Md Daloare Hossain ▶ Women and e-Commerce forum ( WE )
আড্ডা পোস্ট ১৯ ডিসেম্বর ২০১৯।
বিষয়ঃ ই-কমার্সে কেনাকাটা করতে ক্রেতাদের কি ধরণের দক্ষতা, বৈশিষ্ট ও গুণাবলি থাকতে হবে। কাস্টমারদের কেনাকাটার প্রয়োজনীয় জ্ঞান সম্পর্কে আলোচনা করুন।
আড্ডা পোস্টে সবাইকে স্বাগতম।
— with Razib Ahmed and S M Mehdi Hassan.
Alamin Muttaque
কে বিক্রি করে? কি বিক্রি করে? বিক্রেতা কতোটুকু তার পণ্য নিয়ে জানেন এসব বুঝতে হবে। এবং সেইসাথে বিক্রতা ও সঠিক প্রডাক্ট সম্পর্কে জ্ঞান থাকতে হবে ক্রেতারও।
Rakib Sabuj
আরেকটু লোকাল মার্কেট এর দাম টা জেনে নিলে ভালো হয়। কারণ অনলাইনে পণ্যের দর-কষাকষি করা হয় না। পরে দেখা যায় যে অনলাইনে কিনলেন লোকাল মার্কেটে তার থেকে দাম অনেক কম।
Tasnia Zahura
★সবার আগে মনে রাখতে হবে, আমি অনলাইনে কিনছি, সো, আমাকে শুধু ছবি দেখেই বিশ্বাস রাখতে হবে
★ডেলিভারি নিয়ম টা জানতে হবে এবং কতদিনে ডেলিভারি দিতে পারবে সেটা দেখতে হবে
★ পেইজ রিভিউ দেখলে অনেকটা নির্ভরতা আসে, সো রিভিউ দেখতে হবে
★ সবচেয়ে বড়কথা হলো, ইনবক্সে কাস্টমারের সাথে কেমন ভাবে কথা বলে, সেটা দেখে বুঝতে হবে, এইটা ফেইক নাকি রিয়েল পেইজ
★ যিনি নিয়মিত অনলাইনে কেনাকাটা করেন, তিনি ইনবক্সে কথা বললেই বুঝবেন এখানে বিশ্বাস করা যায় কি না
Inti Nath
প্রথমে আমাদের দেখতে হবে পেইজ টি আসল কিনা পেইজ এর অ্যাক্টিভিটি কেমন সেজন্য কয়েকদিন ধরে পেইজ এর অ্যাক্টিভিটি দেখা দেন ভালো ভাবে কথাবার্তা বলে নিয়ে বিক্রেতা সম্পর্কে ভালো একটা ধারণা নেওয়া দেন প্রোডাক্ট সম্পর্কে ভালোভাবে যাচাই-বাছাই করা এবং এই বিষয়ে দক্ষ হতে হবে। হুট করে যাতে কোন কিছু যাচাই-বাছাই করা ছাড়া কোনো পণ্য না কিনি এবং টাকাটাও যাতে সাথে সাথে না দেখে-শুনে দিয়ে দেওয়া না হয় সেদিকে খেয়াল রাখতে হবে সেজন্য সব দিক থেকে নিজেকেই সচেতন হতে হবে
S M Mehdi Hassan
সবাইকে আজকের আড্ডায় স্বাগতম। অনলাইনে জিনিস পত্র কেনার জন্যে আসলে ক্রেতার বিশেষ কোন গুণ থাকতে হবে এটা আমার কাছে খুব প্রয়োজন মনে হয় না।
আমার মতে আমাদের দেশে অনলাইনে কেনাকাটা কম হবার পিছনে মূল সমস্যা হচ্ছে অপর্যাপ্ত তথ্য।
অনেকে জানে অনলাইনে কেনাকাটা করা যায় কিন্তু প্রক্রিয়াটা জানে না।
অনেকে জানে কিন্তু জিনিস কিনতে অস্বস্তি বোধ করে প্রতারিত হবার ভয়ে।
আমাদের দেশে আত্মীয়-স্বজন পরিবার পরিজন একটা বড় ফ্যাক্টর। কেউ যদি অনলাইনে পণ্য কিনে তিক্ত অভিজ্ঞতার সম্মুখীন হয় তখন সেটা সে তার পরিবারের অনেকের সাথে শেয়ার করে এতেও অনেকে অনলাইনে পণ্য ক্রয়ে নিরুৎসাহিত হয়।
এখন এই সমস্যা গুলো মোকাবেলা করার এক্টাই উপায়। মানুষকে জানানো, অনলাইনে কিভাবে পণ্য ক্রয় করা যাবে, সেটা দেখানো, মেলা,সেমিনার, ইত্যাদির মাধ্যমে সচেতনতা গড়ে তোলা। মিডিয়াতে ই-কমার্সের উপরে বেশি বেশি করে অনুষ্ঠান প্রচার করা। এখন এই যে সচেতনতা বাড়ানোর ব্যাপারটা এটার জন্যে অনেক লোককে এক সাথে এগিয়ে আসতে হবে এবং সবাইকে কাজ করতে হবে। কারণ মিডিয়া (সেটা পত্র-পত্রিকা, টিভি চ্যানেল, বা ইউটিউব ভিডিও নির্মাতা, অনলাইন সংবাদ প্রতিষ্ঠান যাই হোক না কেন) যখন দেখবে যে একটা জায়গায় এত লোক কাজ করছে তখন স্বাভাবিক ভাবেই তারা সেটা নিয়ে কথা বলতে
এই জন্যেই Razib Ahmed ভাই বিভিন্ন পণ্য নিয়ে বিভিন্ন ইভেন্ট করে যাতে সবাইকে একসাথে করে বেশি বেশি করে প্রচার চালানো যায়। কিন্তু পলিটিক্স, অলসতা এসব কারণে অনেকে আসে না। এটাই হচ্ছে মূল সমস্যা।
Nusrat Jahan Mim
যে পণ্য নিবে সেটার সম্পর্কে পূর্ণ জ্ঞান নিয়ে তারপর ১০০% সিউর হতে হবে পণ্য কিনবে কিনা!
