয় পাই তেমন একজন বিক্রেতা হয়ে অনেক সময় এমন হয়ে কোন এডভান্স ছাড়া কুরিয়ার করার পর ক্রেতা সেই কুরিয়ার আর নেন নি।উপরন্তু আমাকে ব্লক করে রেখেছেন।অথচ কুরিয়ার পাঠাতে এবং রিটার্ন নিতে আমার টাকা খরচ হয়েছে। পণ্যটি তৈরি করতে এবং কুরিয়ার অফিসে দিয়ে আসতেও অনেক সময় খরচ হয়েছে। তাই এই বিষয়ে ক্রেতা বিক্রেতা দুই পক্ষই অসহায়।
Jannatul Fardaous Jannat
অগ্রীম দেয়া নেয়া দুই দিকেই সুবিধা ও অসুবিধা আছে। বিশেষ করে ঢাকার বাইরের কাস্টমারদের বেলায় এই সমস্যা টা বেশী হয়। সুন্দরবনে যেমন সব ব্রাঞ্চ থেকে কন্ডিশনে দেয়া যায় না। তখন তো পেমেন্ট আগে নিতে হয়।
Jannatul Fardaous Jannat
রিভিউ পজিটিভ ও নেগেটিভ দুটোই পেইড রিভিউ হয়। সবসময় রিভিউ দেখেও যাচাই করা যায় না
Jannatul Fardaous Jannat
আপনি কোনো একটা পেজে পণ্য সম্পর্কে জানতে চেয়ে কমেন্ট করলেন আর ঐ কমেন্টের রিপ্লাই যদি অন্য পেজ বা পেজ ওনার আপনাকে ইনবক্সে নক করে বলে আমি এটা দিতে পারবো আরো কম দামে। ঠিক তখনই আপনার ভাবা উচিৎ হবে ঐ ২য় পেজ সম্পর্কে যে লেনদেন করবেন কি না
নাদিয়া রওশন
দু পক্ষই সাবধান হতে হবে
দুষ্টু সেলার যেমন আছে
দুষ্টু ক্রেতা ও তেমন আছে
তাই অল্প কিছু হলেও এডভান্স নিতে হবে,দিতে হবে
No comments:
Post a Comment