এরপর সেই পণ্যের কোড / ছবি পেজের ইনবক্স এ দিয়ে নিজের ঠিকানা ও ফোন নং দেওয়া।
অরডার দেওয়ার আগে দেখে নেওয়া পেজ এর ছবিগুলো পেজ মালিকের নিজেদের / অন্য পেজ / গুগল থেকে নেওয়া। যদি ছবি অন্য পেজ এর মনে হয় তাহলে সেখান থেকে ক্রয় না করা।
আর অবশ্যই ডেলিভারি নেওয়ার সময় ডেলিভারি বয় এর সামনেই চেক করে নেওয়া। পণ্যের দাম নিয়ে দামাদামি না করা। প্রয়োজনে একি ধরনের প্রোডাক্ট আরো দশটা পেজে যাচাই করে নেওয়া।
অরডার দিয়ে সেটা কেন্সেল না করা।
MD Saim Hossain Sohel
সবচেয়ে বড় বিষয় হচ্ছে সততা যখনি আমরা সততা অবলম্বন করতে পারবো বিক্রেতা তার পন্যের সকল দোষ গুণ আমাদের কাছে প্রকাশ করে দেবে তখন ক্রেতারা ও কিনতে সাচ্ছন্দ্য বোধ করবে এবং বিক্রেতাও তার পন্য খুব ভালো ভাবে বিক্রি করতে পারবে।
Sunzida Sheikh
ক্রেতারা ঠকে যাওয়ার ভয়ে অনলাইন শপিং করতে চায়না। কিন্তু নিজেরা একটু সচেতন থাকলেই ধরা খাওয়া থেকে বেঁচে যেতে পারে। একটা পেইজে অনেক লাইক আছে মানেই তাদের প্রোডাক্ট বা অরিজিনাল এমন কিছুনা। কারন লাইক টাকা দিয়ে কেনা যায়। তাই যেই পেইজ থেকে কেনাকাটা করতে চাচ্ছে সেই পেইজ আগে ভালোভাবে ঘুরে দেখা উচিত। পেইজের পোস্টের কমেন্ট/ রিভিউ দেখে কেনা উচিত। আর কোনো প্রোডাক্ট এর দাম অন্যসব পেইজ দেখে কম দেখলেই অনেকে অনেক বেশি করে একসংগে অর্ডার করে ফেলে। অগ্রীম টাকাও দিয়ে দেয়। পরে দেখা যায় পেইজে যেই প্রোডাক্ট এর ছবি দেওয়া ছিলো তা পায়নি। তখন মন খারাপ করে। তাই বলবো কোনো পেইজ থেকে কিছু কিনতে হলে অল্প করে কিনে দেখুন। সার্ভিস ভালো পেলে পরে আবার নিবেন 😊
Nasrin Sultana
অর্ডার করার পরে তা ক্যান্সেল করা উচিৎ নয়। অনেক কাস্টমারকে ফোনের পর ফোন দিলেও পাওয়া যায় না কিন্তু ডেলিভারি কোম্পানিকে ঠিকই ডেলিভারির টাকাটা নিজের পকেট থেকে দিতে হয়
Nondini Alam
বিক্রেতার কোন ভুল না থাকলেও যদি পণ্যটি রিটার্ন দিতে চায়, ভদ্রতার খাতিরে ডেলিভারি চার্জটা পে করা
Nondini Alam
শুধু তথ্য সংগ্রহের জন্য বিক্রেতার সাথে কথা বলার আগে একটু জানিয়ে দেয়া,
যেমন: পছন্দ হলে ১৫ দিন পর নেব।
Maliha Farjana
অর্ডার কনফার্মেশন করার আগেই প্রোডাক্ট ডিটেইলস দু'পক্ষেরই উচিত ভালো ভাবে জানানো আর জেনে নেয়া।
No comments:
Post a Comment